ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বে অব বেঙ্গল কনভারসেশনে অংশগ্রহণ করছেন জন্নাত উল আফরিন


বে অব বেঙ্গল কনভারসেশনে অংশগ্রহণ করছেন জন্নাত উল আফরিন

আন্তর্জাতিক পরিসরে অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’-এ অংশগ্রহণ করছেন পটুয়াখালীর বদরপুরের তরুণ আইন শিক্ষার্থী জন্নাত উল আফরিন স্নিগ্ধা।

এই তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপটি ৩ থেকে ৫ অক্টোবর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ।

বর্তমানে জন্নাত উল আফরিন স্নিগ্ধা ব্র্যাক ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী। বিওবিসি ২০২৬-এর পোস্টারে তাকে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের আইন গবেষণা সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটির প্রকাশিত তথ্যেও তার নাম এলএলবি শিক্ষার্থী হিসেবে পাওয়া যায়।

আরও পড়ুন: যাত্রাবাড়ী হামলা মামলায় আনিসুল হক ও পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন

পারিবারিক সূত্রে জানা যায়, তার বাবা মো. আবদুর রব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। তাদের স্থায়ী বাসস্থান পটুয়াখালীর বদরপুরে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার

বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান সম্পর্কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম মন্তব্য করেছেন যে, তিনি জামায়াতে ইসলামীর নেতা নন, বরং সহযোগী সদস্য। তিনি ২০২৫ সালের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং প্রাথমিক সহযোগী সদস্যের ফরম পূরণ করেছেন।

এটিএম আজহারুল ইসলাম আরও বলেছেন, রংপুর বিভাগ দেশের সবচেয়ে অবহেলিত অঞ্চল। এই অঞ্চলের উন্নয়ন বৈষম্য দূর করার জন্য তিস্তা মহাপরিকল্পনাসহ ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, একটি দেশের আপত্তির কারণে সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে না।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে জেলা জামায়াত কার্যালয়ে রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের ১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে এ উন্নয়ন ফোরাম গঠন করা হয়েছে।

এটিএম আজহারুল ইসলাম বলেন, "আওয়ামী লীগের মতো বিএনপিকেও পালিয়ে যেতে হবে। কারণ দেশের জনগণ জুলুম-অত্যাচার আর সহ্য করবে না। চাঁদাবাজির কারণে দেশের মানুষ অতিষ্ঠ। বিএনপি আওয়ামী লীগের পথ বেছে নিয়েছে।"

তিনি আরও বলেন, "আমাদের ভয় দেখিয়ে লাভ হবে না। অযোগ্য ও দুর্নীতিপরায়ণ নেতৃত্বের কারণে দেশে অস্থিরতা বিরাজ করছে। সরকার এখন সংবিধানের দোহাই দিয়ে যা ইচ্ছা তাই করছে।"

রংপুর বিভাগের উন্নয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্রের বড় বড় উন্নয়ন প্রকল্পে এ অঞ্চল বৈষম্যের শিকার হয়ে আসছে। তিনি বলেন, "শুধু দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সমান বরাদ্দ দিলে এ বৈষম্য দূর হবে না। পিছিয়ে থাকা অঞ্চলের বাস্তবতা বিবেচনায় বিশেষ বরাদ্দ ও পৃথক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করতে হবে।"

রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের ১৩ দফা দাবির মধ্যে রয়েছে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, মধ্যপাড়া কঠিন শিলা খনির দ্বিতীয় প্রকল্প বাস্তবায়ন, সৈয়দপুর বিমানবন্দর আধুনিকায়ন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ, সড়ক, সেতু ও কালভার্টসহ অবকাঠামোর উন্নয়ন এবং রেল যোগাযোগ আধুনিকায়ন।

এছাড়া, রংপুর বিভাগে গ্যাস সরবরাহ চালু, দ্রুতগতির ট্রেনের সংখ্যা বৃদ্ধি, সৈয়দপুর রেলওয়ে কারখানাকে পূর্ণাঙ্গ উৎপাদন সক্ষমতায় ফিরিয়ে আনা, রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, প্রতিটি উপজেলায় সরকারি মহিলা কলেজ স্থাপন, নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার দাবি জানানো হয়েছে।

