০৩:১৬ পি.এম
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ তুলে সেখানকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বুধবার (১৮ নভেম্বর) তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে এসব কথা তুলে ধরেন।
রাশেদ খাঁন মন্তব্য করেন, টুঙ্গিপাড়ায় নাশকতার কারণে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষাসেবা সরবরাহ কঠিন হয়ে পড়েছে। তিনি সতর্ক করেন যে, সামনে নিত্যপণ্যের সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। নিরাপত্তাহীনতার কারণে ব্যবসায়ীরা শপিংমল ও দোকানপাট খোলা রাখতেও সাহস করবেন না বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: সাদপন্থীদের ইজতেমা বন্ধের জন্য ১২ ঘণ্টার আলটিমেটাম, লংমার্চের ঘোষণা
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের শাসনামলের ১৯৭৪ সালের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তখন স্থানীয় বাসিন্দারাই আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাত দে হারামজাদা, নইলে তোদের শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্বপ্নের গুষ্টি মারব।’
বিএনপি সরকারের প্রতি মন্তব্য করে রাশেদ খাঁন বলেন, তারা হতাহতের রাজনীতিতে বিশ্বাস করে না। গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে। এই কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় সাধারণ মানুষকেই এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এপিসিতে উদ্ধার করে আনতে গিয়েও হতাহতের ঘটনা ঘটেছিল। তবে বছরের পর বছর হতাহতের ঘটনা ঘটিয়ে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।
রাশেদ খাঁন বলেন, টুঙ্গিপাড়ার পরিস্থিতির সমাধান সেখানকার মানুষের মধ্য থেকেই খুঁজে বের করতে হবে। সাধারণ মানুষকে দুর্ভোগের মুখে পড়তে হলে তারা নিজেরাই আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনী দিবসে নৌবাহিনীর জাহাজ শনিবার উন্মুক্ত
তিনি মন্তব্য করেন, সরকার কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে হতাহতের ঘটনা ঘটতে পারে এবং সেটিকে কেন্দ্র করে দেশে-বিদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রাজনৈতিক প্রচার চালানো হতে পারে। তাই আওয়ামী লীগের কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবিলার পক্ষে মত দেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।
এ সময় বিরোধী দলের প্রতি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানান রাশেদ খাঁন। তিনি এমন কর্মসূচিকে সমর্থন ও সাধুবাদ জানাবেন বলেও উল্লেখ করেন।
পোস্টের শেষে তিনি প্রশ্ন তোলেন, টুঙ্গিপাড়ায় কেন শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে আগুন দেওয়া হচ্ছে, অথচ জামায়াতের কার্যালয় ও নেতাকর্মীদের বাড়িঘর অক্ষত রয়েছে।
আরও পড়ুন: ঘোড়াঘাটে নাশকতার অভিযোগে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতা শহীদ আলম গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন