ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক


জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক

জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. ফজলুল হক। মঙ্গলবার (২৩ জুন) সিনেট ভবনে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট উপলক্ষ্যে রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত 'বাজেট নিয়ে জনগণের প্রত্যাশা ও প্রস্তাবনা’ শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

ড. হক বলেন, “জাতীয় বাজেট দেশের একটি গুরুত্বপূর্ণ দলিল। এর মূল লক্ষ্য দেশের অর্থনীতির পূনর্গঠন। এবারের বাজেট যেহেতু উন্নয়নমুখী, তাই এর সফলতা নির্ভর করবে যথাযথ বাস্তবায়নের উপর। জুলাই বিপ্লব পরবর্তী জনমানুষের মূল লক্ষ্য বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ। তাই আমরা চাই এই বাজেট যেন বৈষম্যহীনতার ভিত্তিতে বাস্তবায়িত হয়।”

গোছালো এবং জনকল্যাণমুখী বাজেট পেশ করা হয়েছে মন্তব্য করে তিনি আরো বলেন, চলতি অর্থবছরের বাজেটটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং একই সাথে সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলোকে প্রাধান্য দিয়ে সাজানো হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অতি অল্প সময়ের মধ্যে গোছালো এবং জনকল্যাণমুখী চমৎকার একটি বাজেট প্রস্তাবনা দিয়েছে। পরিকল্পনার সঠিক বাস্তবায়ন হলে দেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে অভূতপূর্ব পরিবর্তন আসবে।

বক্তব্যের শেষে জনকল্যাণমুখী বাজেট প্রস্তাবনার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ জানান তিনি।

সেমিনারে অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আব্দুর রহিম বাজেট নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি সরকারের রাজস্ব ও অর্থায়ন, সরকারের রাজস্ব আয়ের উৎস, রাজস্ব আদায়ে গৃহীত পদক্ষেপ, রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার, ব্যয়ের প্রধান খাতসমূহ, পরিচালন ও উন্নয়ন বাজেট, ব্যয়ের খাত বিশ্লেষণ, জনকল্যাণমূলক সেবা এবং সামাজিক অবকাঠামোসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ সময় প্রধান আলোচক হিসেবে সিপিডির সম্মানিত ফেলো প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, নাগরিক হিসেবে বাজেট সম্পর্কে জানার অধিকার আমাদের রয়েছে। এই বাজেট যে ব্যতিক্রমী একটা বাজেট সেটাকে অস্বীকার করা যাবে না। আমরা পোশাক শিল্পের পন্যে শুল্ক মুক্ত সুবিধা দিলেও অন্য অনেক ক্ষেত্রে যেখানে এটা দেওয়া উচিত ছিল সেটা দিতে পারিনি। জিডিপির একটিতে বাজেট বাড়ালে আরেকটিতে কমাতে হবে। একটাতে বাড়ানো আরেকটাতে কমানো এটা একটা জটিল বিষয়। সম্পদ আহরণ বেশি করতে পারলে না কমিয়েও বাজেট বাড়ানো সম্ভব।

তিনি বলেন, আমাদের দেশে যাদের ট্যাস্ক দেওয়ার কথা তারা দিচ্ছেন না। কেবল প্রযুক্তির কথা বললেই হবে না। আমাদের ব্যাংকিং সেক্টরের সাথেও সমন্বয় করতে হবে। সরকার যেহেতু  বলছে তারা জনকল্যাণমূলক রাষ্ট্র গড়তে চায়। আমাদের বিদেশি সাহায্য লাগলে নিতে হবে কিন্তু এটা আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলীম বলেন, “বর্তমান গণতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণের পর যে বাজেট উপস্থাপন করেছে, তা বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি, প্রতিরক্ষা এবং কৃষকের সুবিধাসহ নানা বিষয় এতে গুরুত্ব পেয়েছে। তবে এই বাজেট তখনই স্বার্থক হবে, যখন তা জনগণের প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়িত হবে।”

আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজিমুল হক ও গবেষক রেহানার সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ, টিএমএসএস বগুড়ার নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, আইবিএসের পরিচালক অধ্যাপক ড. এম. মোস্তফা কামালসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন চার প্রাণী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


জাতীয় চিড়িয়াখানায় যুক্ত হলো নতুন চার প্রাণী

বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার প্রাণিবৈচিত্র্য বৃদ্ধি ও দর্শনার্থীদের জন্য নতুন আকর্ষণের সৃষ্টি করতে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছে দুটি কমন ইল্যান্ড (একটি পুরুষ ও একটি স্ত্রী) এবং দুটি পুরুষ ওয়াইল্ডিবিস্ট।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় চিড়িয়াখানায় একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই প্রাণীগুলো মুক্ত করা হয়, যেখানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার দেশের চিড়িয়াখানাগুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কাজ করে যাচ্ছে। প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং বিনোদনের সমন্বয়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন প্রাণীগুলোর সংযোজন এই উদ্যোগের একটি অংশ।

