ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভারতে মসজিদ থেকে তিনটি মাইক খুলে নিয়ে গেল পুলিশ


ভারতে মসজিদ থেকে তিনটি মাইক খুলে নিয়ে গেল পুলিশ

ধর্মীয় ও জনসমাগমস্থলে শব্দযন্ত্র ব্যবহারের নির্ধারিত বিধিমালা লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে বারাণসীর নূর নগর এলাকার নূরমানিয়া মসজিদ থেকে তিনটি লাউডস্পিকার খুলে জব্দ করেছে দেশটির পুলিশ। এ অভিযানটি রোববার দুপুরে পরিচালিত হয়।

ভেলুপুর থানার অধীন বাজারডিহা পুলিশ ফাঁড়ির এলাকা দেব পোখরির ওই মসজিদে বেলা ১টার দিকে অভিযানটি অনুষ্ঠিত হয়। পুলিশ দাবি করে, ফাঁড়ির ইনচার্জ প্রশান্ত শিবহারে খবর পান যে, শব্দদূষণ নিয়ন্ত্রণে সরকার ও হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ওই মসজিদে লাউডস্পিকার ব্যবহার করা হচ্ছে।

এই তথ্যের ভিত্তিতে ভেলুপুরের সহকারী পুলিশ কমিশনার (এসিপি) গৌরব কুমার পুলিশের একটি দল নিয়ে মসজিদে পৌঁছান। সেখানে কর্মকর্তারা নির্ধারিত সীমার অতিরিক্ত তিনটি লাউডস্পিকার দেখতে পান বলে তাদের দাবি। পরে পুলিশের তত্ত্বাবধানে সেগুলো খুলে জব্দ করা হয়।

আরও পড়ুন: ব্ল্যাক ফ্রাইডেতে ১২ কোটি ৬০ লাখ ক্রেতার অপেক্ষায় মার্কিন বিক্রেতারা

অভিযান চলাকালে পুলিশ কর্মকর্তারা মসজিদ কমিটির সদস্য ও উপস্থিত অন্যান্যদের শব্দদূষণের মাত্রা এবং ধর্মীয় ও জনসমাগমস্থলে লাউডস্পিকার ব্যবহারের বিষয়ে হাইকোর্টের নির্দেশনা ও প্রচলিত বিধিমালা সম্পর্কে অবহিত করেন।

এসিপি গৌরব কুমার জানান, নির্ধারিত মানদণ্ড লঙ্ঘন করে স্থাপন করা লাউডস্পিকারের বিরুদ্ধে পুলিশের এ অভিযান চলমান রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, শব্দদূষণ-সংক্রান্ত বিধিমালা যথাযথভাবে মেনে চলা নিশ্চিত করতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।

পুলিশের দাবি অনুযায়ী, অভিযান চলাকালীন পুরো এলাকার পরিস্থিতি শান্ত ছিল এবং মসজিদ কর্তৃপক্ষ ও স্থানীয় মুসল্লিরা পুলিশ কর্মকর্তাদের সহযোগিতা করেছেন।

তবে ওই মসজিদের ঠিক কী ধরনের অনুমতি ছিল, সেখানে কতটি লাউডস্পিকার ব্যবহারের অনুমোদন রয়েছে কিংবা ঘটনাস্থলে শব্দের মাত্রা কতটুকু পরিমাপ করা হয়েছিল—সে বিষয়ে পুলিশ বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

আরও পড়ুন: পার্লামেন্টে বিদায়ী ভাষণ দিতে গিয়ে সঙ্গীকে বিয়ের প্রস্তাব দিলেন অস্ট্রেলীয় এমপি

উল্লেখ্য, উত্তর প্রদেশে শব্দদূষণ নিয়ন্ত্রণে লাউডস্পিকার অপসারণের এই ধরনের অভিযান নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও বিতর্ক রয়েছে। সমালোচক, নাগরিক অধিকার কর্মী এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর অভিযোগ, আইনের প্রয়োগের ক্ষেত্রে প্রশাসনের আচরণ প্রায়ই পক্ষপাতদুষ্ট হয়ে থাকে এবং এ ধরনের অভিযানে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ধর্মীয় স্থাপনা বা উৎসবের চেয়ে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মসজিদগুলোকেই বেশি লক্ষ্যবস্তু করা হয়।

