ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুদ্ধে ইউরোপকে জড়াতে কুয়েতে ইতালীয় নাগরিকদের হত্যা, দাবি ইরানের


যুদ্ধে ইউরোপকে জড়াতে কুয়েতে ইতালীয় নাগরিকদের হত্যা, দাবি ইরানের

কুয়েতে ড্রোন হামলার ফলে দুই ইতালীয় নাগরিকের মৃত্যু ঘটার পর, ইরান পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধের পরিধি বৃদ্ধি এবং ইউরোপকে এই সংঘাতে জড়িয়ে ফেলার ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেছে। তেহরান একইসঙ্গে এই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগকে দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

গত বৃহস্পতিবার কুয়েতের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ওপর পরিচালিত ড্রোন হামলার ধ্বংসাবশেষ থেকে জানা যায় যে, জার্মান প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাইনমেটালের (Rheinmetall) জন্য কাজ করা দুই ইতালীয় কারিগরি কর্মী নিহত হন। কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনার ফলে একজন কুয়েতি এবং একজন পাকিস্তানি নাগরিকও আহত হয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কুয়েত ও ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এই হামলায় ইরানের জড়িত থাকার অভিযোগ নাকচ করে দেন। তিনি ঘটনাটিকে "যুদ্ধের জন্য আগে থেকে সাজানো ছক" হিসেবে অভিহিত করেন এবং এর কারণ অনুসন্ধানে যৌথ তদন্তের প্রস্তাব দেন। অন্যদিকে, ইরানের দূতাবাস ও সামরিক সূত্রের দাবি, এটি একটি 'ফলস ফ্ল্যাগ' বা ছদ্ম অভিযান, যার উদ্দেশ্য উপসাগরীয় অঞ্চলে সংঘাত বৃদ্ধি করা এবং ইউরোপকে যুদ্ধে টেনে আনা।

আরও পড়ুন: গাজার দায়িত্ব ফিরিয়ে দেওয়ার জন্য নেতানিয়াহুকে বোর্ড অব পিসের কড়া হুঁশিয়ারি

এদিকে, এই ঘটনার পর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন উপসাগরীয় মিত্রদের ওপর হামলা বন্ধে ইরানের ওপর আরও চাপ বাড়ানোর আহ্বান জানান। তিনি মন্তব্য করেন যে, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পুরো ইউরোপের নিরাপত্তার সঙ্গে যুক্ত। কুয়েত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশ এই হামলার নিন্দা জানিয়ে কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

আঞ্চলিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে আসা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। মধ্যস্থতাকারী দেশ কাতার সতর্ক করেছে যে, কুয়েতে ধারাবাহিক হামলা আঞ্চলিক উত্তেজনা প্রশমনের কূটনৈতিক প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলান্দহে প্রাণী সম্পদ সপ্তাহ উদ্‌যাপন, আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


মেলান্দহে প্রাণী সম্পদ সপ্তাহ উদ্‌যাপন, আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরের মেলান্দহে প্রাণী সম্পদ সপ্তাহ উদ্‌যাপন করা হয়। এই উপলক্ষে ২৬ নভেম্বর

বেলা ১১টায় র‌্যালির আয়োজন করা হয়, যা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার ব্যবস্থা করে প্রাণী সম্পদ

অধিদপ্তর। সভার সভাপতিত্ব করেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবু হাসান লাভলু। প্রধান

অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত ইউএনও মাহমুদা আক্তার জ্যোতি। সভায় আরও বক্তব্য রাখেন কৃষি অফিসার আব্দুর রউফ, অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক, ভেটেরিনারি সার্জন ডা. খায়রুল ইসলাম, বিএনপি’র

সেক্রেটারি মঞ্জুরুল কবির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল,

একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলাম এবং খামারি গোলাম ফারুক প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে প্রাণিসম্পদ মেলা: শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


জামালপুরে প্রাণিসম্পদ মেলা: শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্‌যাপন উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন এবং জেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় শহরের ফৌজদারি মোড় থেকে একটি বন্যার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে পুরাতন পুলিশ লাইন মাঠে প্রাণী সম্পদ মেলার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

উদ্বোধনী অনুষ্ঠানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক, অতিরিক্ত জেলাপ্রশাসক আফসানা তাসলিম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জামালপুরের উপপরিচালক মোঃ আলম শরীফ খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এ সময় বক্তারা দেশের আমিষের চাহিদা পূরণে বেকার যুবকদের প্রাণী সম্পদ বিভাগ থেকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। তারা বলেন, যুবকরা বিভিন্ন প্রাণীর খামার তৈরি করে সেখান থেকে ডিম ও মাংস বিক্রি করে নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সক্ষম হবে। প্রাণী সম্পদ মেলায় বিভিন্ন প্রাণীদের নিয়ে মোট ২৯টি স্টল স্থান পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইগাতীতে ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুলিশ তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