তিনি আরও উল্লেখ করেন, নতুন এই প্রাণীগুলোর আগমনে দর্শনার্থীরা নতুন অভিজ্ঞতা লাভ করবেন এবং দেশের প্রাণিবৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রমও আরও সমৃদ্ধ হবে।

প্রতিমন্ত্রী চিড়িয়াখানা কর্তৃপক্ষকে আহ্বান জানান যে, আরও পরিষ্কার-পরিচ্ছন্ন, আধুনিক ও দর্শনার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করে চিড়িয়াখানাকে আকর্ষণীয় করা প্রয়োজন।

এসময় উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান, প্রশাসন পরিচালক ডা. বয়জার রহমান, জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, উৎপাদন পরিচালক ডা. মাহফুজার রহমান, প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিম, কিউরেটর ডা. হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

কমন ইল্যান্ড আফ্রিকার বৃহত্তম প্রজাতির অ্যান্টিলোপগুলোর অন্যতম এবং ওয়াইল্ডিবিস্ট হল আফ্রিকার তৃণভূমিতে বসবাসকারী একটি অত্যন্ত পরিচিত ও আকর্ষণীয় বন্যপ্রাণী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামিসার মায়ের চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ালেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


রামিসার মায়ের চিকিৎসা সহায়তায় পাশে দাঁড়ালেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক

নির্মমভাবে হত্যার শিকার শিশু রামিসার জন্য শোকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়া তার মা, যার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।

মঙ্গলবার (২৩ জুন) সকালে তাকে রাজধানী ঢাকার একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অধ্যাপক ডা. রফিক জানিয়েছেন, রামিসার মায়ের চিকিৎসার জন্য একটি সমন্বিত বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হবে। এই বোর্ডে থাকবে মানসিক রোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট এবং পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুসারে তার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরও উল্লেখ করেছেন, সন্তানের মৃত্যু-পরবর্তী গভীর শোক ও মানসিক আঘাতের ফলে তার শারীরিক উপসর্গগুলো আরো জটিল আকার ধারণ করেছে। ইতোমধ্যে মানসিক রোগ বিশেষজ্ঞ ও সাইকোলজিস্টের তত্ত্বাবধানে তার কাউন্সেলিং ও চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

জানা গেছে, শিশু রামিসাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তার মা। প্রিয় সন্তানের মৃত্যুর পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত রয়েছেন। এছাড়া দীর্ঘদিন ধরে চলমান শারীরিক জটিলতা—যেমন বুকে ব্যথা, নিউরোলজিকাল (ভার্টিগো) এবং পরিপাকতন্ত্রজনিত সমস্যায় তার জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে।

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে রামিসার মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও বিস্তারিত পরীক্ষার পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


জামায়াতের সাংবাদিক পেটানো স্বৈরতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ মন্তব্য করেছেন, "সাংবাদিকদের পেটানো একটি সর্বজন স্বীকৃত স্বৈরতান্ত্রিক আচরণ।"

তিনি বলেন, মঙ্গলবার (২৩ জুন) জামায়াতে ইসলামী বাংলাদেশের ঢাকা দক্ষিণের কর্মসূচিতে যে ঘটনাটি ঘটে, তা জামায়াতের ভেতরে স্বৈরতান্ত্রিক মনোভাবের একটি প্রকাশ।

অন্যদিকে, মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাংবাদিক পেটানোর ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এর কাছে জানিয়েছেন, হামলার শিকার মাহফুজুর রহমান শিশির দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন দ্য নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেনও।

এছাড়া অন্তত ১০ জন সাংবাদিকের হেনস্তার অভিযোগও ওঠেছে।

আমরা মাহফুজুর রহমান শিশির, মারুফ হোসেনসহ সকল আহত সাংবাদিকদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আপনাদের সঙ্গে আমাদের সংহতি প্রকাশ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৯:১৬ পি.এম


পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস

চাঁপাইনবাবগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস মঙ্গলবার (২৩ জুন ) সকাল ১১টায় পুলিশ লাইনস স্কুল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের ভয়াবহতা, ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব, শিশু সুরক্ষা এবং আদর্শ নাগরিক হিসেবে দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া, নৈতিক মূল্যবোধ চর্চা এবং আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। এসময় তিনি সড়কে চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। পাশাপাশি শিশুদের নিরাপত্তা ও অধিকার বিষয়ে সচেতন থাকারও পরামর্শ দেন।
শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তিনি একটি নিরাপদ, মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। নতুন প্রজন্মকে মাদকমুক্ত, আইন-সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পুলিশ সুপারের এ উদ্যোগকে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা প্রশংসনীয় বলে অভিহিত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%