তাদের মতে, শব্দদূষণের নিয়ম সবার জন্য সমান হলেও বাস্তবে এর প্রয়োগে বৈষম্য দেখা যায়। ভারতজুড়ে পূজা এবং দিপাবলীর সময় ভয়াবহ শব্দ দূষণের ঘটনা ঘটলেও তা কখনও সাম্প্রদায়িক প্রশাসনের নজড় কাড়তে পারে না। অন্যদিকে, রাজ্য প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে দাবি করা হয় যে, আদালতের নির্দেশনা এবং সরকারি নীতিমালা অনুযায়ী কোনো ধর্ম বা সম্প্রদায়কে আলাদা করে নয়, বরং নির্ধারিত ডেসিবেল সীমা লঙ্ঘনকারী সকল ধর্মীয় ও জনসমাগমস্থলের বিরুদ্ধেই নিরপেক্ষভাবে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে ১৮ জন শিক্ষক নেবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


ইসলামী বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে ১৮ জন শিক্ষক নেবে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১২টি বিভাগের জন্য ১৮ জন শিক্ষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে।

যেসব বিভাগে নিয়োগ

বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রভাষক পদে দুজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুজন এবং লোকপ্রশাসন বিভাগে একজন করে প্রভাষক ও সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে।

এছাড়া সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে দুজন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে একজন, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে দুজন, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগে একজন, মার্কেটিং বিভাগে দুজন, ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে একজন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগে একজন, ফার্মেসি বিভাগে একজন এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

বেতন ও যোগ্যতা

সহকারী অধ্যাপক পদে জাতীয় বেতন স্কেলের ষষ্ঠ গ্রেড অনুযায়ী বেতন ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। প্রভাষক পদে নবম গ্রেড অনুযায়ী বেতন ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা হবে।

প্রভাষক পদে আবেদন করার জন্য বিজ্ঞান বিভাগের প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ-৯ থাকতে হবে। অন্য বিভাগের প্রার্থীদের জন্য এ দুই পরীক্ষায় মোট জিপিএ-৮ থাকতে হবে। তবে কোনো পরীক্ষায় জিপিএ-৩.৫০-এর নিচে থাকা যাবে না। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ-৪-এর মধ্যে কমপক্ষে ৩.৫০ থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি বা বিভাগ গ্রহণযোগ্য হবে না।

সহকারী অধ্যাপক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রিসহ অন্তত এক বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা এবং একটি প্রকাশনা থাকতে হবে। বিকল্প হিসেবে এমফিল ডিগ্রিসহ দুই বছরের অভিজ্ঞতা ও দুটি প্রকাশনা অথবা স্নাতকোত্তর ডিগ্রিসহ তিন বছরের শিক্ষকতা বা গবেষণার অভিজ্ঞতা এবং দুটি প্রকাশনা থাকতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অগ্রণী ব্যাংকের ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা থেকে ১০০ টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। এ ক্ষেত্রে রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অনুকূলে ১ হাজার টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.iu.ac.bd/ থেকে আবেদন ফরম সংগ্রহ করার ক্ষেত্রে ১ হাজার ১০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, নম্বরপত্র এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত ছবিসহ পূর্ণ ১০ সেট আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বরাবর পাঠাতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনপত্র পৌঁছানোর শেষ সময় ৩০ নভেম্বর ২০২৬, অফিস চলাকালে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়াসির-নাঈমকে ফিরিয়ে বাংলাদেশের ওয়ানডে দলে অন্তর্ভুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


