ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলল ইরান


যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলল ইরান

 

হরমুজ প্রণালিতে একটি ভিন্ন করিডর বা পথ নির্ধারণের চেষ্টা করে যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছে ইরান।

সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানি এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: মার্কিন নির্বাচনে নাগরিকত্ব ছাড়াই ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

তেহরান থেকে আলজাজিরাকে আসলানি বলেন, হরমুজ প্রণালিতে নতুন যাতায়াতব্যবস্থা কেমন হওয়া উচিত, তা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে।

তিনি বলেন, ‘তেহরান বিশ্বাস করে, যে নির্দিষ্ট পথ দিয়ে জাহাজ ও ট্যাংকারগুলো যাওয়ার কথা ছিল, তার বাইরে ভিন্ন একটি করিডর নির্ধারণের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে তারা সমঝোতা চুক্তির শর্ত লঙ্ঘন করছে।’

আব্বাস আসলানি উল্লেখ করেন, ‘নতুন ব্যবস্থা নির্ধারণের জন্য’ ইরান ওমানের সঙ্গে আলোচনা চালিয়ে আসছে। পাশাপাশি অঞ্চলের অন্য দেশগুলোর সঙ্গেও আলোচনা করার পরিকল্পনা ছিল ইরানের।

তিনি আরো বলেন, ‘কিন্তু যুক্তরাষ্ট্র এখন আঞ্চলিক দেশগুলোকে চাপ দিতে চায়। তারা হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতি পরিবর্তন করতে এবং এটিকে যুদ্ধ-পূর্ব অবস্থায় ফিরিয়ে নিতে ইরানের ওপর শক্তি প্রয়োগ করতে চায়। তবে ইরান জোর দিয়ে বলছে, পরিস্থিতি আগের অবস্থায় ফিরে যেতে পারে না। একটি নতুন বাস্তবতা এবং একটি নতুন প্রণালির জন্ম হয়েছে।’

আরও পড়ুন: ১২৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা ট্রাম্পের বিরুদ্ধে

আসলানি বলেন, ‘এ কারণেই আমরা দেখছি যে উভয় পক্ষই তাদের কৌশলগত শক্তি প্রদর্শন করছে। ইরানের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এমন একটি কৌশলগত সুবিধা হাতছাড়া করা দেশের জন্য অস্তিত্বের সংকট তৈরি করতে পারে।’

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই থেকে ইরান ও আমিরাতের মধ্যে বিমান চলাচল পুনরায় শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৩৪ এম


জুলাই থেকে ইরান ও আমিরাতের মধ্যে বিমান চলাচল পুনরায় শুরু

আগামী ১ জুলাই থেকে সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল আবার শুরু হতে যাচ্ছে। বেশ কয়েক মাস ধরে আঞ্চলিক সামরিক উত্তেজনার কারণে কার্যক্রম স্থগিত থাকার পর, এখন ফ্লাইট চলাচল পুনরায় শুরু করার জন্য অনুমোদন দিয়েছে দুই দেশের কর্তৃপক্ষ।

ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মজিদ আখাওয়ান জানান, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের বিমান চলাচল কর্তৃপক্ষ ১ জুলাই তারিখ থেকে ফ্লাইট পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র জারি করেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে এই রুটে ইরানি বিমান সংস্থাগুলোই পরিষেবা দেবে এবং এরপর প্রয়োজনীয় পর্যালোচনার ভিত্তিতে অন্যান্য বিমান সংস্থাকেও এতে যুক্ত হওয়ার আশা করা হচ্ছে। আখাওয়ান আরও বলেন, অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে এবং সেটা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর নির্ভরশীল।

এর আগে, একজন ইরানি বাণিজ্য কর্মকর্তা বলেছিলেন, ‘যুদ্ধকালীন পরিস্থিতির’ কারণে যে পণ্যগুলো খালাস করা সম্ভব হয়নি তা সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরের মাধ্যমে ইরানে পাঠানো হচ্ছে। ওই কর্মকর্তা আরও দাবি করেছেন যে, বাণিজ্য ধীরে ধীরে যুদ্ধ-পূর্ববর্তী পর্যায়ে ফিরে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তেহরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে হামলার খবরের পর যুক্তরাষ্ট্র ইরানের একাধিক স্থাপনায় হামলা চালায়, তবে পণ্য খালাস পুনরায় শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষয়ক্ষতি ৮৭০ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৩৫ এম


ভয়াবহ ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষয়ক্ষতি ৮৭০ কোটি ডলার

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে, যা সম্প্রতি আঘাত হেনেছে, এখন পর্যন্ত মোট ১ হাজার ৪৩০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। এই ভূমিকম্পের ফলে ৬৯ হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) জানিয়েছে যে, ভূমিকম্পের ফলে ৪ দশমিক ৭ থেকে ৮ দশমিক ৭ বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হতে পারে।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একটি রিপোর্টে এ তথ্য উঠেছে। উল্লেখ্য, দেশের ভূমিকম্পটি গত বুধবার রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী আঘাত হিসাবে রূপ নিয়েছে, যার ফলে উপকূলীয় লা গুয়াইরা অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাটিকে দুর্যোগকবলিত ঘোষণা করা হয়েছে।

উদ্ধার কাজের পরিপ্রেক্ষিতে, শুক্রবার রাত থেকে কর্তৃপক্ষ এলাকায় যাতায়াতের ওপর বিধিনিষেধ আরোপ করেছে, যা উদ্ধারকাজে বিঘ্ন ঘটাচ্ছে। স্থানীয়রা খালি হাতে ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের উদ্ধারের চেষ্টা করছেন। ভূমিকম্পের পর জীবিত উদ্ধার অভিযানের জন্য গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টা শেষ হয়ে আসছে বলেও সতর্ক করেছে সহায়তাকারী সংস্থাগুলো।

সরকারি কর্মকর্তারা জানান, বিশেষ অনুমতি নিয়ে লা গুয়াইরা এলাকায় প্রবেশ করতে হবে, তবে এ অনুমতি কারা পাবেন, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ক্ষতিগ্রস্ত এলাকায় সরকারি উদ্ধারকারী দলের উপস্থিতি যথেষ্ট নয়। অন্যদিকে, সরকার এর বিপরীতে ব্যাপক তৎপরতার দাবি করছে।

ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ মন্তব্য করেন, “এখন প্রতিটি প্রাণ বাঁচানোই এক একটি অলৌকিক ঘটনা।” তিনি এই ট্র্যাজেডির ভয়াবহতার কিছুই আড়াল করবেন না বলে জানান।

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেন, “সরকার এই সংকটপূর্ণ সময়ে উদ্ধারকাজে সর্বশক্তি নিয়োগ করেছে।” তিনি আন্তর্জাতিক উদ্ধারকারী দল ও মানবিক সহায়তাকে স্বাগত জানিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েত-বাহরাইনে ৮ মার্কিন স্থাপনায় হামলার দাবি তেহরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৩৯ এম


কুয়েত-বাহরাইনে ৮ মার্কিন স্থাপনায় হামলার দাবি তেহরানের

যুক্তরাষ্ট্রের বিমান হামলার প্রতিক্রিয়ায়, কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনার ওপর পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার (২৮ জুন) তারা এক বিবৃতিতে জানায়, ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার ফলস্বরূপ এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

আইআরজিসির দাবি অনুযায়ী, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের ঘাঁটি লক্ষ্য করে হামলা পরিচালিত হয়েছে। এই হামলায় আটটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, এই হামলার মাধ্যমে ভবিষ্যতে যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের অবস্থান স্পষ্ট করে দেয়া হয়েছে। আইআরজিসি সতর্ক করে জানায়, শত্রুপক্ষের কোনো হামলা বা উসকানির জবাব কঠোরভাবে দেবে, আর লক্ষ্যবস্তুটি ছোট হোক কিংবা বড়—কোনো ক্ষেত্রেই ছাড় দেয়া হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বাহরাইন ও কুয়েতের মার্কিন স্থাপনাগুলোতে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের প্রভাব ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিস্তারিত তথ্য আসতে বাকি রয়েছে।

এর আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে।

রোববার (২৮ জুন) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে হামলার কয়েক ঘণ্টার মাথায় ইরানকে টানা দ্বিতীয় দিনের মতো লক্ষ্য করে হামলে পড়েছে যুক্তরাষ্ট্র। সপ্তাহ দুয়েক আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারকে সইয়ের পর এটিই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সবচেয়ে বড় ঘটনা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি সরকারের পক্ষেই এই বাজেট বাস্তবায়ন সম্ভব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

১১:৪২ এম


বিএনপি সরকারের পক্ষেই এই বাজেট বাস্তবায়ন সম্ভব

জাতীয় সংসদে বক্তব্য রেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ বলেছেন, বিরোধী রাজনৈতিক দল এই বাজেটকে দিবাস্বপ্ন এবং চ্যালেঞ্জের বাজেট বলে উল্লেখ করছে। কিন্তু আসলে এই বাজেট কোন দিবাস্বপ্ন নয়, এটি বাস্তব বিষয়। সত্যিকার অর্থে, এটি বিএনপি সরকারের পক্ষেই বাস্তবায়ন সম্ভব।

শনিবার, জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা করার সময় তিনি এসব মন্তব্য করেন। সকাল সাড়ে ১০টায় অধিবেশনটি শুরু হয় এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর সভাপতিত্বে এগিয়ে চলে।

তিনি আরো বলেন, এটি একটি চ্যালেঞ্জিং বাজেট। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম বেগম খালেদা জিয়া যেভাবে বিভিন্ন বিষয়কে চ্যালেঞ্জ করে নিয়েছেন, তারই ধারায় ভঙ্গুর অর্থনীতির প্রেক্ষাপটে দেশের দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান।

শামা ওবায়েদ উল্লেখ করেন, এই বাজেট নারীর ক্ষমতায়নের জন্য সহায়ক। এটি প্রত্যেকের জন্য একটি নারীবান্ধব বাজেট, যে বাজেট নারীর ক্ষমতায়নের উদ্দেশ্য সামনে রেখেছে, সেটি ব্যর্থ হতে পারে না। এতে যুবশক্তিকে নতুনভাবে গড়ে তোলার বিষয়টি উঠে এসেছে।

তিনি আরো জানান, কৃষকদের জন্য কৃষিঋণ মওকুফ, স্বাস্থ্য কার্ড চালু, শিক্ষায় মিড ডে মিল প্রবর্তন, ফ্যামিলি কার্ড চলমান রাখা এবং স্থানীয় সরকারের উন্নয়নের জন্য বিশাল বরাদ্দ দেওয়া হয়েছে। এসব কারণেই এটি জনবান্ধব বাজেট। এটি ব্যবসায়ীদের বাজেট বা গরিব মারার বাজেট নয়, বরং এটি গরিবদের রক্ষার বাজেট।

জুলাইযোদ্ধাদের জন্য বাজেট বরাদ্দ রাখা একটি ভালো উদ্যোগ হলেও, গত ১৭ বছরে যারা নির্যাতিত হয়েছেন, তৃণমূল দরিদ্র মানুষের জন্যও বরাদ্দ রাখা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%