০৭:২৪ পি.এম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি বাড়িতে পুলিশের অভিযান চালিয়ে মদের কারখানার সন্ধান পাওয়া যায়। অভিযানের সময় বিপুল পরিমাণ বাংলা মদ এবং মদ প্রস্তুতের উপকরণ জব্দ করা হয়।
এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম গনাই চন্দ্র (৪৫)। এছাড়া অভিযানের পর বাড়ির মালিক হবিবর রহমানকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সোমবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙা ইউনিয়নের কিশামত শিমুলবাড়ী ঝাঁউকাটি অঞ্চলে এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: দিরাই থানা রোডের বর্তমান অবস্থা বেশ ভালো, সামান্য যানজটেই মানুষের ভিড়
পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার হবিবর রহমানের বাড়িতে দীর্ঘদিন ধরে বাংলা মদ প্রস্তুত করার তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানের সময় বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
এ সময় কারখানার সঙ্গে জড়িত গনাই চন্দ্রকে আটক করা হয়, তবে কারখানার মূল অভিযুক্ত আব্দুল কাদের পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। অভিযানের পর বাড়ির মালিক হবিবর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলেও সূত্রে উল্লেখ করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা মদ এবং মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে এবং বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। যদিও মূল অভিযুক্ত পলাতক, তবে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: দুমকিতে রাজনৈতিক বিরোধের জেরে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চান বিএনপি নেতা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন