ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইংল্যান্ডের বিপক্ষে খেলছেন না বাবর, পাকিস্তানের নেতৃত্বে সালমান


ইংল্যান্ডের বিপক্ষে খেলছেন না বাবর, পাকিস্তানের নেতৃত্বে সালমান

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলার সুযোগ পাচ্ছেন না পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। চোটের কারণে তিনি হেডিংলিতে বুধবার শুরু হতে চলা ম্যাচ থেকে ছিটকে গেছেন। বাবরের অনুপস্থিতিতে প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সালমান আলী আঘা।

পাকিস্তানের কোচ সারফারাজ আহমেদ বাবরের প্রথম টেস্টে না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবরের আঙুলে চোট রয়েছে এবং তাই প্রথম ম্যাচে তাকে পাওয়া যাবে না। গত শুক্রবার, বেকেনহ্যামের প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান বাবর। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পেসার ম্যানি লামসডেনের একটি লাফিয়ে ওঠা বল তার ডান হাতে আঘাত করে। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও একই হাতে চোট পেয়ে ছিলেন এই ব্যাটার।

বল হাতে লাগার পর বাবরকে ব্যথায় কাতরাতে দেখা যায়। পরে তিনি মাঠ ছেড়ে যান এবং প্রস্তুতি ম্যাচের বাকি অংশে আর খেলেননি। বাবরের চোট নিয়ে উদ্বেগের মধ্যে পাকিস্তান দল জানিয়েছিল, ম্যাচের দিন সকালে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু অবশেষে প্রথম টেস্টে তাকে ছাড়াই মাঠে নামার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন: কেইনকে ছাড়াই বায়ার্নের ৬-১ গোলবন্যা

পাকিস্তান কোচ বাবরকে দ্বিতীয় টেস্টে পাওয়ার ব্যাপারে আশাবাদী। সারফারাজ বলেন, মেডিকেল টিম বাবরের পরীক্ষা-নিরীক্ষা করছে এবং তার আঙুলে এখনও বেশ ব্যথা রয়েছে। দ্বিতীয় টেস্টের আগে কয়েক দিন সময় থাকায় তিনি দ্রুত ফিট হয়ে ফিরে আসবেন বলে আশা করছেন।

সিরিজের দ্বিতীয় টেস্ট আগামী ২৭ আগস্ট লর্ডসে শুরু হবে। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে ফেরার প্রমাণ দিয়েছিলেন বাবর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-১ ড্র হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। দুটি ফিফটিতে তার সংগ্রহ ছিল ১৯৩ রান।

ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই আবার পাকিস্তানের টেস্ট দলের নেতৃত্বে ফেরানো হয়েছিল বাবরকে। তাই সিরিজের শুরুতেই তার ছিটকে পড়া পাকিস্তানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, সালমান আলী আঘা এর আগে কখনো টেস্টে পাকিস্তানকে নেতৃত্ব দেননি, কিন্তু তিনি তিন সংস্করণেই জাতীয় দলের নিয়মিত সদস্য। বর্তমানে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়কও তিনি।

আরও পড়ুন: সফল হতে ক্যারিয়ারের শুরুতে শরীরচর্চা ও শৃঙ্খলা মেনে চলেছেন স্মৃতি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ৭ ঘণ্টায় ৪২৯ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৪ এম


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ৭ ঘণ্টায় ৪২৯ মামলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২৫০ কিলোমিটার এলাকায় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরার নজরদারি শুরু হলে একের পর এক ট্রাফিক আইন লঙ্ঘনের চিত্র ধরা পড়তে থাকে। চালুর মাত্র সাত ঘণ্টার মধ্যে এআই ক্যামেরার মাধ্যমে ৪২৯টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ে এআই ক্যামেরা বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে এই সব মামলা করা হয়। আজ বুধবার হাইওয়ের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম এ তথ্যটি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এআই ক্যামেরার নজরদারির আওতায় আনা হয়েছে। মহাসড়কের ৪৯০টি পয়েন্টে এক হাজার ৪২৭টি ক্যামেরা বসানো হয়েছে। এই ক্যামেরাগুলো স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করার সক্ষমতা রাখে। অতিরিক্ত গতি, নির্ধারিত লেন না মানা, বিপজ্জনক ওভারটেকিং, উল্টো পথে চলাচল ও অবৈধ পার্কিংসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হলে সাথে সাথে ডিজিটাল মামলা দেওয়া হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইল নম্বরে মামলা সংক্রান্ত বার্তা পাঠানো হচ্ছে। এআই ক্যামেরার মাধ্যমে চালুর পর মোট ৪২৯টি মামলা করা হয়েছে।

