ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো, জয়ে রাঙালেন রাভেন্নার রাত


অবসর ভেঙে ফিরলেন রোনালদিনহো, জয়ে রাঙালেন রাভেন্নার রাত

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদিনহো ৪৬ বছর বয়সে আবারও পেশাদার ফুটবলে ফিরেছেন, যা ফুটবল বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ইতালির তৃতীয় বিভাগ সিরি সি-র ডার্বি ম্যাচে রাভেন্না ফর্লিকে ২-০ গোলে পরাজিত করেছে, আর এই ম্যাচের মাধ্যমে অবসরের প্রায় এক দশক পর তার প্রত্যাবর্তন ঘটে।

গত আগস্টে রাভেন্নার সঙ্গে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হওয়ার পর, রোনালদিনহো সর্বশেষ ২০১৫ সালে ফ্লুমিনেন্সের হয়ে খেলেছিলেন। রোববারের ম্যাচে তিনি শুরুর একাদশে ছিলেন এবং বেশ কিছু দৃষ্টিনন্দন মুহূর্ত উপহার দেন। দলের প্রথম গোলের জন্য তার পা থেকেই তৈরি হয়।

একজন ডিফেন্ডারকে সামলে তিনি এমন একটি পাস দেন, যা থেকে আক্রমণ গড়ে ওঠে এবং শেষ পর্যন্ত জুলিও দোনাতি দূরপাল্লার শটে গোল করেন। এর আগে একটি কর্নার থেকেও দোনাতির জন্য সুযোগ তৈরি করেছিলেন রোনালদিনহো, যদিও সেই হেডটি গোলরক্ষক ঠেকিয়ে দেন।

আরও পড়ুন: স্কুল-কলেজের জন্য মাউশির নতুন নির্দেশনা: একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে খেলাধুলার আয়োজন

বিরতির সময় রোনালদিনহোকে ঘিরে গণমাধ্যমের ব্যাপক আগ্রহ তৈরি হয়। সাংবাদিকদের ভিড়ের মধ্যে মাঠে তার সঙ্গে যোগ দেন ব্রাজিল ও এসি মিলানের সাবেক সতীর্থ দিদা।

প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় তাকে তুলে নেওয়া হয়। তবে মাঠ ছাড়ার আগে তিনি দর্শকদের মন জয় করে নেন।

রাভেন্নার ঘরের মাঠ স্তাদিও ব্রুনো বেনেল্লিতে এই ম্যাচের জন্য বিশেষভাবে নির্মাণ করা হয়েছিল একটি অস্থায়ী গ্যালারি, যার নাম দেওয়া হয় "আর১০", রোনালদিনহো এবং তার বিখ্যাত জার্সি নম্বর ১০-এর প্রতি সম্মান জানিয়ে। পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল, আর ম্যাচটি বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করা হয়।

মজার বিষয় হলো, ম্যাচের আগে রোনালদিনহো দলের সঙ্গে মাত্র একদিন অনুশীলন করেছিলেন। শনিবার প্রথমবারের মতো দলীয় অনুশীলনে অংশ নিয়ে রোববারই মাঠে নামেন তিনি। কাগজে-কলমে বাম প্রান্তে খেলানোর কথা থাকলেও, ম্যাচে তাকে বেশিরভাগ সময় মাঝমাঠে খেলতে দেখা যায়।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্টের দ্বিতীয় দিন

খেলোয়াড়ি জীবনের সেরা সময়ে রোনালদিনহো ছিলেন বিশ্বের অন্যতম সেরা এবং জনপ্রিয় ফুটবলার। তার হাসিখুশি ব্যক্তিত্ব ও অসাধারণ কারিকুরিতে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছিলেন তিনি।

ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ, বার্সেলোনার হয়ে ২০০৬ চ্যাম্পিয়ন্স লিগ, বার্সেলোনা ও এসি মিলানের হয়ে লিগ শিরোপা জিতেছেন তিনি। এছাড়া ২০০৫ সালে ব্যালন ডি'অর এবং ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কারও অর্জন করেন।

ক্যারিয়ারে রোনালদিনহো ২৯৯টি গোল করেছেন। রাভেন্নার হয়ে ৩০০তম গোলের মাইলফলক স্পর্শ করার আশা করেছিলেন তিনি। এমনকি দল পেনাল্টি পেলে সেটি নেওয়ার প্রস্তুতিও ছিল তার।

ম্যাচ শেষে স্কাই স্পোর্ত ইতালিয়াকে রোনালদিনহো বলেন, "আবার মাঠে নামতে, ড্রেসিংরুমের পরিবেশ উপভোগ করতে দারুণ লেগেছে।"

আরও পড়ুন: বিশ্বকাপ বাছাইয়ের ড্র ১৫ ডিসেম্বর, বাংলাদেশের প্রতিপক্ষ হতে পারে কোন দল

রাভেন্নার হয়ে আবার খেলবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি হাসিমুখে বলেন, "সভাপতি যদি আমাকে ডাকেন, আমি আবার ফিরে আসব।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামের রাজারহাটে ইয়াবাসহ যুবক শফিকুল ইসলাম গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ এম


কুড়িগ্রামের রাজারহাটে ইয়াবাসহ যুবক শফিকুল ইসলাম গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম শফিকুল ইসলাম শফি, বয়স ৩০ বছর।

