ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

আগামীকাল ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে


আগামীকাল ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে

আগামীকাল সোমবার ইউনিয়ন পরিষদ নির্বাচন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। নির্বাচন কমিশন (ইসি) এদিন একটি বৈঠক ডেকেছে। এই সভায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন এবং অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হতে পারে।

আজ রোববার (১১ অক্টোবর) নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম সংবাদমাধ্যমকে বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেছেন, কমিশনের ১৩-তম এই গুরুত্বপূর্ণ সভাটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। বৈঠকে নির্বাচন কমিশনারগণ, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: ডেপুটি স্পিকার তরুণদের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন

ইসি জানাচ্ছে, প্রস্তাবিত এই কমিশন সভার আলোচ্যসূচিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে প্রধান আলোচ্য হিসেবে স্থান পেয়েছে বিভিন্ন স্তরের স্থানীয় সরকার পরিষদের নির্বাচন এবং সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনার পরিকল্পনা ও সময় নির্ধারণ।

সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া প্রস্তাব অনুমোদন এবং এ সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্র উদ্ধার,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


শেরপুরে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্র উদ্ধার,

 

আজ রবিবার দুপুর আড়াই টায় শেরপুর কৃষি ইনিস্টিউটের এক ছাত্র মেস থেকে তাকে উদ্ধার করা হয়।

দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার।

উদ্ধারকৃত ওই ছাত্রের নাম মহিবুল ইসলাম (১৫)। সে জেলা শহরের নবারুণ পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও তার পরিবার সূত্রে জানা যায়, গতকাল স্কুলে না গিয়ে বাসায় ছিল মহিবুল। বিকেল ৪ টায় তাকে বাড়িতে রেখে বাইরে যান মা ইফফাত আরা মুন। পরে বাড়িতে ফিরে মহিবুলকে না পেয়ে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। এদিকে রাত গভীর হলেও সে বাড়িতে না ফেরায় বিষয়টি পুলিশকে জানায় তার পরিবার। অন্যদিকে এঘটনায় একটি চক্র মহিবুলকে অপহরন করেছে বলে পরিবারের সদস্যদের ফোন দিয়ে টাকা দাবি করে। পরে ছেলের সুরক্ষার কথা চিন্তা করে ওই চক্রের দেওয়া নাম্বারে প্রাথমিক অবস্থায় ২৪ হাজার টাকা পাঠায় মহিবুলের বাবা কলেজ শিক্ষক শাহীনুর ইসলাম।

এসব বিষয় আমলে নিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় মাঠে কাজ শুরু করে ডিবি ও সদর থানা পুলিশ। পরে আজ দুপুর আড়াই টায় শেরপুর কৃষি ইনিস্টিউটের এক ছাত্র মেস থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ হবে: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৬ পি.এম


৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই কমপ্লেক্সগুলোতে সাংবাদিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধার পাশাপাশি আধুনিক সিনেপ্লেক্স ও বিনোদনের ব্যবস্থা থাকবে, যা মানুষের বিনোদনের চাহিদা পূরণে সহায়ক হবে।

রোববার দুপুরে ময়মনসিংহ নগরীর আকুয়া সারিন্দা সাফারি রিসোর্টে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে একটি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। সেখানে সিনিয়র-জুনিয়রসহ সকল বয়সী মানুষ এবং শিক্ষার্থীদের বিনোদনের সুযোগ থাকবে।

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে ইয়াসের খান চৌধুরী বলেন, "আজকের শিক্ষার্থীরাই একদিন বিশ্বদরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে।" তিনি শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নকল বন্ধ করেছেন। বিএনপি সরকারের সময় পরীক্ষার স্বচ্ছ ফলাফল নিশ্চিত করা হবে এবং পরীক্ষায় কারচুপি ও নকলের কোনো সুযোগ থাকবে না।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে উন্নয়নের যে রাজনীতি শুরু করেছেন, সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "তাদের মধ্য থেকেই একদিন রাজনীতিবিদ, সংসদ সদস্য, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্য নেতৃত্ব গড়ে উঠতে পারে।" সঠিক পথ বেছে নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে যেতে হবে।

ময়মনসিংহে বিমানবন্দর স্থাপন ও যোগাযোগ অবকাঠামো উন্নয়নের বিষয়ে ইয়াসের খান চৌধুরী জানান, তিনি ইতোমধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে জেলায় বিমানবন্দর স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। প্রয়োজনে বিষয়টি আবারও মন্ত্রিসভায় উত্থাপন করবেন।

তিনি বলেন, মাওনা থেকে ময়মনসিংহ পর্যন্ত ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে ময়মনসিংহ বিভাগের ৩৩ জন সংসদ সদস্যের স্বাক্ষরসংবলিত একটি ডিও লেটার নেওয়া হয়েছে। প্রকল্পটির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ইনশাআল্লাহ, সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, যিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ এবং ডিআইজি মোহাম্মদ জাহেদুল ইসলাম।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সিটি করপোরেশনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিসিক প্রশাসক: যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করে ফ্যামিলি কার্ড নিশ্চিত করা হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


