ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

গোমস্তাপুরে সরকারি জায়গা দখলমুক্ত করল প্রশাসন, জরিমানা ১ হাজার


গোমস্তাপুরে সরকারি জায়গা দখলমুক্ত করল প্রশাসন, জরিমানা ১ হাজার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরকারি জায়গা দখলমুক্ত করার লক্ষ্যে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রধান ফটকের সামনে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানের সময় মোবাইল কোর্টের মাধ্যমে এক দখলদারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৩০ আগস্ট) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিল্লুর রহমানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম পরিচালিত হয়।

অভিযান চলাকালে বোয়ালিয়া ইউপি গেটের সামনে সরকারি জায়গা দখল করে রাখা বিভিন্ন অস্থায়ী দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী মালামাল ও প্রতিবন্ধকতাগুলো দ্রুত অপসারণ করা হয়।

আরও পড়ুন: দেবিদ্বারে বাগমারা ইসলামী আলিম মাদ্রাসার ২১ পরীক্ষার্থী ফেল

উচ্ছেদ অভিযান শেষে ইউএনও মোঃ জিল্লুর রহমান বোয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। এরপর তিনি স্থানীয় 'ম্যাংগো এগ্রো ফার্ম' পরিদর্শনে যান এবং খামারের সামগ্রিক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন ও সার্বিক খোঁজখবর নেন।

জনস্বার্থে এই কঠোর বার্তার কথা জানিয়ে ইউএনও মোঃ জিল্লুর রহমান বলেন, "সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা তৈরি কিংবা সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করলে কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের সুবিধার্থে এবং ফুটপাত ও সরকারি জমি মুক্ত রাখতে প্রশাসনের এই আইনানুগ অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০ টাকার জন্য বাবার সামনে ছেলেকে হত্যার ঘটনায় আসামির ২৫ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


২০ টাকার জন্য বাবার সামনে ছেলেকে হত্যার ঘটনায় আসামির ২৫ বছরের কারাদণ্ড

একটি বাবার সামনে তার ছেলেকে খুন করার অভিযোগে মনির হোসেন নামের এক ব্যক্তিকে ২৫ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। ২০ টাকার জন্য এই হত্যাকাণ্ডটি ঘটেছিল।

 

ডেমরার গোপীবাগে, যা বর্তমানে ওয়ারী থানার অন্তর্ভুক্ত, ২৫ বছর আগে ঘটে যাওয়া এই ঘটনায় রবিবার (৩০ অগাস্ট) ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ জাহিদুল ইসলাম এই রায় দেন।

আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি সোহেল মিয়া জানান, আসামির ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০০১ সালের ৪ ডিসেম্বর বিকেল ৪টার দিকে নজির আহম্মদ ও তার ছেলে বিপ্লব ওরফে বশির (১৮) গোপীবাগ এলাকার মসজিদ থেকে নামাজ পড়ে বের হন। মনির দ্রুতগতিতে নজির আহম্মদের পাশ দিয়ে চলে গিয়ে বশিরকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।

 

বিপ্লবের চিৎকার শুনে নজির আহম্মদসহ কয়েকজন মনিরকে ধরে ফেলেন। পরে বিপ্লবকে উদ্ধার করে প্রথমে মনোয়ারা হাসপাতালে, এরপর ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নজির আহম্মদ ডেমরা থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

পরে মনিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। মামলাটি তদন্ত করে পরের বছরের ৩১ মার্চ মনিরকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন ডেমরা থানার এসআই আ. জব্বার। তদন্তে জানা যায়, মনিরের কাছ থেকে বিপ্লব ২০ টাকা ধার নিয়েছিল। এই টাকা ফেরত না দেওয়ার কারণে মনির বিপ্লবকে খুন করেন।

২০০২ সালের ৩ সেপ্টেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

 

বিচার চলাকালে আদালত ৫ জনের সাক্ষ্যগ্রহণ করে। ২০০৯ সালে মনিরকে জামিন দেওয়া হলেও ২০১৩ সালের ৩১ অক্টোবর তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তবে তিনি এখনও পলাতক রয়েছেন। আজ আদালত মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামির সাজার রায় ঘোষণা করেছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৬ পি.এম


সৌদিতে বাংলাদেশিকে গুলি করে হত্যা

সৌদি আরবের তায়েফ শহরে কামরুল জামান নামে এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় ভোর ৪টার দিকে তায়েফের হাওয়াইয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামরুল জামান নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। আড়াই বছর আগে জীবিকার তাগিদে তিনি সৌদি আরবে পাড়ি জমান। দেশে তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে।

