ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

জ্বালানি ও বিনিয়োগের বিনিময়ে কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় পাকিস্তান


জ্বালানি ও বিনিয়োগের বিনিময়ে কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় পাকিস্তান

জ্বালানি নিরাপত্তা সহযোগিতা ও বড় অঙ্কের বিনিয়োগের বিনিময়ে কুয়েতের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে পাকিস্তান।

এই চুক্তির আওতায়, কুয়েতকে সামরিক সহায়তা দেওয়ার বিপরীতে পাকিস্তান তাদের কাছ থেকে জ্বালানি তেল এবং বড় অঙ্কের অর্থনৈতিক বিনিয়োগ চাইছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এই তথ্য দিয়েছে। তবে আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে এটি কিছুটা জটিল হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: মুম্বাইয়ে বাংলাদেশি স্ত্রী সোনিয়া খাতুনকে হত্যা: স্বামী রঞ্জিত গ্রেপ্তার

২০২৩ সাল থেকে পাকিস্তান ও কুয়েতের মধ্যে ছোট পরিসরে একটি সামরিক চুক্তি রয়েছে, যার আওতায় দুই দেশ মিলে যৌথ মহড়া ও প্রশিক্ষণ দিয়ে থাকে। কিন্তু এখন কুয়েত পাকিস্তানের সঙ্গে সউদি আরবের মতো একটি বড় চুক্তি করতে চাচ্ছে।

কুয়েতের চাহিদা হলো—পাকিস্তানি সৈন্য, যুদ্ধবিমান, ড্রোন এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কুয়েতে মোতায়েন করা হোক। যদিও পাকিস্তান বর্তমানে কুয়েতে সৈন্য পাঠাতে রাজি নয় বলে একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন।

পাকিস্তান এই চুক্তিকে তাদের দেশের অর্থনৈতিক সংকট দূর করার একটি সুযোগ হিসেবে দেখছে। চুক্তির মাধ্যমে পাকিস্তান কুয়েতের কাছ থেকে জ্বালানি তেলের নিশ্চয়তা চাইছে, যাতে দেশে তেলের মজুদ বাড়ানো যায়।

কুয়েতও পাকিস্তানে তেল সংরক্ষণের একটি বড় ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে ভাবছে। পাকিস্তান মনে করছে, কুয়েতের কাছ থেকে এই সুবিধাসমূহ পাওয়া গেলে চুক্তিটি তাদের জন্য লাভজনক হবে।

আরও পড়ুন: বিএনপি নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে অব্যাহতি

নিরাপত্তার বিষয়ে আমেরিকার ওপর উপসাগরীয় দেশগুলোর ভরসা দিন দিন কমছে। তাই তারা বিকল্প হিসেবে পাকিস্তানের বিশাল সামরিক বাহিনীকে বেছে নিতে চাইছে। কুয়েত ছাড়াও বাহরাইন পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি করতে আগ্রহী এবং জর্দান অস্ত্র ও প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করছে।

এমনকি তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব মিলে আরেকটি নতুন প্রতিরক্ষা চুক্তির খসড়াও তৈরি করছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, অন্য দেশের জন্য পাকিস্তানের এই অতিরিক্ত সামরিক দায়িত্ব নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের আগে মেসি-ইয়ামালকে নিয়ে মুখ খুললেন বার্সা সভাপতি লাপোর্তা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১০:০০ এম


ফাইনালের আগে মেসি-ইয়ামালকে নিয়ে মুখ খুললেন বার্সা সভাপতি লাপোর্তা

‘দ্য গেটেস্টে শো অন আর্থ’ খ্যাত ফিফা বিশ্বকাপের ২৩ তম আসর শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে মাত্র দুই ম্যাচ। দুই মহাদেশের শ্রেষ্ঠত্বের মুকুট বহনকারী আর্জেন্টিনা এবং স্পেন ফাইনালে জায়গা করে নিয়েছে। তাই শিরোপা নির্ধারণী এই ম্যাচকে কেন্দ্র করে ফুটবল বিশ্বে বর্তমানে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এক হাতে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি রয়েছেন, অন্য হাতে স্পেনের তরুণ বিস্ময় লামিন ইয়ামাল। এই দুই প্রজন্মের দুই তারকার এই লড়াইয়ের আগে একটি আবেগঘন বার্তা দিয়েছেন বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা।

বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়া থেকে উঠে আসা এই ফুটবল দুইসঙ্গে আসার জন্য লাপোর্তা তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলেন, মেসি এই ক্লাবটির গৌরবময় ইতিহাসের একটি প্রতীক, আর ইয়ামাল নতুন যুগের প্রতিনিধি বটে।

