ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

৩১ কেজি গাজাসহ একটি মাইক্রোবাস আটক করেছে টাঙ্গাইল ট্রাফিক বিভাগ


৩১ কেজি গাজাসহ একটি মাইক্রোবাস আটক করেছে টাঙ্গাইল ট্রাফিক বিভাগ

টাঙ্গাইল একত্রিশ কেজি গাজাসহ একটি মাইক্রোবাস আটক করেছে টাঙ্গাইল ট্রাফিক বিভাগ। ০৬ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে টাঙ্গাইল শহরের রূপবানী সিনেমা হলের সামনে মাইক্রোবাসটি আটক করা হয়।

টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী
জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শহরের মেইন রোডের রূপবানী সিনেমা হলের সামনে এটিএসআই জহুরুল এর নেতৃত্বে আকস্মিক চেকপোস্ট বসানো হয়েছিল, তখন এই মাইক্রোবাসটিকে থামার জন্য সিগনাল দিলে মাইক্রোবাসটি না থেমে সিগনাল অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। এটিএসআই জহুরুল এবং অন্যান্য ট্রাফিক সদস্যরা দ্রুত গাড়িটির পিছু নেয় এবং গাড়িটি ধরে ফেলে, ইতিমধ্যেই গাড়িটি স্টার্ট রেখেই চালক এবং অন্যান্য যারা ছিলো তারা পালিয়ে গিয়েছে। গাড়িটি চালু অবস্থায় ছিলো, যেকোনো সময় অন্যান্য পথচারীরা দূর্ঘটনার শিকার হতে পারতো এজন্য গাড়িটা টাঙ্গাইল পুরাতন সদর থানার ট্রাফিক অফিসে নিয়ে আসা হয়। গাড়িটি তল্লাশি করে একত্রিশ কেজি গাজা পাওয়া যায়। কোনো আসামি আটক হয়নি, মামালার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: আজ ভারত থেকে বাংলাদেশে আসছে ১৮টি নতুন রেলকোচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌলভীবাজার জেলার মাধ্যমিকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত আল আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৮ এম


মৌলভীবাজার জেলার মাধ্যমিকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত আল আমিন

মৌলভীবাজার জেলার মাধ্যমিক স্তরে ২০২৬ সালের শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গলের হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আল আমিন।

৫ অক্টোবর মৌলভীবাজারের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

জেলা প্রশাসন এবং জেলা শিক্ষা অফিস, মৌলভীবাজারের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

এই অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি ও কলেজ পর্যায়ে মিলিয়ে জেলার আটজন শিক্ষককে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলা থেকে মাধ্যমিক স্তরে একমাত্র শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন মোহাম্মদ আল আমিন। তিনি জেলা প্রশাসকের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

মোহাম্মদ আল আমিন এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এছাড়া, বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা পেরিয়ে তিনি ২০২৫ ও ২০২৬ সালে জাতীয় পর্যায়েও অংশগ্রহণ করেছেন।

একই শিক্ষক পরপর তিনবার জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গলে তাঁর এই অর্জনকে বিশেষ সাফল্য হিসেবে দেখছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ওয়াশ অধিকার নিশ্চিতকরণে সংলাপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৮ এম


শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ওয়াশ অধিকার নিশ্চিতকরণে সংলাপ

শ্রীমঙ্গলে চা বাগানের শ্রমিকদের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) অধিকার নিশ্চিতকরণ এবং নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এই সংলাপটি সোমবার (৫ অক্টোবর) শ্রীমঙ্গলের মহসিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ‘জরংরহম ভড়ৎ জরমযঃং ভড়ৎ ঝঃৎবহমঃযবহরহম ঈরারষ ঝড়পরবঃু ঘবঃড়িৎশ ঃড় অপযরবাব ঝউএ ৬’ প্রকল্পের আওতায় ‘উরধষড়মঁব ড়হ ডঅঝঐ জরমযঃং ভড়ৎ ঞবধ এধৎফবহ ডড়ৎশবৎং’ শীর্ষক এই সংলাপের আয়োজন করে ম্যাক বাংলাদেশ (গঅঈ ইধহমষধফবংয)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ এবং উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রাকিব। ম্যাক বাংলাদেশের প্রধান সমন্বয়কারী আরমান খান মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রেজেন্টেশনে চা বাগানের শ্রমিকদের পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি-সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

