ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

স্বেচ্ছাসেব ক দলের সাখাওয়াত ইসলাম রানার চাঁদাবাজির অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ


স্বেচ্ছাসেব ক দলের সাখাওয়াত ইসলাম রানার চাঁদাবাজির অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

গতকাল ১৭ ই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার প্রকাশিত জাগো নারায়ণগঞ্জ ২৪, নারায়ণগঞ্জ চাষাড়া শহীদ মিনারে স্বেচ্ছাসেবক দলের নেতা সাখাওয়াত ইসলাম রানার বিরুদ্ধে, যে চাঁদাবাজির অপবাদ প্রকাশ করা হয়েছে তাহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, যাহা ভিত্তিহীন এবং তাকে হে পণ্য করার লক্ষ্যে এ কাজ করার হয়েছে বলে জানিয়েছেন,
নারায়ণগঞ্জে যেখানে সিটি কর্পোরেশনের প্রশাসক ফুটপাত থেকে সকল প্রকার দোকানপাট উঠিয়ে দেওয়ার অঙ্গীকার প্রদান করেছেন, সেখানে তো আর নতুন করে দোকান বসিয়ে, চাঁদাবাজির প্রশ্নই উঠে না, শহীদ মিনারের যারা ব্যবসা করে আসছেন পূর্বে থেকেই তারা এখানে অস্থায়ীভাবে ব্যবসা করে আসছেন পুনরায় বসার কোন সুযোগই নেই ,কারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক সকল ফুটপাতের দোকানদারদের জন্য নির্দিষ্ট একটি জায়গা করার চেষ্টা করছেন ওখানে সকল উঠিয়ে নেওয়া হবে, তারপর স্বেচ্ছাসেবক দলের শাখাওয়াত ইসলাম রানা সিটি কর্পোরেশনের প্রশাসকের সাথে হাত মিলিয়ে এ কাজ করে আসছেন দীর্ঘদিন যাবত, তাই এটি একটি ভিত্তিহীন অপপ্রচার এ বিষয়ে নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন দলের স্বেচ্ছাসেবক দলের নেতা শাখাওয়াত ইসলাম রানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ অভিযোগ শাহীন তালুকদারের বিরুদ্ধে ও জেলা প্রশাসকের বরাবর লিখিত আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিনিধি

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২১ পি.এম


সরকারি বরাদ্দের  টাকা আত্মসাৎ অভিযোগ শাহীন তালুকদারের বিরুদ্ধে  ও জেলা প্রশাসকের বরাবর লিখিত আবেদন

পুরাতন ব্রিজের লোহার পাইলিং বিক্রি করে ৮০ শতাংশ টাকা আত্মসাতের অভিযোগ

পটুয়াখালী সদর থানার ১৪ নম্বর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহিন তালুকদারের বিরুদ্ধে ইউনিয়নের উন্নয়নমূলক কার্যক্রমে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১ নম্বর ওয়ার্ডের কাদের শিকদার বাড়ির দরজার পুরাতন ব্রিজ সংস্কারের জন্য বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ১৪ নম্বর ইউনিয়ন পরিষদের অনুকূলে ১ লাখ ৩৮ হাজার ৬৬০ টাকা বরাদ্দ দেওয়া হয়।

অভিযোগ রয়েছে, ব্রিজটির পুরাতন লোহার পাইলিং বিক্রি করে সেখান থেকে প্রাপ্ত অর্থের প্রায় ৮০ শতাংশ আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি সরকারি বরাদ্দ অনুযায়ী ব্রিজটির সংস্কারকাজ যথাযথভাবে করা হয়নি বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বরাদ্দের অর্থ দিয়ে যে ধরনের সংস্কারকাজ করার কথা ছিল, বাস্তবে তা করা হয়নি। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি করাতকল থেকে কিছু কাঠ এনে তা দিয়ে দায়সারাভাবে ব্রিজটি সংস্কার করা হয়েছে। ফলে সংস্কারের পর এক বছর না যেতেই ব্রিজটির স্থায়িত্ব ও কাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থ ও পুরাতন ব্রিজের মালামাল ব্যবস্থাপনায় অনিয়ম হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা প্রয়োজন।

এ ঘটনায় ১৪ নম্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস বেপারী পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন করেছেন। আবেদনে ব্রিজ সংস্কারের বরাদ্দ, পুরাতন লোহার পাইলিং বিক্রির অর্থ এবং বাস্তবায়িত কাজের মান ও ব্যয়ের হিসাব তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

তবে ইউপি সদস্য মোঃ শাহিন তালুকদারের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা এবং সরকারি বরাদ্দের অর্থ যথাযথভাবে ব্যয় হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দগঞ্জে ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


গোবিন্দগঞ্জে ২ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই কেজি গাঁজাসহ লাবনী আক্তার (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ পৌরশহরের চারমাথা মায়ামনি এলাকায় অভিযান চালিয়ে লাবনী আক্তারকে দুই কেজি গাঁজাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের পাঁচ বছরেও সন্তান না হওয়ায় মানত করতে যাওয়ার পথে ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


বিয়ের পাঁচ বছরেও সন্তান না হওয়ায় মানত করতে যাওয়ার পথে ৩ জনের মৃত্যু

বিয়ের পাঁচ বছর পার হলেও সন্তান লাভ হয়নি আঁখি আক্তারের। সন্তানের জন্য মানত করতে স্বামী, বাবা, বোন, ভাগনে ও ভাগনিকে নিয়ে মৈনট পীরের মাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি ধামরাইয়ের নান্দেশ্বরী এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আঁখি, তার ১২ বছর বয়সী ভাগনে জাকারিয়া এবং সিএনজিচালক জুয়েল মারা যান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের পশ্চিম নান্দেশ্বরী বটতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন—সিএনজি অটোরিকশাচালক জুয়েল (৪০), যাত্রী আঁখি আক্তার (৩০) এবং তার ভাগনে জাকারিয়া (১২)। নিহতদের সকলের বাড়ি টাঙ্গাইল জেলায়। জাকারিয়া ছিল আঁখির বড় বোনের ছেলে। দুর্ঘটনায় আহত হয়েছেন লাকী আক্তার (৩২), আবুল হোসেন (৬৫), সেলিম আহমেদ (৩৫) এবং লাকী আক্তারের পাঁচ বছর বয়সী মেয়ে সাদিয়া।

আহত আবুল হোসেন তার মেয়ে ও নাতিকে একসঙ্গে হারিয়ে হাসপাতালে আহাজারি করছিলেন। দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, "আমরা যামু মৈনট, আমার জামাই-মেয়ে নিয়া যামু পীর বাড়ির মাজারে। হেই সময় এরকম হইলো। জামাই সামনে ড্রাইভারের পাশে বাম সাইডে বইছে। ডান সাইডে খালি। হঠাৎ কইরা সামনে থাইকা গাড়িডা আইলো।"

তিনি আরও বলেন, "আমার ছোট মেয়ের সন্তান হচ্ছিল না। বড় মেয়ে মানত করার পর মেয়ে হয়েছিল। সেই নাতনির মানত পূরণ করতে আর ছোট মেয়ের জন্য সন্তানের মানত করতে যাচ্ছিলাম। কিন্তু এখন আমার সব শেষ।" এই কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

নিহত আঁখির স্বামী সেলিম আহমেদ জানান, "আমাদের বিয়ের পাঁচ বছর হয়েছে। তবে আমরা নিঃসন্তান। আমরা মৈনট পীরের বাড়ি যাচ্ছিলাম। গাড়িতে ছয় জন ছিলাম। আমি, আমার স্ত্রী, জেঠাস ও তার দুই ছেলে যাচ্ছিলাম। আমার স্ত্রী ও তার বড় ভাগনে মারা গেছে।"

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে নান্দেশ্বরী বটতলা এলাকায় আরবিসি ব্রিকসের পাশে পাকা সড়কে কালামপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সাটুরিয়াগামী একটি অজ্ঞাত পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ঘটনায় অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায়। অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের সাটুরিয়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল ও জাকারিয়ার মৃত্যু ঘটে। গুরুতর আহত আঁখিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. রোকনুজ্জামান জানান, "২টার দিকে তাদের নিয়ে আসে। তিনজন অজ্ঞান ছিল। রক্তপাত ছিল প্রচুর। পরে আঁখিকে রেফার করি। বাকি দুজনকে চিকিৎসা দিই। প্রায় ১০ মিনিট পর দুজনের মৃত্যু হয়। আর আঁখিকে ঢাকা নেওয়ার পথে তারও মৃত্যু হয়।"

খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। ধামরাই থানার কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, "আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। দুর্ঘটনার ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্লোরিডায় পোষা কুকুরকে ঘিরে যৌন আচরণের অভিযোগে নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


ফ্লোরিডায় পোষা কুকুরকে ঘিরে যৌন আচরণের অভিযোগে নারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পোর্ট শার্লটে ৩৮ বছর বয়সী এক নারীকে পোষা কুকুরের সঙ্গে যৌন আচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের শিকার নারীটির নাম মালিয়া এলিজাবেথ নুমারডর।