এক সাক্ষাৎকারে তিনি আরও জানান, “মেসি শুধু বার্সেলোনার নয়, ফুটবল ইতিহাসেরই এক অনন্য নাম। অতীতের সাফল্যকে তিনি বর্তমানের সঙ্গে যুক্ত করেছেন।” অন্যদিকে ইয়ামাল সম্পর্কে লাপোর্তা বলেন, “বর্তমান সময়ের শীর্ষ প্রতিভা, যে ভবিষ্যতে আরও বড় উচ্চতায় সুযোগ লাভ করবে।”

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মুখোমুখি হওয়াকে বিশেষ ভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বার্সা সভাপতি জানান, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে লা মাসিয়ার দুই প্রজন্মের প্রতিনিধির উপস্থিতি ক্লাবটির জন্য গর্বের বিষয়।

লাপোর্তার ভাষায়, “বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হওয়ার দুই তারকাই আমাদের একাডেমির। এই ঘটনা প্রমাণ করে, লা মাসিয়া শুধু ফুটবলার তৈরি করে না, বরং ফুটবলের ভবিষ্যৎও গড়ে দেয়।”

তবে মেসি ও ইয়ামালের তুলনা করতে রাজি নন তিনি। তিনি বলেন, “দুজনেই ভিন্ন সময়ের ভিন্ন ধরনের প্রতিভা। মেসি তার কীর্তিতে অনন্য, অন্যদিকে ইয়ামাল তার নিজের পথ তৈরি করছে।”

তিনি আরও যোগ করেন, “মেসি মানেই মেসি। তাকে অন্য কারও সঙ্গে তুলনা করা কঠিন। তিনি ইতিহাসের সেরা ফুটবলারদের একজন। আর ইয়ামাল বর্তমান সময়ের সবচেয়ে প্রতিভাবান তরুণদের মধ্যে একজন, যার মধ্যে অসাধারণ সৃজনশীলতা ও ফুটবল বুদ্ধিমত্তা রয়েছে।”

একদিকে ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা মেসি, অন্যদিকে বিশ্ব ফুটবলের আগামী দিনের মুখ হয়ে উঠতে চলেছে ইয়ামাল।

ফ্রান্সকে হারিয়ে স্পেন এবং ইংল্যান্ডকে বিদায় করে আর্জেন্টিনা ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। বিশ্বকাপের ফাইনালে শুধু দুই দলের মধ্যে লড়াই নয়, বরং দর্শকদের দৃষ্টি থাকবে মেসি ও ইয়ামালের দিকে। কারণ ফাইনালের মঞ্চে একসঙ্গে দেখা যেতে পারে ফুটবলের ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যতের মিলনস্থল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০৮ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ, জাদিদ অ্যাপারেলসের বন্ড লাইসেন্স বাতিলের সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১০:০৯ এম


১০৮ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ, জাদিদ অ্যাপারেলসের বন্ড লাইসেন্স বাতিলের সুপারিশ

বন্ড সুবিধার অপব্যবহার করে ১০৮ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ ওঠে চট্টগ্রামের জাদিদ অ্যাপারেলস লিমিটেডের বিরুদ্ধে। এই বিষয়ে ব্যবস্থা নিতে যাচ্ছে কাস্টমস। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ার পর প্রতিষ্ঠানটির বন্ড লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে। যদিও অভিযোগের বিষয়ে জাদিদ অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালকের কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

তৈরি পোশাক রফতানির শর্তে বন্ড সুবিধায় শুল্কমুক্ত কাপড় আমদানি করে খোলা বাজারে বিক্রির মাধ্যমে প্রায় ২৬০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ রয়েছে জাদিদ অ্যাপারেলসের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ২০২৫ সালে এই প্রতিষ্ঠানটির আমদানি, রফতানি এবং উৎপাদন সক্ষমতা সরেজমিনে যাচাই করে চট্টগ্রাম কাস্টমস অ্যান্ড বন্ড কমিশনারেট।

পরে, গত মার্চে প্রকাশিত তদন্ত প্রতিবেদনে বলা হয়, বন্ড সুবিধায় আমদানি করা কাপড় বন্ড গুদাম থেকে অবৈধভাবে সরিয়ে শুল্ক-কর বাবদ প্রায় ১০৮ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে তাদের বন্ড লাইসেন্স বাতিলের সুপারিশ করা হয়েছে।

জাদিদ অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ১০ মিনিট সময় চান। তবে পরবর্তীতে একাধিকবার ফোন ও খুদে বার্তা পাঠানোর পরেও তার কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

এ ঘটনার প্রেক্ষিতে বন্ড সুবিধার অপব্যবহার রোধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন নিট পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ। বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, "এ ধরনের ঘটনায় কোনো ধরনের ছাড় দেয়া উচিত নয়। অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীর পরিচয়ে কিছু দুর্বৃত্তের কারণে প্রকৃত ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন।"

রাজস্ব সুরক্ষায় অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলেছে, "এ ধরনের ঘটনা একা করা সম্ভব নয়। এখানে সংশ্লিষ্ট কিছু কর্মকর্তারও যোগসাজশ থাকতে পারে। তাই শুধু শাস্তি নয়, ভবিষ্যতে এমন অনিয়ম প্রতিরোধের দিকেও বেশি গুরুত্ব দিতে হবে। সেটাই রাষ্ট্রের জন্য সবচেয়ে ভালো হবে।"

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকির সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনে কঠোর শাস্তির বিধান রয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ফাঁকি দেয়া অর্থের দ্বিগুণ জরিমানা, বন্ড লাইসেন্স বাতিলসহ বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয়া হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওসির উপস্থিতিতে দুই সাংবাদিকের ওপর হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১০:১১ এম


ওসির উপস্থিতিতে দুই সাংবাদিকের ওপর হামলা

ঝিনাইদহের কালিগঞ্জে থানার সামনে শাহারিয়ার আলম সোহাগ ও মিশন আলী নামের দুটি সাংবাদিকের ওপর হামলার একটি ঘটনা ঘটেছে। এ হামলার ঘটনা ঘটে শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে। ঘটনাস্থলে কালিগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন। আহতদের মধ্যে শাহারিয়ার আলম সোহাগ দীপ্ত টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি এবং দৈনিক যুগান্তর পত্রিকার কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং মিশন আলী নাগরিক টিভির জেলা প্রতিনিধি। সাংবাদিক মিশন আলী বলেন, "তিনদিন আগে শহরের আড়পাড়া এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে মিলন হোসেন নামে এক যুবককে মারধর করে অজ্ঞাত কয়েকজন যুবক। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে আড়পাড়া এলাকার মিঠু ও ইয়াসিন নামের দুই যুবককে থানায় নিয়ে আসেন পুলিশ।" এরপর রাত সাড়ে ৮টার দিকে এলাকাবাসী থানায় এসে পুলিশের সঙ্গে কথা বলার জন্য উপস্থিত হয়। এসময় ওসি জেল্লাল হোসেন কৃষকদলের বহিষ্কৃত নেতা জালাল উদ্দিন ও শাহিন লস্করকে ফোন দিয়ে থানায় ডেকে আনেন। এমন সংবাদ পেয়ে শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে কালীগঞ্জ থানার সামনে যান সাংবাদিকরা। সে সময় যুবদল ও কৃষকদলের কয়েকজন নেতাকর্মী থানায় আসা নারীদের ওপর হামলা করে। এ হামলার ভিডিও ধারণ করতে গেলে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন ভিডিও করতে নিষেধ করেন। ভুক্তভোগী এ সাংবাদিক আরও বলেন, "কৃষকদল নেতা জালাল উদ্দিন বিএনপিদের কোনো ভিডিও করা যাবে না বলে হুমকি দেওয়ার পর তার নেতৃত্বে হাসান, টিটো এবং রবিউল আমাকে মারধর করে।" হামলায় শিকার অপর সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগ বলেন, "হামলার পর ওসি তাকে গ্রেফতার না করে সেফ এক্সিট দিয়েছে। ওসি জালাল, শাহীন লস্করসহ কয়েকজনকে ডেকে এনে হামলার ঘটনা ঘটিয়েছেন।" এ বিষয়ে কৃষকদল নেতা জালাল উদ্দিনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, "পৌর এলাকার আড়পাড়া গ্রাম থেকে মাদক মামলার আসামি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। খবর পেয়ে ওই গ্রামের নারী ও পুরুষরা থানা ঘেরাও করার চেষ্টা করে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

১০:১৫ এম


কুয়েত ও জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়া হিসেবে কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে ইরানের সেনাবাহিনী দাবি করেছে।

শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, কুয়েতের আল-আদিরি সামরিক ক্যাম্পের একটি গোলাবারুদের ডিপো, আলি আল-সালেম বিমানঘাঁটির সদর দপ্তর এবং গোলাবারুদ সংরক্ষণাগার, পাশাপাশি কয়েকটি সেতুকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

এতে আরো জানানো হয়েছে যে, জর্ডানে অবস্থিত আল-আজরাক সামরিক ঘাঁটির জ্বালানি সংরক্ষণ ট্যাংকেও হামলা ঘটনাটি ঘটেছে বলে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম তাদের টেলিগ্রাম বার্তায় উল্লেখ করেছে।

অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর মাধ্যমে জানায়, তাদের দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের লক্ষ্যবস্তু প্রতিহত করার জন্য চেষ্টা করছে। এর ফলে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে।

এদিকে, মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলার আশঙ্কায় বাহরাইনেও বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%