ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সেনা অফিসার পরিচয়ে প্রতারণা, কুয়াকাটার আব্দুল জলিলকে এক বছরের কারাদণ্ড


সেনা অফিসার পরিচয়ে প্রতারণা, কুয়াকাটার আব্দুল জলিলকে এক বছরের কারাদণ্ড

সেনাবাহিনীর অফিসার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা ও অন্যান্য অনৈতিক কার্যকলাপের অভিযোগে আব্দুল জলিল (২২) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কুয়াকাটার হোটেল মারওয়াতে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত আনুমানিক পৌনে ১০টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দণ্ড প্রদান করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক।

দণ্ডিত আব্দুল জলিল কুয়াকাটা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মো.

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম

ইনছার আলী।

ইয়াসীন সাদেক জানান, দণ্ডিত ব্যক্তি সেনাবাহিনীর পরিচয় ব্যবহার করে বিভিন্ন মেয়েদের কুয়াকাটায় নিয়ে আসতেন। আজকের অভিযানে তার সঙ্গে থাকা ১৬ বছর বয়সী এক তরুণীকে পুলিশের সহায়তায় উদ্ধার করে (ভিকটিমের) বাবার কাছে ফিরিয়ে দেয়া হয়েছে।

আব্দুল জলিলের স্ত্রীও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। প্রকাশ্যে সেনাবাহিনীর অফিসার পরিচয়ে এ ধরনের প্রতারণার জন্য পেনাল কোড, ১৮৬০-এর ১৭০ ধারায় দণ্ডনীয় অপরাধ হিসেবে আব্দুল জলিলকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মহিপুর থানা পুলিশ অভিযানে সহায়তা করেছে। প্রশাসন নিশ্চিত করেছে যে, দণ্ডিত ব্যক্তি এর আগে এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

আরও পড়ুন: পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ইনকিলাব মঞ্চের পথসভা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণ তাদের অধিকার আদায় করেই ছাড়বে: মুয়াযযম হোসাইন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


জনগণ তাদের অধিকার আদায় করেই ছাড়বে: মুয়াযযম হোসাইন

আজ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলন স্থানীয় টাউন স্কুল মাঠে সকাল ১০ টায় শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা আমীর মাওলানা আব্দুর রব। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, "জনগণের অধিকার আদায়ে আন্দোলন চলবে। আগের সরকারের পথে হাঁটলে বর্তমান সরকারকেও একই পরিণতির মুখে পড়তে হতে পারে। জনগণ তাদের অধিকার আদায় করেই ছাড়বে।" সরকারকে সতর্ক করে জামায়াতের এ নেতা বলেন, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, লুটপাট, দলীয়করণ ও প্রশাসনে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে পিরোজপুর-১ আসনের এমপি মাসুদ সাঈদী বক্তব্য রাখেন। তিনি বলেন, "পিরোজপুরের কোন কোন নেতা বলেন আমাকে নাকি পিরোজপুরে দেখা যায় না। যারা বলেন, তাদের কেউ কেউ রাতে আমার কাছে গিয়ে কাবিখা, টিয়ারের জন্য ধরণা ধরেন।" সাম্প্রতিক সময়ে মাসুদ সাঈদীকে নিয়ে পিরোজপুরের এক সিনিয়র সাংবাদিকের মন্তব্যের জের ধরে তিনি বলেন, "যারা সাংবাদিকতার নামে রাজনীতি করতে চান তারা সাংবাদিকতা ছাড়ুন, রাজনীতি করতে চাইলে মাঠে নেমে রাজনীতি করুন। সাংবাদিকতার মত পবিত্র পেশায় থেকে তথাকথিত রাজনীতিবিদের মতো কথা বলবেন না।"

জেলা রুকন সম্মেলনে ২০২৭-২৮ মেয়াদের জেলা আমীর নির্বাচন করতে ৬৭২ জন নারী ও পুরুষ নিব্যাপী গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট গণনার পর নতুন আমীর কে হবেন তা জানা যাবে বলে ভারপ্রাপ্ত আমীর আব্দুর রব জানিয়েছেন। সম্মেলনে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সাবেক জেলা আমীর ও বরিশাল অঞ্চল টীম সদস্য অধ্যাপক শাহ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি জহিরুল হক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা রিপন, উঠান বৈঠকে জনসমাগম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৪ পি.এম


বরিশালে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা রিপন, উঠান বৈঠকে জনসমাগম

বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন মো. হাবিবুর রহমান রিপন, যিনি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। বৈঠকে স্থানীয় মানুষের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।

শুক্রবার বিকেল ৪টায় জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাঁপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ আনিসুর রহমান হাওলাদারের উদ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান রিপন।

বৈঠকে রিপন উল্লেখ করেন, তিনি পূর্বে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তিনি মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতেও জনসেবায় যুক্ত থাকতে চান।

তিনি আরও বলেন, "জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের সেবায় কাজ করতে চাই।" আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তিনি স্থানীয় মানুষের মতামত ও সমর্থনকে গুরুত্ব দিচ্ছেন বলেও জানান। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সিদ্দিক বেপারী, কৃষক দল নেতা মো. রহিম হাওলাদার, ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাকিম, মহিলা দল নেত্রী শিউলি বেগম ও আসমা আক্তার, লাইজু বেগম এবং ব্যবসায়ী ফোরকান হোসেন প্যাদা সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৯ এম


আশুলিয়ায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ড

সাভারের আশুলিয়ায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তাৎক্ষণিকভাবে।

শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় আগুনের সূত্রপাত হয়।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়া জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও ডিপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোসাটমের প্রতিশ্রুতি: রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৯ এম


রোসাটমের প্রতিশ্রুতি: রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ হবে

রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন-রোসাটম, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যত দ্রুত সম্ভব সরবরাহ করার প্রতিশ্রুতি প্রদান করেছে।

শুক্রবার (৯ অক্টোবর) মস্কোয় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রতিশ্রুতি দেওয়া হয়, যা একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকের সময়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সার্বিক অগ্রগতি এবং প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বৈঠকে উল্লেখ করেন, ভিভিইআর-১২০০ (ভিভিইআর-১২০০) রিঅ্যাক্টরযুক্ত এই প্ল্যান্টের প্রথম ইউনিটের পরীক্ষামূলক গ্রিড সংযোগ দ্রুত নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এই প্রকল্প বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী মূল্যে শক্তি সরবরাহে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বৈঠকে জানান, ২ হাজার ৪০০ মেগাওয়াট মোট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র দেশের মোট বিদ্যুতের চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করবে।

মহাপরিচালক আরও জানান, আগামী বছর দ্বিতীয় ইউনিটের কমিশন এবং প্রাথমিক স্টার্ট-আপ কার্যক্রম শুরু হবে।

এছাড়া বৈঠকে ভবিষ্যতে পারমাণবিক শক্তি খাতের আরও সম্প্রসারণ এবং রূপপুর প্রকল্পের সফলতা ও অভিজ্ঞতার আলোকে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%