ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ভেসপার ৮০তম জন্মদিনে নস্টালজিক উৎসবে রঙিন রোম


ভেসপার ৮০তম জন্মদিনে নস্টালজিক উৎসবে রঙিন রোম

 

মহাকাব্যিক রোমান্টিক সিনেমা ‘রোমান হলিডে’ গ্রেগরি প্যাক আর অড্রে হেপবার্নকে অমরত্ব দিয়েছে, বিশ্বজোড়া খ্যাতি এনে দিয়েছিল দুই চাকার এক স্কুটারকেও। ১৯৫৩ সালে সাংবাদিক গ্রেগরির ভেসপার পেছনে বসে রাজকুমারী হেপবার্নের রোমের বিখ্যাত রাস্তা ঘুরে বেড়ানোর দৃশ্য এখনও কোটি কোটি মানুষকে নস্টালজিক করে।

সেই যা ভেসপার দুরন্ত গতি, তা থামেনি। এখন আধুনিক সব মোটরসাইকেলের ভিড়েও ভেসপা টিকে আছে তার আভিজাত্য এবং আইকনিক স্টাইল নিয়ে; কোটি মানুষের নস্টালজিয়ার প্রতীক হয়ে।

আরও পড়ুন: এয়ার অ্যাম্বুলেন্সে নারীর মৃত্যু, তামাবিল দিয়ে লাশ হস্তান্তর

১৯৪৬ সালে প্রথম ভেসপা বের হয়েছিল রাস্তায়। তারপর ১৯৫৩ সালে রোমান হলিডের পর্দা ধরে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে।

সেই ভেসপার ৮০ বছর পূর্তি উপলক্ষে ঐতিহাসিক রোমকে রঙিন সাজে ফুটিয়ে তুলা হয়েছিল। চারদিনের এ উৎসবে বিশ্বের নানা প্রান্ত থেকে ভেসপাপ্রেমীরা জড়ো হয়েছেন। বৃহস্পতিবার শুরু হয়ে রবিবার শেষ হয়েছে এই বর্ণাঢ্য ভেসপা উৎসব। শনিবার অনুষ্ঠিত হয়েছিল ভেসপার গ্র্যান্ড র‌্যালি।

সেদিন রোমের আইকন কলোসিয়াম এবং রোমান ফোরামের আশেপাশের রাস্তা ভেসপায় সয়লাব হয়ে গিয়েছিল। ১০ হাজারেরও বেশি ভেসপাপ্রেমী তাদের প্রিয় বাহন নিয়ে র‌্যালিতে অংশগ্রহণ করেছিলেন। ভেসপার পরিচিত খটখট আওয়াজে সেদিন আড়ালে ছিল বিলাসবহুল সব গাড়িও।

ভেসপার নির্মাতা প্রতিষ্ঠান পিয়াজিও এবং ভেসপাপ্রেমীদের বৈশ্বিক সংগঠন ভেসপা ওয়ার্ল্ড ক্লাব এই উৎসবের আয়োজন করেছে। ঐতিহাসিক রোম শহরের পৌর প্রশাসন এই আয়োজনের পৃষ্ঠপোষকতা দিয়েছেন।

আরও পড়ুন: স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা ৫০

বৃহস্পতিবার রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি স্টেডিয়াম অফ দ্য মার্বেলস-এ ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেছেন, এরপর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভেসপাপ্রেমীরা নাচ, গান, স্লোগান দিয়ে, পতাকা উড়িয়ে উৎসবে যোগ দেন। অনেকেই নজর দিয়েছে সরাসরি উপহারের দোকানের দিকে। সেখান থেকে তারা ভেসপা জ্যাকেট, টুপি, ভেসপা কম্বল, ভেসপা পানির বোতল এবং ভেসপার ছাতা কিনেছেন। যারা প্রথমে এসেছেন, তাদের বেশিরভাগের নজর ছিল সীমিত সংস্করণের হেলমেটের দিকে, যাতে লেখা ছিল ‘৮০ ইয়ার্স অফ অ্যান আইকন’।

একটি আলোকচিত্র প্রদর্শনীতে ভেসপার কিছু ক্লাসিক দৃশ্য প্রদর্শিত হয়েছিল—মাঠে ফুল নিয়ে পিকনিক করা দম্পতি, বিকিনি ও বিচবল নিয়ে সমুদ্র সৈকতে ছুটি কাটানো বা ভূমধ্যসাগরীয় রোদের নিচে রোড ট্রিপ প্রভৃতি। এর পাশাপাশি এমন কিছু দৃশ্যও ছিল যা কেউ কল্পনাও করবে না, যেমন ১৯৬৩ সালে অভিযাত্রী সোরেন নিলসেনের ভেসপায় চড়ে সুমেরু বৃত্তে পৌঁছানো।

ভেসপার জন্মদির বৃহস্পতিবার থেকেই নানা প্রান্ত থেকে আসা ভেসপাপ্রেমীরা রোমে জড়ো হচ্ছিলেন। এটি বদলে দিচ্ছিল রোমের পরিচিত চেহারা। শহরের সমস্ত রাস্তাঘাট নানান রঙের ভেসপা এবং একই রঙের টি-শার্ট পরা মানুষের সয়লাবে ভরে গিয়েছিল। স্টেডিয়াম অফ দ্য মার্বেলস-এর বাইরের পার্কিং লটে আট দশকের সব মডেলের ভেসপার সারি দেখতে ভিড় করেছেন হাজারো মানুষ। রোমের মোড়ে মোড়ে সুন্দর করে সাজানো ভেসপা খটখট আওয়াজ মুহূর্তে মানুষকে ফিরিয়ে নিয়ে যায় ষাটের দশকে। ঐতিহাসিক এ শহরে নস্টালজিয়ার টান মিলিত হয়ে তৈরি করছে অন্যরকম এক সুর।

ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, জামানি, জাপানসহ বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ রোমে এসেছেন ভেসপার আহবানে, একটি ভালোবাসার টানে। ফ্রান্স থেকে এসেছেন অবসরপ্রাপ্ত নাটালি ডুনান্ড। তিনি ভেসপার ৮০তম জন্মদিনের সাথে সাথে নিজের ৬১তম জন্মদিনও উদযাপন করছেন। তিনি বলেন, ‘ভেসপার প্রতি এই ভালোবাসা আসলে ইতালীয় শৈলী, স্বাধীনতা আর ষাটের দশকের প্রতি টান থেকে। আমি এটি খুব ভালোবাসি।’ ডুনান্ডের প্রিয় বাহনের পেছনে বসেছিল তার পোষা কুকুরটিও। আট বছর বয়সী মেয়েকে পেছনে বসিয়ে টোকিও থেকে এসেছেন এক ভেসপাপ্রেমী। আলাদা করে অনেকের নজর কেড়ে নিয়েছে জার্মানি থেকে আসা এক ব্যক্তি। তার বাম পায়ের পেশিবহুল গোড়ালিতে ভেসপা লোগোর ট্যাটুর পাশে সুন্দর হাতের লেখায় লেখা ছিল, ‘লা দোলচে ভিটা’, যার অর্থ ‘মধুময় জীবন’।

আরও পড়ুন: মৎস্য কর্মকর্তার সঙ্গে যুবদল নেতার অডিও ভাইরাল, ‘টাকা না দিলে বোট জ্বালাইয়া দিমু’

