ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নান্দাইলে দত্তপুর প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী


নান্দাইলে দত্তপুর প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শুক্রবার ময়মনসিংহের নান্দাইলে দত্তপুর প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং এলাকার বাসিন্দারা।

ময়মনসিংহ, ১০ জুলাই, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আজ ময়মনসিংহের নান্দাইলে দত্তপুর প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনের কার্যক্রম সম্পন্ন করেন। তিনি এ সময় উপজেলার বিভিন্ন সরকারি, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন।

অনুষ্ঠানে তিনি শিক্ষার উন্নয়ন এবং আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকারের নিরলস কাজের কথা উল্লেখ করেন। তিনি নতুন ভবনটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা অর্জনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন। প্রতিমন্ত্রী সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেফতার

খুলনা মহানগরের লবণচরা থানার হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৬ একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ দুজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬-এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মাদারশী এলাকার মো. শুক্কুর হাওলাদার (৩৫) এবং অন্যজন হলেন খুলনা মহানগরের লবণচরা থানার হরিণটানা এলাকার মো. ইমরান খান (৩৭)।

র‍্যাব জানায়, অভিযানের সময় ইমরান খানের বসতঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো মতে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে এসব আলামত জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক তথ্যমতে, শুক্কুর হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানায় এবং ইমরান খানের বিরুদ্ধে খুলনার বটিয়াঘাটা থানায় একাধিক মামলা রয়েছে।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৬।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


বাংলাদেশ-মালদ্বীপ বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত পর্যায়ে: হাইকমিশন

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বন্দি বিনিময় চুক্তিটি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

যদি এই চুক্তিটি বাস্তবায়িত হয়, তাহলে মালদ্বীপের বিভিন্ন কারাগারে আটক থাকা বাংলাদেশি বন্দিরা মানবিক বিবেচনার ভিত্তিতে নিজ দেশে ফিরে বাকি সাজা ভোগের সুযোগ পাবেন।

আজ শুক্রবার, দেশটিতে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

হাইকমিশন জানিয়েছে, উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চুক্তিটি দ্রুত কার্যকর করার জন্য অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছে।

প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর, চুক্তিটি শিগগিরই সই এবং কার্যকর হবে।

এর ফলে দুই দেশের আইনি ও মানবিক সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা হবে, যা বন্দিদের মানসিক উন্নয়ন ও সামাজিক পুনর্বাসনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

এদিকে, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের কল্যাণ, অধিকার ও মানবিক সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সে দেশের মাফুশি কারাগার পরিদর্শন করেছে।

পরিদর্শনকালে কারাগারে আটক ৪৪ জন বাংলাদেশি বন্দির সাথে সাক্ষাৎ করে তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়।

হাইকমিশন জানায়, বর্তমানে মাফুশি কারাগারে আটক বাংলাদেশি বন্দিদের মধ্যে ৩৪ জন বিভিন্ন মেয়াদে দণ্ডপ্রাপ্ত এবং ১০ জন বিচারাধীন রয়েছেন।

পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সদস্যরা প্রত্যেক বন্দির সাথে পৃথকভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা, খাদ্য, পোশাক, আবাসন ও সামগ্রিক কারা পরিবেশের খোঁজ নেন।

পরবর্তীতে, মালদ্বীপের কারা কর্তৃপক্ষের সাথে একটি বৈঠকে বন্দিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের বিষয়গুলো তুলে ধরে, তাদের প্রাপ্য সুবিধাসমূহ দ্রুত নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

পরিদর্শন শেষে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বলেন, ‘বিদেশের মাটিতে অবস্থানরত প্রতিটি বাংলাদেশি নাগরিকের মানবিক মর্যাদা ও মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্বের অংশ।

প্রবাসে অবস্থানরত বাংলাদেশিদের কল্যাণ, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক।’

তিনি আরও বলেন, বন্দি বিনিময় চুক্তিটি বাস্তবায়িত হলে বন্দিরা নিজ দেশে থেকে সাজা ভোগ করতে পারবেন, যা প্রবাসে আটক নাগরিকদের প্রতি রাষ্ট্রীয় দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফার্মা ও বিজনেস সেক্টরের ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে ঢাবিতে ক্যারিয়ার ওয়ার্কশপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


ফার্মা ও বিজনেস সেক্টরের ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে ঢাবিতে ক্যারিয়ার ওয়ার্কশপ

ফার্মা ও বিজনেস সেক্টরের ভবিষ্যৎ নেতৃত্ব গড়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়ে গেল।

ইন্টারন্যাশনাল সোসাইটি অব বাংলাদেশ-অ্যাফিলিয়েটেড মাইক্রোবায়োলজিস্টস (ISBM)-এর উদ্যোগে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের আনোয়ারুল আজিম চৌধুরী লেকচার গ্যালারিতে দিনব্যাপী বিশেষ এই ক্যারিয়ার ওয়ার্কশপ হয়েছে। "ISBM Career Workshop: Pathway for Future Leaders in Pharma & Business" শীর্ষক এই আয়োজনের মূল হাতিয়ার ছিল তরুণ শিক্ষার্থীদের কর্পোরেট ও ফার্মাসিউটিক্যাল সেক্টরের জন্য দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলা।

আজকের এই কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৫ জন শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন ISBM এর ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ড. মঞ্জুরুল করিম খান। তিনি অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং পেশাজীবীদের কাছে কর্মশালার বিশেষজ্ঞ বক্তাদের শিক্ষাগত ও পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতা তুলে ধরেন।

উদ্বোধনী পর্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস (BSM)-এর সম্মানিত প্রেসিডেন্ট ড. লতিফুল বারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাকিলা নার্গিস খান। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষ করে তোলার আহ্বান জানান।

এই পর্বে বিশেষ বক্তব্য প্রদান করেন আইএসবিএম (ISBM)-এর বর্তমান সাধারণ সম্পাদক ড. ফখরুল মনোয়ার হোসেন। তিনি বাংলাদেশে সোসাইটির প্রথম একক এই কর্মশালাকে সফল করায় সকল আমন্ত্রিত বক্তা, শিক্ষাবিদ, বিজ্ঞানী ও উদ্যোক্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দেশব্যাপী মাইক্রোবায়োলজি সংশ্লিষ্ট সকল পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য অণুজীববিজ্ঞানের জয়যাত্রায় একসাথে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও অংশগ্রহণমূলক কর্মপরিকল্পনা ও টেকসই ক্যারিয়ার উন্নয়নমূলক ইভেন্ট আয়োজনের প্রতিশ্রুতি দেন।

দিনব্যাপী এই সেশনে দেশের শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যালস এবং কর্পোরেট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এক্সিকিউটিভ জিএম ইসমাইল বাবলু তার দূরদর্শী প্রেজেন্টেশনে ফার্মাসিউটিক্যাল সেক্টরে ক্যারিয়ার গড়ার বাস্তবসম্মত রোডম্যাপ তুলে ধরেন। তিনি দেখান কীভাবে প্রোডাকশন, কোয়ালিটি কন্ট্রোল (QC), কোয়ালিটি অ্যাসুরেন্স (QA) থেকে শুরু করে সেলস, প্রোডাক্ট ম্যানেজমেন্ট (PMD), এমনকি ক্লিনিক্যাল রিসার্চ ও রেগুলেটরি অ্যাফেয়ার্সের মতো বৈচিত্র্যময় ক্ষেত্রে মাইক্রোবায়োলজিস্টরা নেতৃত্ব দিতে পারেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, শুধু সিজিপিএ (CGPA) নয়, বরং কর্পোরেট দুনিয়ায় সফল হতে হলে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি প্রোডাক্টিভিটি, ইমোশনাল ইন্টেলিজেন্স, ইফেক্টিভ কমিউনিকেশন এবং সঠিক মানসিকতা বা 'অ্যাটিটিউড' অর্জন করা জরুরি।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর এক্সিকিউটিভ ডিরেক্টর (কোয়ালিটি) সুমনা লোহানী তার প্রেজেন্টেশনে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে কোয়ালিটি অ্যাসুরেন্স ও কোয়ালিটি কন্ট্রোলের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বৈশ্বিক বাজারে বাংলাদেশি ওষুধের সুনাম বজায় রাখতে অণুজীববিজ্ঞানীদের ভূমিকা অপরিসীম এবং ফ্রেশ গ্র্যাজুয়েটদের টেকনিক্যাল দক্ষতার পাশাপাশি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস (GMP) সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন।

