ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

কুমিল্লায় ২০০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার


কুমিল্লায় ২০০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ভারতীয় এক নাগরিককে পুলিশ আটক করেছে।

শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙা ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম দীপ রুদ্র পাল (২২)। দীপ রুদ্র পাল ভারতের ত্রিপুরা রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলার সদর থানার এডিনগর এলাকার বাসিন্দা। তিনি মৃত দিলীপ রুদ্র পাল এবং সবিতা রুদ্র পালের ছেলে।

আরও পড়ুন: ভলাকুট বিএনপির রাজনীতিতে এখনো আলোচনায় দুই সহোদর আয়ূব ও সোয়াব খান

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকারের নেতৃত্বে ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময়, ওই সড়কের উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ভাঙা ব্রিজ এলাকায় সন্দেহজনক অবস্থায় দীপ রুদ্র পালকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে বিজিবির অভিযানে সোয়া ২ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


সিলেটে বিজিবির অভিযানে সোয়া ২ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট সীমান্ত এলাকার পৃথক অভিযান পরিচালনা করে প্রায় দুই কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

গত ২২ ও ২৩ আগস্ট সিলেট ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, সোনালীচেলা, বিছনাকান্দি, তামাবিল এবং প্রতাপপুর সীমান্ত ফাঁড়ি ও বিজিবি সদর দপ্তরের বিশেষ টহল দল এই অভিযানগুলো পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে উদ্ধারকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী, বিভিন্ন প্রকার শাড়ি, জিরা, চা-পাতা, মোবাইল ডিসপ্লে, মার্বেল, গরু, কম্বল, চকলেট, পঁচনশীল মাছ, চিনি, সুপারি, ফল ও ইয়াবা।

এছাড়া নদীপথ দিয়ে অবৈধভাবেই বালু ও পাথর পরিবহনে ব্যবহৃত বাংলাদেশি বারকী নৌকা এবং মৃগেল মাছও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মোট মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ২৫ লাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, দেশের সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির কঠোর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় এই বিশাল চালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। তিনি জানান, উদ্ধার করা মালামাল প্রচলিত সরকারি বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ৪ হত্যাকাণ্ডের নৃশংসতার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন পুলিশ কমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৬ পি.এম


রংপুরে ৪ হত্যাকাণ্ডের নৃশংসতার বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন পুলিশ কমিশনার

রংপুরে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের বাকি তিন সদস্যকে হত্যার ঘটনার বর্ণনা দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। গলা জড়িয়ে আসার পরিস্থিতিতে তিনি গণমাধ্যম কর্মীদের ব্রিফ করার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে ভয়াবহ হত্যাকাণ্ডের বর্ণনা দেন কমিশনার।

এক পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার (২৩ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সামনে কথা বলেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিলেন নগরীর মাছুয়াপাড়া এলাকার কানুদাসের ছেলে মুগ্ধ দাস (২৩) এবং বিনয়চন্দ্র দাসের ছেলে সিদ্ধার্থ দাস (১৯)।

পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, শুধু হত্যাই নয়, চারজনকে হত্যার পরও অভিযুক্তরা নির্বিকার ছিল। হত্যার পর ওই বাড়িতেই গোসল, খেজুর ও শসা খাওয়া এবং ইয়াবা সেবনের মতো চাঞ্চল্যকর তথ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে এসেছে।

মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের নির্মমতার বর্ণনায় তিনি জানান, হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুজন হলেন নগরীর মাছুয়াপাড়ার বাসিন্দা মুগ্ধ দাস ও তার মামাতো ভাইয়ের ছেলে সিদ্ধার্থ দাস। সিদ্ধার্থ নগরীর পিকে জুয়েলার্সে কাজ করেন। মুগ্ধ সিটি বাজারে একটি মাছের দোকানে কর্মরত।

পুলিশ কমিশনার বলেন, ‘গণপতি স্যার ছিলেন একজন সম্মানিত লোক। ওনার পরিবারের সঙ্গে কারও কলহ বিবাদ ছিল না।’ এ কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি কমিশনার। তাকে চোখ মুছতে দেখা যায়।

অভিযুক্তদের দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ কমিশনার জানান, বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ এক মাদক কারবারির কাছে ইয়াবা কিনেছিলেন। পরে সীমান্ত নামের স্থানীয় এক ব্যক্তির বাসায় গিয়ে তারা ইয়াবা সেবন করেন। রাতের শেষ দিকে তারা দেবু নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান।

সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ শুনে গণপতি চক্রবর্তী খালি গায়ে ও গলায় গামছা নিয়ে ছাদে বেরিয়ে আসেন। তখন অভিযুক্তরা গামছা পেঁচিয়ে তাকে হত্যা করেন। শব্দ শুনে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ছাদে আসার সময় সিঁড়িতে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়।

হত্যার নির্মমতা বর্ণনা করতে গিয়ে পুলিশ কমিশনার ভেঙে পড়েন। তিনি বলেন, ‘উনার চিৎকার-চেঁচামেচিতে উনার মেয়ে প্রাপ্তি চক্রবর্তী, বয়স ২৫, সে যখন এগিয়ে আসে, প্রাপ্তি চক্রবর্তীকে তারা খুন করে গামছা পেঁচিয়ে। খুনিদের বক্তব্যে আমি যেটা শুনলাম, প্রাপ্তি চক্রবর্তী মারা যাচ্ছিল না, প্রায় চার-পাঁচ মিনিট লাগে তার প্রাণ যাওয়ার ক্ষেত্রে। সেই সময় তারা রশি দিয়ে গলায় এবং মুখে পেঁচিয়ে ধরে। একটা প্যাঁচ গলার উপর দিয়ে যায়, একটা প্যাঁচ মুখের উপর দিয়ে যায়। তারা এত জোরে এই রশিটা টান দেয়, তার মুখের চোয়াল ভেঙে যায় এবং চোখটা ঠিকরে বের হয়ে যায়।’