ভেসপা মানে শুধু নস্টালজিয়া নয়, যারা ষাটের দশকে জন্ম নেননি, তাদের মধ্যে থেকেও ভেসপা ভালোবাসা দেখা যায়। এটি যেন ঐতিহ্যের ধারাবাহিকতা। অনেকেই বলছেন, তারা বড় মোটরসাইকেল ছেড়ে হালকা এবং সহজে নিয়ন্ত্রণযোগ্য ভেসপা বেছে নিয়েছেন। কারণ এটিকে চালাতে কোনো ঝামেলা নেই। ৫৯ বছর বয়সী ট্রাক ড্রাইভার অ্যান্ড্রু ওয়ালটন ২০ বছর আগে প্রথম ভেসপা কিনেছিলেন এবং তারপর তিনি অন্য দিকে নজর দেননি। তিনি বলেন, ‘শুধু উঠুন, মোচড় দিন আর চলতে শুরু করুন। একদম সহজ কাজ।’ তিনি নিউক্যাসল থেকে আট দিন ধরে ভেসপা চালিয়ে রোমে এসেছেন উৎসবে যোগ দিতে। প্রথমে ফেরি দিয়ে রটারড্যাম, পরে জার্মানির রাইন নদী হয়ে অস্ট্রিয়ার রোমান্টিক রোড এবং সবশেষে ইতালির উপকূল ধরে নিচে নেমে এসেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রেও অল্পকিছু মানুষ ভেসপার প্রেমে মজেছন। এটি এমন এক টান, যে একবার পড়লে আর ফিরে যাওয়া হয় না। ইন্ডিয়ানার ১০৮ বছর পুরোনো এক গাড়ি ডিলারশিপের মালিক বার্ক স্যান্ডম্যান দুই দশক আগে প্রথম ভেসপা কিনেছেন। আশেপাশে এর কোনো বিক্রেতা না দেখে তিনি সরাসরি ভেসপা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। এরপর থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে এক হাজারেরও বেশি ভেসপা বিক্রি করেছেন এবং নিজের জন্য রেখেছেন ১৫টি। ভেসপা ভিলেজে দাঁড়িয়ে স্যান্ডম্যান বলেন, ‘ভেসপা নিয়ে কেউ কখনো কোনো খারাপ কথা বলে না। সত্যি বলতে, এটি অবিশ্বাস্য। যারা অন্য ব্র্যান্ড ছেড়ে ভেসপা ব্যবহার শুরু করে, তারা আগে পেছনে ফিরে তাকায় না। এর মধ্যে অন্যরকম একটা ব্যাপার আছে। এবং সবাই ইতালীয় জিনিস পছন্দ করে। ইউরোপ থেকে ফিরে এসে অনেকেই এই ভেসপা প্রেমে পড়ে যান।’

চার চাকার জগতে ফোক্সওয়াগনের বিটলের যে মর্যাদা, দুই চাকায় ভেসপা তেমনি। আবেগ, ভালোবাসা এবং স্মৃতির এক রোমান্টিক রসায়ন। একবার কেউ ভেসপায় চড়লে তা আর ছাড়তে পারেন না, অন্তত ভুলতেও পারেন না।

ভেসপার শুরুর গল্পটা বেশ মজার। ভেসপার নির্মাতা প্রতিষ্ঠান পিয়াজিও আসলে বিমান বানাত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পিয়াজিও উদ্যোক্তারা দেখতে পান, তাদের কারখানা ধ্বংস হয়ে গেছে। এখানে আবার বিমান বানানো সম্ভব নয়। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পিয়াজিও আকাশ থেকে মাটিতে নেমে আসেন এবং বানান দুই চাকার ভেসপা। অস্তিত্ব টিকিয়ে রাখতে বানানো সেই ভেসপাই পিয়াজিওকে আবার খ্যাতির আকাশে তুলে দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির অর্থনীতিতে গতি আনতেও এই দুই চাকার ভেসপার অবদান কম নয়।

আরও পড়ুন: কের বাংলাদেশ ২ লাখ ৪৫ হাজার যুবকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ শুরু

পিয়াজিওর বিপণন বিভাগের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডেভিড জানোলিনির জানান, ‘প্রথম দিকে নারীদেরই তাদের মূল লক্ষ্য ছিল, কারণ তারা দীর্ঘ স্কার্ট পরেও পা না দেখিয়ে এটি সহজেই চালাতে পারতেন। এর গঠন, এর মার্জিত রূপ এবং অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিটি পুরুষের চেয়ে নারীর সাথেই বেশি মানানসই।’ তবে ভেসপার প্রাথমিক লক্ষ্য পূরণ হয়নি। নারীরা তো বটেই, বিশ্বের কোটি পুরুষের হৃদয়ও জয় করেছে ভেসপা। ষাটের দশকে প্রেমিকাকে কল্পনায় অড্রে হেপবার্ন ভেবে ভেসপায় ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখেননি, এমন রোমান্টিক পুরুষ খুঁজে পাওয়া ভার। জানোলিনি জানান, গত ৮০ বছরে পিয়াজিও বিশ্বজুড়ে ২ কোটি ভেসপা বিক্রি করেছেন। বর্তমানে বিশ্বের ১১০টি দেশে এটি বিক্রি হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুইলচেয়ারে আদালতে হাজির সাংবাদিক আজাহার আলী, ফের গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


হুইলচেয়ারে আদালতে হাজির সাংবাদিক আজাহার আলী, ফের গ্রেপ্তার

রাজধানীর শাহবাগ থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক মো. আজাহার আলী সরকার (৫৭) কে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৯ জুন) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এই আদেশ দেন।

আজ এই মামলায় গ্রেপ্তার দেখানোর শুনানির জন্য দুপর সাড়ে ১২টার দিকে তাকে হুইল চেয়ারে সিএমএম আদালতের হাজতখানা থেকে আদালতের এজলাসে তোলা হয়। গ্রেপ্তার দেখানোর শুনানি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে আজহার বলেন, ‘আমি নির্দোষ। আমাকে সম্পূর্ণ অন্যায়ভাবে এই মামলায় জড়ানো হয়েছে। ৭১ মঞ্চের সঙ্গে আমি জড়িত ছিলাম না। মিথ্যা মামলা দিয়ে আমাকে গ্রেপ্তার দেখানো হল।’ এ সময় আদালতে তিনি শারীরিকভাবে অসুস্থ বলেও জানান।

এর আগে, গত ১৮ জুন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আখতার মোর্শেদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন আসামিকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানিতে বলেন, আসামি ফেরাউনের চেয়ে ভয়ঙ্কর। গত ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এই সংগঠনের উদ্দেশ্য ছিল জাতির অর্জন মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার। আসামি ঘটনার সময় উপস্থিত ছিলেন। তিনি সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে অন্তবর্তীকালীন সরকারকে উৎখাত করার পরিকল্পনায় জড়িত ছিলেন। ন্যায় বিচারের স্বার্থে আসামিকে এই মামলায় গ্রেপ্তার দেখানো জন্য প্রার্থনা করছি।

গ্রেপ্তার দেখানোর বিরোধিতা করে আসামি পক্ষের আইনজীবী মো. রিপন শুনানিতে বলেন, আসামি মারাত্মকভাবে দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন। কিডনি ও লিভারের মারাত্মক সমস্যায় ভুগছেন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসও রয়েছে। এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেননি আসামি কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এক মামলায় জামিন না হতে হতেই নতুন করে আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।

এর আগে, গত বছরের ২৯ আগস্ট এ মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিনসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১০ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে আজহার আলীকে রামপুরার বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয় তাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মদিনের আনন্দ ম্লান, দুবাইয়ে হাসপাতালে ভর্তি জ্যাসমিন ভাসিন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


জন্মদিনের আনন্দ ম্লান, দুবাইয়ে হাসপাতালে ভর্তি জ্যাসমিন ভাসিন

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের প্রায় চার দিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে এক বাবা ও তার ছেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় রোববার (২৮ জুন) তাদের উদ্ধার করা হয়। এই ঘটনাটি উদ্ধারকাজে নিয়োজিত ফরাসি ও মার্কিন উদ্ধারকর্মীদের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তারা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা আরও জীবিত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভেনেজুয়েলার লা গুইরা শহরের ধ্বংসস্তূপে ভরা সড়ক দিয়ে উদ্ধারকর্মীরা কাপড়ের তৈরি অস্থায়ী স্ট্রেচারে করে ওই দুজনকে নিয়ে যাওয়ার সময় আশপাশে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। জরুরি উদ্ধারযানের দিকে নিয়ে যাওয়ার সময় বাবা-ছেলে দুজনকেই বেশ দুর্বল অবস্থায় দেখতে পাওয়া যায় এবং তাঁদের মুখে মাস্ক পরা ছিল।

গত বুধবার আঘাত হানা জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার উপকূলীয় লা গুইরা অঙ্গরাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

গেল বুধবার মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। এতে এখন পর্যন্ত এ দুর্যোগে দেশটিতে অন্তত ১ হাজার ৪৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও কয়েক হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এছাড়া প্রায় ৮০০ ভবন ধসে পড়ে। বহু মানুষের প্রাণহানির সঙ্গে সঙ্গে আহতের সংখ্যাও সমানতালে বাড়ছে।

