০৫:২৪ পি.এম
মীর সাব্বির, ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেতা, ১৯৯৯ সাল থেকে নিয়মিতভাবে অভিনয় করে আসছেন। তার দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য নাটকে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি জানিয়েছেন যে, এ পর্যন্ত ১৫৫ জন অভিনেত্রীর সঙ্গে পর্দা ভাগ করেছেন।
অভিনেতা মীর সাব্বির বলেন, ‘আমি ক্যারিয়ারের লম্বা এই সময়ে কখনো জুটি হয়ে কাজ করিনি। নির্মাতারা যখন যাকে চেয়েছেন, তার সঙ্গে কাজ করেছি। এ কারণে সমসাময়িক অনেকের চেয়ে আমার নায়িকার সংখ্যা একটু বেশি।’
মীর সাব্বিরের সহশিল্পীদের মধ্যে রয়েছেন জয়া আহসান, তারিন জাহান ও পপির মতো জনপ্রিয় অভিনেত্রীরা। বর্তমানে তিনি অনেক নতুন অভিনেত্রীর সঙ্গেও কাজ করছেন। এমনকি একটি নাটকে সুবর্ণা মুস্তাফার সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি।
আরও পড়ুন: আইপিএল সুন্দরী কাব্য মারানের বিয়ের বাক্সবন্দি আমন্ত্রণপত্রের রহস্য
মীর সাব্বিরের ক্যারিয়ারের প্রথম নায়িকা কে ছিলেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, তার অভিনয়জীবন শুরু হয়েছিল বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। প্রথম দিকে নায়িকা ছাড়াই নাটকে অভিনয় করেছেন। এরপর ২০০০ সালের শুরুতে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দার সঙ্গে প্রথম পর্দা ভাগ করেন। ওই নাটকের প্রযোজক ছিলেন আবু তাহের।
অভিনয়ের পাশাপাশি, মীর সাব্বির নির্মাতা হিসেবেও পরিচিতি অর্জন করেছেন। শিগগিরই তার পরিচালনায় ‘খুব চেনা গল্প’ শিরোনামের একটি ধারাবাহিক প্রচারে আসবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন