ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

তুরস্কের দাবি, ‘মক্কা জোট’ হবে যুগান্তকারী প্ল্যাটফর্ম


তুরস্কের দাবি, ‘মক্কা জোট’ হবে যুগান্তকারী প্ল্যাটফর্ম

তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান মিলে যে ‘মক্কা জোট’ প্রতিষ্ঠা করতে চলেছে, তা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অবস্থার পরিবর্তনে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে পারে বলে মন্তব্য করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি জানান, তিন দেশের মধ্যে দৃঢ় রাজনৈতিক ইচ্ছার ভিত্তিতে জোটটির কার্যক্রম দ্রুতগতিতে এগিয়ে চলেছে। খুব শীঘ্রই এর কেন্দ্রীয় কার্যালয় চালু করা হবে এবং প্রয়োজনীয় সামরিক কর্মকর্তাদের মোতায়েন করা হবে।

হাকান ফিদান পরিষ্কারভাবে উল্লেখ করেন, এই জোট কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে শত্রুতা সৃষ্টি করার উদ্দেশ্যে গঠিত নয়। বরং এটি লক্ষ্য করে যে, এই অঞ্চলের দেশগুলো যেন নিজেদের প্রতিরক্ষা শক্তিশালী করতে পারে এবং নিজেদের মধ্যে সমস্যাগুলোর সমাধান করতে সক্ষম হয়। বিশেষ করে সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় এবং দেশটির ওপর হামলা প্রতিরোধে আঙ্কারা সহযোগিতা করবে বলে তিনি আশ্বাস দেন। ইসরাইল বা ভারতের মতো দেশগুলো এই উদ্যোগকে যেভাবে ‘কাগজে-কলমে বন্দি’ বলে সমালোচনা করছে, তা তিনি হাস্যকর মনে করেন। ফিদানের মতে, তাদের এই বিরোধিতাই প্রমাণ করে যে মক্কা জোট কতটা প্রভাবশালী হতে যাচ্ছে।

আরও পড়ুন: গৃহবন্দির শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

গাজা এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অস্থিরতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে ফিদান অভিযোগ করেন, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গাজা ও সিরিয়ায় একের পর এক সংকট সৃষ্টি করে চলেছেন।

এদিকে, ফিলিস্তিনের জনগণের জন্য আঙ্কারা তার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে। পাশাপাশি, সিরিয়ার আসাদ সরকারের পতনের পর দেশটির পুনর্গঠনে তুরস্ক কাজ করছে এবং ন্যাটোর শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট এরদোগান ও প্রেসিডেন্ট আহমদ আল-শারার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার জন্য পদক্ষেপ নিচ্ছে।

সাক্ষাৎকারের শেষ অংশে বিশ্ব রাজনীতির আরও কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন ফিদান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সম্পর্ক উন্নয়ন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে কৃষ্ণসাগরে শস্য সরবরাহ বজায় রাখা এবং গ্রিসের সঙ্গে এজিয়ান সাগরের উত্তেজনা কমানোর বিষয়ে তুরস্কের কৌশলগত অবস্থান ব্যাখ্যা করেন তিনি।

একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে ভবিষ্যতের একটি জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে উল্লেখ করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রযুক্তির এই নতুন যুগে নিজেদের শক্তি বজায় রাখতে তুরস্ককে শক্তিশালী ডেটা সেন্টার ও নিজস্ব প্রযুক্তি গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: কিউবায় সাংবাদিক ইয়োয়ানি সানচেজ ও দুই মানবাধিকারকর্মী মুক্তি পেলেন

সূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের চলমান কর্মসূচি ও অপতৎপরতায় জনগণ এবং সরকার মোটেও শঙ্কিত নয়।

তিনি রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, যেখানে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ এবং পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনার কঠোর সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেন যে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের তথাকথিত লকডাউন কর্মসূচির কারণে এ অপতৎপরতা সংঘটিত হয়েছে। ককটেলবাজির ঘটনায় মোটরসাইকেলসহ আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। হাইকোর্ট ফটক ও যাত্রাবাড়ীর ঘটনায় জড়িতদের ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অন্যান্য ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজও চলছে। তিনি জানান, জনগণ এবং সরকার এসব অপতৎপরতায় মোটেও শঙ্কিত নয় এবং দেশবাসী ইতোমধ্যে এদের বর্জন ও প্রত্যাখ্যান করেছে।

বিরোধী দলের সাম্প্রতিক লংমার্চ সম্পর্কে মন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে যেকোনো রাজনৈতিক দলের গঠনমূলক সমালোচনা ও কর্মসূচি পালনের অধিকার রয়েছে। তিনি উল্লেখ করেন যে, সম্প্রতি চট্টগ্রাম ও উত্তরাঞ্চলে বিরোধী দলের লংমার্চগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সার্বিক সহযোগিতা প্রদান করেছে।

