ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’


রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিব ঢালিউড সিনেমায় পদার্পণ করলেন। ‘আরএনএআর’ নামে পরিচিত এই ইউটিউব ব্যক্তিত্ব সিনেমা সমালোচক হিসেবে নেটিজেনদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়। এবার তিনি চিত্রনাট্য রচনার মাধ্যমে সিনেমা নির্মাণের দক্ষতা প্রদর্শন করবেন। এই চিত্রনাট্যে অভিনয় করবেন ঢালিউডের মেগাস্টার শাকিব খান। সিনেমাটি নির্মাণের দায়িত্ব পালন করছেন নির্মাতা হিমেল আশরাফ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশেদুজ্জামান রাকিব এবং নির্মাতা উভয়েই তাদের পোস্ট শেয়ার করেছেন। নির্মাতার পোস্টে উল্লেখ করা হয়েছে,  ‘সিনেমাকে এতদিন গভীর বিশ্লেষণের চোখে দেখেছেন, এবার সেই ভালোবাসা গল্পের পাতায় রূপ নেবে। সিনেমা নিয়ে বিশ্লেষণের পর এবার সিনেমাকে সাজানোর পালা, রাশেদুজ্জামান রাকিব তার চিত্রনাট্য লেখার সূচনা করছেন ‘মহব্বত’ দিয়ে।’

নির্মাতার এমন পোস্টের পর নেটিজেনরা অপেক্ষা করছেন সিনেমা সমালোচক কিভাবে চিত্রনাট্য লেখেন তা জানার জন্য। পাশাপাশি, সিনেমাটির নায়িকা কে হতে চলেছেন তা জানার জন্য দর্শকরা উদগ্রীব হয়ে আছেন। তবে সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিনেমাটিতে কোন নায়িকা থাকছেন তা খুব শিগগিরই ঘোষণা করা হবে।

আরও পড়ুন: দীপিকার ৮ ঘণ্টার শিফটের দাবি নিয়ে ইশিতার প্রতিক্রিয়া

প্রসঙ্গত, ঢালিউডের ব্লকবাস্টার সিনেমা ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো এই সিনেমাতেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাকিব খান। সিনেমাটি নির্মাণের দায়িত্বে রয়েছেন হিমেল আশরাফ এবং এটি প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিথ্যা মামলায় ফাঁসানোর দায়ে লিপি আক্তারের এক বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৫ এম


মিথ্যা মামলায় ফাঁসানোর দায়ে লিপি আক্তারের এক বছরের কারাদণ্ড

নেত্রকোনায় এক ব্যক্তিকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে বাদী লিপি আক্তার (৩৯) নামের নারীর বিরুদ্ধে আদালত এক বছরের সশ্রম কারাদণ্ডের রায় প্রদান করেছে। আদালত লিপিকে পাঁচ হাজার টাকা জরিমানা করার নির্দেশও দেয়, অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ কে এম এমদাদুল হক এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল। দণ্ডপ্রাপ্ত লিপি আক্তার বারহাট্টা উপজেলার বিক্রমশ্রী গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলার বিবরণ অনুযায়ী, ২০০৮ সালে বারহাট্টার বিক্রমশ্রী গ্রামের কামাল উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন লিপি আক্তার। ওই মামলায় পুলিশ কামালকে গ্রেফতার করে এবং তাকে প্রায় দুই মাস কারাগারে থাকতে হয়। তবে পরবর্তীতে সন্তান জন্মের পর ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হয় যে কামাল ওই শিশুর বাবা নন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালে আদালতের সব অভিযোগ থেকে কামাল বেকসুর খালাস পান।

মিথ্যা অভিযোগের কারণে দীর্ঘদিন হয়রানি ও কারাভোগের প্রতিকার চেয়ে ২০২০ সালে কামাল লিপি আক্তারের বিরুদ্ধে আদালতে পাল্টা মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনা শেষে আদালত লিপি আক্তারের দায়ের করা পূর্বের মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ প্রদান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির বাণিজ্য সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজা আগামীকাল সকাল ১১টায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৬ এম


বিএনপির বাণিজ্য সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজা আগামীকাল সকাল ১১টায়

বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের নামাজে জানাজা আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সালাহউদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেন। তিনি বিএনপির রাজনীতিতে দীর্ঘকাল ধরে সক্রিয় ছিলেন।

রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার এই প্রভাবশালী নেতা ঢাকা-৪ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালে ৫ম, ১৯৯৬ সালে ফেব্রুয়ারিতে ৬ষ্ঠ এবং ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিএনপির নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের নামাজে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

একই দিন দুপুর ৩টায় শ্যামপুর-কদমতলী এলাকার লাল মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমের বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবিলার বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে, শাকিব খান ও আবদুল মামুনের সঙ্গে সম্পর্কের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৬ এম


সাবিলার বিচ্ছেদের গুঞ্জন তুঙ্গে, শাকিব খান ও আবদুল মামুনের সঙ্গে সম্পর্কের আলোচনা

