ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

‘আমার চেয়ে পরিবার বেশি ভুগেছে’, দাদির মৃত্যুর আগের দিন অভিজিৎ দীপের কথা


‘আমার চেয়ে পরিবার বেশি ভুগেছে’, দাদির মৃত্যুর আগের দিন অভিজিৎ দীপের কথা

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছিলেন, রাজনৈতিক আন্দোলনে তার চেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে পরিবারের সদস্যদের। শুক্রবার (৯ অক্টোবর) মুম্বাইয়ে এক আলোচনায় এ কথা বলেছিলেন তিনি। এর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার গ্রামের বাড়িতে মারা যান তার ৮৫ বছর বয়সী দাদি সাবিত্রীবাই শঙ্কর দীপকে। পরদিন শনিবার দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে গিয়ে বিমানবন্দরেই আটক হন অভিজিৎ।

মারাঠি সংবাদপত্র ‘লোকসত্তা’র আয়োজনে ‘লোকসংবাদ’ শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে নিজের রাজনৈতিক আন্দোলন ও পারিবারিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

অভিজিৎ জানান, গত জুলাইয়ে দিল্লির যন্তরমন্তরে সিজেপির বিক্ষোভ চলাকালে তার বাবা ও মা দুজনকেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিলেন। কিন্তু বিষয়টি তিনি প্রকাশ্যে আনেননি। তার ভাষ্য, মানুষের সহানুভূতি আদায় করতে চাননি তিনি। একই সঙ্গে বাবা-মাকে দেখতে বাড়ি ফিরে গেলে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর অভিযোগ উঠতে পারে—এমন আশঙ্কাও ছিল তার।

আরও পড়ুন: রাহুল গান্ধীর পদযাত্রা: ভারতের গণবিক্ষোভে যুবদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত

শনিবার হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি গ্রামে মারা যান অভিজিতের দাদি সাবিত্রীবাই শঙ্কর দীপকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দাদির মৃত্যুর খবর পেয়ে অভিজিতের বাবা ভগবান দীপকে ও মা অনিতা গ্রামের উদ্দেশে রওনা হন। অন্যদিকে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ থেকে আটক করা হয় অভিজিৎকে। দাদির শেষকৃত্যে অংশ নিতে তাকে যাওয়ার অনুমতি দেওয়া হবে কি না, তা নিয়ে তখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

গ্রামের মানুষের জীবন বদলায়নি, বলেছিলেন অভিজিৎ।

নিজের শিকড়ের প্রসঙ্গ উঠলেই বারবার সান্তুক পিম্পরি গ্রামের কথা বলেন অভিজিৎ। তার বাবা প্রকৌশলী হওয়ার পর পরিবারকে নিয়ে ছত্রপতি সম্ভাজিনগরে চলে যান। সেখানে একটি কনভেন্ট স্কুলে পড়াশোনা করেন অভিজিৎ। পরে পুনে হয়ে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাষ্ট্রে।

কিন্তু তার পরিবারের অন্য সদস্যদের জীবনযাত্রা খুব একটা বদলায়নি। গ্রামের আত্মীয়দের কেউ নির্মাণশ্রমিক, কেউ কৃষিশ্রমিক, আবার কেউ গাড়িচালক হিসেবে কাজ করেন। তার এক ফুফুও এখনো মাঠে দিনমজুরের কাজ করেন বলে জানান তিনি।

আরও পড়ুন: দুর্গোৎসবের মর্মান্তিক ট্র্যাজেডিতে শুভেন্দুর চরম অব্যবস্থাপনা নগ্ন হয়ে পড়ল

অভিজিতের ভাষায়, একই পরিবার ও রক্তের সম্পর্কের মানুষ হয়েও তাদের জীবনযাপনে রয়েছে বড় ব্যবধান। তার বাবা পড়াশোনা করে প্রকৌশলী হয়েছেন, তিনি নিজেও যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন; কিন্তু গ্রামের সাধারণ মানুষের বাস্তব অবস্থার তেমন পরিবর্তন হয়নি।

তিনি বলেন, তাদের পরিবারের উন্নতি হয়েছে ঠিকই, কিন্তু গ্রামের মানুষের জীবনযাত্রার পরিস্থিতি আগের মতোই রয়ে গেছে।

গ্রাম ও আদিবাসী শিক্ষাব্যবস্থার উন্নয়নই আন্দোলনের প্রেরণা।

ছুটির সময়গুলো গ্রামেই কাটত অভিজিতের। সেখানকার মানুষের জীবনসংগ্রাম কাছ থেকে দেখার অভিজ্ঞতা তাকে গ্রামীণ ও আদিবাসী এলাকার বিদ্যালয়গুলোর উন্নয়নে কাজ করতে অনুপ্রাণিত করেছে। সিজেপির প্রচার-আন্দোলনে যুক্ত হওয়ার পেছনেও এই অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তিনি।

আরও পড়ুন: নাইজেরিয়ায় ইসলামিক স্টেটের স্থলমাইন বিস্ফোরণে ৮ সেনা নিহত

রাজনীতিতে আসার আগে তার স্বপ্নও ছিল তুলনামূলক ছোট পরিসরের। একসময় পরিবারের সদস্যদের বলতেন, গ্রামের সরপঞ্চ বা পঞ্চায়েতপ্রধান হতে চান তিনি। কিন্তু তার এই ইচ্ছার কথা শুনে পরিবারের সদস্যরা নীরব থাকতেন এবং তাকে গ্রামেই থেকে যাওয়ার পরামর্শ দিতেন।

গ্রেপ্তারের আশঙ্কা নিয়েই ফিরেছিলেন যুক্তরাষ্ট্র থেকে।

গত জুলাইয়ে যন্তরমন্তরে সিজেপির প্রথম বিক্ষোভে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরেছিলেন অভিজিৎ। তখন থেকেই গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করছিলেন তিনি।

এমনকি কারাগারে যেতে হতে পারে—এই ধারণা থেকেই যুক্তরাষ্ট্র থেকে মাত্র একটি ছোট ব্যাগ নিয়ে এসেছিলেন বলে জানান তিনি। তার ভাষায়, জেলে গেলে তিনটি বড় ব্যাগের প্রয়োজন হবে না ভেবেছিলেন। বাকি ব্যাগগুলো এখনো যুক্তরাষ্ট্রেই পড়ে আছে।

আরও পড়ুন: আঞ্চলিক সংকট সমাধানে পাকিস্তানের সঙ্গে ইরানের আলোচনা

শনিবার সকালে দিল্লিগামী উড়োজাহাজের ভেতর থেকে ধারণ করা একটি ভিডিওতেও তাঁকে পুলিশকে বলতে শোনা যায়, গ্রেপ্তার হওয়ার আশঙ্কা নিয়েই তিনি দিল্লিতে এসেছেন এবং পুলিশ চাইলে তাকে আটক করতে পারে।

এদিকে, ছেলেকে আটকের পর তার বাবা ভগবান দীপকে প্রশ্ন তোলেন, কোন আইনে অভিজিৎকে আটক রাখা হয়েছে। তার মা অনিতাও ছেলের আন্দোলনের প্রতি পরিবারের সমর্থনের কথা জানিয়েছেন।

দাদির মৃত্যুর খবর, পরিবারের দীর্ঘদিনের সংগ্রাম এবং রাজনৈতিক আন্দোলন ঘিরে আটকের ঘটনা—সব মিলিয়ে অভিজিৎ দীপকের ব্যক্তিগত জীবনের কঠিন বাস্তবতা নতুন করে সামনে এসেছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও পড়ুন: জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘কিন সোর্ড ২৭’ নতুন নজির গড়তে যাচ্ছে

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলফাডাঙ্গায় মধুমতির ভাঙন রোধে ১৪ হাজার জিওব্যাগ ফেলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৪ পি.এম


আলফাডাঙ্গায় মধুমতির ভাঙন রোধে ১৪ হাজার জিওব্যাগ ফেলা শুরু

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভয়াবহ ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শনিবার (১০ অক্টোবর) সকাল থেকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের চরখোলাবাড়িয়া এলাকায় নদীর ভাঙনপ্রবণ ১১০ মিটার অংশে ১৪ হাজার জিওব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মধুমতি নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে চরখোলাবাড়িয়া এলাকায় ভাঙন ভয়াবহ রূপ নেয়। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আটটি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন নদীতীরবর্তী পরিবারগুলো। পাশাপাশি হুমকির মুখে রয়েছে আরও শত শত বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা।
নদীভাঙনে বসতভিটা হারানোর আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপের দাবিতে মানববন্ধন করেন। বিষয়টি বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ভাঙন প্রতিরোধে জরুরি উদ্যোগ নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মো. আলামিন মিয়া ও রবিউল ইসলামসহ অনেকে বলেন, জিওব্যাগ ফেলার উদ্যোগে আপাতত ভাঙনের তীব্রতা কমতে পারে। তবে এতে স্থায়ী সমাধান হবে না। নদীভাঙন থেকে বসতভিটা ও এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় দ্রুত সিসি ব্লক দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে।

তাঁরা বলেন, নদীভাঙনে ইতোমধ্যে অনেক পরিবার সর্বস্ব হারিয়েছে। নতুন করে বসতভিটা হারানোর আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। তাই জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলার পাশাপাশি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণে সরকারের কার্যকর উদ্যোগ চান তাঁরা।

