ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা


মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যারা

আজ শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ ও ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি। আজ মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন দুই বিশিষ্ট ইসলামিক স্কলার।

পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ ড. ফয়সাল বিন জামিল হাসান গাজ্জাবি। অন্যদিকে, মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুআইজান। অন্যান্য সপ্তাহের মতো আজও পবিত্র দুই মসজিদের জুমার খুতবা ও নামাজ বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করা হবে।

মসজিদুল হারামে শায়খ ফয়সাল গাজ্জাবি

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় ইসলামের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে

মক্কার পবিত্র মসজিদুল হারামে আজ জুমার নামাজের ইমামতি করবেন শায়খ ড. ফয়সাল বিন জামিল হাসান গাজ্জাবি। তিনি মসজিদুল হারামের অন্যতম ইমাম এবং কিরাআতশাস্ত্রের একজন প্রখ্যাত গবেষক।

শায়খ ফয়সাল গাজ্জাবি ১৩৮৫ হিজরির ২৭ জিলহজ জন্মগ্রহণ করেন। তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পবিত্র কোরআনের কিরাআত বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৪০৯ হিজরিতে তিনি স্নাতক সম্পন্ন করেন এবং ১৪২৩ হিজরিতে একই বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। শিক্ষা ও গবেষণার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে একাডেমিক দায়িত্ব পালন করে আসছেন।

বর্তমানে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ ও উসুলুদ্দিন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৪২৮ হিজরি থেকে তিনি পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

মসজিদে নববিতে শায়খ আবদুল্লাহ আল-বুআইজান

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে সাড়ে ৩ হাজার কোস্ট গার্ড

অন্যদিকে, আজ মদিনার পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল-বুআইজান। তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হওয়ার পাশাপাশি মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শায়খ আল-বুআইজান ইমাম মুহাম্মদ বিন সউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদ থেকে ১৪২২ হিজরিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে ইসলামী বিচারব্যবস্থা ও শরিয়াহ রাজনীতি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং ১৪৩৭ হিজরিতে ইসলামী বিচারব্যবস্থা বিষয়ে ডক্টরেট সম্পন্ন করেন। ১৪৩৪ হিজরির ৪ জিলহজ রাজকীয় আদেশে তাকে মসজিদে নববির নিয়মিত ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিক্ষা, গবেষণা ও বিচারব্যবস্থা—এই তিন ক্ষেত্রেই তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

কোরআন তিলাওয়াতেও রয়েছে তাঁর বিশেষ পারদর্শিতা। তিনি হাফস ‘আন আসিম রেওয়ায়েতে শাতিবিয়্যাহ তরিকার মাধ্যমে কিরাআতের ইজাজাহ লাভ করেছেন। তাঁর হৃদয়স্পর্শী খুতবা ও সুললিত তিলাওয়াত মুসলিম বিশ্বের বহু মানুষের কাছে সমাদৃত।

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের জুমার নামাজ প্রতি সপ্তাহেই মুসলিম বিশ্বের কোটি কোটি মানুষের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসল্লিরা সরাসরি সম্প্রচার এবং বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে হারামাইনের জুমার খুতবা শোনার ও পবিত্র দুই মসজিদের আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করার সুযোগ পান।

আরও পড়ুন: সৌদিতে হামলার ফলে ওমরাহ যাত্রীদের মধ্যে আতঙ্ক

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদী আরব ও কাতারে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩০ এম


সউদী আরব ও কাতারে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

সউদী আরব ও কাতারে অতিরিক্ত দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, যা ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন করে বড় ধরনের সামরিক সংঘাতের প্রস্তুতির অংশ। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, দেশ দুটির গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা সুরক্ষায় এগুলো মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে অ্যাক্সিওস উল্লেখ করে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে একটি প্যাট্রিয়ট ব্যবস্থা সউদী আরবের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনা এবং অন্যটি কাতারের একটি প্রাকৃতিক গ্যাস স্থাপনা সুরক্ষায় পাঠানো হয়েছে। এই তথ্যটি দুই মার্কিন কর্মকর্তা ও একটি আঞ্চলিক সূত্র নিশ্চিত করেছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হলো ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান আবার শুরু হলে উপসাগরীয় দুই মিত্রের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো সুরক্ষিত রাখার বিষয়ে তাদের আশ্বস্ত করা।

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে সম্ভাব্য নতুন সামরিক অভিযানের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও বৃদ্ধি পাচ্ছে। অ্যাক্সিওস জানাচ্ছে, এ অঞ্চলে আরও যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও সেনা পাঠানো হচ্ছে।

তবে প্যাট্রিয়ট ব্যবস্থা মোতায়েনের বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স অ্যাক্সিওসকে কোনো মন্তব্য করেননি। তথ্যসূত্র: অ্যাক্সিওস, তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গার্লফ্রেন্ডকে মারধরের অভিযোগে গ্রেপ্তার র‍্যাপার রিক রস

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ এম


গার্লফ্রেন্ডকে মারধরের অভিযোগে গ্রেপ্তার র‍্যাপার রিক রস

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় র‌্যাপার রিক রসকে গার্লফ্রেন্ডকে মারধর ও শ্বাসরোধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে তার বিরুদ্ধে শ্বাসরোধ করে মারধর এবং মারধরের অভিযোগে মামলা করা হয়।

রিক রসের আসল নাম উইলিয়াম লিওনার্ড রবার্টস দ্বিতীয়। ৫০ বছর বয়সী এই র‌্যাপারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, গত ২৮ আগস্ট মিয়ামি বিচের স্টার আইল্যান্ডে নিজের বাড়িতে এক নারীর সঙ্গে বিবাদের সময় তাকে একাধিকবার মারধর করেন তিনি।

পুলিশের নথি অনুযায়ী, ওই নারী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঘটনাটি পুলিশকে জানান। তার অভিযোগ, সেদিন সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে তাকে চিহ্নিত করা নিয়ে রিক রস ক্ষুব্ধ হন। তিনি ওই নারীকে মিথ্যা বলার অভিযোগ করে মুখে চড় মারেন।

পরে ওই নারী অন্য এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে—এমন অভিযোগও করেন রিক রস। যদিও ওই নারী পুলিশকে জানান, ওই ব্যক্তির সঙ্গে তার শুধু বন্ধুত্বের সম্পর্ক ছিল।

অভিযোগপত্রে বলা হয়েছে, এরপর রিক রস ওই নারীর বুকে কয়েকবার আঘাত করেন। একপর্যায়ে তার পরা পোশাকের কলার পেঁচিয়ে শ্বাস নিতে বাধা দেন। পরে চুলের বেণি ধরে তাকে দেয়ালের সঙ্গে ধাক্কা দেওয়ার অভিযোগও করা হয়েছে।

ওই নারী পুলিশকে জানান, তিনি কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে আবার সেখানে ফিরে এসে রিক রস বাড়ি থেকে বের হওয়ার অপেক্ষা করেন এবং এরপর নিজের জিনিসপত্র নিয়ে চলে যান। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় তারা প্রায় এক বছর ধরে সম্পর্কে ছিলেন এবং একই বাড়িতে বসবাস করছিলেন।

অভিযোগকারী নারী পুলিশকে একটি লিখিত জবানবন্দি ও আঘাতের ছবি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

এদিকে রিক রস তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবী স্টিভ স্যাডো ও ব্র্যাডলি হোরেনস্টাইন এক বিবৃতিতে বলেছেন, সাবেক এক বান্ধবী তাকে অন্যায়ভাবে অভিযুক্ত করেছেন। তার অভিযোগের পেছনে প্রকৃত উদ্দেশ্য কী, তা স্পষ্ট নয় বলেও দাবি করেন তারা।

আইনজীবীরা আরও বলেন, রিক রস নির্দোষ এবং অভিযোগগুলো অস্বীকার করে আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বন্ধু, ভক্ত ও সাধারণ মানুষকে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর অনুরোধও জানিয়েছেন তারা।

