ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ফাঁকা বাড়িতে বাকপ্রতিবন্ধী তরুণীর ‘সর্বনাশ’, যে মাশুল দিলেন খালাতো ভাই


ফাঁকা বাড়িতে বাকপ্রতিবন্ধী তরুণীর ‘সর্বনাশ’, যে মাশুল দিলেন খালাতো ভাই

নড়াইলের কালিয়া উপজেলায় ২০ বছর বয়সী এক বাক্প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে তার খালাতো ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আমির মুন্সীকে (৩৫) উপজেলার রাজাপুর গ্রামের সিদ্দিক মুন্সীর ছেলে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে খাদ্যশস্য পরিবহণ ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বাকপ্রতিবন্ধী তরুণী রাজাপুর গ্রামে তার বড় বোনের বাড়িতে থাকতেন। জীবিকার তাগিদে বড় বোন প্রতিদিন তেরখাদা এলাকায় সেলাইয়ের কাজ করতে যান। এ ছাড়া বোনের একমাত্র সন্তান দিনের বেলায় স্কুলে থাকায় বড় একটা সময় ওই তরুণী বাড়িতে একাই থাকতেন। এ সুযোগে তরুণীর খালাতো ভাই তাকে একাধিকবার ধর্ষণ করেন।

সর্বশেষ গত ২১ আগস্ট সকালে বাড়ি ফাঁকা থাকার সুযোগে আমির মুন্সী আবারও ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় অভিযুক্তের চাচি ঘটনাটি দেখে ফেলেন এবং ভুক্তভোগীর বড় বোনকে বিষয়টি জানান। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা বিষয়টি অবগত হন।

এ ঘটনায় শুক্রবার বাকপ্রতিবন্ধী তরুণীর বড় বোন বাদী হয়ে কালিয়া থানায় একটি মামলা করেন। 

ভুক্তভোগীর বড় বোন বলেন, আমার বোন কথা বলতে পারে না বলে এতদিন এই পাশবিক নির্যাতনের কথা কাউকে জানাতে পারেনি। একজন বোন হিসেবে আমি এ ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

আরও পড়ুন: চাঁদপুরে দুর্গাপূজার বিসর্জনে নিরাপত্তা পরিদর্শন করলেন পুলিশ সুপার মিজানুর রহমান

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইদ্রিস আলী গণমাধ্যমকে বলেন, অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের বন্যায় ভেসে গেল ব্যাংকের সিন্দুক, টাকা চুরির অভিযোগে আটক ২৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


নেপালের বন্যায় ভেসে গেল ব্যাংকের সিন্দুক, টাকা চুরির অভিযোগে আটক ২৯

নেপালের ভয়াবহ বন্যার প্রেক্ষাপটে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি ব্যাংকের সিন্দুক পরে নদীর তীরে পাওয়া যায়। অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন ব্যক্তি সেটি ভেঙে ভেতরে থাকা টাকা নিয়ে যান। এই ঘটনায় ২৯ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি।

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সিন্দুকটি নেপালের রাসুয়া জেলার ভোতেকোশি এলাকার বন্যার পানিতে ভেসে যায়। পরবর্তীতে এটি ধাদিং জেলার গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলা এলাকায় ত্রিশূলী নদীর নিকট পাওয়া যায়।

ধাদিং পুলিশ জানায়, ১২ সেপ্টেম্বর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে তারা জানতে পারে, স্থানীয় কয়েকজন সিন্দুকটি ভেঙে ভেতরের টাকা নিয়ে গেছেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করে।

আটক ব্যক্তিদের কাছ থেকে মোট ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অধিকাংশই গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টার এলাকার বাসিন্দা। এছাড়াও ৬ নম্বর ওয়ার্ডের আদমঘাট, সিদ্ধলেক গ্রামীণ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আদমতারসহ চিতওয়ান ও পারসার কয়েকজন বাসিন্দাও আটক হয়েছে। আটক ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে।

উদ্ধার হওয়া অর্থের প্রকৃত উৎস এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের পর এ বিষয়ে আরও তথ্য সামনে আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বন্যার পর আরেকটি ঘটনার খবরও এসেছে। নারায়ণী নদীর স্রোতে ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে সোনার দুল নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। ভিডিওতে দেখা যায়, বন্যার পানিতে ভেসে যাওয়া ওই নারীর মরদেহ থেকে দুজন কানের দুল খুলে নিতে দেখা যায়।

এদিকে, নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর হতাহত এবং নিখোঁজের সংখ্যা বাড়ছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার নতুন করে হিসাব প্রকাশ করেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন।

এর আগে শুক্রবার রাতে নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৯২৪ জন। নতুন হিসাব অনুযায়ী, নিখোঁজ নেপালি নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫১৭ জনেই রয়েছে।

ভয়াবহ বন্যার পর তিন দিন পেরিয়ে গেলেও দুর্গত বিভিন্ন এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে নিখোঁজদের সন্ধানে কাজ করছেন।

সূত্র:

এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবা হৃতিকের পথে নয়, ভিন্ন পরিচয়ে আত্মপ্রকাশ হৃহানের

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


বাবা হৃতিকের পথে নয়, ভিন্ন পরিচয়ে আত্মপ্রকাশ হৃহানের

রোশন পরিবারের নতুন প্রজন্ম সংগীতের মাধ্যমে তাদের যাত্রা শুরু করেছে। বলিউডের খ্যাতনামা তারকা হৃতিক রোশন এবং সুজান খানের প্রথম পুত্র হৃহান রোশন এবার আনুষ্ঠানিকভাবে সংগীত জগতে প্রবেশ করেছেন। ২০ বছর বয়সী এই তরুণ শিল্পী প্রকাশ করেছেন তাঁর প্রথম একক গান ‘দ্য হেভেনলি প্লেস’ যা তাঁর সংগীত জীবনের সূচনা করছে।

গানটিতে কেবল কণ্ঠই দেননি হৃহান, বরং নিজে গিটারও বাজিয়েছেন। গানটি প্রকাশের পর থেকেই রোশন পরিবারের সদস্যদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হৃহানকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন পরিবারের সদস্যরা।

হৃতিক রোশন তাঁর ছেলের গান সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লিখেছেন, "হৃহান সহজাতবুদ্ধিমত্তা নিয়ে জন্মেছে, যা আমাকে নির্ভীক করে তোলে।" ছেলের নতুন পথচলায় গর্ব প্রকাশ করেছেন মা সুজান খানও। একইভাবে হৃহানের পাশে দাঁড়িয়েছেন দাদা এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন।

হৃহানের গানটি পরিবারের বাইরেও প্রশংসিত হয়েছে। হৃতিকের সঙ্গী সাবা আজাদ এবং সুজানের সঙ্গী আরসালান গোনিও গানটির প্রশংসা করেছেন। হৃতিকের বোন সুনয়না রোশনও হৃহানের কণ্ঠ ও কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন।

রোশন পরিবারের সংগীতের সঙ্গে সম্পর্ক অবশ্য অনেক পুরোনো। হিন্দি চলচ্চিত্রের প্রখ্যাত সংগীত পরিচালক রাজেশ রোশনের হাত ধরে এই পরিবার দীর্ঘকাল ধরে সংগীত জগতে তাদের শক্ত অবস্থান তৈরি করেছে। সেই পারিবারিক ঐতিহ্য এবার নতুন প্রজন্মের হাতে এগিয়ে নেওয়ার সময় এসেছে।

অভিনয় দিয়ে নয়, গান ও গিটারের সুরে নিজের পরিচয় তৈরি করার পথ বেছে নিয়েছেন হৃহান। প্রথম গান প্রকাশের মাধ্যমে সংগীত জগতে তাঁর নতুন অধ্যায়ের সূচনা হলো।

সূত্র :

এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ: খাদ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ: খাদ্যমন্ত্রী

খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা সম্প্রতি বলেছেন, ‘জনগণের খাদ্য নিরাপত্তা দেওয়া এবং নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ।’

এই মন্তব্যটি তিনি শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নে বিএনপির একটি সংবর্ধনা অনুষ্ঠানে করেন।

মন্ত্রী আরও উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বিমান মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছি। এখন খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দ্বায়িত্ব গ্রহণ করে মূল কাজ হলো জনগণের খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করা।’

তিনি এও বলেন, ‘আমি আপনাদের প্রতিনিধি। আপনারা পাশে আছেন বলেই আপনাদের কাজ করে যেতে পারছি। আমৃত্যু যেন আমি জনগণের জন্য কাজ করে যেতে পারি।’

এর আগে, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান নিয়ে মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় গিরীশ ইনস্টিটিউশন প্রাঙ্গণে কয়েক হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠান পরিদর্শন করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, যুবদলের আহ্বায়ক আমীর হামজা, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুলসহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর

বিয়ের জন্য পাত্রী দেখে বাড়ি ফিরেছিল পরিবার। ঘরজুড়ে তখন নতুন সংসারের স্বপ্ন, আনন্দের প্রস্তুতি। কিন্তু কে জানত, কয়েক ঘণ্টার ব্যবধানেই সেই আনন্দ রূপ নেবে বিষাদে। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ার যুবক অপু দাশ (২৮)।

শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজসংলগ্ন কাতালপীর শাহ দরগাহের সামনে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অপু দাশ রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের উত্তর সাবেক রাঙ্গুনিয়া গ্রামের রাস বিহারি ধামের পাশেই বাঘার বাড়ির প্রয়াত বাদল দাশের ছেলে। তিনি রাউজানের পাহাড়তলী চৌমুহনী এলাকার দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালের মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছোট ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে রাউজানের বাগোয়ান এলাকার গঙ্গা মন্দিরে অপু দাশকে পাত্রী দেখানো হয় এবং বিয়ের বিষয়ে পরিবারের মধ্যে প্রাথমিক কথাবার্তাও সম্পন্ন হয়। এরপর হাসপাতালে যান তিনি এবং সেখান থেকে দায়িত্ব পালন শেষে রাত আটটার দিকে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথিমধ্যে পাহাড়তলী ইউনিয়নের ইমাম গাজ্জালী ডিগ্রি কলেজসংলগ্ন কাতালপীর শাহ দরগাহের সামনে পৌঁছালে দ্রুতগতির একটি প্রাইভেট কার পেছন থেকে তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে তিনি ছিটকে সড়কে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

খবর পেয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

দি বিসিসিইউএল জেনারেল হাসপাতালের পরিচালক (মার্কেটিং) মৃণাল কান্তি বড়ুয়া বলেন, অপু আমাদের হাসপাতালের অত্যন্ত বিশ্বস্ত ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তার এমন আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

একমাত্র ছেলেকে হারিয়ে অপুর মা শোকে ভেঙে পড়েছেন। যে বাড়িতে বিয়ের প্রস্তুতি ও আত্মীয়-স্বজনের আনাগোনায় আনন্দের পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল, সেখানে এখন চলছে কান্না ও আহাজারি। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%