শার্লট কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, তদন্তের জন্য বাড়ির নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ভিডিওর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নুমারডর অভিযোগ অস্বীকার করেছেন এবং মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে, আদালতে অভিযোগের সত্যতা এখনও প্রমাণিত হয়নি।

নুমারডরের স্বামী এরিক নুমারডর গত ১১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেন যে, তিনি তার স্ত্রীর বিরুদ্ধে ভিডিও ও ছবিসহ কিছু প্রমাণ পেয়েছেন। এর পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। তদন্তকারীরা এরিকের সঙ্গে যোগাযোগ করে তার বক্তব্য এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহ করেন।

এরিক জানিয়েছেন, তিনি বাড়ির একটি কয়েন রাখার পাত্র থেকে টাকা হারিয়ে যাওয়ার বিষয়টি খুঁজে বের করতে দুটি নিরাপত্তা ক্যামেরা স্থাপন করেছিলেন। তিনি তদন্তকারীদের জানান, বাড়ির সদস্যরা ক্যামেরাগুলোর বিষয়ে অবগত ছিলেন।

পরে শোবার ঘরের ক্যামেরায় ধারণ করা পুরোনো ভিডিও দেখার সময় তিনি নুমারডর ও পরিবারের পোষা কুকুরকে নিয়ে সন্দেহজনক দৃশ্য দেখতে পান। এরপর তিনি পুলিশকে ভিডিওর কিছু ছবি দেন এবং ভিডিও সংরক্ষিত ল্যাপটপ ব্যবহারের সুযোগও দেন।

শার্লট কাউন্টি শেরিফের দপ্তর জানিয়েছে, তদন্তকারীরা ভিডিওটি পর্যালোচনা করেন। তাদের ভাষ্য অনুযায়ী, ভিডিওতে নুমারডরকে আংশিক পোশাকহীন অবস্থায় কুকুরটির সঙ্গে এমনভাবে দেখা যায়, যা তদন্তকারীদের কাছে যৌন আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়েছে। তবে এটি পুলিশের তদন্তভিত্তিক অভিযোগ এবং আদালতে এখনো এর সত্যতা নির্ধারিত হয়নি।

গত ১৫ সেপ্টেম্বর তদন্তকারীরা নুমারডরকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। তিনি ভিডিওতে থাকা ব্যক্তি নিজেই এবং সেখানে থাকা কুকুরটি পরিবারের পোষা প্রাণী বলে স্বীকার করেন। তবে তিনি জানান, তিনি কেবল কুকুরটিকে আদর করছিলেন এবং যৌন আচরণের অভিযোগ অস্বীকার করেন।

তদন্তকারীদের দাবি, ভিডিওতে দেখা কর্মকাণ্ড সম্পর্কে নুমারডরের দেওয়া ব্যাখ্যা অসঙ্গত ছিল। একপর্যায়ে তিনি একজন আইনজীবীর সঙ্গে কথা বলার অনুরোধ করলে জিজ্ঞাসাবাদ শেষ করা হয়।

এরপর নুমারডরকে গ্রেপ্তার করে শার্লট কাউন্টি কারাগারে নেওয়া হয়। শেরিফের দপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ‘প্রাণীর সঙ্গে যৌন কার্যকলাপ’ সংক্রান্ত দ্বিতীয় শ্রেণির গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের সময় তার জামিনের পরিমাণ নির্ধারণ করা হয় ৩৫ হাজার ডলার।

শার্লট কাউন্টির শেরিফ বিল প্রামেল ঘটনাটিতে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, "কোনো প্রাণীকে এ ধরনের আচরণের শিকার করা উচিত নয়।" এ ধরনের ঘটনা সম্পর্কে তথ্য পেলে তার দপ্তর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

গ্রেপ্তারের পর নুমারডরের কারাগারের ছবিতে তাকে হাসিমুখে দেখা যাওয়ার বিষয়েও শেরিফ মন্তব্য করেন।

তবে আইনগতভাবে নুমারডর এখনো দোষী সাব্যস্ত হননি। অভিযোগের বিচার প্রক্রিয়ায় প্রমাণ ও উভয় পক্ষের বক্তব্য বিবেচনা করা হবে। শার্লট কাউন্টি শেরিফের দপ্তর এবং যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, মামলাটি বর্তমানে অভিযোগ ও তদন্তের পর্যায়ে রয়েছে।

সূত্র: শার্লট কাউন্টি শেরিফের দপ্তর, গালফ কোস্ট নিউজ, পিপল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%