ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

রাউজানে জাতীয়তাবাদী জাসাসের পরিচিতি সভা অনুষ্ঠিত


রাউজানে জাতীয়তাবাদী জাসাসের পরিচিতি সভা অনুষ্ঠিত

নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী জাসাসের রাউজান উপজেলা এবং পৌরসভা শাখার যৌথ উদ্যোগে একটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা গোলাম আকবর খোন্দকারের গহিরাস্থ বাসভবনের আঙিনায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সভাপতি আল মারুফ চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. শফিউল আলম চৌধুরী, রাউজান পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জি. এম. মোরশেদ চৌধুরী, রাউজান উপজেলা কৃষক দলের সভাপতি আলহাজ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বাবু কমলেন্দু শীল ও মুরাদুল ইসলাম, রাউজান পৌর যুবদলের সভাপতি মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি সেফায়েত হোসেন রাকিব, আরাফাত হোসেন সানি, রাউজান উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মোহাম্মদ ফারুক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম, উপজেলা তাঁতী দলের সভাপতি মোহাম্মদ জানে আলম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাবের, সাংগঠনিক সম্পাদক আসক বড়ুয়া, পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আরিফ এবং সাধারণ সম্পাদক ইয়াসিন সিকদার। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাহাড়তলী বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম, সিগদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুল আলম, রাউজান পৌর জাসাসের সভাপতি তরিকুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ সামির, তপু বড়ুয়া, মোহাম্মদ সালাউদ্দিন, ওয়াইস করনি, মো. জাহাঙ্গীর, আক্কাস, আলাউদ্দিনসহ রাউজান উপজেলা বিএনপি ও এটির বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা জাসাসের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পরিচিতি সভা শেষে রাউজান পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খান চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে একটি বিনামূল্যে খতনা (সুন্নতে খতনা) কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নীলফামারীর ডোমারের মাঝাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুইডেনে রুশ দূতাবাসে ‘লাল বাক্স’ দিয়ে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১০:১৪ পি.এম


সুইডেনে রুশ দূতাবাসে ‘লাল বাক্স’ দিয়ে ড্রোন হামলা

ন্যাটোভুক্ত দেশের সুইডেনের অবস্থানরত রাশিয়ার দূতাবাসে একটি অভিনব ড্রোন হামলা ঘটে। এ সময় একটি ড্রোন থেকে লাল রং ভর্তি একটি বাক্স ফেলা হয়েছে এবং অন্য একটি ড্রোন থেকে একটি নকল বিস্ফোরক ফেলা হয়েছে, এ কথা দাবি করেছে সুইডিশ কর্তৃপক্ষ।

রুশ বার্তা সংস্থা তাস নিউজ জানাচ্ছে, বৃহস্পতিবার দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সুইডেনে রাশিয়ার দূতাবাস ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। একটি কোয়াডকপ্টার দূতাবাসের প্রাঙ্গণে লাল রং ভর্তি একটি বাক্স ফেলেছে। অন্য একটি ড্রোনের সঙ্গে নকল বিস্ফোরক যন্ত্রটি দূতাবাসের নির্মাণের পাশেই পড়ে যায়।

দূতাবাস এই ঘটনার উল্লেখ করে বলেছে যে, এটি রাশিয়ার কূটনৈতিক মিশনকে ভয়ভীতি প্রদর্শনের পরিষ্কার চেষ্টা। পাশাপাশি তারা দাবি করেছে যে, এ ধরনের ধারাবাহিক হামলা এবং এর পরিণতির জন্য পুরো দায়ী সুইডেন।

এর আগে রাশিয়ার কূটনৈতিক মিশন জানিয়েছিল, মে ২০২৪ থেকে এখন পর্যন্ত রাশিয়ার কূটনৈতিক প্রতিষ্ঠানগুলোর ওপর ১৫টিরও বেশি ড্রোন হামলার ঘটনা প্রকাশ পেয়েছে।

