১০:৫০ পি.এম
চাঁদপুর সদর উপজেলার মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকায় ঘটে যাওয়া এক দুর্ঘটনায় তামিম (২৪) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে বাইক গ্রুপের একটি মিটআপ শেষ করে ঘুরতে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
মহামায়া পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছানোর পর গ্রুপের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পানিতে পড়ে যায়। বাইকের পেছনে থাকা তামিম ছিটকে গিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু ঘটে। নিহত তামিমের বাড়ি চাঁদপুর সদর উপজেলার আলগী এলাকায়।
আরও পড়ুন: জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান: ধর্ষণ, চুরি ও পরোয়ানাভুক্ত আসামীসহ গ্রেপ্তার ৯
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন