ঢাকা সোমবার, ১০ই আগস্ট, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ইং ২৬শে শ্রাবণ, ১৪৩২বাং

তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে থেকে শেষ ষোলোয় নেদারল্যান্ডস


তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষে থেকে শেষ ষোলোয় নেদারল্যান্ডস

গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিউনিসিয়াকে ৩-১ গোলে পরাজিত করেছে নেদারল্যান্ডস। এর ফলে ডাচরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে। নকআউট পর্বে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হবে মরক্কো।

বিস্তারিত আসছে...

আরও পড়ুন: হরমুজ প্রণালি খোলা নিয়ে অনিশ্চয়তায় বেড়েছে জ্বালানি তেলের দাম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইডেনের সঙ্গে ড্র, ব্রাজিলের চ্যালেঞ্জ অপেক্ষায় জাপান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:১৪ এম


সুইডেনের সঙ্গে ড্র, ব্রাজিলের চ্যালেঞ্জ অপেক্ষায় জাপান

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপান সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে। এই ড্র তাদের টেবিলের দুইয়ে অবস্থান ধরে রেখেছে। ফলে, তাদের প্রতিপক্ষ শেষ ৩২-এ এখন নিশ্চিত হয়ে গেল। আগামী ২৯ জুন জাপান ব্রাজিলের মুখোমুখি হবে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবহাওয়ার সতর্কবার্তা: দুপুরের আগেই ১৪ জেলায় ঝড়ের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৩১ এম


আবহাওয়ার সতর্কবার্তা: দুপুরের আগেই ১৪ জেলায় ঝড়ের সম্ভাবনা

দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। একইসাথে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শুক্রবার (২৬ জুন) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। সুতরাং, ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিয়ার বিচার চেয়ে বাবা-মার বার্তা: দোষী হলে সর্বোচ্চ শাস্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৩৯ এম


সিয়ার বিচার চেয়ে বাবা-মার বার্তা: দোষী হলে সর্বোচ্চ শাস্তি

ভারতের পুনেতে ব্যবসায়ী কেতন আগরওয়ালের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দুইজনের পরিবার বিপরীতমুখী অবস্থান নিয়েছে। অভিযুক্ত চেতন চৌধুরীর পরিবার তাকে নির্দোষ দাবি করলেও সিয়া গোয়েলের পরিবারের অবস্থান ভিন্ন।

সিয়া গোয়েলের বাবা-মা বলেছেন, যদি তাদের সন্তান দোষী হন, তাহলে তার যেন ফাঁসি হয়।

গত ১৮ জুন পুনের লোহাগড় দূর্গে ৪০০ ফুট ওপর থেকে পরে মারা যান ব্যবসায়ী কেতন আগরওয়াল। প্রথমে দুর্ঘটনা ভাবা হলেও পরে পরিবারের সন্দেহ আর পুলিশের তদন্তে জানা যায়, কেতন আগরওয়ালের বাগদত্তা সিয়া গোয়েল এবং তার প্রেমিক চেতন চৌধুরী মিলে পরিকল্পিতভাবে কেতন আগরওয়ালকে হত্যা করে। দুই সন্দেহভাজন সিয়া এবং চেতন এখন ৭ দিনের পুলিশ রিমান্ডে আছেন।

রিমান্ডে থাকা চেতনের সাখে দেখা করে এসে তার বাবা ও চাচা দাবি করেন, চেতন নির্দোষ। সিয়া নিজেকে বাঁচানোর জন্য চেতনকে ফাঁসানোর চেষ্টা করছে।

তবে সিয়া গোয়েলের বাবা-মার অবস্থান ভিন্ন। সিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ পুরো পরিবারটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দিয়েছে।

গত ১৮ জুন পুনের ঐতিহাসিক লোহাগড় দূর্গে সিয়া ও চেতন মিলে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করে সিয়ার হবু বর কেতন আরগওয়ালকে।

প্রাথমিকভাবে দুর্ঘটনা বলা হলেও পরে জানা যায় এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। ঘটনার ৫ দিন পর ২৩ জুন সিয়া ও তার প্রেমিক চেতন চৌধুরীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়। একমাত্র কন্যার বিয়ের আয়োজনে ব্যস্ত গোয়েল পরিবারের ওপর হঠাৎ যেন আকাশ ভেঙ্গে পড়ে। মেয়ের গ্রেপ্তারের খবর সইতে পারেননি তার বাবা প্রভীন গোয়েল।

