১২:৪২ এম
প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না—এমন অবস্থানে স্বাগত জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান। তিনি বলেন, শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের ফেরত না দিলে তারেক রহমান ভারত সফর করবেন না। এটা ভারতের মুখের উপর এমন জবাব যে কোনো প্রধানমন্ত্রীকে দিতে দেখলাম।
সাদিকুর রহমান খান রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আরও লেখেন, আজ বাংলাদেশ মাত্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই জেতেনি, বরং এক ধাপ বাংলাদেশের সার্বভৌমত্বের পথেও এগিয়েছে।
তিনি তার পোস্টে উল্লেখ করেছেন, “তেল, গ্যাস, সংস্কার বা দুর্নীতি নিয়ে সরকারের সমালোচনা করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু দিল্লির চোখ রাঙানি ও বদমায়েশি উপেক্ষা করে, সিনা টান করে, চোখে চোখ রেখে কথা বলার এই সাহসের জন্য এই সরকারকে ধন্যবাদ।”
আরও পড়ুন: প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে, অংশ নেবেন সরকারি কর্মসূচিতে
তিনি আরও বলেন, দেশের প্রেক্ষাপটে আমাদের মধ্যে মত, দ্বিমত, শতমত থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগ, হাসিনা এবং দিল্লির প্রশ্নে আমাদের এক হয়ে থাকার প্রয়োজন।
সাদিকুর রহমান খান যোগ করেন, “দিল্লি নাকি ঢাকা? এই প্রশ্নের উত্তর বাংলাদেশের মানুষ জুলাইতে দিয়ে দিয়েছে। মানুষের কণ্ঠের সেই প্রতিধ্বনি আশা করি সরকারের আজকের বিবৃতিতে দেখতে পাওয়া যাবে।” ১৭ বছরের পরাধীনতার পর আজকের স্বাধীনতার আনন্দের অনুভূতি বুঝি এমনই তীব্র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন