ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

গণ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে চলছে ব্যাপক প্রস্তুতি


গণ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে চলছে ব্যাপক প্রস্তুতি

গণ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে চলছে জোর প্রস্তুতি। সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ২৮তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বইছে উৎসবের হাওয়া। বর্ণিল আয়োজনকে ঘিরে বিশ্ববিদ্যালয়কে সজ্জিত ও আয়োজন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জোর প্রস্তুতি চলছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন থেকে ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালির মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আনুষ্ঠানিকতা শুরু হবে।

গণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অতিথিদের অভ্যর্থনা জানানো হবে। এসময় কেক কাটা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এর পরে গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে মূল পর্ব অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ মো. তমিজ উদ্দিন ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর উপস্থিতিতে কেক কাটা, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হবে।

বিশ্ববিদ্যালয় দিবসকে কেন্দ্র করে আয়োজনগুলো সম্পূর্ণ করতে কয়েকটি কমিটি ঘোষণা করা হয়েছে। শিক্ষকমণ্ডলী, কর্মকর্তাগণ ও শিক্ষার্থীদের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেনকে সভাপতি ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ ফুয়াদ হোসেনকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট মূল আয়োজক কমিটি ঘোষণা করা হয়েছে।

রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নিলয় কুমার দে কে সভাপতি ও ফলিত গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও প্রক্টরিয়াল বডির প্রধান কনক চন্দ্র রায়কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট শৃঙ্খলা উপ-কমিটি গঠন করা হয়েছে।

স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ ফুয়াদ হোসেনকে সভাপতি ও সহকারী রেজিস্ট্রার শারমিন সুলতানাকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট অভ্যর্থনা ও নিমন্ত্রণ উপ-কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন: ৬০ হাজার কোটি টাকায় কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ নির্মাণের পরিকল্পনা

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দিকা রাত্রিকে সভাপতি ও ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তানিয়া আহমেদকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট সাংস্কৃতিক উপ-কমিটি গঠন করা হয়েছে।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবু রায়হানকে সভাপতি এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের সহকারী অধ্যাপক ডা. আব্দুর রহমানকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট আপ্যায়ন উপ-কমিটি গঠন করা হয়েছে।

মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ শাহ-আলমকে সভাপতি এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. কয়েছ আহমেদকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট সাজসজ্জা উপ-কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে আয়োজক কমিটির সদস্য সচিব ড. ফুয়াদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনে আয়োজক কমিটি কাজ করে যাচ্ছে। শিক্ষামন্ত্রী আসায় একটি ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসকে বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রেখে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই সুশৃঙ্খলভাবে কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন: দীর্ঘদিনের ক্ষমতার অবসান, সার্বিয়ার নির্বাচনে শিক্ষার্থীদের নেতৃত্বে জয়

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, গণ বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী গত বছরগুলোর তুলনায় ভিন্নভাবে পালন করা হবে। শিক্ষামন্ত্রীও ঢাকা ১৯ ও ২০ এর সংসদ সদস্য আগমনে সাজসজ্জার কাজ সম্পন্ন করা হচ্ছে। সকালে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে র‍্যালির আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ১৪ই জুলাই ঢাকার অদূরে সাভারে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ ও প্রান্তিক পর্যায়ে শিক্ষা পৌঁছে দিতে প্রতিষ্ঠিত হয় গণ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে মোট ৫টি অনুষদ এবং ১৭টি বিভাগে প্রায় ৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বিশ্ববিদ্যালয়টির স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভ-য়ংকর সুপার এল নিনোর দিকে ধেয়ে আসছে, বিজ্ঞানীদের নতুন পরিকল্পনা ক্ষতি ঠেকানোর জন্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৭ এম


ভ-য়ংকর সুপার এল নিনোর দিকে ধেয়ে আসছে, বিজ্ঞানীদের নতুন পরিকল্পনা ক্ষতি ঠেকানোর জন্য

সুপার এল নিনো প্রকৃতির মধ্যে সবচেয়ে শক্তিশালী জলবায়ুগত ঘটনার মধ্যে অন্যতম। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে, আবারও তৈরি হচ্ছে এমন এক সুপার এল নিনো, যা গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হতে পারে। সেই হুমকি মোকাবিলায়, বিজ্ঞানীরা এবার সূর্যের আলো সাময়িকভাবে কমিয়ে দেয়ার মতো বিতর্কিত এক ধারণা নিয়ে গবেষণা করছেন।

 

