০৫:২৭ পি.এম
জুনের শেষ দিকে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ দল। এ উপলক্ষে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বের দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।
ঘোষিত দলে চারটি গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন- মেহেদী হাসান মিরাজ, নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ।
এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবারের মতো স্কোয়াডে সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয় ও পেসার রবিউল হক। পাশাপাশি দলে ফিরেছেন পেসার সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
আরও পড়ুন: জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব বাড়াতে চায় বাংলাদেশ
জিম্বাবুয়ে সফরের জন্য ঘোষিত টেস্ট স্কোয়াডের তালিকা হলো: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, অমিত হাসান এবং রবিউল হক।
আগামী ২৮ জুন হারারেতে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন