ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঘটতে যাচ্ছে বিরল ঘটনা, ৬ মিনিটের বেশি অন্ধকারে ডুববে যেসব শহর


ঘটতে যাচ্ছে বিরল ঘটনা, ৬ মিনিটের বেশি অন্ধকারে ডুববে যেসব শহর

 

প্রাচীন মন্দির, সমাধি ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত একটি বিখ্যাত ‘ওপেন-এয়ার মিউজিয়াম’ হল মিশরের লুক্সর। আগামী বছর এই ঐতিহাসিক শহরটি হতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক ঘটনার অন্যতম প্রধান দর্শনস্থল। ২০২৭ সালের ২ আগস্ট লুক্সরসহ উত্তর আফ্রিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল থেকে দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ।

এই সূর্যগ্রহণের পূর্ণতার সর্বাধিক সময় হবে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড। নাসার তথ্যমতে, ২১১৪ সাল পর্যন্ত পৃথিবীর কোথাও এর চেয়ে দীর্ঘ সময়ের পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে না।

আরও পড়ুন: রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রীর মন্তব্য

যেসব অঞ্চলে দেখা যাবে:

পূর্ণ সূর্যগ্রহণের পথ আটলান্টিক মহাসাগর থেকে শুরু হয়ে স্পেনের দক্ষিণাঞ্চল, জিব্রাল্টার ও মরক্কোর উত্তরাংশ পেরিয়ে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর, সৌদি আরব, ইয়েমেন ও সোমালিয়ার ওপর দিয়ে ভারত মহাসাগরে গিয়ে শেষ হবে।

এই পূর্ণগ্রহণের পথটি সর্বোচ্চ প্রায় ২৫৯ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত হতে পারে। ফলে স্পেনের কাডিজ, মরক্কোর ট্যাঙ্গিয়ার, আলজেরিয়ার ওরান, লিবিয়ার বেনগাজি ও সৌদি আরবের জেদ্দার মতো শহর থেকেও দেখা যাবে এই বিরল দৃশ্য।

কিন্তু জ্যোতির্বিজ্ঞানীদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান লুক্সর। নীল নদের দুই তীরে গড়ে ওঠা শহরটির এক পাশে কিংস ভ্যালি, অন্য পাশে কুইন্স ভ্যালি। সেই প্রাচীন স্থাপনাগুলোর ওপর দুপুরের আকাশে কয়েক মিনিটের জন্য সূর্যের আলো ঢেকে দেবে চাঁদের ছায়া।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারতের দুর্গাপূজার মধ্যে গভীর মিলের কথা বললেন ডেপুটি হাই কমিশনার

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক রজার ডেভিসের মতে, এত দীর্ঘ সময়ের পূর্ণগ্রহণ পর্যবেক্ষণের অভিজ্ঞতা হবে অসাধারণ। কয়েক মিনিটের অন্ধকারে মানুষের চোখ পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় পাবে। ফলে সাধারণত দৃশ্যমান উজ্জ্বল তারা ও গ্রহের পাশাপাশি আরও অনেক নক্ষত্রও দেখা যেতে পারে।

লুক্সরে অনুকূল আকাশ, কিন্তু চ্যালেঞ্জ তীব্র গরম।

সূর্যগ্রহণ পর্যবেক্ষণের জন্য লুক্সরের অন্যতম সুবিধা হলো আগস্টে সেখানকার আকাশ সাধারণত মেঘমুক্ত থাকে। তবে সাহারা ও আরব মরুভূমি থেকে উড়ে আসা ধুলা দৃশ্যমানতায় কিছুটা সমস্যা তৈরি করতে পারে।

আরেকটি বড় চ্যালেঞ্জ হবে তীব্র গরম। আগস্টে লুক্সরের দিনের তাপমাত্রা প্রায়ই ৪১ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে। গ্রহণের সময় তাপমাত্রা কিছুটা কমলেও অতিরিক্ত তাপে ক্যামেরা ও অন্যান্য বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকতে পারে।

আরও পড়ুন: ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন

লুক্সরে স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের কিছু পর আংশিক গ্রহণ শুরু হওয়ার কথা। আর পূর্ণগ্রহণের সর্বোচ্চ পর্যায় পৌঁছাবে আনুমানিক দুপুর ১টা ৫ মিনিটে।

পর্যটকের ঢল নিয়ে উদ্বেগ।

বিরল এই মহাজাগতিক ঘটনা দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক পর্যটক লুক্সর ও আশপাশের এলাকায় জড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, পূর্ণগ্রহণের পথ তুলনামূলক সরু হওয়ায় একই সময়ে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে হোটেল, সড়ক ও পরিবহনব্যবস্থার ওপর ব্যাপক চাপ তৈরি হতে পারে।

ইতোমধ্যে লুক্সরের অনেক হোটেলের কক্ষ বুক হয়ে গেছে। বিভিন্ন পর্যটন প্যাকেজও দ্রুত পূর্ণ হচ্ছে। কিছু বিলাসবহুল প্যাকেজের খরচ জনপ্রতি কয়েক হাজার ডলার ছাড়িয়ে গেছে।

