০৪:২৪ পি.এম
রবিবার (১ নভেম্বর) মাগুরায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে, ‘‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’’— এই মূল প্রতিপাদ্য নিয়ে। যুব ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালী শেষে যুব উন্নয়ন ভবনের সম্মেলনকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন ডা. শামীম কবীর এবং বিএনপি নেতা কুতুব উদ্দিন প্রমুখ।
সভায় জানানো হয়, চারজনের মাঝে ৮ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয় এবং দুজনের মাঝে যুব সংগঠনের সনদ প্রদান করা হয়।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দ্বন্দ্ব, সংবাদ সম্মেলন
বক্তারা জাতীয় যুব দিবস উপলক্ষে যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন