ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর: আরো দুই আসামি গ্রেপ্তার, কারাগারে


রাড্ডা ক্লিনিকে হামলা-ভাঙচুর: আরো দুই আসামি গ্রেপ্তার, কারাগারে

রাজধানীর মিরপুর-১ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় আদালত আরো দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আসামিদের নাম হলো মো. মিন্টু (৩৫) এবং মো. মিলন (৪৫)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত পুলিশের পৃথক দুটি আবেদনের ভিত্তিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। আসামিদের জামিন শুনানির জন্য মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিন ধার্য করা হয়েছে।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত দুই আসামিকে কারাগারে পাঠিয়ে তাদের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জামিন শুনানির দিন নির্ধারণ করেছেন।

আরও পড়ুন: পাইলট তাহসিফের রহস্যজনক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক প্রতিফলন: বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার উপপরিদর্শক মো. আতোয়ার রহমান আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি মিন্টুর কোনো জমিজমা বা বাড়িঘর নেই। তিনি ঢাকায় ভাসমানভাবে বসবাস করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখা প্রয়োজন, কারণ জামিনে মুক্তি পেলে তিনি পালিয়ে যেতে পারেন। প্রয়োজনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।

অন্য আবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের সময় মিলনের বাঁ হাতের মাঝের তিন আঙুলে ব্যান্ডেজ ছিল। তিনি জানান, গ্রেপ্তারের দুই থেকে তিন দিন আগে বাসায় এসির কাজ করার সময় হাতে আঘাত পেয়েছেন। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন।

এর আগে গত ২৬ সেপ্টেম্বর চারজন এবং ২৭ সেপ্টেম্বর আরো ছয়জনকে এই মামলায় কারাগারে পাঠানো হয়েছিল। নতুন দুই আসামিকে নিয়ে মোট ১২ জনকে এ মামলায় কারাগারে পাঠানো হলো।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সন্তুষ্টি প্রকাশ করেছেন ইসি সচিব

মামলার এজাহার অনুযায়ী, গত ২৫ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটের দিকে শাহ আলী থানাধীন রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে একটি দল হ্যামার, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে। তারা প্রতিষ্ঠানের প্রাচীর টপকে ভেতরে ঢুকে দায়িত্ব পালনরত দুই নৈশপ্রহরী আন্দ্রিয় সরকার (৪৩) ও মো. আব্দুল হাইকে (৬৩) মারধর করে বেঁধে রাখে।

পরে হামলাকারীরা হ্যামার দিয়ে প্রধান ফটক ভেঙে একটি ভেকু নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। এরপর পূর্ব পাশের প্রায় ২৮ ফুট দীর্ঘ ও ১৫ ফুট প্রস্থের একটি সেমিপাকা ঘর ভেকু দিয়ে ভেঙে ফেলা হয়। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরিবার পরিকল্পনা সেবা দেওয়ার জন্য আরেকটি সেমিপাকা ঘর ও এর আসবাব ভাঙচুর করা হয়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ক্লিনিক ইনচার্জ, চিকিৎসক ও ডেপুটি ক্লিনিক ইনচার্জের ব্যবহৃত সেমিপাকা ঘর এবং সেখানে থাকা আসবাব ও যন্ত্রপাতি ভাঙচুরের ফলে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

রেজিস্ট্রেশন শাখায়ও ভাঙচুর চালানো হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আল্ট্রাসনোগ্রাম, টিকাদান ও ল্যাবরেটরি কক্ষের পাকা ভবনের দরজা-জানালা ভাঙচুরে আরো প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়।

আরও পড়ুন: রায়গঞ্জের চান্দাইকোনায় ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন

এজাহারে আরো বলা হয়েছে, হামলাকারীরা ক্লিনিক থেকে বিভিন্ন ওষুধ ও সামগ্রী, দুটি আল্ট্রাসনোগ্রাম মেশিন, একটি জেনারেটর, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার, তিনটি ফ্রিজ, তিনটি এসি ও তিনটি স্টিলের আলমারি নিয়ে যায়। এসব মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

এজাহার অনুযায়ী, পাঁচটি ঘর, দরজা-জানালা ভাঙচুর এবং মালামাল লুটে মোট প্রায় ১ কোটি ৯ লাখ টাকার ক্ষতি হয়েছে। হামলাকারীরা চলে যাওয়ার সময় নৈশপ্রহরীদের ভয়ভীতি ও হুমকি দেয় এবং সেখানে একটি দোকানদার সমবায় সমিতির ব্যানার ও সাইনবোর্ড লাগিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক চিকিৎসক নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা দায়ের করেন। মামলায় মো. হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: ব্যাটারিচালিত ই-রিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা গেজেট প্রকাশ করল সরকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক আলমগীর শেখ নিহত, স্ত্রী আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক আলমগীর শেখ নিহত, স্ত্রী আহত

গোপালগঞ্জে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্ত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলা শহরের চর পাথালিয়া এলাকায় দোলা পেট্রল পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম আলমগীর শেখ, বয়স ৪৬ বছর। তিনি খুলনা শহরের বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, আলমগীর শেখ খুলনার দিকে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে আসছিলেন। দোলা পেট্রল পাম্প থেকে পেট্রল নিয়ে বের হওয়ার সময় খুলনাগামী একটি ট্রাক পেট্রল নিতে পাম্পে প্রবেশ করছিল। এই মুহূর্তে ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আলমগীর ও তার স্ত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আলমগীর শেখকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটিও জব্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গল গ্রহে নাসার রোভারের ক্যামেরায় ধরা পড়ল নতুন গর্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


মঙ্গল গ্রহে নাসার রোভারের ক্যামেরায় ধরা পড়ল নতুন গর্ত

মঙ্গল গ্রহে নাসার কিউরিওসিটি রোভার একটি অদ্ভুত বিন্যাসের ছোট গর্তের সন্ধান পেয়েছে। গর্তগুলো প্রথম দেখায় পায়ের ছাপের মতো মনে হলেও, বিজ্ঞানীদের মতে, লাল গ্রহের পৃষ্ঠে হেঁটে যাওয়ার কোনো প্রাণী বা বস্তুর কারণে এগুলো তৈরি হয়নি। খবর টাইমস অব ইন্ডিয়া।

মঙ্গলের মাউন্ট শার্প পর্বত এলাকায় অনুসন্ধান চালানোর সময় কিউরিওসিটি এই অস্বাভাবিক গঠনগুলোর ছবি ধারণ করে। এই পর্বতটি মঙ্গলের পৃষ্ঠ থেকে প্রায় ৫ হাজার ৫০০ মিটার উঁচু এবং দীর্ঘদিন ধরে কিউরিওসিটির অনুসন্ধানের গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। নতুন আবিষ্কৃত গর্তগুলোর প্রতিটির ব্যাস আনুমানিক ১ সেন্টিমিটার এবং এগুলো উন্মুক্ত শিলাস্তরের ওপর অগভীর খাঁজ বা অবনতির মতো দেখা যাচ্ছে।

বিজ্ঞানীরা জানান, মঙ্গলের পৃষ্ঠে ছোট গর্ত ও ক্ষতচিহ্ন নতুন কিছু নয়। তবে এবার দেখা গঠনগুলো বিশেষভাবে নজর কাড়ছে। কারণ, গর্তগুলোর আকৃতি অস্বাভাবিক এবং এগুলো তৈরি করতে পারে এমন কোনো বস্তু কী ছিল, তা গবেষকরা শনাক্ত করতে পারেননি।

নাসার মার্স হ্যান্ড লেন্স ইমেজার (MAHLI) কর্মসূচির উপপ্রধান তদন্তকারী মিশেল মিনিত্তি মন্তব্য করেন, কিউরিওসিটি এর আগে মঙ্গলে যে ধরনের বৈশিষ্ট্য দেখেছে, নতুন গঠনগুলো তার সঙ্গে মেলে না।

মিনিত্তি বলেন, কিউরিওসিটি মঙ্গলের পৃষ্ঠে ১৪ বছর কাটানোর পরও লাল গ্রহটি বিজ্ঞানীদের চমকে দিয়ে চলেছে। তিনি উল্লেখ করেন, চলতি সপ্তাহে রোভারের অনুসন্ধানের দুটি এলাকাতেই এমন বৈশিষ্ট্য পাওয়া গেছে, যা আগে প্রায় কখনো দেখা যায়নি। এগুলো ছিল শিলাস্তরের ওপর ছড়িয়ে থাকা প্রশস্ত ও অগভীর গর্ত।

তিনি আরো বলেন, মঙ্গলে এ ধরনের গর্ত একেবারে অস্বাভাবিক নয়। যখন কোনো শক্ত নডিউল বা ছোট পাথর আশপাশের শিলা থেকে ক্ষয় হয়ে বেরিয়ে যায়, তখন সেখানে শূন্যস্থান তৈরি হয়, যা পরে গর্তের মতো দেখা যেতে পারে। তবে এবার দেখা গর্তগুলো আগের বৈশিষ্ট্যগুলোর তুলনায় অনেক বেশি প্রশস্ত ও অগভীর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব গর্তের সঙ্গে এমন কোনো দৃশ্যমান বস্তু পাওয়া যায়নি, যা আগে সেখানে ছিল বলে ধারণা করা যায়।

এ কারণে গর্তগুলো কোনো প্রাণী বা অন্য কোনো বস্তুর মঙ্গলের পৃষ্ঠে পা ফেলার প্রমাণ নয়। গবেষকদের ধারণা, এর পেছনে ভূতাত্ত্বিক প্রক্রিয়াই দায়ী। তবে ঠিক কিভাবে এসব গঠন তৈরি হয়েছে, তা এখনো নির্ধারণের চেষ্টা চলছে।

