ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

আইসিটি বিভাগের নতুন সচিব নির্বাচিত হয়েছেন মামুনুর রশীদ ভূঞা


আইসিটি বিভাগের নতুন সচিব নির্বাচিত হয়েছেন মামুনুর রশীদ ভূঞা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব হিসেবে মো. মামুনুর রশীদ ভূঞা নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।

এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

দেশের বাজারে থাকা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে 'ক্ষতিকর' মাইক্রোপ্লাস্টিক পাওয়ার বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই কমিটিতে থাকবে বুয়েটের একজন, সায়েন্স ল্যাবরেটরির একজন ও বিএসটিআইয়ের একজন বিশেষজ্ঞ। স্বাস্থ্য সচিব ও বিএসটিআই কর্তৃপক্ষকে কমিটি গঠন করার কথা বলা হয়েছে। আদালত ১৫ দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছিলেন।

মঙ্গলবার আদালতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেওয়া হয়। একইসঙ্গে টুথপেস্টের মধ্যে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক রোধে কার্যকর ব্যবস্থা কেন গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছে।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আল মামুন।

এটিই ছিল বিষয়টি নিয়ে হাইকোর্টে আবেদন অভিযোগ ও তদন্ত করার জন্য। গতকাল সোমবার দেশের বাজারে ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক থাকার তথ্য সামনে আসার পর বিষয়টি নিয়ে রিট দায়ের করা হয়। এ রিটে আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন আবেদন করেছেন। স্বাস্থ্য সচিব, পরিবেশ সচিব, বাণিজ্য সচিব, বিএসটিআইসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে রিটে বিবাদী করা হয়েছে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশে পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে এসব ক্ষুদ্র প্লাস্টিক কণার সংখ্যা ২০ থেকে ৩২০টির মধ্যে ছিল। শিশুদের জন্য তৈরি হওয়া ছয়টি টুথপেস্টের চারটিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।

এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) এক নতুন গবেষণায় এই তথ্য উঠে আসে। গবেষকদের বক্তব্য অনুযায়ী, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মানবস্বাস্থ্য ও পরিবেশের জন্য সম্ভাব্য ঝুঁকি তৈরি করছে।

২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত ১৯টি প্রধান ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব টুথপেস্ট বাংলাদেশের পাশাপাশি ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত।

দেশে তৈরি ২৫টি নমুনার মধ্যে ২২টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। অন্যদিকে, ভারতের পাঁচটি নমুনার মধ্যে একটিতে মাইক্রোপ্লাস্টিক, থাইল্যান্ডের দুটি নমুনার মধ্যে একটিতে এবং ভিয়েতনামে তৈরি দুই নমুনায় মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে।

গবেষণায় অন্তর্ভুক্ত ৩৪টি নমুনার মধ্যে ছয়টি শিশুদের টুথপেস্ট ছিল। এর মধ্যে প্রতিটি ১০০ গ্রামে ২০ থেকে ১৪০টি মাইক্রোপ্লাস্টিক কণার উপস্থিতি ছিল। তবে গবেষণায় আটটি নমুনায় শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি।

গবেষণার ফলাফল উপস্থাপন করে ইএসডিওর রিসার্চ অ্যান্ড পলিসি অ্যাসোসিয়েট ড. ফয়জুন নাহার জানান, টুথপেস্টের নমুনাগুলো খুচরা দোকান, সুপারমার্কেট ও পাইকারি বাজার থেকে সংগ্রহ করা হয়েছিল। সেগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি অব এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজিতে পরীক্ষা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষার্থী ও গবেষকদের জন্য এলো গুগলের নতুন এআই ফিচার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


শিক্ষার্থী ও গবেষকদের জন্য এলো গুগলের নতুন এআই ফিচার

শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক একাধিক নতুন সুবিধা নিয়ে এসেছে গুগল। গুগল জানিয়েছে, এ নতুন সুবিধাগুলো জেমিনি, নোটবুকএলএম, গুগল ক্লাসরুম এবং ক্রোমবুকের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা আরও ব্যক্তিকেন্দ্রিক, সহজ ও কার্যকর হবে।

নতুন আপডেটের অন্যতম আকর্ষণ ‘স্টাডি নোটবুকস’। শিক্ষার্থীরা তাদের ক্লাস নোট, পিডিএফ, লেকচার নোটসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী আপলোড করতে পারবেন। আপলোড করার পর, জেমিনি শিক্ষার্থীর প্রস্তুতির মাত্রা মূল্যায়ন করবে সংক্ষিপ্ত একটি কুইজের মাধ্যমে। সেই বিশ্লেষণের ভিত্তিতে পরে শিক্ষার্থীর জন্য বিষয়ভিত্তিক পড়ার পরিকল্পনা তৈরি করবে, যাতে শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী পড়াশোনার দিকনির্দেশনা পাবেন।

