বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং
০৫:৪৪ পি.এম
দুবাইয়ে আটকে থাকা নিজেদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ইসরায়েলি বিমান সংস্থাগুলো বিশেষ ফ্লাইট পরিচালনা স্থগিত করেছে। এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে যখন সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইসরায়েলি এয়ারলাইন্সগুলোর ল্যান্ডিং পারমিট বা অবতরণের অনুমতি বাতিল করে।
ইসরায়েলি এয়ারলাইন্স 'আরকিয়া' (Arkia) তাদের এক বিবৃতিতে জানায়, ফ্লাইট পরিচালনার অনুমতি পুনর্বহাল করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিল। তবে সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তারা উদ্ধারকারী বিশেষ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। একইসঙ্গে, টিকিট কেনা যাত্রীদের পূর্ণ অর্থ রিফান্ড বা ফেরত দেওয়ার ঘোষণা তারা দিয়েছে।
শুধু আরকিয়া নয়, ইসরায়েলের শীর্ষ বিমান সংস্থা এল অল (El Al) এবং ইসরাইয়ার (Israir)-ও দুবাই থেকে তেল আবিবগামী সব পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে। ইসরায়েল সরকারের পরিকল্পনা ছিল বৃহস্পতিবারের মধ্যে দুবাইয়ে আটকে পড়া নাগরিকদের বিশেষ বিমানে ফিরিয়ে আনার কাজ সম্পন্ন করা। কিন্তু আমিরাতের এ সিদ্ধান্তের পর উদ্ধার অভিযান থমকে গেছে।
ঘটনার সূত্রপাত ঘটে গত সপ্তাহে দুবাইভিত্তিক বিমান সংস্থা 'ফ্লাইদুবাই'-এর একটি ফ্লাইটে উমানি কো-পাইলট কর্তৃক আত্মঘাতী বা সন্ত্রাসী হামলার চেষ্টার পর। এই ঘটনার পর নিরাপত্তা তদন্তের স্বার্থে দুবাই-তেল আবিব রুটে ফ্লাইট চলাচল স্থগিত রাখা হয়, যা আগামী ১৪ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
নিয়মিত ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে দুবাইসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রায় ১০,০০০ ইসরায়েলি নাগরিক আটকা পড়েছেন। পরবর্তীতে তাদের উদ্ধার করতে ইসরায়েলি বিমান সংস্থাগুলো বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করে এবং ইতিপূর্বে প্রায় ৭,৪১৫ জন ইসরায়েলি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে এখন আমিরাত অবতরণ অনুমতি বাতিল করায় বাকি নাগরিকদের ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে।
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা জোরদার এবং নতুন বিধি-নিষেধ আরোপের কারণে এই অবতরণ সুবিধা বাতিল করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীর শরীর থেকে তিনটি সোনার ডিম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আগত এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে এই সোনার ডিমগুলো উদ্ধার করা হয়। বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড এই তথ্য প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল সাড়ে ৬টায় এক যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করার পর ব্যাগেজ বেল্ট-২ এ উপস্থিত হলে তাকে প্রাথমিকভাবে সন্দেহজনক হিসেবে বিবেচনা করে তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর পায়ুপথে বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা স্কচটেপ মোড়ানো তিনটি ডিম্বাকৃতি পেস্ট আকারের সোনা জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সোনাগুলোর মোট ওজন ১২৯০ গ্রাম এবং বিশুদ্ধতার পরিমাণ ২৪ ক্যারেট। স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, ডিম্বাকৃতির পেস্ট পরিশোধন করা হলে আনুমানিক ১০০০ গ্রাম সোনা পাওয়া যেতে পারে। এগুলোর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বরিশালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে এক পুলিশ কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকায় মিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার এএসআই দেলোয়ার হোসেন (৩৮), বাগেরহাটের ফকিরহাট উপজেলার ভট্টখামার নোয়াপাড়া এলাকার নাহিদ হাসান (২৬), বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার মো. মিরাজুল ইসলাম (৩৪) এবং বরিশাল নগরের কাউনিয়া থানাধীন পলাশপুর এলাকার ফাতেমা আক্তার নুরজাত (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা *স্টাফ রিপোর্টার, বরিশাল*হয়েছে, উদ্ধার হয়ে থাকলে তার পরিমাণ কত এবং আটকদের বিরুদ্ধে কী অভিযোগে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অবৈধভাবে সরকারি খাল ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী
ভূমিদস্যু লাল মিয়ার বিরুদ্ধে। সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও মিলছে না সুফল। অথচ
