ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বম্ভরপুরে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর নতুন কমিটি গঠন


বিশ্বম্ভরপুরে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর নতুন কমিটি গঠন

হাওরের প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও খনিজ সম্পদ সুরক্ষা, সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নদ-নদী রক্ষায় সোচ্চার সংগঠন ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’-এর বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সর্বসম্মতিক্রমে মো. জিয়াউর রহমানকে সভাপতি ও মো. ছফির উদ্দিন টিটুকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) বিকেল ৩টায় বিশ্বম্ভরপুর উপজেলা অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির আহ্বায়ক নুরুল আলম সাগরের সভাপতিত্বে এবং সার্জেন্ট জিয়াউর রহমানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মো. ওবায়দুল মুন্সী ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।
সম্মেলনে বক্তারা হাওরাঞ্চলের সার্বিক উন্নয়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, ধীরগতি, দুর্নীতি ও ঠিকাদারি সিন্ডিকেট কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। পাশাপাশি নদ-নদী ও খাল-বিল দখলমুক্ত করা, নদীভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ, পর্যটন ব্যবস্থাপনায় সুদূরপ্রসারী পরিকল্পনা ও বাস্তবায়ন, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, প্রকৃত কৃষকদের প্রণোদনা প্রদান এবং দুর্গম হাওর এলাকায় স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নের জোর দাবি জানানো হয়। বক্তারা প্রকৃত জেলেদের মৎস্য আহরণের অধিকার নিশ্চিত করা এবং জলাশয় ইজারা প্রক্রিয়ায় অনিয়ম বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়ন কমিটির প্রতিনিধি এবং সমাজের বিভিন্ন স্তরের সচেতন ও পরিবেশপ্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবগঠিত ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি:
সভাপতি: মো. জিয়াউর রহমান
সহ-সভাপতি: বাহা উদ্দিন আহমেদ, হোসাইন আহমেদ, জিয়াউর রাহমান, মোবারক হোসেন, মিজানুর রহমান ও সুমন বিশ্বাস
সাধারণ সম্পাদক: মো. ছফির উদ্দিন টিটু
যুগ্ম সাধারণ সম্পাদক: নাদিরুজ্জামান
সাংগঠনিক সম্পাদক: খালেদ হোসেন ও নবেন্দু পুরকায়স্থ
অর্থ সম্পাদক: তারেক তালুকদার
বাঁধ বিষয়ক সম্পাদক: আবু সুফিয়ান ও ফয়সল আহমদ
দপ্তর সম্পাদক: শামীম আহমেদ
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মিসবাউল হাসান রকি
শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি সম্পাদক: আশরাফুল জাকেরীন
তথ্য ও গবেষণা সম্পাদক: বদরুল ইসলাম
আইন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট জোবায়ের রহমান
দুর্যোগ ও ত্রাণ সম্পাদক: জিয়াউর হক
পরিবেশ ও জলবায়ু সম্পাদক: লুৎফুর রহমান টিটু
নদী ও খনিজ সম্পদ সম্পাদক: সবুজ মিয়া
হাওর ও কৃষি সম্পাদক: তাম্মিম আরিফ
মিডিয়া ও যোগাযোগ সম্পাদক: তৌহিদুল ইসলাম
নির্বাহী সদস্য: আলমগীর হোসেন, শাকিল আহমেদ, এমদাদুল হক, হৃদয় তালুকদার, মকবুল হোসেন, ইমদাদুল হক ইয়াহিয়া, নাজমুন নুর শ্রেষ্ট, আজমান আহমেদ, ইসলাম উদ্দিন, ফয়জুন্নুর ও মাহবুবুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে.

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


শেরপুরে ইসলামী শ্রমনীতির বাস্তবায়নের দাবিতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে.

