বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং
১০:০১ পি.এম
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল বলেন, ‘নিঃসন্দেহে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করে প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধান তারেক রহমান জনপ্রত্যাশাকে ছুঁয়ে গেছেন।’
বার্তায় আরও বলা হয়, ‘বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপিকে দীর্ঘদিন সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সমালোচনার মুখেও অটল থেকেছেন তার নেত্রী ও নেতার রাজনীতির প্রতি। রাজনৈতিকভাবে অনেক দ্বিমত থাকলেও দেশের রাজনীতিতে মির্জা ফখরুলের অবদান শেষ হওয়ার মতো নয়।’
এম এ আউয়াল বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ভবিষ্যৎ নির্মাণ ও পথদিশায় জাতিকে পথ দেখাবেন বলে আশা করি। আশা করি একজন বীর মুক্তিযোদ্ধার হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জনগণের মালিকানা নিশ্চিতের তার যে রাজনৈতিক লক্ষ্য, তা পূরণ করতে সক্ষম হবেন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোরের মনিরামপুরে দেবিদাসপুর-পাতন ভায়া মাঝিয়ালি সংযোগ সড়কের ওপর নির্মিত হরিহর নদীর কংক্রিটের সেতুটি বর্তমানে হেলে পড়ে আছে। এর সাথে পিলারে ফাটল, নিচের অংশের পলেস্তারা খসে রড বেরিয়ে যাওয়া এবং পাটাতনে ফাটল ধরার পর গত ৫ দিন ধরে সেতু দিয়ে যান চলাচল ও মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।
এই অবস্থার ফলে নদের দুই পাড়ের কয়েক শ পরিবার এবং স্কুল-মাদরাসায় যেতে চাওয়া শতাধিক শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ২০০৬ সালের দিকে নির্মিত সেতুটি গত শনিবার সকালে মাঝ বরাবর দেবে গিয়ে একদিকে হেলে পড়ে। সেতুর নিচের পিলার থেকে পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। সেই সাথে সংযোগ সড়কেও বড় ফাটল দেখা দিয়েছে।
যেকোনো সময় সেতুটি সংযোগ সড়কসহ ধসে পড়তে পারে—এমন আশঙ্কা তুলে ধরে স্থানীয়রা দুই প্রান্তে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছেন।
মনিরামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুক সতর্কতামূলক নোটিশ দিয়ে সেতুটি ব্যবহার বন্ধ করে দিয়েছেন।
স্থানীয়দের ধারণা, সম্প্রতি হরিহর নদী খননের পর কয়েক দিনের টানা বৃষ্টিতে পানির স্রোত বেড়ে যাওয়ার ফলে সেতুর গোড়ায় মাটি সরে গিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
দেবিদাসপুর গ্রামের বাসিন্দা আব্দুল ওহাব মন্তব্য করেন যে, এই সেতুটি শুধু যাতায়াতের পথ নয়, বরং দুই পাড়ের মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত।
সেতু বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ সবাই বিপাকে পড়েছেন।
পাতন দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী মাহাফুজ হোসেন জানান, সেতুর মাধ্যমে যেতে না পেরে অনেক পথ ঘুরে মাদরাসায় যেতে হচ্ছে। এর ফলে সময় এবং ভোগান্তি দুটোই বৃদ্ধি পেয়েছে।
মাদরাসার সহকারী তত্ত্বাবধায়ক আক্তারুজ্জামান জানান, প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষার্থী দেবিদাসপুর গ্রামের। সেতুটি বন্ধ হওয়ার কারণে তাদের প্রায় এক কিলোমিটার অতিরিক্ত পথ ঘুরতে হচ্ছে।
এতে নিয়মিত পাঠদানেও শিক্ষার্থীদের উপস্থিতি এবং সময়ানুবর্তিতায় নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয়রা উল্লেখ করেন যে, পাতন ও দেবিদাসপুর গ্রামের কয়েক শ পরিবারকে সংযুক্ত করেছে সেতুটি। পাতন ও মাঝিয়ালি গ্রামের অনেক কৃষকের জমি দেবিদাসপুর এলাকায় রয়েছে। সেতুটিই তাদের কৃষিজমিতে যাতায়াত এবং ফসল আনা-নেওয়ার প্রধান পথ। তাই দ্রুত ব্যবস্থা না নিলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং কৃষিকাজ উভয়েই ব্যাহত হবে।
মনিরামপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিস্তার ফারুক জানিয়েছেন, পুরোনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণের জন্য দুই বছর আগে ইউএন প্রকৌশলী দপ্তরকে জানানো হয়েছিল। এখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যাওয়ায় আবারও বিষয়টি জানানো হয়েছে। প্রকৌশলীরা সরেজমিনে এসে দেখেছেন এবং দ্রুত নতুন সেতুর উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।
