ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং
পৌঁছেছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও

অবশেষে ট্রলারে সেন্টমার্টিনে ফিরলেন ১৪০ দ্বীপবাসী


অবশেষে ট্রলারে সেন্টমার্টিনে ফিরলেন ১৪০ দ্বীপবাসী

 

বৈরী আবহাওয়া ও সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কক্সবাজারের টেকনাফে আটকে পড়া সেন্টমার্টিন দ্বীপের ১৪০ জন বাসিন্দা আটদিন পর তিনটি ট্রলারে করে দ্বীপে ফিরেছেন।

শনিবার সকালে, টেকনাফ জেটিঘাট থেকে তিনটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। পরে, দুপুরের দিকে ট্রলারগুলো নিরাপদে সেন্টমার্টিনে পৌঁছায়।

আরও পড়ুন: কাউখালীতে কঁচা নদীতে অভিযান: সাড়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী বলেন, সাগরের বৈরী আবহাওয়া কিছুটা স্বাভাবিক হওয়ায় টেকনাফে আটকে পড়া সেন্টমার্টিনগামী যাত্রীরা দ্বীপে যেতে পেরেছেন। একই সঙ্গে, দ্বীপের প্রায় ৩০০ পরিবারের জন্য চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও সেন্টমার্টিনে পাঠানো হয়েছে। দ্বীপে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেয়ায়, বাংলাদেশ কোস্ট গার্ড ১০ জুলাই ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে।

টেকনাফ-সেন্টমার্টিন ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ বলেন, বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে টানা আট দিন ট্রলার চলাচল বন্ধ ছিল। এতে টেকনাফে অবস্থানরত সেন্টমার্টিনের বাসিন্দা ও বিভিন্ন কাজে যাওয়া লোকজন আটকে পড়েন।

তিনি আরও বলেন, শনিবার টেকনাফ থেকে প্রায় ১৪০ জন যাত্রী ও প্রয়োজনীয় মালামাল নিয়ে তিনটি ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়, এবং দুপুরের দিকে নিরাপদে দ্বীপে পৌঁছে। একই দিনে, সেন্টমার্টিন থেকে প্রায় ৭০ জন যাত্রী নিয়ে দুটি ট্রলার টেকনাফের উদ্দেশে রওনা হয়।

আরও পড়ুন: টাঙ্গাইলে ৬০ জন স্তন ক্যানসারের মতো কঠিন রোগের সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ওঠা নারীদের নিয়ে মিলনমেলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুরাদনগরের ৪৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল ধর্মমন্ত্রীর তহবিলের অনুদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


মুরাদনগরের ৪৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান পেল ধর্মমন্ত্রীর তহবিলের অনুদান

 

কুমিল্লার মুরাদনগর এলাকায় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইনের (কায়কোবাদ) স্বেচ্ছাধীন তহবিল থেকে বিতরণ করা হয়েছে ১০ লাখ টাকার আর্থিক অনুদান ৪৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে। শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিত উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয় এসব অনুদান অসচ্ছল ব্যক্তি, দুস্থ পরিবার এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সারোয়ার রাব্বী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী কাজী জুন্নুন বসরী।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি নায়েব আলী, উপজেলা যুবদলের সদস্য মাসুম মুন্সিসহ উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা উল্লেখ করেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। ধর্মমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের এই সহায়তা অসহায় মানুষের জীবনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি সুবিধা গ্রহণের কারণ দেখিয়ে বাংলাদেশিদের অভিবাসী ভিসা বন্ধ করল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


সরকারি সুবিধা গ্রহণের কারণ দেখিয়ে বাংলাদেশিদের অভিবাসী ভিসা বন্ধ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) প্রদান স্থগিত করেছে। এই সিদ্ধান্তটি কার্যকর হয়েছে চলতি বছরের ২১ জানুয়ারি থেকে।

সরকারি সূত্রে জানা যায়, কারণ হিসেবে উল্লেখ করা হয়, অভিবাসীরা যুক্তরাষ্ট্রে সরকারি সহায়তার উপর অধিকভাবে নির্ভরশীল হয়ে পড়ছেন।

শনিবার (১১ জুলাই), ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের করদাতাদের প্রতি আমাদের দায়িত্ব হলো এটি নিশ্চিত করা যে, অভিবাসীরা অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ না করেন এবং যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার বোঝা হয়ে না দাঁড়ান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২১ জানুয়ারি বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছে, কারণ বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার তুলনামূলকভাবে বেশি হয়েছে।

এছাড়া, এই স্থগিতাদেশের ফলে আমাদের যাচাই ও বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলো পুনরায় পর্যালোচনা করার সময় মিলবে, যাতে সেগুলো আমেরিকানদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই, এবিষয়ে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

শনিবার রাজধানীর আগারগাঁওস্থ পরিবেশ অধিদপ্তরের অডিটোরিয়ামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত ‘জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ শীর্ষক বিশেষ সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এই সেমিনারের আয়োজন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের যৌথ প্রচেষ্টার ফল।

মন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তন এখন ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি আমাদের প্রতিদিনের বাস্তবতা হয়ে উঠেছে। বিভিন্ন কারণে অনিয়মিত বৃষ্টিপাত, তীব্র তাপপ্রবাহ এবং উপকূলীয় লবণাক্ততা আমাদের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলছে। তাই পরিবেশ রক্ষা করা শুধু সরকারের একার দায়িত্ব নয়, একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে হলে সাধারণ নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ বলেন, পরিবেশ রক্ষার ক্ষেত্রে এটি একটি সরকারি প্রকল্প নয়, বরং এটি একটি জাতীয় সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, সরকার একা পরিবেশ রক্ষা করতে সক্ষম হবে না। এজন্য নাগরিক সমাজ, পরিবেশবাদী সংগঠন, তরুণ প্রজন্ম এবং প্রান্তিক জনগোষ্ঠীসহ সমাজের সব স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা আবশ্যক।

উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বাপা’র সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন বাপা’র যুগ্ম সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির সুমন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাপা’র সহ-সভাপতি অধ্যাপক ড. এম. ফিরোজ আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান, বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিগণ এবং গবেষকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


গাইবান্ধায় মাদক কারবারি গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটায় ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ শরিফুজ্জামান সোহাগ (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ কর্তৃক গ্রেফতার হওয়া শরিফুজ্জামান সোহাগ বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় এলাকার মাজেদ মাজুর ছেলে।

শনিবার (১১ জুলাই) দুপুরে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার দিবাগত রাতে সাঘাটা উপজেলার পল্টন মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে উপজেলার পল্টন মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে থাকে সাঘাটা থানা পুলিশ। পুলিশকে টের পেয়ে অভিযুক্ত সোহাগ পালানোর চেষ্টা করেন, কিন্তু তাকে আটক করা হয়। পরে পুলিশ তল্লাশি চালিয়ে তার ট্রাউজারের পকেটে থাকা ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করার পাশাপাশি তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি এ্যানড্রেয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৪ হাজার ৭০০ টাকা। তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া শরিফুজ্জামান সোহাগ দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করে শনিবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%