ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ


রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও  ভারতীয় ফিড পাউডার জব্দ

রাজশাহীর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ বিজিবি। 

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরীর দামকুড়া থানার আইবাধ দক্ষিণ মিডিল চর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৯৯ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

একই রাত দেড়টার দিকে গোদাগাড়ী থানার কুমারপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০০ কেজি ভারতীয় গরু, মাছ ও মুরগির ফিড পাউডার জব্দ করা হয়। 

আরও পড়ুন: বাকৃবিতে রেললাইনে টায়ার পোড়ানোর সময় ছাত্রলীগের দুই কর্মী আটক

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ১ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় ও পশুর ফিড রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।#

 

আরও পড়ুন: রামগঞ্জে ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ দুই কমিটি বিলুপ্ত, নতুন কমিটি শিগগিরই ঘোষণা হবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

ঝালকাঠি, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : জেলায় মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পুলিশের আয়োজনে আজ সোমবার বেলা ১১ টায় ঝালকাঠি সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার পুলিশ সুপার মেরিন সুলতানা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) এস এম বাইজিদ ইবনে আকবর, ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কজর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম, পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান।

সভায় মাদকের ভয়াবহতা, মাদক প্রতিরোধ এবং বর্তমান সময়ে সাইবার অপরাধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং অনলাইন জগতে নিরাপদ ও সচেতন থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সব স্মৃতি মুছে গেলেও জিমিনকে ভোলেননি প্রবীণ নারী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


সব স্মৃতি মুছে গেলেও জিমিনকে ভোলেননি প্রবীণ নারী

এক প্রবীণ নারী স্মৃতিভ্রংশ (ডিমেনশিয়া) রোগে আক্রান্ত হয়ে তার দৈনন্দিন জীবনের প্রায় সবকিছু ভুলে গেছেন। তবে, সব স্মৃতি হারানোর পরেও তার মনে একটি নাম স্পষ্ট রয়েছে—কোরিয়ান সঙ্গীতদল বিটিএস-এর গায়ক ‘জিমিন’।

 

মায়ের অবশিষ্ট স্মৃতি ও আনন্দের রেশ ধরে রাখতে, তার মেয়ে যুক্তরাষ্ট্রের শিকাগোতে জিমিনের একক কনসার্টে অংশগ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার কথা

একটি অনলাইন ভিডিও বার্তায় ওই নারী জানান, তার মায়ের দৈনন্দিন স্মৃতিশক্তি ক্রমশ বিলুপ্ত হলেও বিটিএস গায়ক জিমিনের নাম তিনি প্রতিনিয়ত মনে রাখতেন। মায়ের এই মানসিক সংযোগকে সম্মান জানাতে, তিনি জিমিনের কনসার্টের টিকিট কিনেছেন।

 

টিকিটের খবর শুনে প্রবীণ মায়ের উচ্ছ্বসিত প্রতিক্রিয়ার দৃশ্যটি নেটিজেনদের আবেগে ভাসিয়ে দিয়েছে।

মেয়ে জানান, পুরো বিমানযাত্রায় তার মা আনন্দে গান গেয়েছেন এবং জিমিনকে দেখার অপেক্ষার কথা জানিয়েছেন। তবে, শারীরিক অসুস্থতার কারণে যাত্রাপথে বারবার বিভ্রান্ত হয়ে পড়ছিলেন তিনি; জিমিনকে চিনলেও কোথায় যাচ্ছেন বা কেন বিমানে উঠেছেন, তা বারবার ভুলে যাচ্ছিলেন।

শিকাগোতে পৌঁছে মা ও মেয়ে জিমিনের কনসার্ট উপভোগ করেন।

 

কনসার্ট শেষে পপ-আপ স্টোর থেকে মায়ের শোবার ঘর সাজানোর জন্য জিমিনের বিভিন্ন স্মারকও কিনেন তারা। জিমিনের নাম লেখা টি-শার্ট পরা প্রবীণ নারীর হাসিমুখের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর তা মুহূর্তেই ইতিবাচক সাড়া ফেলে।

পরবর্তীকালে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওই নারী বলেন, অসুস্থ মায়ের সঙ্গে কাটানো এই মূল্যবান মুহূর্তগুলো তৈরি করার সুযোগ পাওয়ার জন্য তিনি শিল্পী জিমিনের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

পারভীন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৭ পি.এম


মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

মতবিনিময় সভায় অভিভাবকরা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা, শিক্ষা পরিবেশসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ ও অভিযোগ তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগ সহকারে অভিভাবকদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়সমূহ যথাযথভাবে পর্যালোচনা করে সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রাথমিক বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসক উল্লেখ করেন, "শিক্ষা শুধু ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; শুধু ফলাফলমুখী শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও বাস্তবজীবনের উপযোগী জ্ঞান অর্জনের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।"

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিজবুল্লাহর বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


হিজবুল্লাহর বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরাইলের

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : সাম্প্রতিক দিনগুলোতে ইরান-সমর্থিত হিজবুল্লাহ বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলে সোমবার অভিযোগ করেছে ইসরাইল। 

এদিকে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের একটি গ্রামে গত রাতে ইসরাইলি হামলায় ১১ জন নিহত হয়েছেন।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লিখেছে, বেসামরিক এলাকায় স্থাপিত কমান্ড সেন্টার, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ তার সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা অব্যাহত রেখেছে। এসব লঙ্ঘন মেনে নেওয়া হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%