কারাগারের নথি অনুযায়ী, শ্বাসরোধ করে মারধরের অভিযোগে রিক রসের জামিনের অর্থ নির্ধারণ করা হয়েছে ৫ হাজার মার্কিন ডলার। অন্য মারধরের অভিযোগে জামিনের অর্থ ১ হাজার মার্কিন ডলার।

কারাগার থেকে বের হওয়ার সময় রিক রস বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তিনি সম্পূর্ণ নির্দোষ। তিনি আরও জানান, শুক্রবার (২ অক্টোবর) দুবাই এবং শনিবার (৩ অক্টোবর) প্যারিসে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

২০০৬ সালে প্রকাশিত ‘হাসলিন’ গান দিয়ে ব্যাপক পরিচিতি পান রিক রস। অ্যাস্টন মার্টিন মিউজিক ও স্টে স্কিমিনসহ বেশ কয়েকটি জনপ্রিয় গানের জন্যও পরিচিত তিনি। সংগীতজীবনে নয়বার গ্র্যামি পুরস্কারের মনোনয়ন পেয়েছেন এই র‌্যাপার।

সূত্র: এনবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদোর পর্তুগাল ক্যাম্প ছাড়ার নেপথ্যে ‘বিশ্বাসঘাতকতা’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৮ এম


রোনালদোর পর্তুগাল ক্যাম্প ছাড়ার নেপথ্যে ‘বিশ্বাসঘাতকতা’

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর আকস্মিক চলে যাওয়ার ঘটনা নিয়ে এখনও রহস্যের পর্দা উঠেনি।

স্প্যানিশ সাংবাদিক এবং রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু এদু আগিরে জানিয়েছেন, এই ঘটনার পেছনে রয়েছে কোচ জর্জ জেসুসের সঙ্গে একটি বৈঠক, ক্ষমা চাওয়ার ঘটনা এবং পরে সেই প্রতিশ্রুতি রক্ষা না করার বিষয়টি।

আগিরে উল্লেখ করেন, নরওয়ের বিরুদ্ধে ম্যাচে রোনালদোকে প্রায় ৩০ মিনিট গা গরম করানোর পর মাঠে নামানো হয়নি জেসুসের দ্বারা। এরপর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি, কোচ জেসুস এবং অধিনায়ক রোনালদোর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে জেসুস রোনালদোর কাছে ক্ষমা প্রার্থনা করেন।

আগিরে বলেন, ‘জর্জ জেসুস রোনালদোর কাছে ক্ষমা চেয়েছিলেন। ৩০ মিনিট গা গরম করানোর পর মাঠে না নামানোর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছিলেন।’

তিনি আরও দাবি করেন, ‘জেসুস শুধু ব্যক্তিগতভাবে ক্ষমা চাননি, তিনি রোনালদোকে বলেছিলেন যে সংবাদ সম্মেলনে প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং স্বীকার করবেন যে তিনি ভুল করেছিলেন। এটাই ছিল জেসুসের প্রতিশ্রুতি।’

কিন্তু সংবাদ সম্মেলনে জেসুস সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। বরং তিনি নিজেকে দলের সিদ্ধান্তদাতা হিসেবে উপস্থাপন করেন এবং রোনালদোকেও অন্য খেলোয়াড়দের মতো দেখার কথা জানান।

আগিরে বলেন, ‘জর্জ জেসুস সংবাদ সম্মেলনে গিয়ে এমন সব কথা বলেন, যা কেউ বিশ্বাস করবে না। এ কারণেই রোনালদো ক্ষুব্ধ হন। কারণ, তিনি নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার মনে করেন।’

স্প্যানিশ এই সাংবাদিক আরও বলেন, ‘ভাবুন, আপনার কোচ ব্যক্তিগতভাবে এসে বলছেন, ‘আমি ঠিকভাবে বিষয়টি সামলাতে পারিনি। আমরা সবাই একসঙ্গে আছি। আমাকে ক্ষমা করুন। সংবাদ সম্মেলনে সব পরিষ্কার করব, ক্ষমা চাইব। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে।’

‘কিন্তু ১২ ঘণ্টা পর সংবাদ সম্মেলনে গিয়ে তিনি রোনালদোকে আরো খারাপ পরিস্থিতিতে ফেললেন, বললেন তিনিই সিদ্ধান্ত নেন এবং রোনালদো আর দশজন খেলোয়াড়ের মতোই।’

এরপর রোনালদোর প্রতিক্রিয়া ছিল, ‘আমি বাড়ি যাচ্ছি। এটা বিশ্বাসঘাতকতা।’

তবে আগিরের এসব দাবি সত্যি কি না, এ ব্যাপারে কোনো পক্ষই মুখ খোলেনি। জেসুসও প্রকাশ্যে রোনালদোর সঙ্গে বড় কোনো বিরোধের কথা অস্বীকার করেছেন।

বর্তমানে পর্তুগালের ক্যাম্প ছেড়ে রোনালদো স্পেনের রাজধানী মাদ্রিদে অবস্থান করছেন। দেশের জার্সিতে তাকে আর কখনো দেখা যেতে পারে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিডনির মুসলিম কবরস্থানে ভাঙচুর, স্বজনদের ক্ষোভ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৮ এম


সিডনির মুসলিম কবরস্থানে ভাঙচুর, স্বজনদের ক্ষোভ প্রকাশ

অস্ট্রেলিয়ার সিডনির একটি মুসলিম কবরস্থানে একাধিক কবরের স্মৃতিফলক ভেঙে ফেলার ঘটনা ঘটেছে। নারেলানে আল নূর ইসলামিক কবরস্থানে এই ঘটনার ফলে মুসলিম কমিউনিটিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রিয়জনের কবর দেখতে গিয়ে ভাঙা স্মৃতিফলক দেখে মর্মাহত হয়েছেন অনেক স্বজন।

গত ৩০ সেপ্টেম্বর কবরস্থানের বেশ কিছু সমাধি ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে নিউ সাউথ ওয়েলস পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কবরগুলোকে ভাঙচুর করেছে এমন ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চলছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশন এই ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ভাঙচুরের শিকার কবরগুলোতে কারও মা-বাবা, কারও সন্তান, আবার কারও দাদা-দাদি ও নানা-নানি শায়িত আছেন। তারা এই দেশের নাগরিক। মৃত্যুর পর তাদের শেষ আশ্রয়স্থলের এমন অবমাননা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংগঠনটির সেক্রেটারি গামেল খেইর মন্তব্য করেছেন, মৃত মানুষের মর্যাদা রক্ষা করা সমাজের দায়িত্ব। কবরস্থানে এমন ঘটনা শুধুমাত্র মৃতদের অসম্মান নয়, বরং তাদের স্বজনদের জন্যও গভীর কষ্টের। লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশন জানিয়েছে, আল নূর কবরস্থান ঘিরে এর আগে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তারা উল্লেখ করেছে, পূর্বে মুসলিম কবরের ওপর শূকরের মাথা ও দেহাবশেষ ফেলে যাওয়ার ঘটনা ঘটেছিল। একাধিক সমাধির স্মৃতিফলক ভাঙচুরের পর কবরস্থানের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার পর ক্ষতিগ্রস্ত কবরগুলো মেরামতের কাজ শুরু হয়েছে। একই সঙ্গে কবরস্থানে নজরদারি ক্যামেরা বসানো এবং নিরাপত্তাব্যবস্থা আরও শক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। লেবানিজ মুসলিম অ্যাসোসিয়েশন জানিয়েছে, নিউ সাউথ ওয়েলসের মাল্টিকালচারালিজম বিষয়ক মন্ত্রী স্টিভ ক্যাম্পার ও মাল্টিকালচারাল এনএসডব্লিউ এই কাজে সহযোগিতা করছে। অস্ট্রেলিয়ান ফেডারেশন অব ইসলামিক কাউন্সিলসও কবর ভাঙচুরের নিন্দা জানিয়েছে। সংগঠনটি ধর্মীয় বিদ্বেষ ও বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। মুসলিম কমিউনিটির পক্ষ থেকেও কবরস্থানের নিরাপত্তা নিশ্চিত এবং ভাঙচুরকারীদের দ্রুত শনাক্ত করার দাবি জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%