নিহতদের মধ্যে পর্তুগাল, চীনসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই বিপর্যয়কে ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে উল্লেখ করেছেন।

দুর্যোগের ৯৬ ঘণ্টা পেরিয়ে গেলেও আশার আলো নিভে যায়নি। এরইমধ্যে ধ্বংসস্তূপ থেকে ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে অলৌকিকভাবে বেঁচে ফিরেছে ১৮ দিন বয়সী নবজাতক ও তার মা। ৩২ ঘণ্টা আটকে থাকার পর তাদের উদ্ধার করা হয়। তালিকায় আছে ১১ বছর বয়সি দুই শিশুর নামও। মোইসেস নামে এক শিশুকে প্রায় ৩ মিটার গভীর ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় ঘণ্টার চেষ্টায় উদ্ধার করে কলম্বিয়ার বিশেষজ্ঞ দল।

সরকারি তথ্য মতে, এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ আছেন। জীবিত উদ্ধারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টার সময়সীমা শেষ হয়ে গেলেও আশা ছাড়ছেন না উদ্ধারকর্মীরা। দিন-রাত এক করে চলছে অনুসন্ধান। ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে স্বজনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মাটি ও কংক্রিট সরাচ্ছেন স্থানীয় বাসিন্দারাও।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলকে সম্পূর্ণ লকডাউনের আওতায় আনা হয়েছে। উদ্ধার অভিযান নির্বিঘ্ন রাখতে সেখানে সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে জরুরি সেবা ও উদ্ধারকারী যানবাহনের চলাচল নিশ্চিত করতে খোলা রাখা হয়েছে গুরুত্বপূর্ণ সড়কগুলোও। তবে এই অঞ্চলে বারবার আফটারশক উদ্ধারকাজকে আরও কঠিন করে তুলছে, বলছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:০৫ পি.এম


কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণের উদ্দেশ্যে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে, সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের প্রশাসনিক হলরুমে সভাটির আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান।

এছাড়া বক্তৃতা করেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুস্তম আলী, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা, সামাজিক অবক্ষয় এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও প্রশাসনের সঙ্গে জনগণের সহযোগিতা জোরদার করার আহ্বান করেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, "মাদক আজ সমাজের জন্য একটি বড় হুমকি। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।"

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ী কিংবা মাদক সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। মাদক ও অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সচেতনতা সৃষ্টি করতে হবে। পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।"

সভা শেষে অংশগ্রহণকারীরা মাদক ও অপরাধমুক্ত কাউখালী গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৪ জনকে নিয়োগ দেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আবেদন ৩৫ বছর বয়সীদেরও

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


৪৪ জনকে নিয়োগ দেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আবেদন ৩৫ বছর বয়সীদেরও

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনে ১০ থেকে ১৪ গ্রেডে জনবল নিয়োগ করা হবে। মোট পদসংখ্যা ৪৪। আবেদনের শেষ তারিখ ২৭ জুলাই ২০২৬ অর্থাৎ ২৭ জুলাই ২০২৬ তারিখে আবেদন জমা দিতে হবে।

পদের নাম ও বিবরণ:

১. উপজেলা ব্যবস্থাপক

পদসংখ্যা: ১০

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১০) ১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

২. মাঠ কর্মকর্তা

পদসংখ্যা: ২৫

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৩. অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ৭

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৪. ড্রাইভার

পদসংখ্যা: ২

গ্রেড ও বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা।

বয়সসীমা:

১ জুন ২০২৬ তারিখে সর্বোচ্চ বয়স হবে ৩৫ বছর।

আবেদনের নিয়ম:

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি:

১ নম্বর পদের জন্য: ২২৩ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ);

২ থেকে ৫ নম্বর পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জ ও ভ্যাটসহ)।

অনগ্রসর নাগরিকদের জন্য, যেমন ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সব পদের আবেদন ফি ৫৬ টাকা।

আবেদনের সময়সীমা:

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে ২৮ জুন ২০২৬, সকাল: ১০টা;

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় হবে ২৭ জুলাই ২০২৬, বিকেল: ৫টা।

বিস্তারিত তথ্য জানার জন্য এই ঠিকানায় দেখুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%