মিনিত্তি বলেন, মাউন্ট শার্পের এই অংশের ভূতাত্ত্বিক ইতিহাস বোঝার ক্ষেত্রে নতুন গর্তগুলো একটি নতুন ধাঁধা তৈরি করেছে। তার মতে, ওই শিলাস্তরের নির্দিষ্ট অংশকে প্রভাবিত করা বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে বোঝাপড়ায় এই নতুন ধাঁধাটি গুরুত্বপূর্ণ সংযোজন।

কিউরিওসিটি গর্তগুলোর আশপাশের শিলাও পরীক্ষা করেছে। সেখানে বিভিন্ন ধরনের গঠন ও স্তর লক্ষ্য করা গেছে। রোভারের যন্ত্রগুলো আশপাশের শিলাস্তরের তুলনায় বেশি শক্ত কিছু স্তরের অস্তিত্ব শনাক্ত করেছে। গবেষকদের ধারণা, শিলার রাসায়নিক গঠনের পার্থক্যের কারণে এসব শক্ত স্তর তৈরি হয়ে থাকতে পারে।

২০১২ সালে মঙ্গলে অবতরণের পর থেকে কিউরিওসিটি রোভার গ্রহটির অসংখ্য অস্বাভাবিক ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করেছে। নতুন আবিষ্কারটি সেই দীর্ঘ তালিকায় আরও একটি সংযোজন।

কিউরিওসিটি এখন পর্যন্ত মঙ্গলে ৫ হাজারেরও বেশি দিন কাটিয়ে গ্রহটি অনুসন্ধান করেছে। এ সময়ে রোভারটি পৃথিবীতে ৭ লাখেরও বেশি ছবি পাঠিয়েছে।

কিউরিওসিটির সাম্প্রতিক পর্যবেক্ষণগুলো বিজ্ঞানীদের মাউন্ট শার্পের শিলা ও মঙ্গলের পৃষ্ঠ কীভাবে তৈরি হয়েছে এবং সময়ের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়েছে, তা বুঝতে সাহায্য করছে।

প্রথম দেখায় ছোট গঠনগুলোকে পায়ের ছাপের মতো মনে হলেও, সেখানে কোনো কিছু সত্যিই হেঁটে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিজ্ঞানীদের কাছে আবিষ্কারটি তাতে কোনো অংশে কম আকর্ষণীয় নয়। কারণ এসব ক্ষুদ্র গর্ত মঙ্গলের পৃষ্ঠকে আকৃতি দেওয়া ভূতাত্ত্বিক শক্তি ও প্রক্রিয়াগুলো সম্পর্কে আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় সাবেক এমপির বাসা থেকে ১৫ ছাত্রলীগ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


উত্তরায় সাবেক এমপির বাসা থেকে ১৫ ছাত্রলীগ নেতাকর্মী আটক

রাজধানীর উত্তরায় বরগুনা-২ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে আটক করেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরের ওই বাসায় অভিযান পরিচালনা করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। পরে আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয়।

উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রেজাউল করিম জানিয়েছেন, ‘সাবেক সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমনের উত্তরার বাসায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১৫ জনকে আটক করা হয়।’

পুলিশের সূত্রে জানা গেছে, পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ওই বাসায় কেক কাটার আয়োজন করা হয়েছিল। এ কারণে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

ডিসি রেজাউল করিম আরও জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে জেলা পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে আটক ৩৭০ কিশোর গ্যাং সন্দেহে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


চাঁদপুরে জেলা পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে আটক ৩৭০ কিশোর গ্যাং সন্দেহে

চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে কিশোর গ্যাং, অপরাধ প্রবণতা এবং জনশৃঙ্খলা বিঘ্নিতকারী কার্যক্রম প্রতিরোধের উদ্দেশ্যে একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা (ডিবি), যার ফলে ৩৭০ জনকে আটক করা হয়েছে।

রোববার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এবং চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের তত্ত্বাবধানে, চাঁদপুর সদর মডেল থানাসহ জেলার বিভিন্ন স্থানে এই সমন্বিত অভিযানটি পরিচালিত হয়। জেলা পুলিশ মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, উঠতি বয়সী কিশোরদের বিভিন্ন অপকর্ম ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ করার জন্য জেলার গুরুত্বপূর্ণ এবং অপরাধ প্রবণ এলাকায় এই অভিযান চালানো হয়েছে। অভিযানে সকল থানার এবং ডিবি পুলিশের একাধিক দল একত্রে অংশগ্রহণ করেছে। আটককৃতদের সম্পর্কে পুলিশ জানায়, তাদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে। যাদের বিরুদ্ধে মাদক বা অন্যান্য সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ পাওয়া যাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অন্যদিকে, আটককৃতদের মধ্যে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়, তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছে। অভিভাবকদের কাছে সন্তানকে সুপথে রাখা, নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং অপরাধমূলক কাজ থেকে দূরে রাখার বিষয়ে বুঝিয়ে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে।

কিশোর অপরাধ নিয়ন্ত্রণে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে পুলিশ প্রশাসন জানায়, জেলার জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%