ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

এ বছর আর মাঠে গড়াচ্ছে না বিপিএল


এ বছর আর মাঠে গড়াচ্ছে না বিপিএল

 

ফ্র্যাঞ্চাইজিদের নানা অনিয়ম, আর্থিক জটিলতা এবং গত কয়েক বছরে লোকসানের বিষয়গুলো বিবেচনায় নিয়ে এবার তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

বরং সবকিছু নতুন করে গুছিয়ে আগামী বছর বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড।

আরও পড়ুন: বিরোধীদল ‘বেহেশতের লোভ দেখিয়ে’ দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বিপিএল নিয়ে আলোচনায় বিসিবি সভাপতি তামিম ইকবাল সরাসরিই জানিয়েছেন, এ বছর বিপিএল হচ্ছে না। একই সঙ্গে নতুন একটি ফর্মুলা নিয়ে কাজ করার কথাও জানান তিনি।

বিপিএলের সাম্প্রতিক সমস্যাগুলোর পেছনে ফ্র্যাঞ্চাইজিদের নিয়ম না মানা ও আর্থিক দায়বদ্ধতার ঘাটতিকে বড় কারণ হিসেবে দেখছেন তামিম। তাঁর দাবি, গত দুই বছরে বিপিএল আয়োজন করতে গিয়ে বিসিবির প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে।

তামিম বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে বিসিবির লাভ করার কথা, লোকসান করার কথা নয়। যতক্ষণ পর্যন্ত আমরা এই সমস্যাগুলো ঠিক করতে পারছি না, ততক্ষণ লোকসান করে টুর্নামেন্ট আয়োজন করা গুরুত্বপূর্ণ নয়।’

তবে বিপিএল বন্ধ করে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বিসিবির। বরং দীর্ঘমেয়াদে আরও ভালোভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চায় বোর্ড। এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের এটা করার ইচ্ছা শতভাগ আছে। কিন্তু আমি তাড়াহুড়ো করতে চাই না। আমি সবকিছু সঠিকভাবে করতে চাই। এতে যদি ছয় মাস বা ১২ মাস সময়ও লাগে, আমি সেটা নেব।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র মেজর নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না

ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে এরই মধ্যে যোগাযোগ শুরু হয়েছে। যেসব দলের বকেয়া, ব্যাংক গ্যারান্টি কিংবা অন্যান্য জটিলতা রয়েছে, সেগুলো ধাপে ধাপে সমাধানের চেষ্টা চলছে। একই সঙ্গে আগামী আসরের জন্য যথেষ্ট সময় হাতে রেখে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে চায় বোর্ড।

তামিম বলেন, ‘আমরা আগামী বছর এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া শেষ করতে চাই। আগে যেটা হতো, একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। এবার আমরা যথেষ্ট সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করতে চাই, যাতে কেউ শেষ মুহূর্তে সরে গেলে আমাদের বিকল্প খোঁজার সময় থাকে।’

বিপিএল আয়োজনের জন্য দ্রুত কয়েকটি দল দাঁড় করানো সম্ভব হলেও সেটি করতে চান না তামিম। তাঁর কাছে টুর্নামেন্ট আয়োজনের চেয়ে সুষ্ঠু কাঠামো তৈরি এবং বিসিবির ভাবমূর্তি ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ।

তামিমের ভাষায়, ‘আমি চাইলে কালকেই পাঁচটা দল দাঁড় করিয়ে দিতে পারি, কিন্তু আমি সেটা করব না। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো সুষ্ঠু ক্রিকেট এবং বিসিবির মর্যাদা বজায় রাখা। এ জন্য যদি সমালোচনাও শুনতে হয়, আমি প্রস্তুত।

আরও পড়ুন: ইরাকে প্রধানমন্ত্রী আল-জাইদির নতুন মন্ত্রিসভা গঠন সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে ইনসাফ কায়েমের প্রত্যাশা জামায়াত আমিরের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে ইনসাফ কায়েমের প্রত্যাশা জামায়াত আমিরের

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের পর তিনি এই অভিনন্দন জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, "মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।" তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নবনির্বাচিত রাষ্ট্রপতি তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলেই তিনি আশাবাদী।

তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্যের কামনা করেছেন ও তার দীর্ঘায়ু আশা করেন। দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে তাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, আর কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। এর আগে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বৃহস্পতিবার দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৫টায় এটি শেষ হয়। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, ‘আগামীকাল ২১ অগাস্ট (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।’ নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। দীর্ঘ ৩৫ বছর পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন হলো। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থীর কারণে ভোটগ্রহণের প্রয়োজন হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজে গোপন রুট, প্রতি রাতে ১ কোটি ব্যারেল তেল নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


হরমুজে গোপন রুট, প্রতি রাতে ১ কোটি ব্যারেল তেল নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি নৌ-অবরোধের পরিস্থিতির মধ্যেই মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালিতে একটি বিশেষ এবং গোপন নৌপথ চালু করেছে। এই নতুন পথ, যা ওমানের উপকূল ঘেঁষে তৈরি হয়েছে, ব্যবহার করে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার দাবি করেছেন দুই মার্কিন কর্মকর্তা।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে একটি প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২০ আগস্ট) দ্য জেরুজালেম পোস্ট এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, গত কয়েক সপ্তাহ ধরে এই গোপন অভিযানে কাজ চলমান রয়েছে। এর অংশ হিসেবে, প্রতি রাতে ১৫ থেকে ২০টি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালির দক্ষিণাংশের এই বিকল্প পথ দিয়ে নিরাপদে যাতায়াত করছে।

কর্মকর্তারা জানিয়েছেন, গোপন এই পথ দিয়ে প্রতিদিন প্রায় এক কোটি ব্যারেল তেল হরমুজ প্রণালি পেরিয়ে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রবেশ করছে। চলমান যুদ্ধ পরিস্থিতির শুরু হওয়ার আগে এই প্রণালি দিয়ে যে পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করা হতো, বর্তমানে সরবরাহ তার প্রায় অর্ধেক।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সাম্প্রতিক একটি সামরিক অভিযানে ইরানের রাডার এবং সামুদ্রিক নজরদারি ব্যবস্থা দুর্বল হয়ে পড়ার পরই এই নৌপথটি কার্যকর করা সম্ভব হয়েছে বলে কর্মকর্তারা দাবি করেন। তাদের ভাষ্যমতে, নজরদারি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ইরানি বাহিনী এখন নির্দিষ্ট গতিপথ দেখতে পারছে না, এবং তাই জাহাজ চলাচলের সাধারণ এলাকাগুলো লক্ষ্য করে নির্বিচারে ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, মার্কিন সামরিক বাহিনী শুধু তেলভর্তি ট্যাংকারকে প্রণালি পার হতেই সাহায্য করছে না, বরং খালি জাহাজগুলোকে পারস্য উপসাগরে প্রবেশ করার পর তেল সংগ্রহ করে সেগুলো নিরাপদে বের করে আনতেও সুরক্ষা দিতে অব্যাহত রয়েছে। এই জাহাজের বহরের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন বিমানবাহিনীর যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে, যা সম্ভাব্য ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা প্রতিরোধে কাজ করছে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, প্রায় দুই মাস ধরে হরমুজ প্রণালির দক্ষিণ অংশের এই পথ তাদের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এখন মূল নিয়ন্ত্রণ রয়েছে মার্কিন বাহিনীর হাতে।

তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে, আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষক সংস্থাগুলোও গোপন এই নৌপথের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। শিপ ট্র্যাকিং সাইট 'কেপলার'-এর তথ্য অনুযায়ী, বুধবার (১৯ আগস্ট) হরমুজ প্রণালি দিয়ে মাত্র ৯টি জাহাজ পার হতে দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

তিনি বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে এ অভিনন্দন জানান।

শফিকুর রহমান তার পোস্টে লিখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। তিনি আশা ব্যক্ত করেন যে, আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি (মির্জা ফখরুল) তার সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন।

এ ছাড়াও, তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%