ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বুধবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না


বুধবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল বুধবার (২৪ জুন) খাগড়াছড়ির কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৩ জুন) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে খাগড়াছড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

এতে বলা হয়, বুধবার গাছপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির কারণে 'আলুটিলা ফিডার' এলাকায় সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকবে।

আরও পড়ুন: নড়াইলে ‘ড. রাফি-বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও চারা বিতরণ

আওতাভুক্ত এলাকাগুলো হলো- খবংপুড়িয়া, উপালী পাড়া, কলেজ পাড়া, বাস টার্মিনাল, শব্দমিয়া পাড়া, বাঙ্গালকাঠি, গঞ্জপাড়া, জিরোমাইল, মহালছড়া এবং আলুটিলা।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বাইসাইকেল চুরির সময় হাতেনাতে আটক, চোরাইকৃত সাইকেল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


রাজশাহীতে বাইসাইকেল চুরির সময় হাতেনাতে আটক, চোরাইকৃত সাইকেল উদ্ধার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনী এলাকায় বাইসাইকেল চুরির সময় এক ব্যক্তিকে চোরাইকৃত বাইসাইকেলসহ আটক করেছে পুলিশ। পরে স্থানীয়দের সহায়তায় আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোমবার (২২ জুন) সকাল ৭টার দিকে নগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ শাহিন হোসেন ওরফে জনি (৪৫), সে নগরীর চন্দ্রিমা থানার শিরোইল কলোনী ১ নম্বর গলি এলাকার মৃত জাফর আলীর ছেলে।
মঙ্গলবার বিকাল এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গত ২২ জুন সকাল ৭টার দিকে কেটি এগ্রোভেট লিমিটেডের অফিস সহায়ক নূহাশ আল-মাহিম তার ব্যবহৃত বাইসাইকেলটি প্রতিষ্ঠানের নিচতলায় কেচি গেটের ভেতরে রেখে কাজে যোগ দেন। পরে দুপুর প্রায় ১টার দিকে প্রতিষ্ঠানের জুনিয়র অফিসার মোঃ আল আমিন অফিসে প্রবেশের সময় দেখতে পান, এক ব্যক্তি গেট খুলে একটি বাইসাইকেল নিয়ে রাস্তার দিকে যাওয়ার চেষ্টা করছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে আল আমিন ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি বাইসাইকেলটি অন্য একজনের বলে দাবি করেন। পরে নূহাশ আল-মাহিম ঘটনাস্থলে এসে বাইসাইকেলটি নিজের বলে শনাক্ত করেন।
এরপর স্থানীয়দের সহায়তায় শাহিন হোসেন ওরফে জনিকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হয়। খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ সময় তার কাছ থেকে একটি লাল রঙের দূরন্ত ব্র্যান্ডের চোরাইকৃত বাইসাইকেল উদ্ধার করা হয়।
এ ব্যপারে মোঃ আল আমিন বাদী হয়ে চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন রপ্তানি গন্তব্য অনুসন্ধানে সরকার, ৫ অঞ্চলকে গুরুত্ব: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:০২ পি.এম


নতুন রপ্তানি গন্তব্য অনুসন্ধানে সরকার, ৫ অঞ্চলকে গুরুত্ব: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জাতীয় সংসদে বলেছেন, বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় ৮৪ শতাংশই তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে আসে। বিশ্ববাজারে এ খাতের অবস্থান ধরে রাখা এবং নতুন রপ্তানি গন্তব্য অনুসন্ধানের লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের এই উদ্যোগের মধ্যে লাতিন আমেরিকা, আফ্রিকা, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৩ জুন) সংরক্ষিত মহিলা আসনের সরকারি সদস্য নিলুফার চৌধুরীমনির টেবিলে উপস্থাপিত দেশের তৈরি পোশাক খাতের কার্যক্রম এবং রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে সরকারের উদ্যোগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৩১,৪৫৬.৭৩ মিলিয়ন মার্কিন ডলার। ২০২১-২২ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৪২,৬১৪.৪৩ মিলিয়ন মার্কিন ডলারে। তবে পরবর্তীতে ২০২২-২৩ অর্থবছরে রপ্তানি কমে ৩৮,১৪২.১০ মিলিয়ন ডলার এবং ২০২৩-২৪ অর্থবছরে ৩৬,১৫১.৩১ মিলিয়ন ডলারে নেমে আসে। যদিও ২০২৪-২৫ অর্থবছরে তা পুনরায় বেড়ে ৩৯,৩৪৬.৯৭ মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়।

তিনি বলেন, তৈরি পোশাক খাতের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে সরকার বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছে। এর মধ্যে রপ্তানিমুখী দেশীয় বস্ত্রশিল্পের জন্য বন্ডেড ওয়্যারহাউস ও ডিউটি ড্র-ব্যাক সুবিধার বিকল্প হিসেবে ১ দশমিক ৫ শতাংশ নগদ সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়া ইউরোপীয় বাজারে রপ্তানিমুখী বস্ত্রখাতের জন্য অতিরিক্ত ০ দশমিক ৫ শতাংশ বিশেষ প্রণোদনা এবং নিটওয়্যার, ওভেন গার্মেন্টস ও সোয়েটার উপখাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য অতিরিক্ত ৩ শতাংশ সহায়তা প্রদান করা হচ্ছে।

বাণিজ্য মন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতের জন্য ০ দশমিক ৩ শতাংশ বিশেষ নগদ প্রণোদনাও অব্যাহত রয়েছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য সুবিধার আওতায় বিদ্যমান অগ্রাধিকারমূলক বাজার সুবিধা হারানোর ঝুঁকিতে রয়েছে। এর ফলে প্রায় ১৭ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হতে পারে।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ইতোমধ্যে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে। একইসাথে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা চলছে।

