ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

মা-ইলিশ সংরক্ষণ অভিযানে নৌবাহিনী, ২৯ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ ইলিশ আহরণ


মা-ইলিশ সংরক্ষণ অভিযানে নৌবাহিনী, ২৯ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ ইলিশ আহরণ

ইলিশের নির্বিঘ্ন প্রজনন সুনিশ্চিত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে শুরু হয়েছে ২২ দিনব্যাপী ‘মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’। এই সরকারঘোষিত নিষেধাজ্ঞার বাস্তবায়নের জন্য বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র, উপকূলীয় এলাকা এবং দেশের অভ্যন্তরীণ প্রধান প্রজনন নদ-নদীতে সমন্বিত টহল ও তদারকি কার্যক্রম জোরদার করেছে।

সারা দেশে আগামী ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে সামুদ্রিক মৎস্য আহরণ এলাকায় সব ধরনের মৎস্য নৌযান দ্বারা মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে।

নৌবাহিনী সূত্র জানায়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নৌবাহিনীর জাহাজ ও বিশেষ কন্টিনজেন্ট দেশের অন্তত ৯টি জেলা ও প্রজনন এলাকায় মাঠে নেমেছে। নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং বিশেষায়িত ‘মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট’ সমুদ্রসীমায় দেশি-বিদেশি ট্রলারের অবৈধ অনুপ্রবেশ এবং বেআইনি মৎস্য শিকার ঠেকাতে সার্বক্ষণিক আকাশ ও জলপথে নজরদারি চালাচ্ছে।

আরও পড়ুন: অপ্রতিম হত্যা মামলার চার্জশিট শিগগিরই দাখিল হবে: কুমিল্লা পুলিশ সুপার

স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও মৎস্য পরিদপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় রেখে বাংলাদেশ নৌবাহিনী ফ্লিটের বিভিন্ন জাহাজ, স্পিডবোট ও কন্টিনজেন্ট কাজ করছে।

অভিযান চলাকালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণে লিপ্ত অসাধু ব্যক্তি ও অননুমোদিত যান্ত্রিক ট্রলারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জেলে ও উপকূলীয় বাসিন্দাদের সচেতন করতে প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে।

দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নৌবাহিনীর এই বিশেষ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পরিচালিত হবে।

আরও পড়ুন: আইনমন্ত্রী: ন্যায়বিচার নিশ্চিত করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়াই বছরের শিশুর হাসপাতালে মৃত্যু, শরীরে বিষের গন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


আড়াই বছরের শিশুর হাসপাতালে মৃত্যু, শরীরে বিষের গন্ধ

ময়মনসিংহের গৌরীপুরে আড়াই বছরের এক শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে পুলিশ সৎমা আকলিমা ও বাবা আব্দুল কাদিরকে আটক করেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে তাদের আটক করা হয়।

মৃত শিশুর মা মোছা. শেফালী গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে সৎমা ও বাবাকে আসামি হিসেবে উল্লেখ করেন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানিয়েছেন, শিশু মৃত্যুর ফরমে বিষ প্রয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ৬ অক্টোবর দুপুরে সৎমা আকলিমা শিশুটিকে ডিম ও পানি খাইয়ে বিছানায় শুইয়ে দেন। কিছুক্ষণ পর শিশুটি কাশতে শুরু করলে তার দাদি আছিয়া আক্তার ঘরে গিয়ে তার মুখ থেকে বিষের গন্ধ পান। পরে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

মৃত শিশুর মা শেফালীর অভিযোগ, এক বছর আগে আব্দুল কাদির পরকীয়ায় জড়িয়ে তাকে তালাক দিয়ে আকলিমাকে বিয়ে করেন। তিনি দাবি করেন, স্বামী ও সতীন মিলে তার ছোট ছেলেকে বিষ খাইয়ে হত্যা করেছে। এমনকি তাকে না জানিয়ে লাশ তড়িঘড়ি দাফনের চেষ্টা করা হয়েছিল। তবে অভিযুক্ত বাবা আব্দুল কাদির বিষ খাওয়ানোর অভিযোগ অস্বীকার করেছেন।

গৌরীপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানিয়েছেন, শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। মায়ের অভিযোগের ভিত্তিতে সৎমা ও বাবাকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত, কয়েকটি ভবনে অবকাঠামোগত ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


রিয়াদে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত, কয়েকটি ভবনে অবকাঠামোগত ক্ষতি

সউদী আরবের রাজধানী রিয়াদে হুথি বিদ্রোহীদের দ্বারা ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামরিক বাহিনী সফলভাবে আকাশে ধ্বংস করার পর, এর ধ্বংসাবশেষ বা স্প্লিন্টার বেশ কয়েকটি ভবনে অবকাঠামোগত ক্ষতির সৃষ্টি করেছে।

সউদী সিভিল ডিফেন্স এজেন্সি নিশ্চিত করেছে যে, খসে পড়া টুকরোর আঘাতে একটি কিন্ডারগার্টেন (শিশু বিদ্যালয়) এবং একটি মেডিকেল ক্লিনিক কমপ্লেক্স ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, সউদী নেতৃত্বাধীন সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, রাজধানীর দিকে ধেয়ে আসা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

অন্যদিকে, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা দাবি করেছে যে, তাদের এই হামলার মূল লক্ষ্যবস্তু ছিল রিয়াদস্থিত কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর। এ ঘটনার পর এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করা হয়নি, তবে সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সূত্র: রয়্যাল সউদী সিভিল ডিফেন্স এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফকিরহাটে চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


ফকিরহাটে চেতনানাশক ওষুধের বিষক্রিয়ায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

বাগেরহাটের ফকিরহাটে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে, যেখানে চেতনানাশক ওষুধ স্প্রে করা হয়েছে। এই ঘটনার ফলে মোঃ হাফিজুর রহমান শিকারী (৭৭) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (এসআই) মারা গেছেন।

পুলিশ বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে। ঘটনাটি উপজেলার বেতাগা এলাকায় সংঘটিত হয়েছে।

নিহতের স্ত্রী নুরজাহান বেগম রিনা (৬৮) অসুস্থ অবস্থায় রয়েছেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হাফিজুর রহমান বেতাগা এলাকার মৃত ইজার উদ্দিন শিকারীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা সুকৌশলে বাড়ির ঘরের ভেতর চেতনানাশক ওষুধ স্প্রে করে। এরপর তারা ঘর থেকে স্বর্ণালংকারসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়।

পরদিন বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে স্থানীয়রা ওই বাড়িতে হাফিজুর রহমান ও তাঁর স্ত্রীকে অচেতন অবস্থায় দেখতে পান। তাঁদের দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। পরে তাঁর মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

এ ঘটনার খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ, সিআইডি ও ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানান, ওই বাড়িতে হাফিজুর রহমান ও তাঁর স্ত্রী নুরজাহান বেগম রিনা বসবাস করতেন। তাঁদের একমাত্র ছেলে নুরুল ইসলাম রিপন চাকরির সুবাদে সপরিবারে ঢাকায় বসবাস করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির ঘরের ভেতরের মালামাল ও জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে ছিল। ঘরের একটি জানালা খোলা পাওয়া গেছে। তবে স্থানীয়দের ধারণা, ঘরের ভেতর আগে থেকেই কেউ লুকিয়ে থাকতে পারে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বাড়িতে চেতনানাশক ওষুধ স্প্রে করে চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতকারীরা। ওষুধের বিষক্রিয়ায় ওই ব্যক্তি মারা গিয়ে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য আর্থিক সহায়তা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সঙ্গে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে মানবপাচার, জ্বালানি, শিক্ষা ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলান। সাক্ষাৎকালে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।

এরিক গিলান মানবপাচার এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বার্ষিক প্রতিবেদন, জ্বালানি বিশেষ করে এলপিজি, শিক্ষা ও প্রশিক্ষণ এবং ফুলব্রাইট কমিশন নিয়ে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তিনি এ ছাড়া জাতিসংঘ ও এর বিভিন্ন অঙ্গসংস্থার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রার্থীদের প্রতি বাংলাদেশের সমর্থন চেয়েছেন।

বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি সফর সম্পর্কে জানতে চান এরিক গিলান।

শামা ওবায়েদ জবাবে বলেন, সফরটি সফল হয়েছে। সেখানে প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্টার্টআপ ও প্রযুক্তি কম্পানির প্রধান নির্বাহীদের সঙ্গে বেশ কয়েকটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের বাড়তি আর্থিক সহায়তার সিদ্ধান্তকে স্বাগত জানান এবং এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জাতিসংঘ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রার্থীদের সমর্থনের অনুরোধগুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%