সরকারের পক্ষ থেকে খাল, রাস্তা ও জলাশয় রক্ষার জন্য কঠোর নির্দেশনা থাকলেও সে এসব তোয়াক্কা করছেন না।
যার ফলে রঘুনাথপুর গ্রামসহ আশেপাশের ৩/৪টি গ্রামের কয়েক’শ কৃষকের ফসলের জমিতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে সেচ কাজ ব্যহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অন্য দিকে মঠবাড়ি ও রঘুনাথপুর দরিদ্র কৃষকদের কৃষিজমি দখল করে মৎস্য ঘের করার অভিযোগ উঠেছে প্রভাবশালী ভূমিদস্যু এই লাল মিয়ার বিরুদ্ধে। ফলে ধান চাষও করতে পারছেন না জমির মালিকরা।
আজ (বুধবার) সরজমিন গিয়ে দেখা যায়, মঠবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড সরকারি খাল অবৈধ ভাবে ভরাট হচ্ছে। অন্য দিকে একই ব্যক্তি লাল মিয়া কৃষি জমিতে মাছ চাষের কথা বলে নাম মাত্রয় জমি ভাড়া নিলেও। পরবর্তীতে ভাড়ার টাকা আর পরিষদ করেননি। এ ভাবেই বছরের পর বছর কৃষি জমি দখল করে চলছে তার মাছচাষ। ভুক্তভোগী পরিবার স্থানীয় ভাবে বিচার না পেয়ে আদালতে মামলা দায়ের করেন বলে জানা যায়।
এ সময় ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, চোখের সামনে লাল মিয়া সরকারি খাল ভরাট করে দখল নিয়েছে। খালের পাশে কৃষি জমি জমি গুলো ভাড়া নেওয়ার নাম করে দখল করে রেখেছে। আমার ১৩ শতাংশ জমি সে ৭ বছর ধরে বেদখল করে রেখেছে। আমি সরকারের কাছে এর বিচার চাই।
আরেক ভুক্তভোগী পরিবার থেকে সাদ্দাম হোসেন বলেন, লাল মিয়া জোরপূর্বক আমার ৯ শতাংশ জমি দখল করে রেখেছে। আমি আজ ১২ বছর যাবত জমির ভাড়া পাই না। আমি সরকারের কাছে লাল মিয়া বাহিনীর বিচার চাই।
মোখলেছুর রহমান বলেন, লাল মিয়া হচ্ছে একজন ভূমিদস্যু। সে নানান ভাবে বিভিন্ন কৌশলে সরকারি একটি খাল ভরাট করে ফেলেছে। এতে করে কৃষি কাজের অনেক ক্ষতি হচ্ছে। খালের পাশে মালিকানা কৃষি জমিতে তার নজর লেগেছে। তাই সে মাছ চাষের কথা বলে কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নেওয়ার নাম করে দখল করে নেয়। আমার ৩২.৫ শতাংশ জমি সে আজ ১২ বছর ধরে বেদখল করে রেখেছে। আমি সরকারের কাছে সঠিক বিচার চাই।
অভিযোগের বিষয়ে লাল মিয়া সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।
এস এম মাসুদ রানা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
তারিখ : ৮/১০/২০২৬
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইলের মধুপুরে পারিবারিক বিরোধ থামাতে গিয়ে পুত্রবধূর ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধ শ্বশুর গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত ওই বৃদ্ধের নাম মৌলভী আব্দুল বারী। তিনি উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বাদেগাঙ্গাইর গ্রামের বাসিন্দা এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২ অক্টোবর বিকেলে বাদেগাঙ্গাইর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার দিন আব্দুল বারীর ছেলে রেজাউল করিম ও তার স্ত্রী আইরিনের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটি ও ঝগড়া চলছিল। একপর্যায়ে আব্দুল বারী তাদের বিরোধ থামাতে এগিয়ে গেলে পুত্রবধূ আইরিন তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ধাক্কা দেন। এতে তিনি বারান্দা থেকে নিচে পড়ে সিঁড়িতে আঘাত পান। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতের পরিবারের দাবি, দুর্ঘটনায় আব্দুল বারীর কোমরের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, প্রায় ১৬ বছর আগে ঘাটাইল উপজেলার দড়ি চৈথট এলাকার আজহার আলীর মেয়ে আইরিনের সঙ্গে রেজাউল করিমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের প্রায় দুই বছর পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল বলে তাদের দাবি। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠকও হয়েছে। রেজাউল করিম পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাদের সংসারে সপ্তম ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া দুটি মেয়ে রয়েছে।
আহতের পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর আইরিন তার বাবার বাড়িতে খবর দিলে তার বাবা আজহার আলীসহ কয়েকজন লোক রেজাউল করিমের বাড়িতে আসেন। এ সময় তারা বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র, স্বর্ণালংকার, রেজাউল করিমের চাকরিসংক্রান্ত কাগজপত্র ও দলিলপত্র নিয়ে যান বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরে আইরিনের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এ ঘটনায় আব্দুল বারীর মেয়ে বাদী হয়ে মধুপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তালাশ বিডি/মিডিয়া লিঃ