১২:১০ পি.এম
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ সতর্ক করে দিয়েছে যে, ইসরাইলের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজন গভীর হতে থাকায় দেশটি গৃহযুদ্ধ বা রাষ্ট্রের কাঠামো ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিআইএ-র বিশেষ শাখা ‘রেড সেল’ দ্বারা প্রস্তুত করা ‘ফ্র্যাকচার ফ্রম উইথিন’ (ভেতর থেকে ফাটল) শীর্ষক একটি গোপন মূল্যায়নে এই বিষয়টি উঠে এসেছে, যা সোমবার (০৪ অক্টোবর) প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন সাধারণ নির্বাচনের আগে ইসরাইলের পরিস্থিতি বেশ কিছু জটিল সংকটের সম্মুখীন হয়েছে, যা পরিস্থিতিকে চরম অস্থির করে তুলেছে। এর মধ্যে অর্থনৈতিক মন্দা, সামরিক ব্যয় বৃদ্ধির পাশাপাশি পশ্চিম তীরে দখলদার ইসরাইলিদের সহিংসতা এবং অতি-অর্থোডক্স ইহুদিদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক সেবা থেকে অব্যাহতি দেওয়ার কারণে সাধারণ জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: মোদির আত্মবিশ্বাসী ভাবমূর্তিতে চিড় ধরাচ্ছে তরুণদের বিক্ষোভ
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ সময় ক্ষমতায় থাকার রাজনৈতিক লড়াই ইসরাইলের রাজনৈতিক ও সাংবিধানিক সংকটকে আরও ঘনীভূত করেছে।
ইসরাইলি সমাজের মধ্যে পুরোনো বিভাজনগুলো টানা যুদ্ধ পরিস্থিতির কারণে আরও গভীর হয়েছে। গাজা, লেবানন ও ইরানে দীর্ঘমেয়াদি সামরিক অভিযানে অংশগ্রহণকারী বিপুলসংখ্যক সেনা ও রিজার্ভিস্ট মানসিক ট্রমা নিয়ে দেশে ফিরছেন।
অতি-অর্থোডক্স পুরুষদের সেনাবাহিনীতে যোগদান থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সাধারণ নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।
সিআইএ আন্তর্জাতিক অঙ্গনে ইসরাইলের ক্রমবর্ধমান একাকীত্ব এবং যুক্তরাষ্ট্রে তাদের জনসমর্থনের হ্রাসকে একটি বড় অনুঘটক হিসেবে চিহ্নিত করেছে।
আরও পড়ুন: পাকিস্তান ৭৩ বছর পর আইএমএফ ও বিশ্বব্যাংক বোর্ডের চেয়ারপারসন নির্বাচিত
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাইরের চাপ ও ভেতরের অস্থিতিশীলতা একত্রে ইসরাইলের রাষ্ট্রীয় অস্তিত্বকে অভূতপূর্ব সংকটের মুখে ফেলে দিচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন