ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পজিটিভ সরাইলের রাতের আড্ডায় ৫ গুণীকে সংবর্ধনা


পজিটিভ সরাইলের রাতের আড্ডায় ৫ গুণীকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘পজিটিভ সরাইল’। সেই সংগঠনের আয়োজনে গত শনিবার রাতে ক্যাফে জমজম ফুসকা হাউস-এ বসেছিল এক ঝাঁক গুণীজনদের জমজমাট আড্ডা। মূল আলোচ্য বিষয় ছিল সংগঠনটির ব্যানারে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্তগুলো। সেখানে নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ন অবদান রাখায় ৫ গুণী ব্যক্তিকে সংবর্ধনা দিয়েছে ওই সংগঠনটি। শিক্ষায় সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, চিকিৎসায় তপজিদ দত্ত বাপ্পু, সাংবাদিকতায় মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন বদু ও ইন্সুরেন্সে সুদীপ দত্ত তনু। এছাড়াও উপস্থিত ৬০ গুণী ব্যক্তির হাতে উপহার স্বরূপ তারা তুলে দিয়েছেন সংগঠনের লঘু সম্বলিত টিশার্ট ও চাবির রিং। রাত সাড়ে ১০টায় সকলকে মজাদার ভুরিভোজ করিয়েছেন পজিটিভ সরাইল। এর আগে ব্যতিক্রমী দারুণ এই আয়োজনে সংগঠনের অন্যমত সমন্বয়ক জহিরূল ইসলাম রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেবজুল বারী। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল করিম। সকল ভালো কাজের সঙ্গে মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়কে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শিক্ষক মো. আইয়ুব খান, লেখক, গবেষক ও সাহিত্যিক সঞ্জীব কুমার দেবনাথ, প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, সাংবাদিক তারিকুল ইসলাম দুলাল, এস.কে ইউসুফ, মো. ফয়জুল কবির, সামাজিক ব্যক্তিত্ব মো. ফজল মিয়া, মো. নজরূল ইসলাম, মো. আরিফুর রহমান, আবু শাহ মুন্সী প্রমূখ। সভাপতি সন্দীপ দত্ত মানুর সার্বিক সহযোগিতায় এগিয়ে যাওয়া সংগঠনটির প্রশংসা করে বক্তারা বলেন, গুণীদের কদর ও সম্মাননা চলবে পর্যায়ক্রমে। পজিটিভ সরাইলের সকল পজিটিভ কাজ অব্যাহত থাকবে। এই পরিবারের সকলে মিলে হাসি ফুটাব সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে। সরাইলের ভালো কাজ ও ইতিহাসকে তুলে ধরব দেশ ও জাতীর সামনে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
তাজিয়া মিছিলে অস্ত্র ও আতশবাজি নিষিদ্ধ

আশুরা উপলক্ষে আরপিএমপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


আশুরা উপলক্ষে আরপিএমপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে। এই নির্দেশনাগুলির আওতায় মিছিল চলাকালে কোনো ধরনের দেশীয় অস্ত্র, লাঠি-সোটা বহন করা এবং পটকা বা আতশবাজি ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (২১ জুন) দুপুর ১২টায় আরপিএমপি কমিশনারের কনফারেন্স রুমে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভাটি রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা। এছাড়াও এতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. হাবিবুর রহমান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বাবুপাড়া হুদা ক্যাম্প ও এনআরসি ক্যাম্পের প্রতিনিধিরা জানান, তাদের মধ্যে কোনো ধরনের সংঘাতের আশঙ্কা নেই। যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজন অনুযায়ী বিকল্প সড়ক ব্যবহার করা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। আরও আলোচনা চলাকালে আলমনগর কলোনি জামে মসজিদ কমিটির প্রতিনিধি শমসের আলম জানান, আলমনগর এলাকায় এ বছর তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে না; সেখানে শুধুমাত্র মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। গ্র্যান্ড হোটেল মোড় এলাকার প্রতিনিধি রুবেল জানান, আগামী ২৫ জুন রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ওই এলাকা থেকে তাজিয়া মিছিল বের হবে। অন্যদিকে ৩ নম্বর ক্যাম্পের সভাপতি খোরশেদ জানান, রাত ১২টা থেকে ১টার মধ্যে স্টেশনমুখী তাজিয়া মিছিল বের হবে এবং এতে কোনো ধরনের লাঠি-সোটা বহন করা হবে না। এ ছাড়া ২ নম্বর ইস্পাহানি ক্যাম্প এলাকার প্রতিনিধি শমসের আলম মনু জানান, ২৫ জুন মধ্যরাত থেকে ২৬ জুন পর্যন্ত বিভিন্ন র‌্যালি পৃথকভাবে পরিচালিত হবে এবং কোনো র‌্যালি অন্য র‌্যালির সঙ্গে একীভূত হবে না।

সভায় উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. হাবিবুর রহমান বলেন, “উভয় পক্ষ একমত হতে না পারলে প্রত্যেকে নিজ নিজ এলাকায় তাজিয়া মিছিল পালন করবেন। নিয়মের ব্যত্যয় ঘটলে কোনো রুট পারমিট দেওয়া হবে না। সমন্বয়ের অভাব দেখা দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে মিছিল শুরু ও শেষ করতে হবে।” সভায় বক্তারা পবিত্র আশুরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে পালনের আহ্বান জানান। পাশাপাশি মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরপিএমপির সব ইউনিট সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সলঙ্গায় ভুয়া ডিবি পরিচয়ে আটক ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