গুগল তাদের এআই ভিত্তিক গবেষণা সহকারী নোটবুকএলএম-এর সক্ষমতাও বাড়িয়েছে। নতুন সংস্করণে নিরাপদ ক্লাউড পরিবেশে কোড চালানোর সুবিধা যুক্ত করা হয়েছে। তাছাড়া গবেষণার তথ্য বা নোট থেকে স্বয়ংক্রিয়ভাবে চার্ট, স্প্রেডশিট এবং উপস্থাপনার স্লাইড তৈরি করা যাবে। বিভিন্ন নথি, ব্যক্তিগত নোট এবং ওয়েব থেকে সংগৃহীত তথ্য এক জায়গায় বিশ্লেষণের সুবিধা নজরকাড়া করে তুলে ধরা হয়েছে।

শিক্ষকদের কাজ সহজ করতে নতুন এআই সুবিধাও এনেছে গুগল। জেমিনি, গুগল ক্লাসরুম ও ক্রোমবুকের সমন্বয়ে শিক্ষকরা দ্রুত পাঠ পরিকল্পনা, পাঠ্যক্রমভিত্তিক কার্যক্রম এবং শ্রেণীকক্ষে প্রশাসনিক কাজ সম্পন্ন করতে পারবেন। এতে প্রশাসনিক কাজে সময় কম ব্যয় হবে এবং শিক্ষকদের শিক্ষাদানের দিকে আরও বেশি মনোযোগ দেওয়া সম্ভব হবে।

গুগল জানায়, এআইয়ের সহায়তায় শিক্ষার্থীদের জন্য মানসম্মত মূল্যায়ন পরীক্ষাও তৈরি করা যাবে, যা মূল্যায়ন প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করবে বলে আশা রয়েছে প্রতিষ্ঠানটির।

গুগল প্রকাশিত একটি গবেষণায় বলেছে, যেসব এলাকায় দক্ষ শিক্ষকের সংকট রয়েছে, সেখানে এআই ভিত্তিক শিক্ষাসহায়ক প্রযুক্তি শিক্ষার মান উন্নয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যক্তিগত শেখার পরিকল্পনা তৈরি এবং দ্রুত শিক্ষাসামগ্রী প্রস্তুতির ক্ষেত্রে এসব প্রযুক্তি কার্যকর হতে পারে।

গুগলের তথ্য অনুযায়ী, স্টাডি নোটবুকস ধাপে ধাপে জেমিনি অ্যাপের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে। অন্যদিকে শ্রেষ্ঠ নোটবুকএলএম বর্তমানে গুগল এআই আলট্রা গ্রাহক এবং নির্বাচিত গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য বিশ্বব্যাপী চালু রয়েছে। ভবিষ্যতে গুগল ক্লাসরুম ও ক্রোমবুকে নতুন এআইচালিত শিক্ষাসুবিধা যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন এআই ফিচারগুলো শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ব্যক্তিগত শেখার অভিজ্ঞতা, গবেষণা ও শ্রেণিকক্ষ পরিচালনার ক্ষেত্রে জেমিনি ও নোটবুকএলএমের নতুন সুবিধাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:১২ পি.এম


মধুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা

টাঙ্গাইলের মধুপুর উপজেলার লাউফুলা ও কাইতকাই এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি পৃথক মামলায় এ অর্থদণ্ড প্রদান করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সেকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন।

ভ্রাম্যমান আদালতের সূত্রে জানা গেছে, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর তফসিলভুক্ত বিধান লঙ্ঘনের অভিযোগে পৌরশহরের কাইতকাই এলাকার সালাম অটো রাইস মিলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের কারণে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা এলাকার আরিফ ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা এবং একই এলাকার মানিক বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। আদায়কৃত মোট ১ লাখ ৬০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

অভিযানে মধুপুর থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মানববন্ধন, বিচারের দাবিতে এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


নাসিরনগরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মানববন্ধন, বিচারের দাবিতে এলাকাবাসী

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি ৭-৮ বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে, যার কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত ২৭ জুলাই এই ঘটনার অভিযোগ ওঠার পর আজ (২৮ জুলাই) দুপুরে ধরমন্ডল গ্রামের শতাধিক নারী এবং পুরুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুটির পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাবি জানান। তারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক।

এর আগে ধারণা করা যায় সিএনজি চালক শাকিল মিয়ার ৭-৮ বছর বয়সী মেয়ে জান্নাতকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে ৩৮ বছর বয়সী আহাম্মদ আলী সোহান নামের একজন ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ উঠার পর বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

নাসিরনগর থানার (এসআই) মাহবুবের সঙ্গে যোগাযোগ করার পর তিনি জানান, "ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং ভুক্তভোগী পরিবারকে থানায় এসে মামলা করার জন্য বলেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলেই আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

মানববন্ধনে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচারের আশ্বাস দেন এবং আইন দ্বারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%