উপজেলা সহকারী প্রকৌশলী খালেকুজ্জামান সাংবাদিকদের জানান, সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়ার পর সরেজমিন পরিস্থিতি দেখে এসেছি। দ্রুত নতুন সেতুর বরাদ্দের জন্য সংশ্লিষ্ট অধিদপ্তরকে জানানো হয়েছে।
কালের কণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং তিনজন সহকারী পুলিশ কমিশনারকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ বিষয়টি জানানো হয়।
আদেশ অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিজিটাল ফরেনসিক অ্যান্ড ইন-ফ্রড) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের মো. মেহেদী হাছানকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। এছাড়াও, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. জাবেদ হাবীবকে অর্থ বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে পদায়িত করা হয়েছে। এর পাশাপাশি, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার এসএম ইফতেখার আহমেদকে পিএম পূর্ব বিভাগের সহকারী পুলিশ কমিশনার হিসেবে এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুর রহমানকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সাইবার টেরোরিজম ইনভেস্টিগেশন) হিসেবে পদায়ন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ত্রিশালে বালু মহালে মোবাইল কোর্ট পরিচালনা করতে গিয়ে ম্যানেজার এবং ছাত্রদল নেতাকে মারধরের ঘটনা সংঘটিত হওয়ার পর অবশেষে আলোচিত ইউএনও আরাফাত সিদ্দিকী কে বদলী করা হয়েছে।
এর আগে, ওই মারধরের ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে যায়।
এই ঘটনার পরদিন অর্থাৎ বৃহস্পতিবার সারাদিন তিনি নিজ দপ্তরে অফিসে আসেননি।
বদলীপূর্বক পদায়নের আদেশে তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে ন্যাস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত আদেশে বৃহস্পতিবার তাকে বদলীপূর্বক পদায়ন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম বলেন, "স্যার বিকেল ৪টা পর্যন্ত অফিসে আসেননি। আমি ৪টার পর অফিস থেকে চলে এসেছি। কেন তিনি অফিসে আসেননি, সে বিষয়ে আমার জানা নেই।"
মারধরের ঘটনার পর থেকে তার বদলির আদেশটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তবে সরকারি প্রজ্ঞাপনে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এছাড়া উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর মাসে আরাফাত সিদ্দিকী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ত্রিশালে যোগদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ আগস্ট, ২০২৬ : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্পোরেট গ্যারান্টির বিপরীতে ঋণের আবেদন, ছুটি ব্যবস্থাপনা এবং ডি-নথি কার্যক্রমকে আধুনিক, সহজ ও ডিজিটাল করার লক্ষ্যে তিনটি সফটওয়্যার ও ডি-নথি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে আয়োজিত একটি অনুষ্ঠানে এসব সফটওয়্যার ও ডি-নথি কার্যক্রম উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে সফটওয়্যারগুলোর উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন বলেন, "আমাদের প্রতিনিয়ত নতুনত্বের সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে, বসে থাকলে হবে না। এগুলোর ব্যবহার করতে করতে আমরা পারদর্শী হয়ে যাব এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আরও উন্নত হব। ব্যবহারে কোনো সমস্যা হলে শিখে নিতে পারবো। অসাধ্য বলে কোনো কিছুই নেই। মনোনিবেশ করে এসব সিস্টেম কার্যকর করতে পারবো।"
তিনি বলেন, "দায়িত্ব পালনে উদাসীন হওয়ার সুযোগ নেই। সিস্টেমকে আরও উন্নত করে সামনে এগিয়ে যেতে পারলে সবাইকে সঙ্গে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাক্সিক্ষত সাফল্য অর্জন করতে পারবে। প্রযুক্তিনির্ভর এসব উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. আজম খান, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