সলঙ্গায় ভুয়া ডিবি পরিচয়ে আটক ১

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার মালতিনগর ফকিরপাড়া এলাকায় এক যুবক ভুয়া ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে চাঁদাবাজির চেষ্টা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন। আটক ওই যুবকের নাম রাসেল। রবিবার (২১ জুন) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল মালতিনগর ফকিরপাড়ার বাসিন্দা জিন্নাত আলী আকন্দের বাড়িতে ভ্যানযোগে এসে নিজেকে ডিবি পুলিশের সদস্য হিসেবে পরিচয় দেয়। তিনি দাবি করেন, জিন্নাত আলীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে এবং সে মামলাটি মীমাংসা করে দেওয়ার জন্য এক লাখ টাকা দাবি করে। এ সময় রাসেলের আচরণ সন্দেহজনক হওয়ায় পরিবারের সদস্যরা তার পরিচয়পত্র দেখতে চান। কিন্তু রাসেল পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হওয়ার ফলে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশের খবর দেওয়া হয়। ভুক্তভোগী জিন্নাত আলী আকন্দ বলেন, "সকালে খাবার খাওয়ার সময় ভ্যানযোগে এক যুবক এসে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দেয় এবং আমার নামে মামলা রয়েছে বলে জানায়। পরে পরিচয়পত্র দেখতে চাইলে সে কিছু দেখাতে পারেনি। তখন স্থানীয়দের সহায়তায় তাকে আটকে রাখা হয়।"পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলের সঙ্গে থাকা ভ্যানচালকের জবানবন্দি গ্রহণ করে এবং প্রাথমিকভাবে চাঁদাবাজির অভিযোগের সত্যতা পায়। আটক যুবক রাসেল সলঙ্গা ইউনিয়নের সাতটিকরি বটতলা গ্রামের মো. মছের আলীর ছেলে। জিজ্ঞাসাবাদে রাসেল জানান, একই গ্রামের মেহেদী নামের এক ব্যক্তি তাকে ৫০০ টাকার বিনিময়ে মালতিনগরে গিয়ে ডিবি পরিচয় দিয়ে জিন্নাত আলীকে ভয়ভীতি প্রদর্শনের দায়িত্ব দিয়েছিল। স্থানীয় ওয়ার্ড সদস্য আবুল হোসেন বলেন, "ভুয়া ডিবি পরিচয় দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় জনতা তাকে আটক করে।" ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাই আকন্দ জানান, মালতিনগর গ্রাম থেকে এক যুবককে আটক করে পুলিশ থানায় নিয়ে যাওয়ার খবর তিনি পেয়েছেন। সলঙ্গা থানার এসআই আনোয়ারুল ইসলাম ও কনস্টেবল ফারুক কামাল জানান, জিজ্ঞাসাবাদের জন্য ওই যুবককে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী মুঠোফোনে বলেন, "আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে

জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

পাবনার সাঁথিয়ার ১২০ নং জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে/২০২৬(বালিকা) ৪-২ গোলে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল শনিবার (২০ জুন) বিকেলে ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই খেলা।

খেলায় রাজশাহী বিভাগের প্রতিনিধি হিসেবে পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) ০৪ গোল করে চ্যাম্পিয়ন হয়েছে এবং ময়মনসিংহের নান্দাইলের নান্দাইল আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ০২ গোল করে রানার্স আপ হয়েছে। মেয়েদের ফুটবল টুর্নামেন্টে নতুন ইতিহাস সৃষ্টি করলো পাবনার সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। দেশের সেরার মুকুট অর্জন করেছে ঐতিহ্যবাহী রাজশাহী বিভাগের প্রতিনিধিরা। সেরা খেলোয়ার নির্বাচিত হয়েছেন সাঁথিয়ার জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়ার মারিয়া খাতুন। খেলা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সাঁথিয়ার ১২০ নং জোড়গাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ঐতিহাসিক জয়ের পর সাঁথিয়া সহ পুরো পাবনা জেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয় ক্রীড়ামোদী ও সাধারণ মানুষ মিষ্টি বিতরণ করে এই গৌরবময় জয় উদযাপন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সমৃদ্ধ বাংলাদেশ গঠনে

কুড়িগ্রামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


কুড়িগ্রামে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ নিয়ে সেমিনার অনুষ্ঠিত

কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে 'সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি)-এর গুরুত্ব, সম্ভাবনা ও চ্যালেঞ্জ' বিষয়ে একটি সেমিনার। রবিবার (২১ জুন) দুপুর সাড়ে ১১টায় কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অ্যাসেট প্রকল্পের সহায়তায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাকিরুল ইসলাম।

সেমিনারের সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী তাজুল ইসলাম। এসময়ে বক্তব্য রাখেন রংপুর সরকারি মহিলা পলিটেকনিকের অধ্যক্ষ আসাদুজ্জামান ফারুক, কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, পিটিআই কুড়িগ্রামের সুপারিন্টেনডেন্ট জয়নাল আবেদিন, ইন্সট্রাক্টর পরিতোষ কুমার মন্ডল, ফিরোজ আলম এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।

বক্তারা সেমিনারে উল্লেখ করেন, কর্মসংস্থানমুখী শিক্ষা বিস্তারে টিভিইটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বক্তাদের মতে, দেশের শিল্পখাত ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার, আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে টিভিইটি খাতের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%