ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বালু উত্তোলনের সময় দুই নৌকার মাঝে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু


বালু উত্তোলনের সময় দুই নৌকার মাঝে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দায় মহাদেও নদী থেকে বালু উত্তোলন করার সময় দুই নৌকার মাঝে চাপা পড়ে রিফাত (২০) নামে এক বালু শ্রমিক মারা গেছেন। নিহত রিফাতের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর গ্রামে। তিনি সেকুল মিয়ার ছেলে।

এই দুর্ঘটনাটি ঘটে বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের বরুয়াকোনা এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা যায় যে, বরুয়াকোনা এলাকায় শ্রমিকরা নৌকায় করে নদীতে ডুব দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন। রিফাতও একটি নৌকায় কাজ করছিলেন। একপর্যায়ে পাশ দিয়ে যাওয়া আরেকটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে তাদের নৌকায় সজোরে ধাক্কা দেয়।

এর ফলে দুই নৌকার মাঝখানে চাপা পড়ে রিফাত গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান, কিন্তু চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ‘বসন্তের কোকিল’ হিসেবে পরিচিত কাজী জাহিদ অভি? পূজামণ্ডপে অনুদান, ক্যানসার আক্রান্ত হাফেজকে সহায়তা নিয়ে প্রশ্ন

নিহতের চাচা সুমন মিয়া জানান, রিফাত মঙ্গলবার রাতে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পরদিন বুধবার সকালে তার এক সহকর্মী ফোন করে দুর্ঘটনার খবর জানান। শুনে তারা কলমাকান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আসেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’ মন্তব্যে আলোচনায় গকসুর এজিএস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


‘রগ কেটে ইতিহাস তৈরি করুন’ মন্তব্যে আলোচনায় গকসুর এজিএস

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভোনের একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচকরা বলছেন, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে তার পোস্টে ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে সহিংসতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সামিউল হাসান শোভন নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, "সংসদে বিএনপির সাথে জামায়াতের আর ক্যাম্পাসে ছাত্রদলের সাথে শিবিরের এই কুসুম কুসুম প্রেম জাস্ট একটা ফাজলামি। হে শিবির, ওরা আপনাদের চোখ তুলতে পারে, গোড়ালি কাটতে পারে, মাথা ফাটাতে পারে। আর আপনারা সারা জীবন খালি মার খেয়ে প্রতিবাদ মিছিলই করে গেলেন।"

তিনি আরও লেখেন, "৯০-এর দশকে শিবিরের উপর পায়ের রগ কাটার মিথ্যা অপবাদ আছে, সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২/১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন। আপনারা এতো আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কী করবেন, তারা তো ঠিকই আইনকে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে প্রতিনিয়ত।"

পোস্টটি প্রকাশের পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক শুরু হয়। পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে গবির আইন বিভাগের শিক্ষার্থী সম্রাট মুস্তাকিম জানান, বর্তমান প্রেক্ষাপটে একজন ছাত্র সংসদের এজিএসের কাছ থেকে এই ধরনের সাংঘর্ষিক ও হুমকিমূলক বক্তব্য কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি বলেন, "একজন শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।"

এদিকে গকসুর সমাজকল্যাণ ও ক্যান্টিন সম্পাদক মনোয়ার হোসেন অন্তর ব্যঙ্গাত্মক ভঙ্গিতে পোস্ট দেন 'ছাত্রদলের রগ কাটার জন্য প্রয়োজনীয় প্রসিডিউর' শিরোনামে। সেখানে রোগীর ইতিহাস গ্রহণ, সম্মতি নেওয়া, জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করা, অ্যানেস্থেশিয়া প্রয়োগ, অস্ত্রোপচার, রক্তক্ষরণ নিয়ন্ত্রণ ও অস্ত্রোপচারের পর পরিচর्यासহ সাতটি ধাপ উল্লেখ করা হয়। পাশাপাশি ব্যঙ্গ করে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের অ্যানেস্থেশিয়া ব্যবহারের কথাও বলেন তিনি।

সামিউল হাসান শোভোন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতে থাকা তীব্র বিতর্ক নিয়ে বলেন, "আমার পোস্টে গণ বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট কোনো বিষয় উল্লেখ করা হয়নি। এটি সম্পূর্ণ ভিন্ন একটি প্রসঙ্গে লেখা ব্যক্তিগত পোস্ট।" তার ভাষ্য, পোস্টে জাতীয় সংসদ ও বিভিন্ন ক্যাম্পাসের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করা হয়েছে এবং কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের কথা বলা হয়নি। তাই এটিকে গণ বিশ্ববিদ্যালয় বা ছাত্র সংসদের সঙ্গে সম্পৃক্ত করে দেখার সুযোগ নেই।

এ বিষয়ে গকসুর সহ-সভাপতি (ভিপি) ইয়াসিন আল মৃদুল দেওয়ান জানান, ছাত্র সংসদের কোনো ব্যক্তির ব্যক্তিগত বক্তব্যের দায়ভার গ্রহণ করবে না। তিনি বলেন, "দায়িত্বশীল অবস্থানে থাকলে তার প্রতিফলন কথাবার্তাতেও থাকা উচিৎ। ব্যক্তিগত অনুভূতির চেয়ে দায়িত্ববোধকে প্রাধান্য দেওয়া গুরুত্বপূর্ণ।"

এছাড়া সাম্প্রতিক সময়ে কিছু মন্তব্য ও পোস্ট অপ্রয়োজনীয় বিভ্রান্তি ও উত্তেজনা তৈরি করতে পারে উল্লেখ করে ভিপি মৃদূল দেওয়ান সংশ্লিষ্ট সবাইকে ব্যক্তিগত মত প্রকাশে সংযত ও সচেতন থাকার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোমে লেবানন-ইসরাইলের মধ্যে সরাসরি আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৭ পি.এম