দাম্পত্য জীবনে টানাপোড়েনের ফলে সাত বছরের সংসার ভেঙে গেছে অভিনেত্রী সাবিলা নূরের। বর্তমানে তিনি আর স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে বসবাস করছেন না। শোবিজে গুঞ্জন উঠেছে যে, এই দূরত্বের পেছনে চিত্রনায়ক শাকিব খান এবং ‘রকস্টার’ সিনেমার ডিরেক্টর অব ফটোগ্রাফি আবদুল মামুনের ভূমিকা রয়েছে।

গুঞ্জন রয়েছে যে, সাবিলা নূর শাকিব খান ও আবদুল মামুনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। তবে শাকিবের ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে, সাবিলার সঙ্গে তার পেশাগত সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই।

অন্যদিকে, আবদুল মামুনের সঙ্গে সাবিলার সম্পর্কের কারণে তার ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের ঝড় উঠেছে। ইতিমধ্যে, সাবিলার নেহালের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে।

তবে এ বিষয়ে শাকিব খান, ‘রকস্টার’ সিনেমার ডিরেক্টর অব ফটোগ্রাফি আবদুল মামুন এবং সাবিলা নূর- তিনজনের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে বিচ্ছেদ নিয়ে গুঞ্জনের ডালপালা বেড়েই চলেছে ভক্তদের মধ্যে।

২০১৯ সালে নেহাল সুনন্দ তাহেরকে ভালোবেসে বিয়ে করেন সাবিলা নূর। প্রথমে বন্ধুত্ব থাকলেও একসময় তারা একসঙ্গে জীবনযাপন করার সিদ্ধান্ত নেন, যা এখন ভাঙনের পথে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা রাহুল গান্ধীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৮ এম


রাজনৈতিক প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা রাহুল গান্ধীর

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, কংগ্রেসের পক্ষ থেকে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্ট ও বিচারব্যবস্থার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রদর্শন করা হচ্ছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, রাজনৈতিক ও গণপ্রতিরোধ অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত এই আন্দোলনের জয় হবে। দ্য হিন্দু।

ভোট চুরি ও ভোটার তালিকায় অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আন্দোলন জোরদার করার লক্ষ্যে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা বৈঠক করেছেন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বাসভবনে আয়োজিত চা-চক্রে অংশগ্রহণ করেন বিরোধী দলের নেতা, সংসদ সদস্য, শিক্ষার্থী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। বৈঠকের শেষে তারা যৌথভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। দ্য হিন্দু।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। দিল্লির রাহুল গান্ধীর ৫ সুনেহরি বাগ রোডের বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা তেজস্বী যাদব এবং কমিউনিস্ট পার্টির (সিপিআই) নেতা ডি রাজাসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন। এনডিটিভি।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, বিরোধীদের এই আন্দোলনের লক্ষ্য ভারতে প্রকৃত গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠা করা। তিনি আন্দোলনকে আলাদা আলাদা ধারায় বিভক্ত না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

রাহুল বলেন, ‘আমরা সবাই একসঙ্গে দাঁড়িয়েছি। এখানে আলাদা কোনো বিক্ষোভ নেই, একটি অভিন্ন আন্দোলন চলছে। দেশে প্রকৃত গণতান্ত্রিক শাসন পুনরুদ্ধারে আমরা একসঙ্গে লড়াই করছি।’

যন্তর মন্তরকে বিক্ষোভের স্থান হিসেবে ব্যবহারের অনুমতি বাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, গণতান্ত্রিক অধিকার প্রকাশের জায়গা হিসেবে যন্তর মন্তর আর ব্যবহার করা যাবে না, সরকারের এমন ধারণাকে তারা চ্যালেঞ্জ জানাবেন।

জ্ঞানেশ কুমারসহ সংশ্লিষ্টদের উদ্দেশে রাহুল বলেন, তাদের ঘিরে চাপ বাড়ছে। তিনি দাবি করেন, সোমবারের কর্মসূচি শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ ছিল না, বরং তা ছিল ভারতের সাধারণ মানুষের ক্ষোভের প্রকাশ। গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত রাজনৈতিক ও গণপ্রতিরোধ অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, ইন্ডিয়া জোটের নেতা, বিরোধী সংসদ সদস্য, শিক্ষার্থী সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের তিনি চা-চক্রে আমন্ত্রণ জানান। গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবাই একসঙ্গে রয়েছেন উল্লেখ করে তিনি লেখেন, ‘সব বিক্ষোভই এক।’

এর আগে সোমবার (১২ অক্টোবর) ভোটার তালিকা অনিয়মের প্রতিবাদে বিরোধী দলের নেতা ও শিক্ষার্থীরা ‘গণতন্ত্রের জন্য পদযাত্রা’ কর্মসূচি পালন করেন। রাহুল গান্ধীর সঙ্গে ওই পদযাত্রায় অংশ নেন মল্লিকার্জুন খাড়গে, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ডি রাজা, সিপিআইএম নেতা এম এ বেবি এবং এনসিপি-এসপির সুপ্রিয়া সুলেসহ অন্যান্য নেতারা। পদযাত্রাটি সুপ্রিম কোর্টের দিকে এগিয়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%