 

"শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য"—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার উদ্যোগে এক 'শ্রমিক সমাবেশ ২০২৬' অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৯ অক্টোবর) সকাল ৯:৩০ মিনিটে শেরপুর সদরের বাজিতখিলা আমির আলী উচ্চ বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আতিকুর রহমান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শেরপুর জেলা শাখার উপদেষ্টা ও শেরপুর সদর ১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম এমপি

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারশেনের সাধারণ সম্পাদক লষ্কর মোঃ তসলিম , ও

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, শেরপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা,মাওলানা মোঃ হাফিজুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মতিন, বাংলাদেশ কৃষিও মৎসজীবি শ্রমিক ইউনিয়নের জেলা শাখার সভাপতি মো. রেজাউল করিম জাহাঙ্গীর, সেক্রেটারি রেদুয়ান ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এছাড়া এসময় সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ কর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহ সার বীজ মনিটরিং কমিটির বিরুদ্ধে আ’লীগের পুনর্বাসনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


ঝিনাইদহ সার বীজ মনিটরিং কমিটির বিরুদ্ধে আ’লীগের পুনর্বাসনের অভিযোগ

ঝিনাইদহ জেলা ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির বিরুদ্ধে সরকারি নীতিমালা স্পষ্টভাবে লঙ্ঘন, জালিয়াতি এবং আওয়ামী লীগ সমর্থিতদের পুনর্বাসনের মাধ্যমে সার ডিলারের তালিকা প্রস্তুত করার গুরুতর অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) দুপুরে কৃষি মন্ত্রণালয় থেকে নতুন ডিলারদের তালিকা প্রকাশের পরপরই পুরো জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে মনোনীতদের রাজনৈতিক পরিচিতি ও কর্মকাণ্ডের ছবি ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

প্রকাশিত তালিকা ও নীতিমালার বৈপরীত্য বিশ্লেষণ করলে দেখা যায়, সার ডিলার নিয়োগের সরকারি নীতিমালা অনুযায়ী কোনো এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক/কর্মচারী কিংবা সরকারি কর্মকর্তাদের নিকটাত্মীয় ডিলারশিপের অযোগ্য বলে গণ্য হবেন। কিন্তু হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নে সালেহা বেগম মহিলা কলেজের এমপিওভুক্ত শিক্ষক আনিচুরের স্ত্রী আনোয়ারা নাসরিনকে (যার মেয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট) ডিলারশিপ প্রদান করা হয়েছে, যা নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

এছাড়া মনোনীত অধিকাংশ ডিলারের নিজস্ব কোনো উপযুক্ত সারের গুদাম বা ব্যাংকিং স্বচ্ছলতা নেই। ভুয়া ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ও ভুয়া তথ্য দিয়ে এ তালিকা প্রস্তুতের অভিযোগ উঠেছে। উদাহরণস্বরূপ, সদর উপজেলার হলিধানী ইউনিয়নের আমির হোসেনের নিজস্ব কোনো গুদাম ও আর্থিক সক্ষমতা না থাকা সত্ত্বেও জালিয়াতির আশ্রয়ে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যদিকে পাগলাকানাই ইউনিয়নে ডিলারশিপ পাওয়া রাকিব হাসান বন্ধন সক্রিয় ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত। এ বিষয়ে ইবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ আহমেদ মন্তব্য করেছেন। আবার হরিণাকুণ্ডুর চাঁদপুর ইউনিয়নে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের জন্য বিজ্ঞপ্তি জারি করা হলেও অলৌকিকভাবে ৮ নম্বর ওয়ার্ড থেকে ডিলার নিয়োগের অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি পরিবারের সদস্য সাকিব হোসেন।

মনোনীতদের রাজনৈতিক পরিচিতি বিশ্লেষণ করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে। হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের ভাই আব্দুল লতিফ এবং জোড়াদহ ইউনিয়নে ওএমএস ডিলার লাল্টু মিয়া ডিলারশিপ পেয়েছেন।