মন্ত্রী রাজনীতিতে জনমতের মাধ্যমে সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, সরকারের প্রধান দায়িত্ব শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করে যেকোনো অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং অতীতে দেশীয় গ্যাস অনুসন্ধানে উদাসীনতাকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, বিগত আমলের পুঞ্জীভূত সমস্যার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাময়িক সংকট তৈরি হলেও বর্তমান সরকার দেশের নিজস্ব সম্পদ আহরণে মনোযোগ দিয়েছে। দেশের শিল্পখাতে গ্যাসের ধারাবাহিক সরবরাহ বজায় রাখতে ২০৩০-৩১ সালের মধ্যে নতুন ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে ইতোমধ্যে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নিজস্ব প্রাকৃতিক সম্পদের ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ দ্রুতই গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটের স্থায়ী সমাধান মিলবে।

রাজধানীর তেজগাঁওয়ের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত শুক্রবারে তেজগাঁওয়ের একটি মসজিদে নামাজ শেষে গোপন বৈঠকে বসলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মোবাইল ফোন ফরেনসিক ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, সেই ১১ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিষয়ে পাওয়া তথ্যানুসারে তারা ইত্তেহাদুল উম্মাহ নামে একটি নতুন উগ্রবাদী সংগঠন গড়ে তোলার চেষ্টা করছিল।

মন্ত্রী উগ্রবাদী তৎপরতার বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে জানান, জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রিমান্ডে আনা হয়েছে এবং আইনানুযায়ী তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইল গারিন্দা ইউনিয়নের সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


টাঙ্গাইল গারিন্দা ইউনিয়নের সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২০ সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ রোববার  টাঙ্গাইলে ২০ ঘন্টার ব্যবধানে আবারও ছোরমান রেজা নামের এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দরুন এলাকার পরিত্যাক্ত ফিলিং স্টেশনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত সোরমান রেজা ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে ও গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।
ছোরমান রেজার ভাই হালিম রেজা জানান, তিনি ব্যবসার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছি না। সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মুল রহস্য জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসে প্রথম সোনা জাপানের, চীনের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


এশিয়ান গেমসে প্রথম সোনা জাপানের, চীনের নতুন রেকর্ড

এশিয়ান গেমসের প্রথম ইভেন্টে সোনা জিতেছে আয়োজক দেশ জাপান। আয়োজক দেশের সাঁতারের তারকা প্যান, আইচি-নাগোয়া অনুষ্ঠিত সাঁতারে এই সাফল্য অর্জন করেন। তবে চীনও দ্রুতই সাঁতারে নিজেদের আধিপত্য বিস্তার করে, সুইমিং পুলে ঝড় তুলেছে। তারা জিতে নিয়েছে দুই সোনা।

এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন চীনের উদীয়মান কিশোরী সাঁতারু ইউ জিদি। তিনি নারীদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নতুন গেমস রেকর্ড গড়ে শিরোপা নিজের করে নিয়েছেন। ইউ জিদি স্বদেশী ঝাং ইউফেইয়ের পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে দেন।

এছাড়া, চীনের অলিম্পিক চ্যাম্পিয়ন প্যান ঝানলে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ৪৭.৬১ সেকেন্ড সময় নিয়ে সোনা নিশ্চিত করেছেন। তিন বছর আগে হাংঝৌ এশিয়ান গেমসে এই ইভেন্টে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন।

জাপানের সাতারু প্যান মন্তব্য করেন, ‘আমি যা আশা করেছিলাম তার থেকে কিছুটা পিছিয়ে ছিলাম। আমি আরও ভালো করতে এবং আরও দ্রুত সাঁতার কাটতে চেয়েছিলাম, কিন্তু সর্বোপরি আমি জিততে পেরে খুশি।’

তিনি আরও বলেন, গত দুই বছরে এটাই তার সেরা ফলাফল। যদিও এটি এখনও তার প্রত্যাশার চেয়ে কম, তিনি ধাপে ধাপে এগোবেন। তিনি বিশ্বাস করেন যে ভবিষ্যতে তিনি আরো দ্রুত সাঁতার কাটতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে ৭ তলা ভবনের বেলকনি থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


টাঙ্গাইলে ৭ তলা ভবনের বেলকনি থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড (ঢাকা রোড) এলাকায় বেলকনিতে নিরাপত্তার জন্য গ্রিল না থাকায় ৭ তলা ভবন থেকে নিচে পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর, ২০২৬) সকাল আনুমানিক ১১:২০ ঘটিকার সময় সরকারি শিশু পরিবার (বালিকা)-এর বিপরীত পাশে অবস্থিত ‘প্যারাডাইস শাহজাহান সিরাজ নিবাস’ ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোঃ মফিজ আল আজাদ (৭০)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা ইউনিয়নের গুনুটিয়া চরপাড়া গ্রামের মৃত ইবাদত খানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মফিজ আল আজাদ ওই ভবনের ৭ তলায় নিজের কেনা ফ্ল্যাটে বসবাস করছিলেন। ঘটনার সময় বেলকনিতে র্যালিং বা নিরাপত্তামূলক গ্রিল না থাকায় তিনি অসাবধানতাবশত পা পিছলে বেলকনির ওয়ালের ওপর গিয়ে পড়েন এবং সেখান থেকে নিচে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের মেয়ের জামাই আমানুল্লাহ আমান জানান, মফিজ আল আজাদ বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনার সুরতহাল তৈরি করা হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%