ইন্টারসায়েন্স টেকনোলজির সিইও এম. এ. বাতেন তার বক্তব্যে কর্পোরেট সেক্টরে মাইক্রোবায়োলজির বাণিজ্যিক ও প্রায়োগিক দিকগুলো আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের জানান, শুধুমাত্র ল্যাবরেটরির গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে মার্কেটিং, সেলস এবং বিজনেস স্ট্র্যাটেজিতে নিজেদের দক্ষ করে তোলার পরামর্শ দেন এবং কীভাবে অণুজীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে এন্টারপ্রেনার বা উদ্যোক্তা হওয়া যায়, তার একটি দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ 'সিভি রাইটিং' মাস্টারক্লাস পরিচালনা করেন Bdjobs.com-এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের ডিরেক্টর প্রকাশ রায় চৌধুরী। তিনি একটি মানসম্মত ও পেশাদার সিভি তৈরির খুঁটিনাটি কৌশল ও ইন্টারভিউতে সফল হওয়ার বিভিন্ন টিপস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

আয়োজনের শেষ পর্বে উপস্থিত সকলকে সমাপনী ধন্যবাদ জ্ঞাপন করেন ড. সংগীতা আহমেদ। তিনি এই সফল আয়োজনের পেছনে অক্লান্ত পরিশ্রম করা ভলান্টিয়ার, সহযোগী প্রতিষ্ঠান এবং সর্বোপরি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।

দিনশেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অ্যাকাডেমিক শিক্ষার সাথে ইন্ডাস্ট্রির চাহিদার দূরত্ব কমিয়ে আনতে এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

এই ক্যারিয়ার ওয়ার্কশপ আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ISBM এর যুগ্ম সচিব ড. সংগীতা আহমেদ। এছাড়াও আয়োজক কমিটির অন্যান্য সদস্য ছিলেন ISBM ভাইস প্রেসিডেন্ট ড. মনজুরুল করিম খান (ঢাবি), বোর্ড অফ ডিরেক্টর মেম্বার ড. মিজানুর রহমান (NIH, USA), যুগ্মসচিব ফাহমিনা জামান মুনা (Toronto, Canada), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. নাদিয়া দীন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জায়েদুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ড. সালমা আক্তার প্রমুখ। উল্লেখ্য যে, ISBM Fellow মুহাম্মদ নাজমুস সাকিব এই কর্মশালা আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যা পরিস্থিতি সামাল দিতে চট্টগ্রামে সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


বন্যা পরিস্থিতি সামাল দিতে চট্টগ্রামে সেনা মোতায়েন

চট্টগ্রাম জেলায় ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসকের জরুরি অনুরোধের প্রেক্ষিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং ২৪ পদাতিক ডিভিশন বন্যাদুর্গত বিভিন্ন উপজেলায় অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

দুর্গত এলাকার পরিস্থিতি সম্পর্কে শুক্রবার (১০ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ এবং বাঁশখালী এই ৪টি উপজেলা ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। এর ফলস্বরূপ, এ সকল এলাকার প্রায় ৪ লাখ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি হয়ে পড়েছেন। উদ্ভূত এই সংকটময় পরিস্থিতিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে উদ্ধারকারী দল ও প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জামাদি মোতায়েন করেছে।

এছাড়া, ভারী মৌসুমি বৃষ্টিপাতের ফলস্বরূপ চট্টগ্রামের বোয়ালখালী, হাটহাজারী এবং ফটিকছড়ি উপজেলাতেও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য ওই উপজেলাগুলোতে ২৪ পদাতিক ডিভিশনের সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী এই অঞ্চলগুলোতে আটকে পড়া মানুষদের জন্য নিরলসভাবে অনুসন্ধান ও উদ্ধার (Search and Rescue - SAR) কার্যক্রম পরিচালনা করছে। উদ্ধার অভিযান এবং ত্রাণ কার্যক্রম দ্রুত এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশন ইতোমধ্যে বন্যাদুর্গত এলাকায় ৩টি ক্যাম্প স্থাপন করেছে।

বাংলাদেশ সেনাবাহিনী বরাবরের মতোই দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগে বেসামরিক প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের জানমাল রক্ষায় বদ্ধপরিকর। দুর্গত এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%