ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার


দক্ষিণ আফ্রিকায় দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের পূর্বাঞ্চলীয় একুরহুলেনি এলাকায় গত দুই মাসে ১০ নারীর মরদেহ উদ্ধারের ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে। সর্বশেষ শনিবার (২৬ সেপ্টেম্বর) তেম্বিসার ভুসিমুসি এলাকায় এক নারীর মরদেহ উদ্ধারের পর মোট সংখ্যা ১০-এ পৌঁছেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সর্বশেষ মরদেহটি একটি কবরস্থানের নিকটে পাওয়া যায়। জুলাই মাস থেকে একুরহুলেনির বিভিন্ন স্থানে একের পর এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে। তবে, এখন পর্যন্ত সব হত্যাকাণ্ড একই ব্যক্তি বা চক্রের সঙ্গে যুক্ত—এমন কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এসব ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দশম নারীর মরদেহ উদ্ধারের পর প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, "দক্ষিণ আফ্রিকার নারীদের হত্যা অব্যাহত থাকা দেশটির পুরুষদের জন্য লজ্জার।"

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় দাবানল নেভাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

এর আগে রামাফোসা এসব হত্যাকাণ্ডের তদন্তে কোনো পাথরই অক্ষত রাখা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এদিকে, পুলিশ হত্যাকাণ্ডগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্তের কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টানা চার কনসার্টে মঞ্চ মাতাবে ‘শিরোনামহীন’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১০ এম


টানা চার কনসার্টে মঞ্চ মাতাবে ‘শিরোনামহীন’

দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’কে সামনে আবারও ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। আগামী ছয় দিনে দেশের বিভিন্ন স্থানে চারটি কনসার্টে গান পরিবেশন করবে ব্যান্ডটি। শীতের মৌসুম সামনে রেখে কনসার্টের আয়োজন বাড়ার আভাসও পাওয়া যাচ্ছে। ব্যান্ডটির প্রধান জিয়াউর রহমান জানিয়েছেন, ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাদের টানা কনসার্ট। প্রথম আয়োজনটি হবে ঢাকার কবি নজরুল সরকারি কলেজের মাঠে। কলেজটির নবীন বরণ উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। এরপর ৩০ সেপ্টেম্বর গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মঞ্চে উঠবে ‘শিরোনামহীন’। পরদিন, ১ অক্টোবর ঢাকার একটি হোটেলে কনসার্ট করবে তারা। চারটি আয়োজনের শেষটি হবে ২ অক্টোবর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘদিন ধরে দেশের সংগীতাঙ্গনে কনসার্ট আয়োজন নিয়ে নানা প্রতিকূলতা দেখা গেছে। বিভিন্ন সময়ে বেশ কিছু অনুষ্ঠান বাতিলও হয়েছে। এমন পরিস্থিতিতে ‘শিরোনামহীন’-এর এক সপ্তাহে চারটি কনসার্টের সূচি সংগীতপ্রেমীদের জন্য নতুন ব্যস্ততার ইঙ্গিত দিচ্ছে।

 ব্যান্ডটির সদস্যরা আশা করছেন, সামনে নিয়মিতভাবে কনসার্ট আয়োজনের পরিবেশ তৈরি হবে। শিল্পীরা গান নিয়ে মঞ্চে ফিরবেন এবং শ্রোতারাও সরাসরি সংগীত উপভোগের সুযোগ পাবেন।

 

বর্তমানে ‘শিরোনামহীন’-এর সদস্য হিসেবে রয়েছেন জিয়াউর রহমান, কাজী আহমাদ শাফিন, শেখ ইশতিয়াক, সাইমন চৌধুরী ও সুদীপ্ত সিনহা দিপু।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৪ এম


ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে

ঢাকাতে কেনাকাটার প্রয়োজনে হয়তো প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। তবে কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি অবশ্যই জানা থাকা জরুরি। তা না হলে বিড়ম্বনায় পড়তে হতে পারে আপনাকে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট
বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট অঞ্চল, তেজগাঁও শিল্প অঞ্চল, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী বাণিজ্যিক অঞ্চল, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল অঞ্চল, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া ও রায়েরবাগ।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এথেন্সে আবাসিক ভবন ধসে নিহত ৬, ৪ জন মার্কিন নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১৭ এম


এথেন্সে আবাসিক ভবন ধসে নিহত ৬, ৪ জন মার্কিন নাগরিক

গ্রিসের রাজধানী এথেন্সের পর্যটন অঞ্চলে অবস্থিত একটি দুই তলা আবাসিক ভবন ধসে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার গ্রিক ফায়ার ব্রিগেড এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। স্থানীয় মেয়রের বক্তব্য অনুযায়ী, গ্যাস লাইনের ত্রুটি থেকেই এই মারাত্মক বিস্ফোরণ ও ভবন ধসের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এই ঘটনায় নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক রয়েছেন, যা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।

দেশটির ফায়ার ব্রিগেডের মুখপাত্র ভাসিলিস ভাথরাকোগিয়ানিস এক টেলিভিশন ব্রিফিংয়ে জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকারীরা ৬ জনের মৃতদেহ উদ্ধার করেন। ওই ভবনের একটি অ্যাপার্টমেন্টে বসবাসকারী এক বয়স্ক দম্পতি এবং অন্য একটি ফ্ল্যাটে থাকা চার পর্যটকের সন্ধান পাওয়া গেছে।

হোটেল ও স্বল্পমেয়াদি ভাড়া বাসার জন্য পরিচিত এই এলাকায় দুর্ঘটনার আগে তীব্র গ্যাসের গন্ধ পাওয়ার খবর পাওয়া যায়। ঘটনার তদন্তের জন্য ফায়ার ব্রিগেডের অপরাধ তদন্ত বিভাগও ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই চার মার্কিন পর্যটকের এথেন্স বিমানবন্দর থেকে শুক্রবার বিকেল ৩টায় ফ্লাইট ধরার কথা ছিল, কিন্তু তারা সময়মতো পৌঁছাননি।

লাশগুলো শনাক্তকরণ ও হাসপাতালে পাঠানোর জন্য শনিবার ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছিল। ভয়াবহ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েল। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ তিনি লেখেন, ‘গতকাল মধ্য এথেন্সে ভয়াবহ বিস্ফোরণে চার আমেরিকান নাগরিকের মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নিহত ও আহতদের পরিবারের প্রতি রইল আমার গভীর সমবেদনা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৩ এম


ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

আজ রবিবার রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগের পর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। বিষয়টি গতকাল শনিবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন শাখার কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

গতকাল ঠাকুরগাঁও জেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।

এছাড়া উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসেবে হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%