রোববার (১৫ নভেম্বর) রাতে উপজেলার চাকিরপশার তালুক গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রোববার চাকিরপশার ইউনিয়নসহ বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানের সময় চাকিরপশার তালুক গ্রামের নিজ বাড়ি থেকে শফিকুল ইসলাম শফিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শফি ওই গ্রামের মো. বয়তুল আলীর পুত্র।

রাজারহাট থানার ওসি মো. মামুনুর রশীদ বলেন, গ্রেফতারকৃত শফির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান খুন: মধ্যরাতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৫ এম


সেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান খুন: মধ্যরাতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ময়মনসিংহে সেচ্ছাসেবক দল নেতা সুরুজ্জামান হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে এগারোটায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় এই অবরোধ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

রাস্তা অবরোধের কারণে রাস্তার দুই পাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এর ফলে ঢাকার সাথে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুরের যানচলাচল বন্ধ হয়ে যায়। মধ্যরাতে ভোগান্তিতে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রীরা।

মহানগর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান মাসুম জানান, ২৬ নাম্বার ওয়ার্ড সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুরুজ্জামান বাড়ির কাছেই মধ্য বাড়েরা মুজিব মার্কেটে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মেয়েকে নিয়ে জুতা কিনে বাড়ি ফেরার পথে ওৎপেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত রাস্তা আটকিয়ে এলোপাথারী কুপিয়ে মারাত্নক আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার বড় ভাই মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নাম্বার ওয়ার্ডের আহবায়ক নোমান জানান, বালু ব্যবসা নিয়ে স্থানীয় আওয়ামী পন্থি কয়েকজনের সাথে বিরোধ চলছিল। এই ঘটনার প্রেক্ষিতে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৫ এম


পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ল

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর অধীনস্থ কোম্পানিগুলোতে কর্মকর্তা নিয়োগের জন্য আবেদনের সময়সীমা সম্প্রসারিত করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। পেট্রোবাংলার এক বিজ্ঞপ্তিতে (১৪ নভেম্বর) এই তথ্য প্রকাশ করা হয়।

এই নিয়োগের জন্য মোট ৭৫৩টি পদ রয়েছে। পেট্রোবাংলা এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে এই পদগুলোতে নিয়োগ দেয়া হবে। পূর্বে আবেদনের শেষ তারিখ ছিল ১৭ নভেম্বর ২০২৬।

চাকরির বিবরণ—

১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)

পদসংখ্যা: ৯৭

২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (আইন)

পদসংখ্যা: ৬

৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অর্থ)

পদসংখ্যা: ৬৩

৪. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল)

পদের সংখ্যা হলো: মেকানিক্যাল (৭৪), ইলেকট্রিক্যাল (৪৯), সিভিল (৪০), সিএসই/ আইটি (২৫), কেমিক্যাল (২৭), পেট্রোলিয়াম (১৪), আইপিই (৮), মেটালার্জি/ এমএমই (৭), ইলেকট্রনিকস (২), অটোমোবাইল (১)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের হুমকি, ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৬ এম


যুক্তরাষ্ট্রের হুমকি, ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আগামী বছরের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হবে বলে পূর্বাভাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হবে।

বেসেন্টের দাবি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বিচ্ছিন্নকরণ নীতির ফলে ইরানের অর্থনীতি ইতিহাসের অন্যতম দ্রুত পতনের সম্মুখীন হতে যাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ পূর্বাভাস প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ২০২৬ সালের মার্চ থেকে ২০২৭ সালের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হতে পারে। এ প্রসঙ্গে তিনি রাশিয়ার অর্থনীতির উদাহরণ তুলে ধরেন। তার মতে, সোভিয়েত ইউনিয়নের পতনের সময় তিন বছরে রাশিয়ার অর্থনীতি ২২ শতাংশ সংকুচিত হয়েছিল, কিন্তু ইরানের অর্থনীতির সংকোচন এক বছরের মধ্যে ২৫ শতাংশে পৌঁছাতে পারে। এটি ইতিহাসের অন্যতম দ্রুত অর্থনৈতিক পতন বলে তিনি উল্লেখ করেন।

ইরানের ওপর চাপ বৃদ্ধি করতে ট্রাম্প প্রশাসন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে একটি অভিযান পরিচালনা করছে। গত আগস্টে শুরু হওয়া এই অভিযানের আওতায় ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে।

বেসেন্ট এই নিষেধাজ্ঞা অভিযানকে বিশ্বের ইতিহাসে একক কোনো দেশের বিরুদ্ধে সবচেয়ে বড় অর্থনৈতিক বিচ্ছিন্নকরণ প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। তিনি মার্কিন অর্থমন্ত্রী হিসেবে ইরান থেকে হত্যার হুমকি পাওয়ার বিষয়টিও উল্লেখ করেন। তার ভাষায়, ‘তাদের মৃত্যুর হুমকি আমাকে বলছে, আমি যা করছি, তা কাজ করছে।’

তবে, ইরানের অর্থনীতি ২৫ শতাংশ সংকুচিত হওয়ার বিষয়টি বেসেন্টের পূর্বাভাস মাত্র। এটি এখনও বাস্তব অর্থনৈতিক ফলাফল নয়।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%