বিজ্ঞানীদের মতে, এবারের সুপার এল নিনো গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হতে পারে। এই শঙ্কার মধ্যে, আলোচনায় এসেছে বিতর্কিত একটি ধারণা। সেই ধারণা হলো, সূর্যের কিছু আলো সাময়িকভাবে পৃথিবীতে পৌঁছাতে না দিয়ে এল নিনোর তীব্রতা কমানোর চেষ্টা করা হচ্ছে।

সাধারণত, এল নিনো তৈরি হয় প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক উষ্ণতা থেকে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বাড়ে, খরা, দাবানল, অতিবৃষ্টি এবং বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে, জলবায়ু পরিবর্তনের কারণে এই প্রভাব আরও তীব্র হতে পারে।

সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত নতুন একটি গবেষণায়, বিজ্ঞানীরা ‘মেরিন ক্লাউড ব্রাইটেনিং’ নামে পরিচিত একটি পদ্ধতির পরীক্ষা করেছেন। এই পদ্ধতিতে সমুদ্রের উপরে মেঘে সূক্ষ্ম কণা ছড়িয়ে দেয়া হয়, যাতে মেঘ আরও বেশি সূর্যালোক প্রতিফলিত করতে সক্ষম হয় এবং ফলে পৃথিবীতে কম তাপ পৌঁছায়।

গবেষকরা বাস্তবে এমন কোনো পরীক্ষা চালানোর পরিবর্তে, ২০১৯-২০ সালে অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলের ধোঁয়া থেকে তৈরি হওয়া প্রকৃতিক পরিস্থিতির তথ্য ব্যবহার করেছেন। তাদের জলবায়ু মডেল অনুযায়ী, সঠিক সময়ে এই প্রযুক্তি প্রয়োগ করা গেলে শক্তিশালী এল নিনোর প্রভাব প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হতে পারে।

তবে গবেষকরা বলছেন, এটি কোনো নির্দিষ্ট সমাধান নয়, বরং সম্ভাবনা যাচাইয়ের একটি প্রাথমিক ধাপ। কারণ, এল নিনো দুর্বল করতে গিয়ে বিপরীতভাবে লা নিনার প্রভাব অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। ফলে এশিয়া এবং অস্ট্রেলিয়ায় অতিবৃষ্টি এবং অন্যান্য অঞ্চলে নতুন আবহাওয়া সংকট দেখা দিতে পারে।

এছাড়া, এই প্রযুক্তি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও এখনও তৈরি হয়নি। এর সঙ্গে পরিবেশগত, রাজনৈতিক এবং নৈতিক বিভিন্ন প্রশ্ন রয়েছে। তাই বিজ্ঞানীদের মতে, সুপার এল নিনোর ক্ষতি কমানোর উপায় হিসেবে বিষয়টি আরও গভীর গবেষণার দাবিদার, কিন্তু জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় গ্রিনহাউস গ্যাস কমানোর বিকল্প এটি নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ, বাড়ল নতুন শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৮ এম


বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস কমাল আইএমএফ, বাড়ল নতুন শঙ্কা

২০২৬ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আবারও কমিয়েছে। সংস্থাটি মধ্যপ্রাচ্যের সংঘাত এবং এর প্রভাবে জ্বালানি বাজারের অস্থিরতাকে এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছে।

 

বছরের শুরু থেকেই মধ্যপ্রাচ্যে সংঘাত বৈশ্বিক পরিস্থিতিকে অস্থিরভাবে রূপান্তরিত করেছে। এই সংঘাতের প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়েছে। ফলে আইএমএফ ২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে।

গত বুধবার (৮ জুলাই) প্রকাশিত সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালে বৈশ্বিক অর্থনীতি ৩ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতে পারে। পূর্বে এপ্রিল মাসে এই পূর্বাভাস ছিল ৩ দশমিক ১ শতাংশ।

আইএমএফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে কেন্দ্র করে সংঘাতের ফলে যে জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেটিই প্রবৃদ্ধির পূর্বাভাস কমানোর অন্যতম কারণ।

তবে প্রতিষ্ঠানটি ২০২৭ সালে পরিস্থিতির কিছুটা উন্নতির আশা করছে। এ বছর বৈশ্বিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এই হারও ২০২৪ ও ২০২৫ সালের গড় প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ শতাংশের নিচে থাকবে।

এছাড়াও, আইএমএফ মূল্যস্ফীতির ক্ষেত্রেও সতর্কবার্তা দিয়েছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে বৈশ্বিক মূল্যস্ফীতি বেড়ে ৪ দশমিক ৭ শতাংশে পৌঁছাতে পারে। ২০২৫ সালে এটি ছিল ৪ দশমিক ১ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা মোকাবিলায় এনসিপির রেসপন্স টিম গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:০০ পি.এম


