ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালের বাকেরগঞ্জে বিএনপির সভাপতি সোহেল ফরাজির ওপর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


বরিশালের বাকেরগঞ্জে বিএনপির সভাপতি সোহেল ফরাজির ওপর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজির সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫ টায় নিয়ামতি বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে সোহেল ফরাজির এসব অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে সোহেল ফরাজি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, দীর্ঘদিন ধরে আমি নিয়ামতি ইউনিয়নের মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছি। অসহায় ও দরিদ্র মানুষের সহযোগিতা, স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখাসহ এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে একটি মহল আমার বিরুদ্ধে সামাজিক, উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো এসব বক্তব্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: এবার একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

এ সময় তিনি আরো বলেন, বিএনপি সরকার গঠনের পরে আমার নেতা বাকেরগঞ্জের সংসদ সদস্য আবুল হোসেন খানের মাধ্যমে আমি নিয়ামতি ইউনিয়নে ৮ টি সড়ক প্রত্যেকটি সড়ক ৩ লক্ষ টাকা করে ২৪ লাখ টাকা এবং আর একটি সড়ক ৮০০ মিটার যাহার ব্যয় ১৫ লক্ষ টাকা মোট ৩৯ লাখ টাকার সরকারি অর্থের বরাদ্দ পেয়েছি। এই সরকারি বরাদ্দের কিছু সড়ক নির্মাণ কাজ বর্তমানে শেষ হয়েছে। বাকি অন্যান্য সড়ক নির্মাণ কাজ চলমান রয়েছে। যে সকল সড়কের নির্মাণ কাজ শেষ হয়েছে তা নিয়ম অনুযায়ী ঠিকমতো নির্মাণ করা হয়েছে কিনা প্রশাসনকে খতিয়ে দেখার অনুরোধ জানান। এবং এ সকল সড়ক নির্মাণে যে সকল নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে সঠিক নিয়মে হয়েছে কিনা প্রশাসন ও স্থানীয় মানুষকে যাচাই-বাছাই করার অনুরোধ জানান। কারণ সরকারি যে অর্থে সড়ক গুলো নির্মাণ করা হয়েছে এই অর্থ জনগণের অর্থ। এইগুলো ভালো মন্দ যাচাই বাছাই করে দেখার দায়িত্ব জনগণের। এ সময় তিনি প্রশাসনের প্রতি অনুরোধ রাখেন এইসব সড়ক নির্মাণে কোন দুর্নীতি হয়েছে কিনা তদন্ত করে দেখার। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে করেও বলেন সরকারি অর্থের বরাদ্দ সঠিক নিয়ম অনুযায়ী নির্মাণ কাজে ব্যবহার হয়েছে কিনা, কোন ধরনের দুর্নীতি হয়েছে কিনা বিষয়টি যেন সাংবাদিকদের পরিদর্শন করে দেখার অনুরোধ করেন।

এ সময় তিনি আরো বলেন, সাধারণ জনগণের কথা চিন্তা করে মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেইজন্য আমি ইউনিয়নের বিভিন্ন স্থানে ছোট বড় প্রায় ৫০ টি সড়ক সংস্কার করেছি নিজ অর্থায়নে। এসব বিষয়ে আমি কখনো মানুষকে জানাতে চাইনি। বর্তমানে একটি কুচক্রী মহল আমার ব্যক্তিগত অর্থায়নের কাজগুলো সরকারি বরাদ্দের নির্মাণ করা হয়েছে বলে অপপ্রচার চালিয়ে আসে। আমাকে নিরুৎসাহিত করার জন্য তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এইজন্য আমি আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে কোনটি সরকারি বরাদ্দের কাজ আর কোন কাজগুলো আমার নিজ অর্থায়নে সেটা প্রকাশ করলাম যাতে কোন দ্বিধা দ্বন্দ্ব না থাকে। সংবাদ সম্মেলনে তিনি অপপ্রচারকারীদেরকে আহ্বান জানান আসুন সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নিয়ামতি ইউনিয়নের মানুষের জন্য কাজ করি। যাতে আমরা নিয়ামতি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে পারি।

সংবাদ সম্মেলনে নিয়ামতি ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে মাদক নিয়ে প্রতিবেদন করায় সাংবাদিককে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাখারে জনগণের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে পুল নির্মাণ করলেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

হুমায়ুন কবির, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


চাখারে জনগণের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে পুল নির্মাণ করলেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি সাইদুল ইসলাম

বরিশালের বানারীপাড়া'র চাখার ইউনিয়নের বলহার গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ির রাস্তার মাথায় চরম জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে একটি কাঠের পুল নির্মাণ করে দিয়েছেন স্থানীয় বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. সাইদুল ইসলাম।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার হাওলাদার বাড়ির রাস্তার মাথায় একটি পুল বা সাঁকোর অভাবে স্কুল-কলেজের শিক্ষার্থী, বয়োবৃদ্ধ এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো।

বিশেষ করে বর্ষাকালে ওই খালের ওপর দিয়ে যাতায়াত করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠতো। সাধারণ মানুষের এই দীর্ঘদিনের ভোগান্তি ও কষ্ট মোচনের কথা চিন্তা করে বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি এবং চাখার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. সাইদুল ইসলাম সম্পূর্ণ নিজ অর্থায়নে ওই স্থানে পুল নির্মাণের যুগান্তকারী উদ্যোগ নেন।

সম্প্রতি পুলটির নির্মাণকাজ শেষ হলে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও সন্তোষ ফিরে আসে। যোগাযোগ ব্যবস্থার এই উন্নতির ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের একটি বড় সমস্যার অবসান ঘটলো।

স্থানীয় এলাকাবাসী ও বিশিষ্টজনেরা জানান, ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের জনকল্যাণমূলক কাজ সত্যিই নজিরবিহীন ও অত্যন্ত প্রশংসনীয়। এলাকার কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে বয়স্ক মানুষরা এখন নিরাপদে ও সহজে যাতায়াত করতে পারছেন। জনসেবামূলক এই মহতী উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় জনসাধারণ মো. সাইদুল ইসলামের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ ব্যাপারে মো. সাইদুল ইসলাম বলেন, "সাধারণ মানুষের সেবা করা এবং তাদের কষ্ট লাঘব করাই আমার মূল ব্রত। স্কুল শিক্ষার্থী ও বৃদ্ধ সহ ওই এলাকার মানুষ দীর্ঘদিন ধরে চলাচলের দুর্ভোগের শিকার হচ্ছিলেন, যা আমাকে গভীরভাবে ভাবিয়েছে। জনগণের প্রয়োজনে তাদের পাশে থেকে এমন জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত রাখতে চাই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিচয় শনাক্ত

চাঁদপুরের শাহরাস্তি এলাকায় যাত্রীবাহী বাস ও একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন, যার মধ্যে বাসচালক ও সুপারভাইজারও রয়েছে। এই দুর্ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর সড়কে নিরাপত্তা এবং যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ৫০ মিনিটে শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের বানিয়াচৌ জেবি উচ্চ বিদ্যালয়ের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন—কুমিল্লার সদর দক্ষিণ এলাকার বাসিন্দা ট্রাকের মালিক আব্দুল ওহাব (৪৫), গাইবান্ধার বাসিন্দা আল-আরাফাহ এক্সপ্রেসের চালক কামাল (৪০) এবং বাগেরহাটের বাসিন্দা ওই বাসের সুপারভাইজার শোভন (৩৫)।

পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে যে, অতিরিক্ত বালুবোঝাই ট্রাকটি চাঁদপুর থেকে কুমিল্লার দিকে যাচ্ছিল। দ্রুতগতিতে বানিয়াচৌ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আল-আরাফাহ এক্সপ্রেস বাসের সাথে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এর ফলে দুই যানবাহনের সামনের অংশ পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে শাহরাস্তি থানার পুলিশকে হস্তান্তর করা হয়েছে, পরবর্তীতে তাদের পরিচয় জানা যায়।

গুরুতর আহতদের মধ্যে রয়েছেন—নীলফামারীর বাসিন্দা মো. শহিদুল্লাহ (৬০), আঞ্জুমান বেগম (৫০) এবং রংপুরের মণ্ডুলপাড়া এলাকার নিলয় (২০)। উল্লেখ্য, নিলয়ের বাবার নাম মৃত মঞ্জু মিয়া।

আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর সড়কে নিরাপত্তা এবং যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে বিকেল সাড়ে ৩টায় শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং পুলিশের তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি অনুদানে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের জন্য চেষ্টা করা উচিত: গয়েশ্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


সরকারি অনুদানে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের জন্য চেষ্টা করা উচিত: গয়েশ্বর

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সমাজ থেকে দারিদ্র্য নিরসন সম্ভব, সকলের যৌথ প্রচেষ্টায়।

তিনি আরও বলেছেন, যে আর্থিক সহায়তা বা ভিজিডি, নারী কার্ড ও ফার্মার্স কার্ড দেওয়া হচ্ছে, তা সদ্ব্যবহার করার প্রয়োজন রয়েছে। এই অর্থ কেবল সাময়িক খরচের জন্য ব্যয় না করে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করার চেষ্টা করতে হবে।