দূতাবাসের বিবৃতিতে বলা হয়, বহু ঘটনা ঘটেছিল যেখানে ভারী কাচের পাত্রে রং বহন করা হয়েছে, যা বিধ্বস্ত হলে কাচের টুকরা ও ওজনের কারণে গুরুতর আঘাতের সম্ভাবনা তৈরি করে।

রাশিয়ার তরফ থেকে জানানো হয়েছে, প্রতিটি ঘটনার পর পুলিশকে অবহিত করা হয়েছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী, স্বাগতিক দেশ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক নোট পাঠানো হয়েছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ তুলেছেন যে, সুইডিশ সরকার এই ড্রোন হামলার ক্ষেত্রে নীরব সমর্থন জুগিয়ে চলছে।

তিনি সুইডেনকে ভিয়েনা কনভেনশনের অধীনে তার আন্তর্জাতিক দায়বদ্ধতা কঠোরভাবে পালনের আহ্বান জানান।

এ মুহূর্তে কোনো হামলাকারী শনাক্ত করা সম্ভব হয়নি এবং একই ধরনের ঘটনার সংখ্যা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
উইম্বলডন

প্লিসকোভাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে সিওনতেক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


প্লিসকোভাকে হারিয়ে তৃতীয় রাউন্ডে সিওনতেক

উইম্বলডন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা প্লিস্কোভাকে সরাসরি সেটে হারিয়ে ইগা সিওনতেক তৃতীয় রাউন্ডে উন্নীত হয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন। সেন্ট্রাল কোর্টে অনুষ্ঠিত ম্যাচে চেক টেনিস রানিকে ৬-১, ৬-৩ সেটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন এই পোলিশ তারকা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গোড়ালির চোটে ক্যারিয়ার শেষই বুঝে নিয়েছিলেন ৩৪ বছর বয়সী প্লিস্কোভা। কিন্তু তিনি চোট কাটিয়ে দুর্দান্তভাবে ফিরে এসেছেন টেনিস কোর্টে। তিনি খেলেছেন কিছু শক্তিশালী শট, যা সিওনতেক দক্ষতার সাথে সামলে নিয়েছেন এবং প্রথম রাউন্ডেই বিজয়ী হয়েছেন।

তথাকথিত ‘চ্যাম্পিয়নের অভিশাপ’ ভেঙে সিওনতেক এক দশকের মধ্যে প্রথম নারী হিসেবে উইম্বলডন শিরোপা ধরে রাখার লক্ষ্যমাত্রায় সক্রিয় ছিলেন। মাত্র ২৫ মিনিটে প্রথম সেট জিতে নিলেও পরে তাঁকে কিছুটা ঘাম ঝরাতে হয়েছে ক্যারোলিনার তীব্র প্রতিরোধের মুখোমুখি হয়ে।

দ্বিতীয় সেটের শুরুতে চেক তারকা ২-০ ব্যবধানে লিড নিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। কিন্তু পরপর ডাবল ফল্ট করে তিনি সার্ভিস ব্রেক উপহার দেন, যার পূর্ণ সুযোগটি নেন সিওনতেক।

প্রথম রাউন্ডে টেইলর টাউনসেন্ডের বিপক্ষে কঠোর পরিশ্রমের জয়ের পর, দ্বিতীয় রাউন্ডে সিওনতেক শুরু থেকেই বেশ আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত টেনিস খেলেন। মাত্র ৭০ মিনিটে তিনি ম্যাচটি নিজের করে নেন।

গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে টানা ২৬ বার তৃতীয় রাউন্ডে পৌঁছানোর অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। ওপেন এরাতে মার্টিনা নাভ্রাতিলোভা এবং কোনচিটা মার্টিনেজের পর, তৃতীয় নারী হিসেবে তিনি এই রেকর্ড সৃষ্টি করেছেন।