নিহত প্রবাসীর ভগ্নিপতি একরামুল হক হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুল জামান তার কর্মস্থল একটি সুপারমার্কেটের ডিউটি শেষ করে বাসায় ফিরছিলেন। সে সময় তিনি রাস্তায় দাঁড়িয়ে পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলছিলেন। হঠাৎ ওই সৌদি তরুণ তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন।

প্রাণ বাঁচাতে কামরুল দৌড়ে নিজ কর্মস্থল সুপারমার্কেটের ভেতরে ঢুকে পড়লে হামলাকারী পেছনে তাড়া করে ভেতরে প্রবেশ করে এবং তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করেন। পরে হামলাকারী নিজের মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন। ঘটনার পর আতঙ্কে সুপারমার্কেটের অন্য কর্মীরা পালিয়ে যান। 

কামরুলের পাশের একটি ফার্মেসিতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী কর্মী এসব তথ্য জানান।

তবে কী কারণে কামরুল জামানের ওপর এই হামলা ও হত্যাকাণ্ড চালানো হয়েছে, তা এখনো জানা যায়নি। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবশেষ অ্যাস্টন ভিলা ছাড়লেন মার্টিনেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


অবশেষ অ্যাস্টন ভিলা ছাড়লেন মার্টিনেজ

গত মৌসুমেই অ্যাস্টন ভিলা ছাড়তে চেয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। তবে কোনো দল আগ্রহ না দেখানোই বাধ্য হয়ে সেখানেই থাকতে হয়েছিল তাকে। তবে এবার ৩ বছরের চুক্তিতে চেলসিতে পাড়ি জমিয়েছেন এই আর্জেন্টাইন গোলকিপার। 

রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে মার্টিনেজকে দলে নেওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে লন্ডনের ক্লাবটি।

এমিলিয়ানো মার্টিনেজ সর্বশেষ ছয় মৌসুম কাটিয়েছেন অ্যাস্টন ভিলায়। সেখান থেকে তিন বছরের চুক্তিতে চেলসিতে যোগ দিলেন ৭৫ লাখ পাউন্ডে।

লন্ডনের ঐতিহ্যবাহী ক্লাবে নাম লিখিয়ে মার্টিনেজ বলেন, এই ক্লাবে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। চেলসিতে আসার সিদ্ধান্ত নেওয়াটা আমার এবং আমার পরিবারের জন্য খুব সহজ ছিল। মাঠে নামার জন্য আর তর সইছে না।

তিনি আরও বলেন, আমি এখানে সফল হতে চাই। আমি এমন একজন যে যা-ই করি না কেন, কেবল জিততে চাই। সেই জয়ের মানসিকতাই এই ক্লাবে নিয়ে এসেছি, কারণ, চেলসি ট্রফি জেতার মতো ক্লাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমস্যা সমাধানে কাজ না করলে দ্বিতীয়বার সামনে আসবো না: রাবি উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


সমস্যা সমাধানে কাজ না করলে দ্বিতীয়বার সামনে আসবো না: রাবি উপাচার্য

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেছেন, চার বছরে শিক্ষার্থীদের সমস্যাগুলো নিয়ে কাজ করতে না পারলে দ্বিতীয়বার সামনে আসবেন না। তিনি বলেন, অল্প সময়ে সব সমস্যার সমাধান করা সম্ভব হবে কি না জানি না। তবে আমার প্রশাসন অন্তত কাজগুলো শুরু করে দিয়ে যেতে চায়।

শনিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

উপাচার্য বলেন, ইউজিসির চেয়ারম্যানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আবাসন, ভাসমান ক্যান্টিন, মেডিকেল সেন্টারের সমস্যাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আশা করছি, তিনি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন এবং খুব দ্রুত আমাদের প্রশাসনকে সঙ্গে নিয়ে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেবেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজ এই স্টেজে উঠে আমি আবেগাপ্লুত হয়েছি। কারণ, দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যে এ পর্যন্ত যত অনুষ্ঠান করেছি, তার মধ্যে আজকের অনুষ্ঠানটি সবচেয়ে শ্রেষ্ঠ বলে মনে করছি।

তিনি আরও বলেন, আমি এমন এক সম্ভাবনাময় তরুণ-তরুণীর সামনে দাঁড়িয়ে আছি, যারা আগামীর বাংলাদেশের কাণ্ডারি। যারা ভবিষ্যৎ বাংলাদেশের হাল ধরার জন্য প্রস্তুত হতে আমাদের এই ক্যাম্পাসে এসেছে। তোমাদের আগামী দিনের পথচলা সুষ্ঠু ও সুন্দর হোক।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খালেদুজ্জুমান, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%