সেদিনই হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হন প্রভীন। তাকে দেখাশোনা করতে তার স্ত্রী ও ছেলেও সার্বক্ষণিক হাসপাতালে অবস্থান করছেন। পরিবারের একজন থানায় পুলিশ রিমান্ডে, বাকি তিন জন হাসপাতালে থাকায় মার্কেট ইয়ার্প এলাকায় তাদের পারিবারিক আবাস ‘লীলা কুঞ্জ’ এখন শূন্য। বাসায় এখন তালা।

হাসপাতাল থেকে সিয়ার বাবা প্রভীণ গোয়েল বলেন, ‘এ ঘটনায় যেই দোষী হোক, এমনকি সে আমার কন্যা হলেও তার ফাঁসি হোক।’

সিয়ার মা পুজা গোয়েলের চাওয়াও অভিন্ন, ‘এ ঘটনায় যে দোষী হয়, তার যেন সর্বোচ্চ সাজা হয়। একজন মা হিসেবে আমি এই দাবি জানাচ্ছি।’

তবে নিহত কেতন আগরওয়ালের পরিবার এ ঘটনায় গোয়েল পরিবারের দায় আছে বলে মনে করেন। তাদের দাবি, সিয়া যে চেতনের সাথে প্রেম করছেন; এটা তার মা, ভাই ও খালা আগে থেকেই জানতেন। কেতনের পরিবারের আর্থিক ও সামাজিক উচ্চ অবস্থানের কথা ভেবে তারা সবকিছু গোপন করে মেয়ের বিয়েটা সম্পন্ন করতে চেয়েছিলেন। তাদের ধারণা ছিল, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। তবে সিয়া যে গোপনে হবু বর কেতনকে হত্যার ভয়ঙ্কর পরিকল্পনা করছেন, এটা হয়তো কেউ ভাবতে পারেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুরার চেতনা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৪৫ এম


আশুরার চেতনা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই পবিত্র আশুরা উপলক্ষে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, দশ-ই মহররম পৃথিবীর ইতিহাসে একদিকে বেদনাবিধুর স্মৃতির দিন, অন্যদিকে এটি অন্যায্য শাসন ও ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামের অনিঃশেষ উৎস। তিনি বলেন, আজকের এই পবিত্র দিনে আমরা হজরত হোসাইন রাদিআল্লাহু তাআ'লা আনহু ও তাঁর পরিবার-পরিজনের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের স্মৃতিতে আমাদের মন বেদনাবিধূর হয়ে ওঠে। একই সঙ্গে আমরা সকলের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের প্রতিজ্ঞা করি, যারা অন্যায্য শাসন ও ব্যবস্থা প্রচার করে। পীর সাহেব চরমোনাই আরও বলেন, আহলে বাইতের প্রতি ভালোবাসা আমাদের বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ। ইতিহাস চর্চা বা অন্য কোনো কারণে কারো কথায়, শব্দে বা বচনে আহলে বাইতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা একেবারেই অগ্রহণযোগ্য। একই সঙ্গে, ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে বাহুল্য করা, শরীয়াহর সীমারেখা লঙ্ঘন করা এবং বিশেষত হজরত মুয়াবিয়া রাদিআল্লাহু তাআ'লা আনহুসহ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কটুক্তি করা কাম্য নয়। ইসলাম সর্বদা ভারসাম্যপূর্ণ ইনসাফের আচরণের শিক্ষা দেয়, এবং সেই শিক্ষা থেকে চ্যুত হওয়া উচিত নয়। পীর সাহেব চরমোনাই বলেন, মনে রাখতে হবে, কারবালার ঘটনার আগে থেকেই আশুরা ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে পরিচিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনকে তাৎপর্যময় বিবেচনা করেছেন এবং আশুরার রোজাকে বিশেষভাবে মহিমান্বিত করেছেন। এই বিষয়টিও আমাদের স্মরণে রাখা উচিত। আশুরার দুই রোজা পালন করা এবং সুন্নাহ সমর্থিত তাসবিহ-তাহলিল আদায়ে মনোযোগী হওয়ার প্রতি আমাদের গুরুত্বারোপ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৪:১১
জোহর ১২:০৫
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৩৬
ইশা ০৭:৫২
সূর্যোদয় : ০৫:৩২ সূর্যাস্ত : ০৬:৩৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%