এই বিষয়ে হাইওয়ের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম বলেন, এখন থেকে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টো পথে যানবাহন চালানোসহ অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আশা করেন, এতে মহাসড়কে শৃঙ্খলা বাড়বে এবং দুর্ঘটনা কমবে। মূলত মহাসড়কে শৃঙ্খলা ফিরানোই আমাদের মূল লক্ষ্য।

এর আগে, গত শনিবার হাইওয়ে পুলিশের সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১৮ আগস্ট থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম (ওভারস্পিড), অবৈধ পার্কিং, উল্টো পথে যানবাহন চালানোসহ অন্যান্য ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় স্বয়ংক্রিয়ভাবে ব্যবস্থা গ্রহণের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই ব্যবস্থার আওতায় আধুনিক প্রযুক্তিনির্ভর এআই ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে মামলা দেওয়া হবে। এই মামলার তথ্য যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইলে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে পাঠানো হবে। মামলা তথ্য পাওয়ার পর, আইন অমান্যকারী যানবাহনের মালিকরা নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে (বিকাশ, নগদ ইত্যাদি) জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। ওই বিজ্ঞপ্তির আলোকে গতকাল থেকে এআই ক্যামেরার নজরদারি শুরু হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রই আলোচনায় মরিয়া, ট্রাম্পের দাবির পাল্টা জবাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৯ এম


ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্রই আলোচনায় মরিয়া, ট্রাম্পের দাবির পাল্টা জবাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা চলমান নেই এবং অদূর ভবিষ্যতে বৈঠকের সময়ও নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে এবং হরমুজ প্রণালিতে রাখা মাইনগুলোও সরিয়ে ফেলা হয়েছে।

তবে ট্রাম্পের বক্তব্যের বিপরীতে ভিন্ন অবস্থান তুলে ধরেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার দাবি, মার্কিন চেষ্টা সফল না হওয়ার পর এখন ওয়াশিংটনই ইরানের শর্ত মেনে আলোচনায় বসার জন্য ‘কাকুতি-মিনতি’ করছে। তবে আলোচনা শুরুর সম্ভাবনা একदम নাকচ করেননি তিনি। তার ভাষ্য হলো, আলোচনা হতে পারে, কিন্তু সেই আলোচনা ইরানের নির্ধারিত শর্তের ভিত্তিতে হতে হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশ মধ্যকার চলমান উত্তেজনার প্রভাব উপসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়ছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সমুদ্রপথে চলাচলকারী জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়ে ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর একটি জাহাজের সঙ্গে আছড়ে পড়ে এবং অপরটি জলসীমার বাইরে সাগরে পতিত হয়।

কিন্তু আবুধাবির এই অভিযোগকে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগটিকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়ে বলেছেন, এ ধরনের অভিযোগ দুই দেশের সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের ক্ষতি করছে এবং আঞ্চলিক পারস্পরিক আস্থা দুর্বল করছে।

ট্রাম্প ও আরাঘচির বক্তব্যে দুই দেশের আলোচনার সম্ভাবনা নিয়ে পরস্পরবিরোধী অবস্থান স্পষ্ট হয়েছে। তাছাড়া হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক উত্তেজনা এবং নৌ অবরোধের ঘটনাবলী পরিস্থিতিটিকে আরও জটিল করে তুলেছে। ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক সমঝোতার সম্ভাবনা থাকলেও উভয় পক্ষের অবস্থান এখনো মুখোমুখি অবস্থানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
অনূর্ধ্ব-১৭ ফুটসাল

ব্রাজিলকে হারিয়ে টানা তৃতীয়বার শিরোপা জিতল আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৩ এম


ব্রাজিলকে হারিয়ে টানা তৃতীয়বার শিরোপা জিতল আর্জেন্টিনা

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসালে আবারো শ্রেষ্ঠত্বের মুকুট উঠল আর্জেন্টিনার মাথায়।

রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে কোপা আমেরিকা অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

এই জয়ের মধ্য দিয়ে টানা তৃতীয়বারের মতো মহাদেশীয় প্রতিযোগিতাটির শিরোপা নিজেদের ঘরে তুলল আর্জেন্টিনা।

প্যারাগুয়ের লুকের কনমেবল সুমা কমপ্লেক্সে গতকাল অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয় দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল।

শুরু থেকেই দুই দলের লড়াইয়ে ছিল তীব্র উত্তেজনা।

নির্ধারিত সময়ে ম্যাচের নিষ্পত্তি না হওয়ায় শেষ পর্যন্ত শিরোপা নির্ধারণ অতিরিক্ত সময়ে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসাল উপহার দেয় আর্জেন্টিনা। ৮ মিনিটেই এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। টমাস বারিউসের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় তারা।

গোল হজমের পর দ্রুত সমতায় ফেরার চেষ্টা করে ব্রাজিল। একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে জালের দেখা পায়নি তারা।

দ্বীতিয়ারে আবারো ঘুরে দাঁড়ানোর জোরালো চেষ্টা চালায় ব্রাজিল। এর ফলও আসে দ্রুত। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে লুকার গোলে সমতায় ফেরে সেলেসাওরা।

এরপর জয়সূচক গোলের জন্য দুই দলই মরিয়া হয়ে খেলতে থাকে। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচে উত্তেজনা বাড়তে থাকে। তবে নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণের জন্য প্রয়োজন হয় অতিরিক্ত সময়ের।

শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেন লরেজো সামপ্রেদ। তার সেই গোলেই হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানে বিস্ফোরণে ৪২ শিশু আহত, তদন্তের দাবি জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৭ এম


আফগানিস্তানে বিস্ফোরণে ৪২ শিশু আহত, তদন্তের দাবি জাতিসংঘের

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের নিকটে ভয়াবহ হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণের ফলে ৪২ জন শিশু গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) জাতিসংঘের রাজনৈতিক মিশন (ইউএনএএমএ) জানিয়েছে, আহত শিশুদের বয়স ৯ থেকে ১৪ বছরের মধ্যে।

স্থানীয় সূত্র ও আফগান গণমাধ্যমের তথ্যমতে, সোমবার (১৭ আগস্ট) ঘটে যাওয়া এই ভয়াবহ বিস্ফোরণের ফলে আহত শিশুদের সংখ্যা ৫০-এ পৌঁছাতে পারে। নৃশংস এই হামলার পর পরই জাতিসংঘ ক্ষোভ প্রকাশ করে এবং দ্রুত ও স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।

ঘটনাটি কাবুলের দশত-ই-বার্চি নামক মহল্লায় ঘটেছে, যা মূলত হাজারা শিয়া মুসলিম অধ্যুষিত এলাকা। আফগানিস্তানের মোট জনসংখ্যার প্রায় ৯ শতাংশ হাজারা সম্প্রদায়, তারা দীর্ঘদিন ধরে সুন্নি উগ্রপন্থী গোষ্ঠী (যেমন—আইএস) এবং বিভিন্ন চরমপন্থীদের বৈষম্য ও ধারাবাহিক হামলার শিকার হয়ে আসছে।

এর আগে ২০২১ সালে একই এলাকার একটি স্কুলে ভয়াবহ তিনটি বোমা হামলায় বহু শিক্ষার্থী নিহত হয়েছিল, যাদের অধিকাংশই ছিল কিশোরী।

আফগানিস্তানের জন্য জাতিসংঘের স্বাধীন তদন্তকারী রিচার্ড বেনেট এই ঘটনার জন্য একটি জঘন্য হামলা হিসেবে অভিহিত করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আবারো কাবুলের হাজারা এলাকাকে লক্ষ্যবস্তু করা হলো। অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে একটি নিরপেক্ষ তদন্ত জরুরি।

এদিকে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিশ্চিত করেছেন যে, সংস্থাটি বিস্ফোরণের প্রকৃত কারণ ও পরিস্থিতি উদঘাটনের কাজ শুরু করেছে।

এই হামলার পাশাপাশি আফগানিস্তানের বর্তমান শিক্ষা ব্যবস্থার বেহাল দশাও জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তর তুলে ধরেছে। তালেবান সরকারের অধীনে ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের শিক্ষা বন্ধ রয়েছে। এছাড়া, সম্প্রতি দেশে ফিরে আসা ৯ লাখ শিশুর মধ্যে প্রায় ৬ লাখ শিশুই স্কুলের বাইরে রয়েছে। চরম অর্থসংকটের কারণে জাতিসংঘ সহায়তার হাত বাড়ালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%