বন্যা মোকাবিলায় এনসিপির রেসপন্স টিম গঠন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রামে আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলা এবং দুর্গতদের সহায়তা করার জন্য ‘ইমার্জেন্সি ক্রাইসিস রেসপন্স টিম’ গঠন করেছে। শুক্রবার (১০ জুলাই) রাতে দলটি একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জন্য কাজ করবে। তারা অভিযোগ অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা এবং উদ্ধার কার্যক্রমে সমন্বয় সাধন করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম সক্রিয় থাকবে। এবারের টিমের সদস্যরা হলেন- জাওয়াদুল করিম, জোবাইফুল হাসান আরিফ, এ. এস. এম. সুজা উদ্দিন, জোবায়ের মানিক, মীর শোয়াইব, আরিফ মঈনুদ্দীন, মোহাম্মদ সিফাত হোসাইন, সাজ্জাদ উদ্দিন, মিশকাত হোসেন, আকাশ নূর, আনোয়ারুল হক, আব্দুল করিম, আলী নেওয়াজ ইমন, রকিবুল হাসান, মোহাম্মদ আজাদ এবং আবদুর রহমান। যোগাযোগের জন্য দেওয়া মোবাইল নম্বরগুলো হল: ০১৮৩২০৬০০৩১, ০১৫৭৫৬৮১৭৩৪, ০১৬৪৮৩৪৭৯১৬, ০১৬৪৭৪৫১২১৮, ০১৬৭২৮৮৭০৮০, ০১৮১৩৪০৪১৭৫, ০১৬০৮৯৭১৯১৮, ০১৮৬৩৯৮৩৮১৩, ০১৮২২১১৭৭১০, ০১৮৮১৩১৬৪৩০, ০১৭০৬৬৬২৭১২, ০১৮৩৭০৩১২৩১, ০১৬১২০৬৫৫২৩, ০১৮১৫৩৫৭১৩২, ০১৫৩৩০২৯৫২৮, ০১৬৪৭৪১৫৫২৪ এবং ০১৮৪৩০৭৫৯২৯।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের অনুরোধে আলোচনা চালিয়ে যেতে রাজি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:০৫ পি.এম


ইরানের অনুরোধে আলোচনা চালিয়ে যেতে রাজি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাম্প্রতিক সংঘাত সত্ত্বেও যুক্তরাষ্ট্র এবং ইরান আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবে ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন যে, গত মাসে হওয়া যুদ্ধবিরতি আর কার্যকর নেই। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, ‘ইরান আলোচনা চালিয়ে যেতে চেয়েছে। আমরা এতে রাজি হয়েছি। তবে আমরা তাদের জানিয়ে দিয়েছি যে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে।’

এক সপ্তাহের সংঘাতের পর শুক্রবার পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল। এর আগে, কাতার ও সৌদি আরবের তিনটি তেলবাহী জাহাজে হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করেছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। পরে ইরানও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা করেছে। তবে শুক্রবার নতুন কোনো হামলার খবর পাওয়া যায়নি।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের কাছে দাবি জানিয়েছে, তারা যেন প্রকাশ্যে ঘোষণা দেয়, হরমুজ প্রণালিতে জাহাজের ওপর আর কোনো হামলা করবে না এবং সব নৌপথ বাধাহীনভাবে উন্মুক্ত থাকবে।

তবে ট্রাম্পের বক্তব্যের সাথে একমত নয় ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অনুরোধ করেনি। বরং কাতারের একজন মধ্যস্থতাকারীকে তেহরানে স্বাগত জানাতে সম্মত হয়েছে।

রয়টার্সের একটি সূত্র জানায়, শুক্রবার কাতারের প্রতিনিধিরা ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ বিষয়ে আলোচনা করতে ওমান সফরে যাওয়ার পরিকল্পনা করছেন।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বুধবার ও বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির ছয়টি শহরে অন্তত ১৭ জন নিহত এবং ১১৫ জন আহত হয়েছেন। এমনকি সংঘাতের মধ্যেও দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা উল্লেখ করেছেন, সাম্প্রতিক আলোচনা ইতিবাচক হয়েছে। অন্যদিকে ইরানও সতর্ক করে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করে, তবে তেহরান তার জবাব দেবে। পাঁচ মাস ধরে চলা এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায়, বিশ্ব অর্থনীতি ও তেলবাজারে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%