এখন তৃতীয় রাউন্ডে শেষ ১৬-তে ওঠার লড়াইয়ে ইগা সিওনতেক মুখোমুখি হবেন ফিলিপাইনের ২৯তম বাছাই অ্যালেক্সান্দ্রা ইয়ালারের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
চাঁদপুরে নজরুল বর্ষ উপলক্ষে

সাংস্কৃতিক অনুষ্ঠান সপরিবারে উপভোগ করলেন এমপি মানিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


সাংস্কৃতিক অনুষ্ঠান সপরিবারে উপভোগ করলেন এমপি মানিক

চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেছেন, সরকার প্রধান তারেক রহমান ঘোষিত নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যিই প্রশংসনীয় এক আয়োজন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, চেতনা ও অসাম্প্রদায়িক আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এবার তিনি বলেন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপ্রধানে এমপি মানিক আরো বলেন, সংস্কৃতিমনা চাঁদপুরে এমন সুন্দর আয়োজন আমাদের সাংস্কৃতিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে এবং নজরুলের বিদ্রোহ, মানবতা ও সাম্যের বাণীকে নতুন করে সবার মাঝে জাগ্রত করবে।

তিনি নতুন প্রজন্মকে নজরুল চর্চায় আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এমন মহৎ উদ্যোগ গ্রহণের জন্য জেলা প্রশাসন চাঁদপুর ও জেলা শিল্পকলা একাডেমিকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আশা করি, ভবিষ্যতেও আমাদের শিল্প-সংস্কৃতি বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। পরে স্ত্রী, একমাত্র কন্যা সন্তানকে নিয়ে নজরুল সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৫ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে এ বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এক বছর নজরুল বর্ষ ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মানবতাবিরোধী অপরাধ

শাপলা চত্বরের মামলায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং

১০:২১ পি.এম


শাপলা চত্বরের মামলায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে : চিফ প্রসিকিউটর

এক যুগ আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর সম্পৃক্ততা পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আজ বৃহস্পতিবার নিজ কার‌্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিককে তিনি এ তথ্য দেন।

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ৩০ জুন হাসানুল হক ইনুকে দুই লাখ টাকা ক্ষতিপূরণসহ ১০ বছর সশ্রম কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। সাজা অপ্রতুল হয়েছে দাবি করে চিফ প্রসিকিউটর সেদিন বলেছিলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

শাপলা চত্বরের হত্যাকাণ্ডে ইনুর সম্পৃক্ততা নিয়ে আজকের বিফ্রিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, ‘এ মামলায় তদন্ত চলছে, তদন্তে ইনুর বিরুদ্ধে প্রাথমিক সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। চলতি মাসেই তদন্ত প্রতিবেদন দাখিল হবে।’ আগামী ১০ আগস্ট এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য আছে।

এর আগে গত ১৫ জুন চিফ প্রসিকিউটর বলেছিলেন, সংঘটিত এ হত্যাকাণ্ডের অন্যতম কুশিলব সাবেক পুলিশ প্রধান (আইজিপি) বেনজীর আহমেদ। ওই সময় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ছিলেন।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সমাবেশে নির্বিচার গুলি চালিয়ে শতাধিক কর্মী হত্যার কথা উল্লেখ ২০২৪ সালের ২৪ নভেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দেন হেফাজতে ইসলামীর যুগ্ম মহাসচিব আজিজুল হক।

অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়। গত বছর ১৪ মে ১২ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। পরে গত ৩১ মার্চ আবদুল জলিল মণ্ডলকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে গত ১৪ মে গ্রেপ্তার দেখানো হয় সাবেক মন্ত্রী দীপু মনি, একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকেও।

এ মামলার তদন্তে নেমে ঢাকাসহ দেশের ৪ জেলায় এখন পর্যন্ত ৫৮ জনকে হত্যার তথ্য পাওয়ার জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

গত ৫ মে এক ব্রিফিংয়ে এই ৫৮ জনেরই পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%