ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

জয়পুরহাটে ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্য প্রদানের দাবিতে মানববন্ধন


জয়পুরহাটে ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্য প্রদানের দাবিতে মানববন্ধন

 জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পাটাবুকা, খাসবাগুড়ী ও বনখুর মৌজায় রাস্তা নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্য প্রদানের দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১২টায় জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় বক্তব্য রাখেন জমির মালিক মুরাদ হোসেন, শহিদুল ইসলাম পাপ্পু, গোফফার হোসেন, শুভ হোসেন, শফিউল আলম চৌধুরী এবং ফছির উদ্দীন।

আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত

ভুক্তভোগীরা বলছেন, পাঁচবিবি উপজেলার পাটাবুকা, খাসবাগুড়ী ও বনখুর মৌজায় রাস্তা নির্মাণে কৃষকদের জমি সরকার কর্তৃক অধিগ্রহণ করা হচ্ছে। কিন্তু অধিগ্রহণের জন্য নির্ধারিত ক্ষতিপূরণের মূল্য প্রকৃত বাজার মূল্যের তুলনায় অনেক কম নির্ধারণ করা হয়েছে।

এ কারণে তারা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তারা প্রকৃত বাজারমূল্যের ভিত্তিতে জমির ন্যায্যমূল্যের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দরজার সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি: ‘সময় থাকতে ভালো হয়ে যা’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


দরজার সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি: ‘সময় থাকতে ভালো হয়ে যা’

নাটোরের নলডাঙ্গা উপজেলায় একটি পরিবারের দরজার সামনে কাফনের কাপড় এবং একটি চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তির দ্বারা রেখে দেওয়া হুমকিমূলক চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, যার ফলে ওই পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।

বুধবার (১ জুলাই) পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামের বাসিন্দা আব্দুল গফুরের বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের সময় আব্দুল গফুরের বাড়ির সামনে কাফনের কাপড় সদৃশ কাপড় এবং একটি চিরকুট রাখা হয়। মঙ্গলবার (৩০ জুন) রাতে কে বা কারা গেটের দরজার সামনে একটি কাফনের কাপড় রেখে যায়, এবং এর সঙ্গে একটি চিরকুট সংযুক্ত করা হয়। ঘটনাটি সকালে নজরে আসার পর পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়ে।

চিরকুটে লেখা ছিল, ‘সময় থাকতে ভালো হয়ে যা। পরে আর নাও সময় পেতে পারিস। আল্লাহ ছাড়া বাঁচাবার মতো কেউ নাই। অবস্থা খারাপ হওয়ার আগে ভালো হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিক। মানুষের ওপর নির্ভরশীলতা বাদ দিয়ে আল্লাহ ভীরু হো।’

ভুক্তভোগী পরিবারের সদস্যরা, আ. গফুর ও আ. বারিকসহ অন্যরা জানান, হঠাৎ এমন অপ্রত্যাশিত ও ভয়ঙ্কর হুমকির কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ধরনের ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। কে বা কারা এ কাজটি করেছে, তা তারা বোঝার চেষ্টা করছেন।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

নলডাঙ্গার ওসি নূরে আলম বলেন, ‘বিষয়টি দেখা হচ্ছে। পুলিশ পাঠানো হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


ফেনীতে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু

ডেঙ্গু প্রতিরোধ ও বিস্তার ঠেকাতে ফেনী পৌর এলাকায় মাসব্যাপী বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে পৌরসভা।

আজ বুধবার সকালে ফেনী পৌর প্রাঙ্গণে ফগার মেশিন দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক ও ফেনী পৌর প্রশাসক মো. দিদারুল আলম।

এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা সামসুদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃষ্ণপদ সাহা ও সেনেটারি ইন্সপেক্টর কৃষ্ণ ময় বনিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে প্রশাসক সাংবাদিকদের বলেন, সারাদেশে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে। ফেনী পৌর এলাকায় যেন ডেঙ্গুর প্রকোপ কোনোভাবেই বাড়তে না পারে, সেজন্য আজ থেকে এ ওষুধ ছিটানোর বিশেষ কার্যক্রম শুরু হলো। তবে শুধু ওষুধ ছিটিয়ে ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণ সম্ভব নয়, এজন্য পৌরবাসীর সক্রিয় সহযোগিতা প্রয়োজন।

পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গু মশার উৎস নিধনে মাসব্যাপী এই ক্রাশ প্রোগ্রাম চালানো হবে। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে দুইদিন করে এই কার্যক্রম চলবে।