সংলাপে উপজেলার বিভিন্ন চা বাগানের নারী চা শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি, হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিসহ ৩০ জন অংশগ্রহণ করেন। বক্তারা চা শ্রমিকদের নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ ও স্থানীয় জনগোষ্ঠীর সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: এমপি ফয়সল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৯ এম


আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: এমপি ফয়সল

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস.এম. ফয়সল উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছে। দেশের বর্তমান কিছু সমস্যা হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সমস্যাগুলো পাহাড়ের মতো জমে উঠেছে। তাই সব সমস্যার সমাধান একসঙ্গে করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী ধাপে ধাপে এসব সমস্যার সমাধানে কাজ করে যাচ্ছেন।

সাবেক সরকারের সমালোচনা করে এমপি ফয়সল বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় দেশের বিপুল অর্থ লুটপাট ও বিদেশে পাচার করা হয়েছে। এতে দেশের অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ না নিয়ে তারা জনরোষের মুখে ভারতে পালিয়ে গেছে। মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করতে সময় প্রয়োজন। এক বছরের কাজ একদিনে করা সম্ভব নয়। জনগণের সহযোগিতা পেলে পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হবে।

"আমার জীবনে চাওয়া-পাওয়ার কিছু নেই। জনগণের উন্নয়ন করা এবং তাদের খেদমত করার সুযোগ পাওয়া-এটাই আমার জীবনের সবচেয়ে বড় চাহিদা। আপনারা আমাকে সেই সুযোগ দিয়েছেন। এলাকার মানুষের জন্য কাজ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নে যতটুকু সম্ভব আন্তরিকভাবে কাজ করে যাব ইনশাল্লাহ।" রোববার বিকালে মাধবপুর উপজেলার মৌজপুর মাদ্রাসা মাঠে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জনসভায় সভাপতিত্ব করেন আদাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মীর খুরশেদ আলম। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি গোলাপ খাঁন, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রচার সম্পাদক ফজলুর রহমান বুলেট, আনোয়ার হোসেন, আল আমিন, ছায়েদ মিয়া প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরলেন ড. নূরুল ইসলাম বাবুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৯ এম


ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার গুরুত্ব তুলে ধরলেন ড. নূরুল ইসলাম বাবুল

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল জানিয়েছেন, সারা দেশের মতো সিলেটেও ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে, শুধুমাত্র সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা আবশ্যক। বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণসহ মশার প্রজননস্থল ধ্বংসে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে, নগরীর মদীনা মার্কেট এলাকায় সিলেট মহানগরীর জালালাবাদ থানা জামায়াতের আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। এ সময় স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ড. নূরুল ইসলাম বাবুল উল্লেখ করেন, জনসচেতনতা বৃদ্ধি পেলে সম্মিলিতভাবে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা, মশকনিধন, বর্জ্য ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।

তিনি আরো বলেন, জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে হবে। নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে জবাবদিহিমূলক ব্যবস্থার পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি করা প্রয়োজন। এ লক্ষ্যে, তিনি সকলের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মসূচিতে জালালাবাদ থানা জামায়াতের আমীর ক্বারী আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি উবায়দুল হক শাহীনের পরিচালনায় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট আজিম উদ্দিন, জামায়াত নেতা আশফাক আহমদ চৌধুরী আনাস, মঈনুল ইসলাম চুন্নু, মাওলানা খলীলুর রহমান, ফয়সল আহমদ আব্দুল মজিদ এবং শামসুর রহমান প্রমুখ। কর্মসূচিতে জালালাবাদ থানা জামায়াত এবং বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%