চারজনের মধ্যে সবচেয়ে ছোট প্রিয়ম চক্রবর্তীকে হত্যার সময় পুরোপুরি আবেগাপ্লুত হয়ে পড়েন পুলিশ কমিশনার। ১২ বছর বয়সী এই শিক্ষার্থী রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

প্রিয়মের কথা বলতে গিয়ে একপর্যায়ে বক্তব্য থামিয়ে দেন পুলিশ কমিশনার। কান্নাজড়িত কণ্ঠে জানান, ‘ছোট ছেলেটা যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই। আমার ছেলের বয়সী।’

এরপর কিছুক্ষণ থেমে তিনি জানান, ‘এই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে এবং একপর্যায়ে একটি বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যার পর সকাল হলে তারা প্রিয়মের বাথরুমে গোসল করে। প্রথমে সিদ্ধার্থ গোসল করে পরে মুগ্ধ গোসল করে।’

পুলিশ কমিশনার জানান, গোসল শেষে অভিযুক্তরা ওই বাড়ির ডাইনিং টেবিলে রাখা একটি বৈয়াম থেকে খেজুর ও শসা খান। এরপর সেখানে বসেই আরও একবার ইয়াবা সেবন করেন তারা। শুধু তাই নয়, হত্যার পর আলামত নষ্টের চেষ্টাও করে অভিযুক্তরা। নিহতদের ব্যবহৃত দুটি স্মার্টফোন থেকে ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলতে ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ফোন দুটি চুবিয়ে রাখা হয়।

পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ বলেন, ‘খুব দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য উদঘাটন করে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষে চার্জসিট দেওয়া হবে। আপনারা আমার ওপর আস্থা রাখতে পারেন।’

একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুরো রংপুরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং, যা বললেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৭ পি.এম


নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং, যা বললেন

নরসিংদীর মনোহরদীতে এক দাদা মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করেছেন নাতিকে টাকা ধার না দেওয়ার জন্য। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলাটির বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়ায় এই ঘটনা ঘটে।

ইতিমধ্যে ওই পরিস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

দাদা করম আলী মাইকিং করে সতর্ক করেন, তার নাতি মো. মাহবুব মিয়ার সঙ্গে যেন কেউ কোনো ধরনের আর্থিক লেনদেন না করে। তিনি উল্লেখ করেন, কেউ যদি তার এই সতর্কবার্তা অমান্য করে নাতিকে টাকা ধার দেয়, তাহলে সেই দায়দায়িত্ব তাকেই বহন করতে হবে।

এলাকাবাসী জানায়, মাহবুব নানাভাবে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে পরে সেই দায় দাদা করম আলীর ওপর চাপিয়ে দিতেন বলেও অভিযোগ রয়েছে। এই কারণেই অতিষ্ঠ হয়ে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন।

স্থানীয় বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, মাহবুবের মাদকাসক্তির বিষয়ে এলাকায় আলোচনা চলছে। তবে অন্য কোনো অপরাধে তার সম্পৃক্ততার তথ্য তার কাছে নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলি কারাগারে মানবেতর জীবন কাটাচ্ছেন গর্ভবতী ফিলিস্তিনি নারীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


ইসরায়েলি কারাগারে মানবেতর জীবন কাটাচ্ছেন গর্ভবতী ফিলিস্তিনি নারীরা

ইসরায়েলের ড্যামন কারাগারে গুরুতর স্বাস্থ্য ও তীব্র মানবিক সংকটে রয়েছেন আটক গর্ভবতী ফিলিস্তিনি নারীরা।

পর্যাপ্ত চিকিৎসা, পুষ্টিকর খাবার ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রীর অভাবের পাশাপাশি তাদের পোশাকও জব্দ করা হচ্ছে।

ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস এমন অভিযোগ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজজিরা।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ৮ জুলাইয়ের পর আর কোনো গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেননি পাঁচ মাসের গর্ভবতী মানার ইব্রাহিম কারাজা। দুই সন্তানের এই জননী দুই মাসেরও বেশি সময় ধরে তীব্র চুলকানি ও খোসপাঁচড়ার মতো ত্বকের সমস্যায় ভুগছেন বলেও অভিযোগ করেছেন।

আটকের ২০ দিনের মধ্যে কারাজার ওজন গর্ভধারণের আগের ৬০ কেজি থেকে কমে ৫৪ কেজিতে নেমে যায়।

পরে তা বেড়ে মাত্র ৫৭ কেজি হয়েছে। পুষ্টিহীন ও নিম্নমানের খাবারের কারণেই তার এমন অবস্থা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।

এদিকে আরেক গর্ভবতী বন্দি দানা জুদেহ আগামী সেপ্টেম্বরের শুরুতে গর্ভাবস্থার নবম মাসে প্রবেশ করবেন। তার স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস গর্ভবতী বন্দি নারীদের জরুরি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত পুষ্টিকর খাবার ও পরিচ্ছন্নতার সামগ্রী সরবরাহের দাবি জানিয়েছে। পাশাপাশি মানার কারাজার দ্রুত চর্মরোগ চিকিৎসা এবং হাসপাতালে গর্ভাবস্থা পর্যবেক্ষণের ব্যবস্থার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%