মহেশপুর উপজেলা যুবলীগের সভাপতি হাসানের ভাই ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার শ্যালক এহসান রেজা, পৌর এলাকায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বাড়ির কেয়ারটেকার হাবিবুর রহমান বুল্লা, যাদবপুর ইউনিয়নে আওয়ামী পরিবারের সদস্য সবুর খান এবং বাঁশবাড়িয়া ইউনিয়নে শাকিল রিয়াজ শুভর নাম রয়েছে তালিকায়।

কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে জেলা বিএনপি সভাপতির শ্যালকের স্ত্রী সুরমা হাসান এবং শিমলা-রোকনপুর ইউনিয়নে জেলা বিএনপির সভাপতির চাচাতো শ্যালক নাজমুল হক মিশুর নাম অন্তর্ভুক্ত থাকায় এলাকায় সমালোচনার ঝড় উঠেছে। ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জেলা বিএনপি সভাপতির কর্মচারী আনোয়ার হোসেনকে (যিনি আওয়ামী পরিবারের সদস্য হিসেবে পরিচিত) ডিলার করা হয়েছে।

নিয়োগপ্রক্রিয়ায় বড় ধরনের অনিয়মের অভিযোগ তুলে মহেশপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির হোসেন উদ্দীন বিশ্বাস আক্ষেপ প্রকাশ করে বলেন, “মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি আমার কাছে ৫ জন প্রার্থীর রাজনৈতিক পরিচয় জানতে চেয়েছিলেন। আমি সুনির্দিষ্ট নিরপেক্ষ তথ্য দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি আমরা যেন আবার সেই ‘নৌকার তলে’ চাপা পড়েছি! এভাবে চললে বিএনপি রাজনীতি করার কোনো মানে হয় না। জেলা পর্যায় থেকে সব নিয়ন্ত্রণ করার কারণে ত্যাগী নেতাকর্মীদের স্বজনরা বাদ পড়েছেন, এমনকি আমার ছেলের নামও তালিকায় রাখা হয়নি।”

স্বজনপ্রীতি ও জালিয়াতির অভিযোগ অস্বীকার করে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, “আমার শ্যালক নিজে জেলা বিএনপির দায়িত্বশীল পদে রয়েছে, তাই সে আওয়ামী পরিবারের সদস্য—এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আর পুরো জেলার তালিকা কীভাবে বা কার মাধ্যমে হয়েছে, সে সম্পর্কে আমার কিছু জানা নেই।”

অভিযোগের তির হরিণাকুণ্ডু উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীরের দিকে উঠলেও হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন জানান, “আমার কাছে কোনো সার ডিলারের চূড়ান্ত তদন্ত রিপোর্ট পৌঁছায়নি। বিষয়টি নিয়ে আমি উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলে বিস্তারিত জেনে জানাচ্ছি।”

এদিকে সার ডিলার তালিকায় নজিরবিহীন এই অনিয়ম, জালিয়াতি ও ক্ষোভের বিষয়ে বক্তব্য জানতে ঝিনাইদহের জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি নোমান হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি। এছাড়া তালিকা প্রকাশের পর থেকেই বিএনপির নেতাকর্মীরা ফোন রিসিভ করা বন্ধ করে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরিনহো: এমবাপেকে নিয়ে সমালোচনা হাস্যকর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


মরিনহো: এমবাপেকে নিয়ে সমালোচনা হাস্যকর

রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহো কিলিয়ান এমবাপেকে ঘিরে চলমান সমালোচনাকে “হাস্যকর” হিসেবে উল্লেখ করেছেন। তিনি এমবাপের প্রতি এই সমালোচনার ভিত্তিতে তার মতামত প্রকাশ করেছেন।