স্থানীয়দের প্রত্যাশা, জরুরি এই কার্যক্রমের মাধ্যমে ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে মধুমতির অব্যাহত ভাঙন থেকে চরখোলাবাড়িয়াকে সুরক্ষিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলা রোভারের ডে ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ অহিদুল ইসলাম ফাহিম, ফটো সাংবাদিক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলা রোভারের ডে ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত,

বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলা রোভারের আয়োজনে ‘ডে ক্যাম্প ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি জনাব মোঃ রায়হান কবির।

স্কাউটিং তরুণ প্রজন্মের মধ্যে নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও সেবার মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন রোভার স্কাউটদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজ ও দেশের কল্যাণে আত্মনিয়োগে উৎসাহিত করে।

নারায়ণগঞ্জ কলেজ || ১০ অক্টোবর ২০২৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাকসুর সাংবাদিকতা ফেলোশিপ পেলেন রাবির ২৮ নবীন শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


রাকসুর সাংবাদিকতা ফেলোশিপ পেলেন রাবির ২৮ নবীন শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮ জন নবীন শিক্ষার্থীকে সাংবাদিকতা ফেলোশিপ ও সনদ প্রদান করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। পাঁচ দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা শেষে শনিবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হাতে এসব সনদ ও ফেলোশিপ তুলে দেওয়া হয়। রাকসুর মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ সংগ্রহ ও প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে সত্যনিষ্ঠা, বস্তুনিষ্ঠতা ও সামাজিক দায়বদ্ধতা জড়িত। বিশেষ করে, অপতথ্য ও গুজবের বিস্তারের সময়ে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষার্থীরা সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বিশ্ববিদ্যালয় ও সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবেন বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, বস্তুনিষ্ঠ সংবাদ লেখা ও নৈতিক সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো শিখে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন বলে তাঁদের প্রত্যাশা। শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে রাকসু।

রাকসুর মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলাম বলেন, নবীন শিক্ষার্থীদের হাতে-কলমে সাংবাদিকতা শেখানোর লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের সাবেক জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার বলেন, প্রশিক্ষণার্থীদের মধ্যে ছাত্রীদের অংশগ্রহণ তাঁকে বিশেষভাবে উৎসাহিত করেছে। সাংবাদিকতায় তাঁর শুরুর সময় নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল খুবই সীমিত। সেখানে বর্তমানে নবীন প্রশিক্ষণার্থীদের মধ্যে ছয়জন ছাত্রীকে দেখে তিনি আশাবাদী হয়েছেন।

প্রশিক্ষণার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল মমিন সরকার বলেন, কর্মশালায় সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা ও তথ্য যাচাইয়ের বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ পেয়েছেন তাঁরা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আফসানা ফিহা জানান, প্রশিক্ষণ থেকে সাংবাদিকতার নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা সম্পর্কে ধারণা পেয়েছেন। ভবিষ্যতে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করতে চান তিনি।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, পালিয়েছে ৩

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭, পালিয়েছে ৩

রাজশাহীতে পৃথক  অভিযানে নারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, হেরোইন ও গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে গেছে।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, ৯ অক্টোবর রাত সোয়া ১০টার দিকে মতিহার থানা পুলিশের সহায়তায় মির্জাপুর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অভিযান চালিয়ে ১৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩০০ টাকা ও একটি মোবাইল ফোন সহ সুমনেক (৪০) গ্রেপ্তার করেছে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম।

পুলিশের দাবি, তাঁর সহযোগী সনি শেখ (২৩) পালিয়ে গেছেন। সুমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একই দিন রাতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের সহায়তায় গুঁড়িপাড়া পোড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুমা (৫১) নামের এক নারীকে ১৭টি ইয়াবা ট্যাবলেট ও ৩০ হাজার ৭০০ টাকা সহ গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, ডিবি ও রাজপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে পিস ইয়াবা ট্যাবলেট, ৩.১০ গ্রাম হেরোইন, ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৮ গ্রাম গাঁজা সহ সারোয়ার জাহান ওরফে সারু (৪৮), শাহিন (৫০), ইমন হোসেন ডলার (৩৪) ও ফিরোজ (২৭) গ্রেপ্তার করা হয় । 

অন্যদিকে, ৮ অক্টোবর রাতে রুয়েট ক্যাম্পাস ফটক এলাকায় অভিযানে ২২পিস ইয়াবা, ১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫ হাজার ৭০৪ টাকানজব্দ করা হয়েছে। তবে মানিক বিশ্বাস (৪৫) ও জিন্নাতুন নেছা (৬৯) পালিয়ে গেছে।

এ ছাড়া ৯ অক্টোবর বিসিক শিল্পনগরী সপুরা এলাকায় অভিযান চালিয়ে ১০ গ্রাম গাঁজা ও একটি মোবাইল ফোন সহ ইসমাইল (৩৩) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করে শিল্পনগর পুলিশ ফাঁড়ি। 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 

শনিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%