ফেনী পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃষ্ণপদ সাহা অভিযানের কারিগরি দিক তুলে ধরে বাসসকে জানান, এবারের অভিযানে পৌরসভা কর্তৃপক্ষ উচ্চ ক্ষমতাসম্পন্ন আধুনিক ফগার মেশিন ব্যবহার করছে, যার ফলে খুব কম সময়ে অনেক বেশি এলাকায় মশার ওষুধ ছিটানো সম্ভব হবে। এর পাশাপাশি সংকীর্ণ গলির ভেতরে ওষুধ ছড়ানোর জন্য হাতে বহনযোগ্য ফগার মেশিনও ব্যবহার করা হচ্ছে।

তিনি আরও জানান, প্রতিদিন একজন দক্ষ সুপারভাইজারের নেতৃত্বে ৬ জন পরিচ্ছন্নতাকর্মী সরাসরি এই নিধন অভিযানে অংশ নেবেন। প্রতিদিনের কার্যক্রমে ৩০ লিটার মশক নিধন ওষুধ, ৫০ লিটার ডিজেল এবং ১৫ লিটার অকটেন ব্যবহার করা হবে। পৌরসভাকে ডেঙ্গুমুক্ত রাখতে এই চিরুনি অভিযান নিয়মতান্ত্রিকভাবে মাসজুড়ে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবন উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবন উদ্বোধন

চট্টগ্রাম বন্দরের সেবা কার্যক্রমকে আরও আধুনিক, নিরাপদ ও গতিশীল করতে চট্টগ্রাম বন্দরে নতুন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) ভবন উদ্বোধন করা হয়েছে। ভবনটির নির্মাণে মোট ব্যয় হয়েছে ৮০ কোটি টাকা।

বুধবার বেলা পৌনে ১২টার দিকে বেলুন উড়িয়ে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান।

এ সময় প্রদর্শনীতে বন্দর কর্তৃপক্ষের সদস্য, পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান বলেন, আগে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটি বন্দরের অভ্যন্তরে অবস্থিত ছিল। ফলে প্রতিদিন হাজার হাজার মানুষকে বিভিন্ন সেবা নিতে বন্দরের ভেতরে প্রবেশ করতে হতো, যা নিরাপত্তা ও কার্যক্রম পরিচালনায় নানা ধরনের জটিলতা সৃষ্টি করত।

তিনি বলেন, নতুন ভবনটি নির্মাণে প্রায় ৮০ কোটি টাকা ব্যয় হয়েছে। ভবনটি থেকে ভাড়া ও বিভিন্ন সেবা বাবদ আয় দিয়ে এক বছরের মধ্যেই নির্মাণ ব্যয় উঠে আসবে বলে আশা করা হচ্ছে।

প্রতি মাসে ভবনটি থেকে প্রায় ৫ কোটি টাকা আয় হবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বন্দর নিরাপত্তা বিধিমালা (আইএসপিএস কোড) অনুসরণ করে ভবনটির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বন্দরের নিরাপত্তা, সেবা সহজীকরণ ও আন্তর্জাতিক কমপ্ল্যায়েন্স নিশ্চিত করতে এই ভবন যুগান্তকারী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জানানো হয়েছে, ২০২২ সালে ভবনটির নির্মাণকাজ শুরু হয়েছে। পূর্বে ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটি বন্দরের ভেতরে থাকায় প্রতিদিন প্রায় পাঁচ হাজার সেবা গ্রহীতাকে বন্দরের অভ্যন্তরে প্রবেশ করতে হতো। নতুন ভবন চালুর ফলে বন্দরের নিরাপত্তা ঝুঁকি কমার পাশাপাশি সেবা প্রার্থীদের ভোগান্তিও কমবে।

এছাড়া ভবনের নিচতলায় রিসেপশন ও প্রথম তলায় টোকেন বিতরণ ব্যবস্থা রাখা হয়েছে। ভবনের প্রতিটি তলায় ব্যাংকের বুথ স্থাপন করা হয়েছে।

ভবনের তিনটি তলায় বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হবে। পঞ্চম ও ষষ্ঠ তলা ভাড়া দেওয়া হয়েছে এবং বাকি তিনটি তলা বন্দর কর্তৃপক্ষের নিজস্ব কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে।

নতুন ওয়ান স্টপ সার্ভিস ভবন চালুর মাধ্যমে বন্দরের বিভিন্ন সেবা এক ছাদের নিচে আরও দ্রুত ও কার্যকরভাবে প্রদান সম্ভব হবে বলে আশা করছে বন্দর কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠি সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


ঝালকাঠি সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব

ঝালকাঠি সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই ফল উৎসবটির আয়োজনের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের দেশের মৌসুমি ফল সম্পর্কে সচেতন করা, পুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহিত করা এবং আনন্দঘন পরিবেশে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা। আজ বুধবার দুপুর ১২টায় ঝালকাঠি শহরের কোর্ট রোডে অবস্থিত সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, ঝালকাঠি শাখায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে এ উৎসবটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদ রুমেন্স হাসান খান এবং ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%