মন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়ন, আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব (আরসিইপি), সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চীনসহ বিভিন্ন সম্ভাবনাময় দেশের সঙ্গে ইপিএ, সিইপিএ ও মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, রপ্তানি বাজার বহুমুখীকরণের লক্ষ্যে সরকার নিয়মিতভাবে ব্রাজিল, মধ্যপ্রাচ্য, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, সিআইএসভুক্ত দেশসমূহ এবং আফ্রিকার বিভিন্ন দেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করছে।

মন্ত্রী আরও বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির মাধ্যমে শুল্ক ও অশুল্ক বাধা দূর করা, বিদেশে বাংলাদেশ মিশনের মাধ্যমে অর্থনৈতিক কূটনীতি জোরদার করা এবং বাংলাদেশি পণ্যের আন্তর্জাতিক ব্র্যান্ডিং কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

এছাড়া ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা, ডিউটি ড্র-ব্যাক, ব্যাক-টু-ব্যাক এলসি সুবিধা, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) প্রদত্ত প্রণোদনা, কর অবকাশ এবং বাণিজ্যিক সুবিধা ও শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকারের মাধ্যমে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করা হচ্ছে।

নতুন বাজারে তৈরি পোশাক রপ্তানির বিষয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও কানাডার বাইরে নতুন বাজারে রপ্তানির ক্ষেত্রে ২ শতাংশ নগদ প্রণোদনা বহাল রয়েছে।

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও চীনের মতো এশীয় বাজারের পাশাপাশি আফ্রিকা ও লাতিন আমেরিকায় নতুন সুযোগ অনুসন্ধানের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

মন্ত্রী বলেন, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রতিবছর ৩৫ থেকে ৪০টি আন্তর্জাতিক সোর্সিং ভিত্তিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে রপ্তানি বাজার বৈচিত্র্যকরণে কাজ করছে।

২০২৫-২৬ অর্থবছরে আটটি খাতের আওতায় ৪৬টি মেলায় অংশগ্রহণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, লাতিন আমেরিকা, আফ্রিকা, মধ্য এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাজারকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ নামে একটি সোর্সিং প্রদর্শনীর আয়োজন এবং একক পণ্যভিত্তিক বিশেষায়িত মেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বাংলাদেশের রপ্তানি পণ্যের ঝুঁড়ি ও বাজার আরও সম্প্রসারিত হয়।

বাণিজ্য মন্ত্রী বলেন, বিদেশে বাংলাদেশের দূতাবাস ও বাণিজ্যিক উইংসমূহ রপ্তানি প্রসার, বাজার সম্প্রসারণ এবং বাংলাদেশি পণ্যের বৈশ্বিক ব্র্যান্ডিংয়ে ক্রমবর্ধমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে ৩ লাখ ৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বনী, রাজশাহী

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


রাজশাহীতে ৩ লাখ ৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য

আগামী ২৮ জুন (রবিবার) সারাদেশের ন্যায় রাজশাহী জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
এবারের ক্যাম্পেইনে রাজশাহী জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৪৮ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬৯ হাজার ৪৬৯ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে জেলার ৩ লাখ ৩ হাজার ১১৭ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজশাহী জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত জেলা পরিকল্পনা সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় জানানো হয়, কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জেলার প্রতিটি উপজেলা হেলথ কমপ্লেক্সে ১০টি স্থায়ী কেন্দ্র এবং ইপিআই কার্যক্রমের আওতাভুক্ত ১ হাজার ৭৭৮টি অস্থায়ী কেন্দ্রসহ মোট ১ হাজার ৭৮৮টি কেন্দ্রে শিশুদের ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রমে মাঠপর্যায়ে ৩ হাজার ৫৭৬ জন স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করবেন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর সিভিল সার্জন ডা. এস. আই. এম রাজিউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এবং পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মো. আব্দুর রাজ্জাক।
সভায় বক্তারা বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও সুস্থ বিকাশে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে ভিটামিন ‘এ’ ঘাটতির কারণে শিশুদের নানা স্বাস্থ্যঝুঁকি দেখা দিলেও সরকারের ধারাবাহিক উদ্যোগে বর্তমানে পরিস্থিতির উন্নতি হয়েছে।

তারা বলেন, এখনও অনেক প্রত্যন্ত এলাকার অভিভাবক ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব সম্পর্কে পুরোপুরি সচেতন নন। তাই একটি শিশুও যেন এই সেবা থেকে বাদ না পড়ে, সে জন্য সংশ্লিষ্ট সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সভা শেষে সাংবাদিক সম্মেলনে সিভিল সার্জন ডা. এস. আই. এম রাজিউল করিম বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এটি সম্পূর্ণ নিরাপদ। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, কোনো শিশু বাদ পড়লে প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তাদের খুঁজে বের করে কর্মসূচির আওতায় আনা হবে। ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের ভিটামিন ‘এ’ সমৃদ্ধ সুষম খাবার সম্পর্কে সচেতন করাও অন্যতম উদ্দেশ্য।
তিনি অভিভাবকদের কোনো ধরনের গুজব বা কুসংস্কারে কান না দিয়ে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান এবং ক্যাম্পেইনের ব্যাপক প্রচারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি

রাজশাহী মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
মঙ্গলবার (২৩ জুন) রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এ অবস্থান কর্মসূচিতে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতারা মহানগরীর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তাদের অবস্থান তুলে ধরেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%