রোমে লেবানন-ইসরাইলের মধ্যে সরাসরি আলোচনা শুরু

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ইতালির রাজধানী রোমে মঙ্গলবার নতুন দফায় সরাসরি আলোচনা শুরু করেছে লেবানন ও ইসরাইল।

আলোচনায় দক্ষিণ লেবানন থেকে ধাপে ধাপে ইসরাইলি সেনা প্রত্যাহারের দাবি তুলেছে বৈরুত। দুই দেশের প্রতিনিধিদল বহনকারী গাড়িবহর মঙ্গলবার সকালে রোমে অবস্থিত মার্কিন দূতাবাসে পৌঁছায়। আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত এ আলোচনা চলার কথা রয়েছে।

রোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘উভয় সরকারকে এ প্রক্রিয়া এগিয়ে নিতে সহায়তা করতে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। এভাবে এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে, যাতে দুই দেশের জন্য দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত হয়, ইসরাইলের নিরাপত্তা হুমকি দূর হয় এবং দক্ষিণাঞ্চলজুড়ে লেবাননের রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত হয়।’

গত জুনে ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনায় ইসরাইল ও লেবানন একটি কাঠামোগত চুক্তিতে সম্মত হয়। এতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ, দক্ষিণ লেবানন থেকে ধীরে ধীরে ইসরাইলি সেনা প্রত্যাহার এবং ‘পাইলট জোন’ নামে পরিচিত পরীক্ষামূলক এলাকা থেকে ওই অঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

মার্চ মাসে ইরান-সমর্থিত হিজবুল্লাহ ইসরাইলে রকেট হামলা চালিয়ে লেবাননকে মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে ফেলার পর থেকে এটি ওয়াশিংটনের মধ্যস্থতায় অনুষ্ঠিত সপ্তম দফার আলোচনা। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি সোমবার লেবানন ও ইসরাইলকে গঠনমূলক মনোভাব বজায় রেখে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানান, তিনি উভয় পক্ষকে এমন অভিন্ন সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছে, যা কাঠামোগত চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে।

গত মাসের আলোচনার পর ইসরাইলি সেনাবাহিনী প্রথম দিকের একটি পাইলট জোন জাওতার আল-গারবিয়া গ্রামের উপকণ্ঠ থেকে সরে যায়। এরপর লেবাননের সেনাবাহিনী সেখানে মোতায়েন হয়। স্থানীয় বাসিন্দাদের নিজেদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোহিত সাগরে হামলার পর ডুবে গেল ভারতীয় জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


লোহিত সাগরে হামলার পর ডুবে গেল ভারতীয় জাহাজ

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : ইয়েমেন উপকূলে হামলার শিকার হয়ে লোহিত সাগরে ভারতীয় পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। মঙ্গলবার ঘটনার পর, জাহাজটির ক্রু সদস্যদের সবাইকে ইয়েমেনের কোস্টগার্ড উদ্ধার করেছে।

ইয়েমেনের জলসীমার কাছাকাছি ‘বিনাউস্কানিতে’ জাহাজটিতে হামলার কারণে ভারত তীব্র নিন্দা জানাচ্ছে। ইয়েমেন সরকার এ হামলার জন্য ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের দায়ী করেছে, যা দেশটির সরকারি বার্তা সংস্থা সাবা জানাচ্ছে।

গত মাসে হুথিরা বিশ্বের সবচেয়ে বড় অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে নৌ-অবরোধ ঘোষণা করে। এরপর তারা তেলবাহী জাহাজ ও জ্বালানি অবকাঠামোয় কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।

দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানায়। মোকহারের ওই কর্মকর্তা জানান, হোদেইদা বন্দরনগরীর দক্ষিণে হামলার মুখে পড়ে এমএসভি ফাইজে নূরে অলিয়া জাহাজটি। এর পর এটি ডুবে যায়। জাহাজে থাকা ১৩ জন ভারতীয় ও একজন ইয়েমেনিসহ সমস্ত নাবিক উদ্ধার করা হয়েছে।

ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক্সে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, ইয়েমেনের জলসীমার কাছে একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারত বিনা উস্কানিতে এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।

ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ২০২৫ সালে বিশ্ব বাণিজ্যিক নৌপরিবহনে কর্মরত নাবিকদের মধ্যে ৩ লাখ ২০ হাজারের বেশি ছিল ভারতীয়। তাই, এই খাতে ভারত অন্যতম প্রধান নাবিক সরবরাহকারী দেশ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা অবশ্যই বন্ধ হতে হবে।’

মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর আরব উপদ্বীপের অপর পাশে ইরান হরমুজ প্রণালী অবরোধ করায়, ফলে লোহিত সাগরের নৌপথের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।

হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরবের ইয়ানবু বন্দর দিয়ে আন্তর্জাতিক বাজারে তেল রপ্তানি অব্যাহত রাখা সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ৫ আগস্ট, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন।

আহত যোদ্ধা মিতু বর্তমানে হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান মিতুকে কাছে ডেকে আন্তরিকভাবে কথা বলেন।

এ সময়, প্রধানমন্ত্রী মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তিনি চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তাঁর সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান।

এরআগে, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এসব তথ্য জানান।

তিনি বলেন, আজ আমন্ত্রিত অতিথিদের মধ্যে একজন ছিলেন মিতু, যিনি চব্বিশের জুলাই যুদ্ধে আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন। Mitu হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই আন্তরিক সাক্ষাৎ অনুষ্ঠানে একটি আবেগঘন পরিবেশ তৈরি করে।

প্রধানমন্ত্রীর পাশে তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও এ সময় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%