২৫ সেপ্টেম্বর, তুরস্কের বিপক্ষে অনুষ্ঠিত নেশনস লিগ ম্যাচে এমবাপে হাঁটুতে আঘাত পান। এরপর তিনি ফ্রান্স ও সুইজারল্যান্ডে পুনর্বাসনের প্রক্রিয়া সম্পন্ন করেন, যা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে। প্যারিসের একটি নাইটক্লাবের সামনে এবং সুইজারল্যান্ডে সাইকেল চালানোর ছবি প্রকাশিত হওয়ার পর সমালোচকরা অভিযোগ করেন যে, এটি মরিনহোকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করার একটি উদাহরণ।

সংবাদ সম্মেলনে মরিনহো মন্তব্য করেন, “এই সমালোচনাগুলো হাস্যকর। এমবাপে স্ক্যান করাতে এসেছিলেন, এরপর হাঁটুর বিশেষজ্ঞের কাছে গেছেন। তার ইতিহাস আছে, যা আমরা উপেক্ষা করতে পারি না।”

নাইটক্লাবের প্রসঙ্গে মরিনহো জানান, এটি আসলে ফ্যাশন উইকের একটি ব্যক্তিগত অনুষ্ঠান ছিল। সাইকেল চালানোর বিষয়ে তিনি বলেন, এটি হোটেলের ভেতরে অতিথিদের জন্য প্রদত্ত সুবিধা, কোনো প্রতিযোগিতা নয়।

এমবাপে বুধবার অনুশীলনে ফিরে এসেছেন। শনিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে তাকে দেখা যেতে পারে। মরিনহো নিশ্চিত করেছেন যে, এমবাপে ক্লাবের প্রতি তার দায়িত্ব পালন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে পার্টনার প্রকল্পের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


বরিশালে পার্টনার প্রকল্পের অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা

বরিশালে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’-পার্টনার প্রকল্পের অগ্রগতি নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের-ডিএই উদ্যোগে নগরীর কৃষি তথ্য সার্ভিসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের প্ল্যানিং, পলিসি এবং কো-অর্ডিনেশন অনুবিভাগের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল।

সভায় ডিএইর অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন এবং জানানো হয়, বরিশাল বিভাগের ৪৩ উপজেলাসহ দেশের ৪৯৫টি উপজেলা এই প্রোগ্রামের আওতায় রয়েছে। এই প্রোগ্রামের মাধ্যমে কৃষিতে বাণিজ্যিকীকরণের পাশাপাশি মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণের কাজ চলমান রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের ৩ লাখ হেক্টর জমিতে ফল ও সবজি, ২ লাখ হেক্টর জমিতে জলবায়ু সহিষ্ণু ধানের জাত, ২ লাখ হেক্টর জমিতে অন্যান্য দানাশস্য ফসল, ডাল ফসল, তেল ফসল এবং উদ্যান ফসলের আবাদ বৃদ্ধি পাবে। একই সাথে ১ লাখ হেক্টর জমিতে উন্নত আধুনিক সেচ এলাকাও বাড়বে। সভায় আরও জানানো হয়, ২০ হাজার তরুণ ও নারী উদ্যোক্তা তৈরি হবে।

এছাড়াও কৃষি সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ ও সংস্কার, গবেষণা ও উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ ও সেচ যন্ত্রপাতি, মোবাইল ক্রপ ক্লিনিক, কৃষিকাজে অনুদান, বিপণন ব্যবস্থার মানোন্নয়ন, কৃষক এবং কৃষি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধিসহ অন্যান্য উন্নয়নমূলক কাজও এই প্রকল্পের অন্তর্ভুক্ত রয়েছে।

এই প্রোগ্রামটি বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক সংস্থা ইফাদ’র আর্থিক সহযোগিতায় কৃষি মন্ত্রণালয়ের ৭টি প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৮ সালের ৩০ জুন বাস্তবায়ন করা হবে। কৃষি মন্ত্রণালয়ের ৮টি প্রতিষ্ঠান এই প্রোগ্রামের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএই ভোলার উপপরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান, পার্টনার প্রকল্পের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো. তৌফিক আরেফীন, ডিএই বরিশালের উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মুহাম্মদ রিয়াজউদ্দিন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%