আজ দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জে ২০২৬-২০২৭ অর্থবছরের মানবিক কর্মসূচির আওতায় অসহায় ও দুঃস্থ পরিবারের মধ্যে জিআর কর্মসূচির নগদ টাকার চেক হস্তান্তর এবং বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরো বলেন, ‘জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে যে আস্থা ও বিশ্বাস বজায় রেখেছে, তা রক্ষা করা আমাদের দায়িত্ব। সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষা ও ভরসাকে সম্মান জানিয়ে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।’

সরকারি সহায়তার অর্থ বণ্টনে স্বচ্ছতার ওপর তাগিদ দিয়ে দলীয় নেতাকর্মী ও উপজেলা কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘সকলের যৌথ প্রচেষ্টায় সমাজ থেকে দারিদ্র্য নিরসন সম্ভব। যে আর্থিক সহায়তা বা ভিজিডি, নারী কার্ড ও ফার্মার্স কার্ড দেওয়া হচ্ছে, তার সদ্ব্যবহার করতে হবে। কেবল সাময়িক খরচের জন্য এই অর্থ শেষ না করে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের চেষ্টা করতে হবে। এ কারণে আত্মীয়-স্বজন বা রাজনৈতিক পরিচয় দেখে নয়, কেবল পাওয়ার যোগ্য ও প্রকৃত দুস্থদের কাছে এই সাহায্য পৌছাতে হবে। যারা প্রয়োজন নেই তারা যেন হিংসা না করে, বরং অন্যদের পাওয়ার সুযোগ করে দেয় - এই মানসিকতা আমাদের বজায় রাখতে হবে।’

পরিবেশ রক্ষা ও পারিবারিক সঞ্চয়ের জন্য বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে গয়েশ্বর বলেন, ‘বাড়ির খালি জায়গায় যদি গাছ লাগানো হয়, তাহলে তা ভবিষ্যতের পুঁজির মতো কাজ করবে। গাছ আমাদের বিশুদ্ধ অক্সিজেন দেয়, পরিবেশ সতেজ রাখে এবং বিপদের সময়ে আর্থিক সহায়তাও জোগায়। তাই প্রত্যেকের উচিত বেশ করে ফলদ ও বনজ গাছ রোপণ করা।’

কোন্ডা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

সভা পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, দলীয় নেতাকর্মী এবং এলাকার সাধারণ মানুষও উপস্থিত ছিলেন। পরবর্তীতে উপকারভোগীদের হাতে সহায়তার চেক ও গাছের চারা তুলে দেন অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১০:৪০ পি.এম


প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বিকেলে দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক হান উনসুকের নেতৃত্বে প্রতিনিধিদলটি সাক্ষাৎ করেছে। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

সাক্ষাৎকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ঘনিষ্ঠ সহযোগিতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে। বিগত বছরগুলোতে এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম আমাদের দুই দেশের মধ্যে শ্রম অভিবাসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ও পারস্পরিকভাবে কল্যাণকর কাঠামো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি দক্ষিণ কোরিয়া সরকারের অব্যাহত সহযোগিতা ও সহায়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশি কর্মীরা তাদের দক্ষতা, শৃঙ্খলা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে কোরিয়ার বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত মোট ৩৮ হাজার ৫৯ জন বাংলাদেশি কর্মী কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। ইপিএস-এর অন্যতম প্রধান প্রেরক দেশ হিসেবে বাংলাদেশ এই অংশীদারিত্বকে আরও সুদৃঢ় ও সম্প্রসারণ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এ সময়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উল্লেখ করেছেন, কোটা ব্যবহারের সর্বোচ্চকরণ, রোস্টার ব্যবস্থাপনা, কর্মী নির্বাচন ও নিয়োগ, কোরিয়ান ভাষা প্রশিক্ষণ এবং কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের আরও অধিক অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে বাস্তবভিত্তিক পদক্ষেপ নিয়ে কাজ করতে তারা আগ্রহী।

এছাড়া, কৃষি ও প্রাণিসম্পদ খাতসহ অতিরিক্ত কিছু খাতে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির বিষয়ে দক্ষিণ কোরিয়া সরকারের সদয় বিবেচনা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রী।

আলোচনাকালে দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক হান উনসুক জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করার উদ্দেশ্যেই দক্ষিণ কোরিয়া মূলত ইপিএস পদ্ধতির মাধ্যমে কর্মী গ্রহণ করে থাকে।

বাংলাদেশ থেকে কর্মী নিতে তারা যেমন আন্তরিক, তেমনই কর্মী নির্বাচন প্রক্রিয়াটি যেন শতভাগ স্বচ্ছ হয় সে বিষয়েও তারা সমান সতর্ক। ইপিএস পদ্ধতির এই স্বচ্ছতা পুরোপুরি নিশ্চিত করতে তিনি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%