ঝিনাইগাতীতে ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন, পুলিশ তদন্ত শুরু

শেরপুর জেলার ঝিনাইগাতীর রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের দ্বারা আগুন লাগানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরের দিকে উপজেলার মালিঝিকান্দা ও হাতিবান্দা ইউনিয়ন ভূমি কার্যালয়ে এই ঘটনা ঘটে। মূলত একটি কার্যালয় থেকে দুটি ইউনিয়ন ভূমি কার্যালয়ের কার্যক্রম পরিচালনা করা হয়ে আসছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ২৫ নভেম্বর বুধবার ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজারে অবস্থিত রাজগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ের কাজ শেষে কর্মকর্তারা কার্যালয়টি তালা দিয়ে চলে যান। পরবর্তীতে বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখতে পান। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঝিনাইগাতী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগেই ভূমি কার্যালয়ের ভেতরে রাখা অধিকাংশ ভূমিসংক্রান্ত কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে যায়। ভবনের একটি অংশও ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন ও পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় বাসিন্দা হারুন-অর-রসিদ মন্তব্য করেন, "কে বা কারা আগুন দিয়েছে তা আমি দেখিনি, তবে এটি নাশকতামূলক কর্মকাণ্ড। এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন জমির কাগজপত্র তুলতে গেলে হয়রানির স্বীকার হতে হবে।" উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভাগত সরকার জানান, বিআরএস রেকর্ডের কিছু বই ছাড়া সব নথিপত্র পুড়ে গেছে। জেলা পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পরীক্ষার কয়েক ঘণ্টা আগে ইউটিউবে প্রশ্ন, সেই প্রশ্নেই পরীক্ষা নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


পরীক্ষার কয়েক ঘণ্টা আগে ইউটিউবে প্রশ্ন, সেই প্রশ্নেই পরীক্ষা নেওয়ার অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে ইউটিউবে প্রকাশিত হওয়ার অভিযোগ উঠেছে, যা চাঞ্চল্যকর। উদ্বেগের বিষয় হলো, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়ার পরও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান একই প্রশ্নে পরীক্ষা গ্রহণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

"অনরৎ গবহঃড়ৎ" নামে একটি ইউটিউব চ্যানেলে পরীক্ষার আগের দিন বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র প্রকাশ করা হয়। পরে দেখা যায়, ওই প্রশ্নের সঙ্গে অনেক বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন হুবহু মিলে গেছে। এই প্রশ্নফাঁসের ঘটনায় অভিভাবক এবং শিক্ষার্থীসহ সচেতন মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্রণীত প্রশ্নে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও ত্রিশালের অধিকাংশ বিদ্যালয় সেই নির্দেশনা মানছে না বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন প্রকাশনা সংস্থার বিনামূল্যে সরবরাহ করা প্রশ্ন সংগ্রহ করেই পরীক্ষা নেওয়া হচ্ছে, যা পরীক্ষার আগেই বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ছে।

সরেজমিন অনুসন্ধান ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, নির্ধারিত পরীক্ষার আগেই একাধিক বিষয়ের প্রশ্ন ইউটিউবে পাওয়া গেছে। ইতোমধ্যে অন্তত পাঁচটি বিষয়ের পরীক্ষা ওই প্রশ্ন দিয়েই সম্পন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২৫ নভেম্বরই ইউটিউবে একই প্রশ্ন প্রকাশিত হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, পরীক্ষা দিতে এসে তারা জানতে পারে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলে তাদের জানানো হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, "পরীক্ষার প্রশ্নপত্র একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রশ্নের সঙ্গে মিলে যাওয়ার বিষয়টি জানতে পেরেই আমড়া পরীক্ষা স্থগিত করেছি। পরবর্তীতে নতুন প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষা নেওয়া হবে।" ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, "ইউটিউবে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্ন মিলে যাওয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" এ বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান-এর বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। ময়মনসিংহের জেলাপ্রশাসক মো. সাইফুর রহমান বলেন, "এটি কোমলমতি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও মানসিক আঘাতের বিষয়। প্রশ্নপত্র কীভাবে ইউটিউবে গেল, কারা এর সঙ্গে জড়িতÑতা তদন্ত করে বের করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হবে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" প্রশ্নফাঁসের অভিযোগে ত্রিশালের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। অভিভাবক ও সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%