ইয়াসির-নাঈমকে ফিরিয়ে বাংলাদেশের ওয়ানডে দলে অন্তর্ভুক্তি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচেও খেলতে না পারায় নাঈম শেখের জন্য বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলার অপেক্ষা দীর্ঘায়িত হচ্ছে, যদিও তিনি ৪ বছর পর টেস্ট দলে সুযোগ পেয়েছেন।

২০২৫ সালের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে খেলার পর এবার তিনি ওয়ানডের মাধ্যমে মাঠে ফিরতে পারেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে তাকে অন্তর্ভুক্ত করেছে।

দলে ফিরেছেন ইয়াসির আলি রাব্বি, যিনি সর্বশেষ ২০২৩ সালে ওয়ানডে খেলেছিলেন। এছাড়া, উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি অনিকও এক বছর পর দলে ফিরেছেন।

এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড

লিটন দাস, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টোল আদায় নিয়ে মারামারি, থামাতে গিয়ে জুলাই আন্দোলনে আহত বৃদ্ধ আব্দুল বারেক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


টোল আদায় নিয়ে মারামারি, থামাতে গিয়ে জুলাই আন্দোলনে আহত বৃদ্ধ আব্দুল বারেক নিহত

নেত্রকোনার কেন্দুয়া-মদন সড়কে সিএনজি থেকে টোল আদায় সংক্রান্ত ইজারাদার ও যাত্রীদের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আব্দুল বারেক (৮৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

এটি ঘটে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মদন উপজেলার চাঁনগাও ইউনিয়নের মড়লবাড়ির সামনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে চিকিৎসা শেষে সিএনজিযোগে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ আব্দুল বারেক। কেন্দুয়া-মদন সড়কের চাঁনগাও এলাকায় পৌঁছালে পৌরসভা থেকে ইজারা নেওয়া টোল আদায়কারী আতিকুল ইসলাম (১৯) ২০ টাকা টোল দাবি করেন। এ সময় সিএনজি চালক ভাঙতি না থাকার কথা জানান। এ নিয়ে আতিকুলের সঙ্গে সিএনজি চালক ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এ সময় আব্দুল বারেকের নাতি সিএনজি থেকে নামলে তার সঙ্গে ধাক্কাধাক্কি ও মারামারি শুরু হয়। পরে নাতিকে ফেরাতে আব্দুল বারেক নামলে তিনি কিল-ঘুষিতে আহত হন। আহত অবস্থায় তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে মদন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং টোল আদায়কারী আতিকুল ইসলামকে আটক করে।

এদিকে ঘটনার পর তাৎক্ষণিকভাবে স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উপজেলা প্রশাসন এবং থানাকে দল-মত নির্বিশেষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, নিহত আব্দুল বারেক ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তার নাতিকে খুঁজতে গিয়ে পুলিশের টিয়ারাশেলে আহত হয়েছিলেন। এরপর থেকে তিনি চোখ হারিয়ে অন্ধ জীবনযাপন করছিলেন। তিনি চাঁনগাও চকপাড়া গ্রামের মৃত গণি মিয়ার ছেলে এবং পেশায় ভ্যান চালক ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


চাটমোহরে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পাবনার চাটমোহর-পাবনা আঞ্চলিক সড়কের মুলগ্রাম বাজারে রঞ্জিত মুদী দোকানের সামনে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা অফিসের কর্মকর্তারা দুই মাদক কারবারিকে আটক করেছেন, তাদের সঙ্গে ছিল পাঁচ কেজি গাঁজা।

এই ঘটনা ঘটে রোববার (২৩ নভেম্বর) চাটমোহর উপজেলার মুলগ্রাম এলাকায়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন পাবনা সদর উপজেলার গাছপাড়া এলাকার ২৫ বছর বয়সী ইসমাইল হোসেন এবং পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ২৬ বছর বয়সী সুমন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, আটককৃত দুই ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে বিশেষভাবে তৈরি একাধিক প্যাকেট ও পোটলায় পাঁচ কেজি গাঁজা বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা সেখানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%