ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের প্রত্যেক নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী


দেশের প্রত্যেক নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হবে: অর্থমন্ত্রী

বাংলাদেশের প্রত্যেক নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৩ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাজেট ভালো হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে। আমাদের খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি তার মধ্যে আমরা চেষ্টা করেছি। বাংলাদেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেছি এবং সবাইকে মাথায় রেখে বাজেট দেওয়া হবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন: মেহেরপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

সরকারের ওপর প্রচুর ঋণের বোঝা জানিয়ে আমীর খসরু মাহমুদ বলেন, সবদিক থেকে অর্থনীতির অবস্থা খুবই খারাপ। তারপরও এই অবস্থার মধ্যে আমরা দায়িত্ব নিয়েছি। এরপরও বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাজেট দেওয়া চেষ্টা করেছি। কারণ বাজেটের এই অর্থনীতিতে সবার অংশগ্রহণ যাতে নিশ্চিত করতে পারি এবং অর্থনীতির সুফল যাতে প্রত্যেক নাগরিকের কাছে যায়, সেগুলো মাথায় রেখে প্রণয়ন করার চেষ্টা করেছি।

তিনি বলেন, আমরা খুব একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছি। বিগত সরকারগুলো থেকে আশা করি এটা একটা ভালো শুরু হবে। একটু সময় দিতে হবে। শুরুটা আশা করি ভালো হবে। এখান থেকে আমরা সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারব।

গত দুই বছর মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশে বিনিয়োগ একেবারেই শূন্য ছিল। এখন আপনাদের সরকারের তিন মাস পার হলো। বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে বা বিনিয়োগের বিষয়ে কোনও আশ্বাস রয়েছেন কিনা? সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, না। বাংলাদেশের অর্থনীতি হবে বিনিয়োগ ভিত্তিক অর্থনীতি। টাকা ছাপিয়ে এই ব্যাংক থেকে ঋণ নিয়ে দেশকে ঋণাত্মক একটা অবস্থায় নিয়ে গেছে। আমাদের এই ঋণের সুদের বাজেট একটা বিরাট অংশ চলে যায়। বাংলাদেশকে যে ঋণ নির্ভর অর্থনীতির দিকে যাচ্ছিলাম, সেখান থেকে আগামী দিনে ফিরে আসার জন্য যে পাবলিক ফাইনান্স ম্যানেজমেন্ট দরকার, আমরা সেভাবেই করার চেষ্টা করছি। যাতে করে ক্রমান্বয়ে ঋণ ওপর নির্ভর কম করে বিনিয়োগের উপর বেশি নির্ভর করতে হবে। আমাদের পরিচালন ব্যয় ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে এবং বিনিয়োগ বেশি বাড়াতে হবে।

তিনি আরও বলেন, যে অর্থনীতি বাংলাদেশের মানুষের স্বার্থ সংরক্ষণ করতে পারবে এবং যে উন্নয়নের স্বপ্ন আমরা দেখাতে চেষ্টা করছি, ট্রিলিয়ন ডলার ইকোনমির দিকে আমরা যাচ্ছি। সেটা যাতে বাস্তবায়ন হতে পারে। সেই চেষ্টা করছি।

আরও পড়ুন: সরকারকে সেলিম উদ্দিনের আহ্বান, গণরায়ের বিরুদ্ধে না গিয়ে জনগণের পক্ষে দাঁড়ান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, ২ বছর পর গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, ২ বছর পর গ্রেপ্তার

ফেসবুকে পরিচয়ের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক তরুণীকে বিয়ের আশ্বাসে ধর্ষণ করা হয়েছে। ঘটনার সময় ভিডিও ধারণ করা হয়ে ব্ল্যাকমেইল করা এবং পরে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গ্রেপ্তারকৃতের নাম হাসিব চৌধুরী (২১)। মঙ্গলবার (২ জুন) রাতে রাজধানীর লালবাগ থানাধীন পলাশীর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‍্যাব-১০।

র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, গ্রেপ্তারকৃত হাসিব বরিশালের হিজলা উপজেলার মোল্লারহাট এলাকার লিটন চৌধুরীর ছেলে।

র‍্যাব জানায়, ফেসবুকে পরিচয়ের পর হাসিব ভুক্তভোগীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারি দুপুরে ঘুরতে যাওয়ার কথা বলে ফরিদপুরে একটি রেস্টুরেন্টে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করেন। এ সময় তিনি ঘটনাটি ভিডিও ও ছবি ধারণ করে নিজের মোবাইল ফোনে সংরক্ষণ করেন।

পরবর্তীতে ওই ভিডিও ও ছবি বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারণকৃত ভিডিও ও ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী ১১ মে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়।

র‍্যাব আরও জানিয়েছে, মামলার তদন্ত কর্মকর্তা আসামি গ্রেপ্তারে র‍্যাব-১০ এর সহায়তা চাইলে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন, দুটি পরিচয়পত্র, চারটি ব্যাংকের এটিএম কার্ড এবং একটি ইলেকট্রিক ভেপ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১০।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোবাইল ফোন দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ফুফাতো ভাইয়ের, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


মোবাইল ফোন দেওয়ার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ফুফাতো ভাইয়ের, অতঃপর...

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় মোবাইল ফোন দেওয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশু ধর্ষণচেষ্টার শিকার হয়েছে এমন অভিযোগে নুরন্নবী (১৫) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি হলো, ভুক্তভোগী শিশুটি অভিযুক্ত নুরন্নবীর মামাতো বোন। তারা পাশাপাশি বাড়িতে থাকলেও এই ঘটনার ফলে পারিবারিক সম্পর্কের উপর আঘাত এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরন্নবী মোবাইল ফোন দেওয়ার কথা বলে শিশুটিকে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরে গেলে বিষয়টি পরিবারের সদস্যদের কাছে পৌঁছে যায়।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে অভিযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময়ে স্থানীয় লোকজন তাকে আটক করে ইউনিয়ন পরিষদ ভবনে নিয়ে যান। পরে, খবর পেয়ে বিকেল ৫টার দিকে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম বলেন, ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। গণপিটুনির আশঙ্কা থাকায় গ্রাম পুলিশদের সহায়তায় ওই ছেলেটিকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, “পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ১৩ জন

বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়ে পড়েছেন আরও ১৩ জন।

বুধবার (৩ জুন) সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ এই তথ্যটি জানিয়েছেন।

তিনি জানান, গত পহেলা জানুয়ারি থেকে বরগুনায় শনাক্ত হয়েছে ৬৭৫ জন হামের রোগী। এর মধ্যে নিশ্চিত করে হামের রোগী শনাক্ত হয়েছে ৬২ জন। তারা সুস্থ হয়ে ফিরে গেছেন ৬০১ জন। বরগুনায় হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ৯ জন।

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজাওনুর আলম জানান, হামের রোগীর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৪৭ জন রোগী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিবি নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০২:২০ পি.এম


বিসিবি নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬-এর জন্য তফসিল ঘোষণা এবং ভোটার তালিকা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিয়েছেন। এর ফলে, আগামী ৭ জুন নির্ধারিত বিসিবি নির্বাচন অনুষ্ঠানে আইনগতভাবে আর কোনো বাধা রইলো না বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন।

বুধবার (৩ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেছেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী ও শফিকুল ইসলাম। অন্যদিকে, বিসিবির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

এর আগে, গত ২ জুন বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে ছয়জন কাউন্সিলর হাইকোর্টে রিট আবেদন করেন।

গত ১৬ মে এক বিজ্ঞপ্তিতে বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফলও প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশন গত ১৭ মে বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করেন।

এই নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত আরো দুইজন পরিচালক অন্তর্ভুক্ত হবে। মোট ২৫ জন পরিচালকের ভোটের মাধ্যমে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হবে।

বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের সার্বিক দায়িত্বে রয়েছে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এই কমিশন গত ১৩ মে গঠিত হয়েছে এবং এর অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।

হাইকোর্টের এই আদেশের ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৭ জুন বিসিবি নির্বাচন আয়োজনের পথ সম্পূর্ণরূপে উন্মুক্ত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%