সিসিক প্রশাসক: যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করে ফ্যামিলি কার্ড নিশ্চিত করা হবে

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ফ্যামিলি কার্ড কর্মসূচির সুবিধা প্রকৃত উপযুক্ত পরিবারগুলোর কাছে পৌঁছানোর জন্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতা, নিরপেক্ষতা ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, রাজনৈতিক পরিচয় বা দল-মত বিবেচনা না করে যোগ্য পরিবারগুলোকে চিহ্নিত করা প্রয়োজন। তথ্য সংগ্রহ ও যাচাইয়ের ক্ষেত্রে ভুলভ্রান্তি কমিয়ে আনতে হবে, যাতে সরকারি অর্থে পরিচালিত এই কর্মসূচির সুফল প্রকৃত উপযুক্ত ব্যক্তিদের কাছে পৌঁছায়।

রোববার (১১ অক্টোবর) দুপুরে নগরীর শেখঘাটে সমাজসেবা কমপ্লেক্সে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহর সমাজসেবা কার্যালয় এ প্রশিক্ষণের আয়োজন করে।

আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির একটি অংশ। নির্বাচনের আগে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছিল। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ইতোমধ্যে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। সিলেটে কিছুটা দেরিতে কার্যক্রম শুরু হলেও তা সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়ন করতে হবে।

সিসিক প্রশাসক তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশ্যে বলেন, উপযুক্ত ব্যক্তি ও পরিবারকে চিহ্নিত করে তাদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্তদের সম্পূর্ণ নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণে তথ্যের নির্ভুলতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাই তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই ও তালিকা প্রণয়নের প্রতিটি ধাপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।

তিনি আরও বলেন, এ কর্মসূচি বাস্তবায়নে সরকার উল্লেখযোগ্য অর্থ ব্যয় করছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা এ দায়িত্ব পেয়েছেন। কয়েকশ প্রার্থীর মধ্য থেকে বাছাই হয়ে আসা এসব কর্মীকে মাঠপর্যায়ের কাজে নিজেদের মেধা, যোগ্যতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচিতে নারীদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে নারীরা পরিবার ও সমাজে আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর আলম। সভায় উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা পুলিশ সদস্যদের একা চলাচলে সতর্কতার নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


খুলনা পুলিশ সদস্যদের একা চলাচলে সতর্কতার নির্দেশনা

পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনার পর খুলনা জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্যদের জন্য একটি সতর্কতা জারি করা হয়েছে। পুলিশ সুপারের দপ্তর থেকে এ বিষয়ে ব্যাখ্যা প্রদান করা হয়েছে। জানানো হয়েছে, নির্দেশনাটি শুধুমাত্র জেলা পুলিশের সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছে। এ বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উল্লেখ করা হয়, নির্দেশনাটি খুলনা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের ওপর কোনো প্রভাব ফেলবে না এবং এটি আইন-শৃঙ্খলা পরিস্থিতির সম্পর্কে নেতিবাচক বার্তা দেওয়ার উদ্দেশ্যে জারি করা হয়নি। অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্দেশনাটি জনসমক্ষে প্রকাশিত হওয়ায় কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অপতথ্য ও অপপ্রচার ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত না করার জন্য অনুরোধ করা হয়েছে।

খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুকের বরাত দিয়ে জানানো হয়েছে, বিষয়টির তদন্তের জন্য ইতিমধ্যে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। নির্দেশনাটি প্রকাশের সাথে সংশ্লিষ্ট কারো দায়িত্বহীনতা বা বিধিবহির্তূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরো বলা হয়েছে, খুলনা জেলা পুলিশ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় মনোবল ও পেশাদারির সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। বিচ্ছিন্ন ঘটনা কিংবা অভ্যন্তরীণ নির্দেশনা নিয়ে সৃষ্ট বিভ্রান্তি জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের নিয়মিত কার্যক্রমকে ব্যাহত করবে না। জনসাধারণকে বিষয়টি বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে বিবেচনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার গভীর রাতে দায়িত্ব পালন শেষে সাদা পোশাকে রূপসা ফেরি পার হয়ে রিকশাযোগে খুলনা মহানগরীর পুলিশ ক্লাবে যাওয়ার পথে কলেজিয়েট স্কুলের কাছে তিন ছিনতাইকারীর হামলার শিকার হন পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. শাহ আলম। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং দায়িত্ব পালন শেষে, বিশেষ করে গভীর রাতে সাদা পোশাকে চলাচলের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলতে সতর্ক ও সচেতন করার উদ্দেশ্যে গত শুক্রবার সকালে খুলনার পুলিশ সুপারের স্বাক্ষরে একটি আন্তঃবিভাগীয় নির্দেশনামূলক অফিস আদেশ জারি করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%