আরও পড়ুন: পদত্যাগের নির্দেশের খবর গুজব, দাবি ইশরাক হোসেনের

কায়রোতেও দেখা যাবে বিরল দৃশ্য।

মিসরের রাজধানী কায়রো পূর্ণগ্রহণের মূল পথের বাইরে থাকলেও সেখানে সূর্যের প্রায় ৯৪ শতাংশ চাঁদের আড়ালে চলে যাবে।

এই বিষয়টি নিয়ে কায়রোভিত্তিক ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিকসও বড় ধরনের বৈজ্ঞানিক পর্যবেক্ষণের প্রস্তুতি নিচ্ছে। প্রতিষ্ঠানটির কোটামিয়া অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিতে থাকা বিশাল টেলিস্কোপ দিয়েও গ্রহণ পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে।

এই ২০২৭ সালের ২ আগস্টের পূর্ণ সূর্যগ্রহণ তাই শুধু পর্যটকদের জন্য নয়, জ্যোতির্বিজ্ঞানীদের জন্যও একটি বিশেষ গবেষণার সুযোগ হয়ে উঠবে। কয়েক মিনিটের এই বিরল অন্ধকারের সাক্ষী হতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের নজর থাকবে মিসরের ঐতিহাসিক শহর লুক্সরের দিকে। সূত্র: সিএনএন।

আরও পড়ুন: ঢাকা রেসিডেনসিয়ালে ২৩ দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সফল ডিআরএমসি বিজনেস সামিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনীতিতে যাদের অনন্য অবদান, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল: নজরুল ইসলাম খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


রাজনীতিতে যাদের অনন্য অবদান, ইতিহাসে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল: নজরুল ইসলাম খান

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ : দেশের রাজনীতিতে যাদের অসামান্য অবদান ছিল, ইতিহাসের একাংশে তাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী’র উপদেষ্টা নজরুল ইসলাম খান মন্তব্য করেছেন, জ্যেষ্ঠ সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান তার লেখনীর মাধ্যমে এইসব ব্যক্তিত্বদের আবারও জনগণের সামনে উন্মোচিত করেছেন।

তিনি বললেন, ‘রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কেবলমাত্র ইতিহাসের দলিল নয়, এটি পাঠকদের রাজনৈতিক চেতনাকে শানিত করবে। কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ইতিহাসের অংশ হিসেবে টিকে থাকবে।

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সূচিপত্র প্রকাশনী আয়োজিত লেখক মারুফ কামাল খানের বই ‘রাজনীতির সদরে-অন্দরে’ প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মারুফ কামাল খানের অনুসন্ধিৎসু সাংবাদিকতা ও রাজনৈতিক প্রজ্ঞার প্রশংসা করে নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে জেনারেল আতাউল গনি ওসমানীসহ দেশের রাজনীতির বহু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের নিয়ে বইটিতে বস্তুনিষ্ঠভাবে আলোকপাত করা হয়েছে। তিনি বলেন, একজন অনুসন্ধানী সাংবাদিকের লেখকলের সংমিশ্রণে বইটি এক অনন্য উচ্চতায় পৌঁছেছে।

লেখককে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, মারুফ কামাল খানের জমা রাখা স্মৃতি ও রাজনৈতিক জ্ঞানের ভাণ্ডার থেকে ভবিষ্যতে পাঠক আরও অনেক মূল্যবান গ্রন্থ উপহার পাবে।

এই প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।

গ্রন্থকারের স্বকীয় বক্তব্যে ‘দৈনিক প্রতিদিনের বাংলাদেশ’-এর সম্পাদক মারুফ কামাল খান বইটির রচনা এবং পটভূমি পাঠকদের উদ্দেশ্যে তুলে ধরেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সূচিপত্র প্রকাশনীর প্রকাশক ও প্রধান নির্বাহী সাঈদ বারী।

এই উদ্যোগের মাধ্যমে সাংবাদিক, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলের সিট বণ্টন, হল ডাইনিংয়ের খাবারে ভর্তুকি, আবাসন সংকট নিরসন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১২ টায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও হল প্রভোস্ট কাছে তারা এ স্মারকলিপি জমা দেন।

এ স্মারকলিপিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আবাসিক পরিবেশও তাদের স্বাভাবিক জীবনযাপন ও পড়াশোনার ওপর সরাসরি প্রভাব ফেলে। তবে আবাসিক হলের সিট বণ্টন, ডাইনিংয়ের খাবারের দাম ও মান, হলের পরিবেশ এবং পড়াশোনার উপযোগী সুযোগ-সুবিধা নিয়ে শিক্ষার্থীদের নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।

এ সময় শিবিরের নেতাকর্মীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সিট সংকট রয়েছে। অনেক শিক্ষার্থীকে একটি সিটে একাধিকজন থাকতে হচ্ছে। এতে পড়াশোনা ও বিশ্রামের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। তাই তারা মেধার ভিত্তিতে সিট বণ্টনের পাশাপাশি এক সিটে একজনের আবাসন নিশ্চিত করার দাবি জানান।

এদিকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হল ডাইনিংয়ের খাবারের খরচ শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি করছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়। শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার নিশ্চিত করতে ডাইনিংয়ের খাবারে ভর্তুকি দেওয়ার দাবি জানানো হয়েছে।

হলের ওয়াশরুমসহ বিভিন্ন স্থানের পরিচ্ছন্নতা নিয়েও অভিযোগ তুলে তারা বলেন, আবাসিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পড়াশোনার জন্য নিরিবিলি পরিবেশ তৈরিতে হলে রিডিং রুমের ব্যবস্থা করার দাবিও জানানো হয়েছে।

এর পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবারের মান নিয়েও অসন্তোষের কথা স্মারকলিপিতে তুলে ধরা হয়। শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যকর ও মানসম্মত খাবার নিশ্চিত করতে ক্যাফেটেরিয়ার খাবারের মান উন্নয়নের দাবি জানান তারা।

তাদের দাবিগুলো হলো মেধার ভিত্তিতে হলে সিট বণ্টন করতে হবে, হল ডাইনিংয়ের খাবারে ভর্তুকি দিতে হবে, এক সিটে একজনের আবাসন নিশ্চিত করতে হবে, হলে ওয়াশরুমসহ সার্বিকভাবে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশন নিশ্চিত করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় খাবারের মান উন্নত করতে হবে।

অর্থনৈতিক বিভাগের মেহেদী হাসান বলেন, যদি দাবিগুলো বাস্তবায়ন করা হয়, তবে আবাসিক শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে এবং পড়াশোনার জন্য আরও সুন্দর পরিবেশ তৈরি হবে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত এসব দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ : আগামী ২০ আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনি কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সহায়ক হিসেবে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদসহ ২০ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ সংক্রান্ত অফিস আদেশ থেকে জানা গেছে, যেটি উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ আগামী ২০ আগস্ট অনুষ্ঠানের জন্য ৬ আগস্ট সময়সূচি প্রকাশ করা হয়েছে। এই নির্বাচনে নির্বাচনী কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করবেন। উক্ত নির্বাচন পরিচালনায় নির্বাচনী কর্তাকে দাপ্তরিক সহায়তা প্রদানসহ রাষ্ট্রপতি নির্বাচনের নির্ধারিত ভোটগ্রহণের দিনে অর্থাৎ বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুর ২টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দায়িত্ব পালনের জন্য ২০ কর্মকর্তাকে নিয়োগ করা হলো।

অফিস আদেশ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান, উপসচিব রাশেদুল ইসলাম, পরিচালক মো. সাইফুল ইসলাম, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, উপসচিব মুনীর হোসাইন খান, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব এ.টি.এম. শামীম মাহমুদ, সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ, সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া, একান্ত সচিব এ এস এম জাকির হোসেন, একান্ত সচিব এস এম হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত, একান্ত সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা এবং সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. ইকবাল হাসান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমিককে ‘গোপন ছবি’ পাঠানো সেই ইবি ছাত্রী হল থেকে স্থায়ী বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


প্রেমিককে ‘গোপন ছবি’ পাঠানো সেই ইবি ছাত্রী হল থেকে স্থায়ী বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘জুলাই ৩৬’ আবাসিক হলে সহপাঠী ও রুমমেটদের ‘ব্যক্তিগত ছবি’ তুলে প্রবাসী প্রেমিককে পাঠানোর ঘটনায় অভিযুক্ত ছাত্রীকে আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েেছ। অভিযুক্ত ছাত্রীটি অর্থনীতি বিভাগের ২১-২২ বর্ষের শিক্ষার্থী তোবাউল জান্নাতী ঐশী।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জুলাই ৩৬ হল প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই হলের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ১৬ আগস্ট রিপোর্ট জমা দেয় কমিটি।

জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) হল বডি বসে আলোচনা করে কিছু সিদ্ধান্ত নেয়। ওই সময় ঐশীর বাবা-মা উপস্থিত ছিলেন। এই সময় রিপোর্টের সুপারিশক্রমে দুইটি সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমত, অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করা এবং অপরটি হচ্ছে ভুক্তভোগীদের তথ্যের গোপনীয়তা রক্ষার দায়িত্ব মেয়েটির পিতামাতা নেবে। সেই নিশ্চয়তা দিয়েছে মেয়েসহ মা-বাবা বন্ডে (চুক্তি) স্বাক্ষর করে।

এটির আগে, অভিযুক্ত শিক্ষার্থী হলে অবস্থানরত কয়েকজন ছাত্রীর ব্যক্তিগত মুহূর্তের ছবি তাদের অনুমতি ছাড়াই আবিদ নামে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তির (প্রেমিক) কাছে পাঠাতেন।

সম্প্রতি ওই ব্যক্তির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে ছবিগুলোর কিছু অংশ ভুক্তভোগীদের কাছে পাঠান আবিদ। এরপর হলটিতে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। ৭ আগস্ট জানাজানি হলে হল ও প্রক্টরিয়াল বডি উপস্থিত হন। জরুরি সভা ডেকে সংশ্লিষ্ট ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করে দেয় হল কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%