স্বাস্থ্য খাতের উন্নয়নে বিভাগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আধুনিকায়ন এবং রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার দাবি জানান এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, "এছাড়া বিভাগের জেলা শহরগুলোকে জাতীয় মহাসড়ক নেটওয়ার্কের আওতায় আনার কথাও বলেন তিনি।"

তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, "দীর্ঘদিন ধরে এ প্রকল্প বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন পর্যায় থেকে আশ্বাস দেওয়া হলেও দৃশ্যমান অগ্রগতি হয়নি। তিস্তা অববাহিকার মানুষের জীবন-জীবিকা, কৃষি, নদীভাঙন ও পরিবেশ বিবেচনায় নিয়ে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করতে হবে।"

মধ্যপাড়া কঠিন শিলা খনির দ্বিতীয় প্রকল্প বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "দেশে কঠিন শিলার চাহিদার তুলনায় স্থানীয় উৎপাদন সীমিত। দ্বিতীয় প্রকল্প বাস্তবায়ন হলে কর্মসংস্থান সৃষ্টি, আমদানি নির্ভরতা কমানো এবং উত্তরাঞ্চলের অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের সুযোগ তৈরি হবে।"

সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়ন প্রসঙ্গে তিনি বলেন, "উত্তরাঞ্চলের মানুষের রাজধানী ও দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য বিমানবন্দরটির সক্ষমতা বাড়ানো জরুরি। একইভাবে রংপুর বিভাগের রেল যোগাযোগ আধুনিকায়ন, ট্রেনের সংখ্যা বৃদ্ধি এবং সৈয়দপুর রেলওয়ে কারখানাকে কার্যকর উৎপাদন ব্যবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান তিনি।"

সংবাদ সম্মেলনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কার নিয়েও বক্তব্য দেন এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, "রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছিল। এর বাস্তবায়ন নিয়ে কোনো বিরোধ থাকলে রাজনৈতিক ও সাংবিধানিক প্রক্রিয়ায় তা সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন কোনো রাজনৈতিক পক্ষের স্বার্থে ব্যবহৃত না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।"

সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন আসনের জামায়াতের সংসদ সদস্য, রংপুর মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খান, জেলা ও মহানগর জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মার্কিন অধ্যাপক

বাংলাদেশকে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র: ক্যারল ক্রিস্টাইন ফেয়ার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


বাংলাদেশকে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র: ক্যারল ক্রিস্টাইন ফেয়ার

যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন ফেয়ার মন্তব্য করেছেন যে, বাংলাদেশকে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র।

তিনি শনিবার (৩ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের একটি সেশনে প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

ক্যারল ক্রিস্টাইন ফেয়ার উল্লেখ করেন, বাংলাদেশকে ঘিরে বড় শক্তিগুলোর স্বার্থে ভারসাম্যহীনতা বিদ্যমান। তিনি বলেন, বাংলাদেশ নিয়ে চীন ও ভারতের যে মাত্রায় আগ্রহ রয়েছে, যুক্তরাষ্ট্রের ততটা আগ্রহ নেই। এর পেছনে বড় কারণ হলো এসব দেশের নিজেদের মধ্যে প্রতিযোগিতা।

তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনের কাছে যে পরিমাণ সম্পদ রয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে তা নেই।

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাংলাদেশকে ঘিরে প্রতিযোগিতা চলছে—এমন ধারণার বিষয়ে মার্কিন এই অধ্যাপক বলেন, “আমি আসলে সে ধরনের কোনো প্রতিযোগিতা দেখি না। বরং এই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের সম্পূর্ণভাবে হাল ছেড়ে দেওয়াটাই আমি দেখতে পাচ্ছি।”

চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বাধা দিতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার মনে হয় না যে, চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে থামাতে পারবে।”

তিনি বলেন, “আমরা ইতোমধ্যেই শুনেছি, বাংলাদেশ সেটাই করবে, যা তার নিজের স্বার্থের জন্য সবচেয়ে ভালো।”

মক্কা প্যাক্টে বাংলাদেশের আগ্রহ

এদিকে, মক্কা প্যাক্টে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইলে বাংলাদেশে তুরস্কের সাবেক রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান জানান, এ বিষয়ে বাংলাদেশের আগ্রহ রয়েছে বলে তিনি মনে করেন।

তবে প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশ বা তুরস্ক কী সিদ্ধান্ত নেবে, সে বিষয়ে মন্তব্য করতে অপারগতা জানান তিনি।

তুরস্কের সাবেক এই রাষ্ট্রদূত বলেন, “আমি এখন আর তুরস্ক সরকারের হয়ে কাজ করি না। আমি একজন অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত। তাই প্রতিরক্ষা চুক্তির বিষয়ে বাংলাদেশ বা তুরস্ক কী করবে, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না। তবে আমি জানি যে এ ব্যাপারে বাংলাদেশের আগ্রহ রয়েছে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গফরগাঁওয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব: জনগণ আতংকিত, পরিচ্ছন্নতা অভিযান ও মেডিসিন বিক্রিতে ধুম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


গফরগাঁওয়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব: জনগণ আতংকিত, পরিচ্ছন্নতা অভিযান ও মেডিসিন বিক্রিতে ধুম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পৌর শহরের পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রামেও জ্বর ও ডেঙ্গু আক্রান্ত রোগীর খবর পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। সরকারের দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির ধারাবাহিকতায় গফরগাঁও রেলস্টেশন ও আশপাশের এলাকায় প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।

ডেঙ্গুবাহী এডিস মশার বংশবিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং স্টেশন এলাকা পরিচ্ছন্ন রাখার কার্যক্রম চালানো হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গফরগাঁও পশু হাসপাতাল রোডের বাসিন্দা মো. ফয়জুল্লাহ বলেন, “আমার মা গত সাত দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত। আমাদের আশপাশেও জ্বরের রোগী দেখা যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।” স্থানীয় বাসিন্দারা জানান, শুধু পৌর এলাকায় নয়, উপজেলার বিভিন্ন গ্রামেও জ্বর ও ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে।

বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি, অপরিষ্কার নালা-নর্দমা, পরিত্যক্ত পাত্র ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা নিয়ে সচেতন হওয়ার প্রয়োজনীয়তার কথাবলছেন তারা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর তিন মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির মূল লক্ষ্য এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। এরই অংশ হিসেবে জনবহুল গফরগাঁও রেলস্টেশন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

গফরগাঁও রেলস্টেশন দিয়ে প্রতিদিন ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন গন্তব্যে বিপুলসংখ্যক যাত্রী যাতায়াত করেন। বিভিন্ন মেইল ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি থাকায় প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত স্টেশন ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি থাকে। গফরগাঁও রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখেছি। গফরগাঁও রেলস্টেশন একটি অত্যন্ত জনবহুল এলাকা। এখান থেকে প্রতিদিন শত শত যাত্রী ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। যাত্রীদের জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে আমরা কাজ করছি।”

সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। প্রতিটি বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আশপাশ নিয়মিত পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। গফরগাঁওয়ের সচেতন মহল মনে করেন, রেলস্টেশনের মতো জনসমাগমপূর্ণ স্থানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার পাশাপাশি পৌরসভা ও উপজেলার গ্রামাঞ্চলেও মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। উল্লেখ্য, গফরগাঁও হাসপাতালের উপজেলা স্ব্যস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. তাওহিদ হাসান শাওন বলেন, গফরগাঁও উপজেলার মধ্যে ডেঙ্গু প্রার্দুভাব ছিল। তবে আস্তে আস্তে কিছুটা কমতেছে বলে দাবী করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইলন মাস্কের দীর্ঘদিনের সঙ্গীর হঠাৎ বিচ্ছেদ, কী বলছেন শিভন জিলিস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


ইলন মাস্কের দীর্ঘদিনের সঙ্গীর হঠাৎ বিচ্ছেদ, কী বলছেন শিভন জিলিস

প্রযুক্তি জগতের ধনকুবের ইলন মাস্কের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি ঘটিয়েছেন শিভন জিলিস। জিলিসের মতে, এই বিচ্ছেদ তার জন্য সম্পূর্ণভাবে আকস্মিক ছিল। তিনি জানিয়েছেন, সম্পর্ক শেষ হওয়ার মাত্র এক সপ্তাহ আগে পর্যন্ত দুজনের মধ্যে ভালোবাসার বার্তা বিনিময় হয়েছিল।

২ অক্টোবর (শুক্রবার) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে জিলিস তাদের সম্পর্কের সমাপ্তির কথা জানান।

তিনি লিখেছেন, ‘ভালোবাসায় থাকা থেকে মাত্র এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেওয়ার অবস্থায় চলে যাওয়া কঠিন, কোনো সতর্কতা ছাড়াই।’

জিলিস জানিয়েছেন, বিচ্ছেদের কারণে তিনি গভীরভাবে কষ্ট পেয়েছেন। তবে মাস্কের সঙ্গে কাটানো সময় এবং তাদের চার সন্তানকে নিয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মাস্কের সঙ্গে নিজের সম্পর্ক স্মরণ করে জিলিস বলেন, তিনি খুশি যে মাস্ককে এমন একটি জায়গা দিতে পেরেছিলেন, যেখানে তিনি বোঝা, যত্ন পাওয়া এবং শান্তভাবে ভালোবাসা অনুভব করতে পারতেন।

জিলিস উল্লেখ করেন, তাদের পরিবার ছিল মাস্কের জন্য একটি ‘নিরাপদ জায়গা’—যেখানে কাজ এবং বাইরের চাপ থেকে দূরে তিনি স্বস্তি পেতেন।

তিনি আরও বলেন, ‘আমি তাকে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি।’ মাস্কের কাছ থেকে তিনি বিপুল কিছু শিখেছেন বলেও জানান। একই সঙ্গে তাদের চার সন্তানকে নিজের জীবনের সবচেয়ে বড় আনন্দ হিসেবে উল্লেখ করেন তিনি।

মাস্ক ও জিলিসের চার সন্তান রয়েছে। তাদের যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজুরে জন্ম নেয় ২০২১ সালে। এরপর ২০২৪ সালে জন্ম নেয় আর্কাডিয়া এবং ২০২৫ সালে তাদের চতুর্থ সন্তান সেলডন।

সম্পর্কের ইতি ঘটলেও জিলিস ভবিষ্যতে মাস্কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার এবং সন্তানদের একসঙ্গে বড় করার আশা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, তারা যেন ‘ভালো বন্ধু ও সহ-অভিভাবক’ হতে পারেন—এটাই তার প্রত্যাশা।

এদিকে বিচ্ছেদের বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি ইলন মাস্ক। জিলিসের পোস্টের পরও মাস্ককে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিভিন্ন ব্যবসায়িক বিষয় নিয়ে পোস্ট করতে দেখা গেছে।

মাস্ক ও জিলিসের সম্পর্কের বিষয়টি দীর্ঘদিন ধরে অনেকটাই ব্যক্তিগত ছিল। ২০২২ সালে তাদের যমজ সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসে। চলতি বছরের একটি আদালত-সংক্রান্ত কার্যক্রমে জিলিস তাদের সম্পর্কের বিষয়ে আরও কিছু তথ্য প্রকাশ করেন।

বিচ্ছেদের কারণ সম্পর্কে জিলিস বিস্তারিত কিছু জানাননি। তার বক্তব্য অনুযায়ী, সম্পর্কের সমাপ্তি হঠাৎ করেই এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%