ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু


হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু ঘটেছে। এর ফলে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮২৯ শিশুর প্রাণহানি ঘটল। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৯ শিশু। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৯২৮ জনে দাঁড়িয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদনে এই হালনাগাদ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে তিন শিশুর মৃত্যু ঘটেছে, তারা তিনজনই ঢাকা, সিলেট ও খুলনা জেলার বাসিন্দা।

আরও পড়ুন: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো নিযুক্ত

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ৯৪০ জন রোগী। তাদের মধ্যে ল্যাব পরীক্ষায় ৬৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর অবশিষ্ট ৮৭৬ জন শিশু হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২১ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৯১। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিতভাবে ১৮ হাজার ২০৮ জন রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুপুত্রকে আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেওয়ার স্বীকারোক্তি, আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


শিশুপুত্রকে আড়িয়াল খাঁ নদীতে ফেলে দেওয়ার স্বীকারোক্তি, আসামি গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে ঝোপের পাশ থেকে শাম্পা খাতুন (২৮) নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারুক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একই সঙ্গে নিহত শাম্পার এক বছর বয়সী ছেলে আবিরকে আড়িয়াল খাঁ সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার কথাও তিনি জানিয়েছেন। তবে নিখোঁজ শিশুটির মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় খানবাড়ির দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসার বিপরীতে একটি ঝোপের পাশ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তদন্তের মাধ্যমে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। নিহত শাম্পা খাতুন নাটোরের লালপুর উপজেলার আট্রিকা গ্রামের ছামরুল ইসলামের মেয়ে।

প্রায় তিন বছর আগে মাদারীপুরের বড় মেহের এলাকার শাহাবুদ্দিন হাওলাদারের সঙ্গে শাম্পার বিয়ে হয়। তাদের সংসারে এক বছর বয়সী ছেলে আবির ছিল।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে শাম্পার বাবা ছামরুল ইসলাম শিবচরে এসে মেয়ের মরদেহ শনাক্ত করেন। তিনি পুলিশকে জানান, ১৯ আগস্ট বিকেলে স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর পান। একই সময় জানতে পারেন, তাঁর এক বছর বয়সী নাতি আবিরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ঘটনায় ২০ আগস্ট শিবচর থানায় মেয়েকে হত্যার অভিযোগে মামলা করেন ছামরুল ইসলাম। এরপর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার ও শিবচর সার্কেলের কর্মকর্তা মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে শিবচর থানা পুলিশ ও র‌্যাব-৮ মাদারীপুরের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করেন। পাশাপাশি শিবচর ও রাজৈর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

তদন্তের একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে ফারুকের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করা হয়। ফারুক খুলনার তেরখাদা উপজেলার জয়সোমা গ্রামের রতন মোল্লার ছেলে। বর্তমানে তিনি শিবচরের মাদবরচর ইউনিয়নের বাখরের কান্দি এলাকায় বসবাস করতেন।

পুলিশের দাবি, ফারুকের কাছ থেকে নিহত শাম্পার ব্যবহৃত স্বর্ণের নাকফুল ও রুপার গলার চেইন উদ্ধার করা হয়েছে। এছাড়া তাঁর বাড়ির চুলা থেকে পোড়ানো অবস্থায় শাম্পার একটি ওড়না ও এক জোড়া জুতা উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, এসব আলামত উদ্ধারের পর ফারুককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি শাম্পা খাতুনকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি শাম্পার এক বছর বয়সী ছেলে আবিরকে আড়িয়াল খাঁ সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার কথাও জানান।

তবে এখন পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। তাকে উদ্ধারে নদীতে তল্লাশি ও প্রয়োজনীয় অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের বলেন, “তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন মাধ্যমে তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর কাছ থেকে নিহতের ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। শিশুটির মরদেহ উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, হত্যার প্রকৃত কারণ কী এবং পুরো ঘটনার নেপথ্যে কী ছিল—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


রংপুরে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রংপুরের পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী মাহির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছোটকুয়া গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত ওই শিক্ষার্থী মাহি হলো ছোটকুয়া গ্রামের আয়ব আলীর কন্যা। সে স্থানীয় একটি বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে যে, শুক্রবার দুপুরে মাহি বাড়ির পাশের পুকুরে কয়েকজন বান্ধবীর সঙ্গে গোসল করতে যায়। কিন্তু একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর মাহিকে দেখতে না পেয়ে তার বান্ধবীরা বিষয়টি পরিবারের সদস্যদের জানায়।

খবর পাওয়ার পর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন পুকুরে গিয়ে মাহির সন্ধানে তল্লাশি শুরু করেন। কিছু সময় পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক মাহিকে মৃত ঘোষণা করেন।

মাহির মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়লে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছুটে আসে। স্থানীয় বাসিন্দারাও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাড়ির কাছে থাকা পুকুরে শিশুদের গোসল বা খেলাধুলার সময় অভিভাবকদের আরও সতর্ক হওয়া উচিত। সামান্য অসতর্কতার কারণে এমন মর্মান্তিক দুর্ঘटनাগুলো ঘটতে পারে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক বলেন, "বিষয়টি এখনো আমি জানতে পারিনি। খোঁজখবর নিয়ে দেখছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সোনার দাম, দেশে ভরি কত?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে সোনার দাম, দেশে ভরি কত?

সোনার দাম টানা তৃতীয় সপ্তাহের মতো উর্ধ্বগতি দেখাচ্ছে। এর কারণে, বিশ্ববাজারে এটি তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকদের অভিমত অনুযায়ী, ডলারের দুর্বলতা এবং মার্কিন ট্রেজারির বন্ড বাইব্যাকের সিদ্ধান্তের ফলস্বরূপ সোনার বাজারে এই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (২১ আগস্ট) বেলা ১টা ৫২ মিনিটে মার্কিন স্পট মার্কেটে সোনার দাম ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৬২ দশমিক ৮৬ ডলারে উঠে গেছে। এটি গত ২৯ মে’র পর সোনার সর্বোচ্চ দাম। এছাড়া, মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৬২০ ডলারে পৌঁছেছে।

চলতি সপ্তাহের মধ্যে এখন পর্যন্ত মূল্যবান হলুদ ধাতুটির দাম ৪ দশমিক ২ শতাংশ বেড়েছে।

গোল্ডসিলভার সেন্ট্রাল-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান রয়টার্সকে বলেছেন, "আমরা ডলারকে দুর্বল হতে দেখছি। এর ফলে শুধুমাত্র সোনা নয়, বরং সব ধরনের মূল্যবান ধাতুর দামও বাড়ছে। সেইসঙ্গে বন্ডের আয়েও বড় ধরনের পরিবর্তন আসছে।"

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। এখন স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ৬৯ দশমিক ৩১ ডলার। পাশাপাশি, প্ল্যাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৮৭৫ দশমিক ৭৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৬ দশমিক ৫৯ ডলারে বৃদ্ধি পেয়েছে।

দেশের বাজারে, এখন ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার গহনের দাম ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের সোনার প্রতি ভরি দাম ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিক্ষোভের মধ্যেই আগাম নির্বাচনের ইঙ্গিত দিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


বিক্ষোভের মধ্যেই আগাম নির্বাচনের ইঙ্গিত দিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট

ঢাকা, ২১ আগস্ট, ২০২৬ : সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, অক্টোবরে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে চলা বিক্ষোভের প্রেক্ষিতে আগাম নির্বাচনের দাবি উঠার পর এই ঘোষণা তার পক্ষ থেকে দেওয়া হলো এবং এটিই তার সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত।

বৃহস্পতিবার রাতের মধ্যে জাতীয় সম্প্রচার মাধ্যম আরটিএসকে ভুচিচ মন্তব্য করেন, ‘সার্বিয়ায় সংসদীয় নির্বাচন সম্ভবত ১৮ অথবা ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।’

বেলগ্রেড থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তিনি আরো বলেন, ‘আমরা কয়েক দিনের মধ্যে জানতে পারব।’ তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

গত বছরের নভেম্বরে উত্তরাঞ্চলীয় নোভি সাদ শহরে ঘটে যাওয়া একটি রেলস্টেশনের ছাদ ধসের ফলে ১৬ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই সার্বিয়ায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

এ দুর্ঘটনা দেশে কথিত দুর্নীতির প্রতীকে পরিণত হয় এবং এর পর ধারাবাহিক বিক্ষোভ শুরু হয়। মূলত শিক্ষার্থীদের নেতৃত্বে এই বিক্ষোভগুলোতে জবাবদিহির দাবি ওঠে। পরে এই বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের দাবিও সামনে আসে।

স্বাধীনভাবে ভোটার গণনা করা একটি সংস্থার হিসাবে, মে মাসে বেলগ্রেডে অনুষ্ঠিত সর্বশেষ বড় সমাবেশে প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষ উপস্থিত হয়েছিল।

নির্বাচন ২০২৭ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা। ভুচিচ বারবার আগাম নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এতদিন নির্ধারিত কোনো তারিখ জানাতে পারেননি।

২০০০ সালে শক্তিশালী নেতা স্লোবোদান মিলোশেভিচের পতনের পর এবারই সার্বিয়ায় সবচেয়ে বড় বিক্ষোভ সংঘটিত হয়েছে। এতে এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ভুচিচ সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন।

মস্কোর ঘনিষ্ঠ মিত্র ৫৬ বছর বয়সী ভুচিচ সম্প্রতি ঘোষণা করেছেন, নির্বাচন ডাকা হলে তিনি প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করার পরিকল্পনা করেছেন। তার দলের নেতারা ইঙ্গিত দিয়েছেন, নির্বাচনে বিজয়ী হলে তারা ভুচিচকেই প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করবেন। এর ফলস্বরূপ দেশটির কেন্দ্রীয় ক্ষমতার ব্যক্তিত্ব হিসেবে ভুচিচের অবস্থান বজায় থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%